খেলাধুলো: ডিয়েগো জুনিয়রের বাবার নাম শুনলে চমকে ওঠার কথা। আর কেউ নন, স্বয়ং আর্জেন্টিনার ফুটবল-ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। তবে ছেলেকে এতদিন স্বীকৃতি দেননি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। অবশেষে মন গলেছে ম্যারাডোনার, ছেলেকে জড়িয়ে কেঁদে ভাসিয়েছেন তিনি।
আশির দশকে ইতালির নাপোলি ক্লাবে খেলার সময় ক্রিস্তিনা সিনাগ্রা নামে এক মডেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ম্যারাডোনার। সেই সম্পর্কের জেরে ১৯৮৬ সালের সেপ্টেম্বরে জন্ম হয়েছিল ডিয়েগো জুনিয়রের। ইতালির একটি আদালত ম্যারাডোনার ছেলে হিসেবে স্বীকৃতিও দিয়েছেন তাঁকে। কিন্তু বিখ্যাত বাবার স্বীকৃতিই এতদিন পাননি। এমনকি ডিএনএ পরীক্ষা করতেও রাজি হননি আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
শেষ পর্যন্ত যে স্বীকৃতি পেলেন, সে জন্য সবচেয়ে বেশি অবদান ম্যারাডোনার বর্তমান প্রেমিকা রোসিও অলিভার। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে বুয়েনস আইরেসে গিয়েছিলেন ডিয়েগো জুনিয়র। তখনই তাঁকে বাসায় ডিনারে আমন্ত্রণ জানান অলিভা। ম্যারাডোনার বিবাহবহির্ভূত সম্পর্কের মেয়ে জানাকেও নিমন্ত্রণ করেছিলেন তিনি। ২০ বছর বয়সী জানার মা ভ্যালেরিনা সাবালাইনও আদালতের মাধ্যমে মেয়ের স্বীকৃতি আদায় করে নিয়েছেন।
নিজের বাসায় ছেলেমেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ম্যারাডোনা। বিশেষ করে ডিয়েগো জুনিয়রকে দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেকে পেয়ে আজ আমি ভীষণ খুশি। আমি তাকে ভালোবাসি আর সে অনেকটা আমার মতোই।’
সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফেনের ঘরে দালমা ও জিয়ান্নিনা নামে দুই মেয়ে আছে ম্যারাডোনার। সাবেক প্রেমিকা ভেরোনিকা ওহেদাও একটি ছেলেসন্তান উপহার দিয়েছেন তাঁকে। ডিয়েগো ফার্নান্দো নামের ছেলেটির বয়স তিন বছর।

ডেইলি সাতক্ষীরা ডেস্ক: ২৮ অগাস্ট। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুনীল ব্যানার্জি দশম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের ২০ এপ্রিল সাতক্ষীরা শহরের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সাল থেকে প্রত্যক্ষভাবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। বিসিএস পাশ করেও ক্যাডার সার্ভিসে যোগ দেননি সুনীল ব্যানার্জি। এমন কী এল.এল.বি পাশ করে স্বাধীন আইন পেশায় যোগ না দিয়ে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ১৯৭৩ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন অনুসন্ধানী রির্পোট লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ২০০৬ সালে একুশে গ্রন্থ মেলায় সুনীল ব্যানার্জির লিখিত বই ‘সাংবাদিকতায় বিড়ম্বনা’ পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য ছিলেন। অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সাথেও তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গত ২০০৬ সালের ২৮ অগাস্ট ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে তাঁর আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর স্ত্রী শিখা ব্যানার্জি বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার। সুনীল ব্যানার্জির একমাত্র সন্তান সাংবাদিক শুভাশিস ব্যানার্জি শুভ ভয়েস অব বাংলাদেশ-এর যুগ্ম বার্তা সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল এসবিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক।
খেলাধুলা: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে দিয়েছে তারা। স্বাগতিক মেয়েরা এই ম্যাচে জিতেছে ৩-০ গোলে।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ভাটপাড়ায় ১০ হাজার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসন(ত্রান শাখা)’র আয়োজনে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ব্রীজের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাস্তা ঘাট, ব্রীজ ক্যালভাট, স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সাংবাদিক ইয়ারব হোসেন, যুবলীগ নেতা মীর মহি আলম, সাবেক বল্লী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, রফিকুল ইসলাম, ঠিকাদার আখিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাটপাড়া, নারানপুর, হাজিপুর, রায়পুর, আমতলাসহ কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী স্বপ্নের সেতু হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। মানুষ আনন্দে আতœহারা হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও সদর আসনের সংসদ সদস্য কে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক: ঘেরদখল, চাঁদাবাজিসহ ৫টি মামলার আসামি হয়েও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক রয়েছেন বহাল তরিয়তে। ইতিমধ্যে পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, মোঃ জহরুল ইসলাম, লতিফা খাতুন, যুব রেডক্রিসেন্ট টিচার্স ইনচার্জ মোঃ শাহাজান সিরাজ, প্রশিক্ষণে ৫৩জন ছাত্র-ছাত্রী স্বর্ত:স্ফুতভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হবে। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে রয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোসলেমা আক্তার মুন্নি, মোঃ মাসুদুর রহমান, মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন ইউনিট যুব প্রধান এস এম আরিফুর রহমান।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ওয়েল্ডিং ওয়ার্কসপ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ৭ম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কসপ ব্যবসায়ী সভাপতি মোঃ রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথি ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, বাংলাদেশ জেডএন কর্পোরেশনের বিক্রয় ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি আব্দুর রাশেদ, সহ-সভাপতি আব্দুর রাশেদ ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মোঃ জহরুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য শেখ ফারুক হোসেন, আব্দুস সামাদ, এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল মুজিদ, মোঃ মফিজুল ইসলাম, মোঃ বাবলুর রহমান বাবলু, মোঃ জাকির হোসেন ময়না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির প্রচার সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।
এম. বেলাল হোসাইন: সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনি গ্রামের রাজিয়া খাতুন। নিজের সংসারের কাজের ফাঁকে গরু ও ছাগল পালন করে থাকেন। প্রতি বছরের ন্যয় কোরবানির ঈদকে সামনে রেখে দু’ মাস আগে গ্রামের হাট থেকে চারটি ছোট এড়ে বাছুর কিনেছিলেন। দাম পড়েছিল ৩৯ হাজার টাকা। পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোটা তাজাকরণের কাজ করে যাচ্ছেন। ঈদের আগেই এ গরু এক লাখ ২০ হাজারের বেশি টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদি।