ইতহাসও ঐতিহ্য: বিশ্বে প্রচলিত ধর্ম বিশ্বাসের কথা উঠলে ইসলাম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধধর্মের কথাই আগে মনে আসে। এর সঙ্গে যোগ করা যাক ইহুদি, পার্সি, জৈন বা শিখ ধর্মানুসারীদের কথা। এর বাইরে অন্যান্য ধর্মের কথা আমরা বিশেষ জানি না বললেই চলে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রচলিত ধর্মগুলোর বাইরেও বিশ্বে আরো বেশ কিছু ধর্ম আছে, যেগুলো বহু প্রাচীন। আবার বেশ কিছু ধর্ম আছে, যার অনুসারীর সংখ্যা নিতান্তই হাতেগোনা। এমনই কিছু ধর্মের কথা জানিয়েছে লিস্টভার্স ডটকম।
ইয়াজদানিজম: ইরাক, ইরান আর তুরস্কজুড়ে বিস্তৃত জাগরোস পর্বতমালায় প্রায় আড়াই হাজার বছর আগে এই ধর্মের উদ্ভব। এটি আবার ‘ইয়ারাসিম’, ‘ইয়াজিদিজম’ আর ‘ইশিকিজম’—এ তিনটি শাখায় বিভক্ত। মূলত কুর্দি জনগোষ্ঠীর মানুষ ইসলাম গ্রহণের আগে এই ধর্ম পালন করতেন। এমনকি এখনো সংখ্যাগরিষ্ঠ কুর্দিরা ইসলাম গ্রহণ করলেও তাদের সংস্কৃতিতে ইয়াজদানিসমের প্রভাব লক্ষণীয়। একেশ্বরবাদী এই ধর্মের পবিত্র গ্রন্থের নাম ‘কিতেবা চিলুই’। বর্তমানে ৮ থেকে ১৫ লাখ মানুষ ইয়াজদানিসমের অনুসারী। ২০১৪ সালে ইসলামিক স্টেট নামধারী জঙ্গিগোষ্ঠী এই ধর্মের অনুসারীদের ওপর ব্যাপক নিধনযজ্ঞ চালালে আন্তর্জাতিক মহল ইয়াজিদিদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়ে ওঠে।
রাস্তাফারিয়ানিজম: ১৯৩০ সালে ইথিওপিয়ায় সম্রাট হাইলে সেলাসি ক্ষমতায় বসেন। ওই একই সময় জ্যামাইকাতে রাস্তাফারিয়ানিজমের উদ্ভব হয়। এই ধর্মের অনুসারীদের মতে, ইথিওপিয়া থেকেই মানবজাতির উদ্ভব ও বিকাশ, সেখানকার রাজা তাই রাস্তাফারদের কাছে যারপরনাই পবিত্র মানুষ হিসেবে বিবেচিত। অ্যামহারিক ভাষায় ‘রাস’ মানে হলো রাজা, আর ‘তাফারি’ হচ্ছে হাইলে সেলাসির পুরো নামের প্রথম অংশ। রাস্তাফারিয়ানদের একটি বিচিত্র ব্যাপার হচ্ছে, তাঁরা সাধনার অংশ হিসেবে গাঁজার ব্যবহারকে বৈধ দৃষ্টিতে দেখেন। বর্তমানে বিশ্বে কমবেশি ১০ লাখের মতো রাস্তাফার আছেন। বিশ্বখ্যাত গায়ক বব মার্লেও একজন রাস্তাফার ছিলেন।
কেমেটিজম: আনুবিসসহ প্রাচীন মিসরীয় দেবদেবীদের আমরা অনেকেই চিনি। বইপত্র বা চলচ্চিত্রে প্রায়ই এঁদের উল্লেখ দেখা যায়। রোমান, আরব আর ফরাসি শাসনের প্রভাবে এসব দেবদেবী একরকম লুপ্ত হয়ে গিয়েছিলেন বলা চলে। মূলত মার্কিন ইজিপ্টোলোজিস্ট তামারা সিউদার হাত ধরে ১৯৭০ ও ৮০-এর দশকে কেমেটিজমের উদ্ভব। এরা আবার নানা ভাগে বিভক্ত। প্রাচীন মিসরের আরেক নাম ছিল কেমেট।
উইক্কা: জেরাল্ড গার্ডনার নামক এক ব্রিটিশের হাত ধরে ১৯৫০-এর দশকে উইক্কা ধর্মের উৎপত্তি। নানা শাখা-প্রশাখায় বিভক্ত এই ধর্মের অনুসারী সংখ্যা এখন প্রায় দেড় লাখ। প্রাচীন পৌত্তলিক কিছু ধারার সঙ্গে আধুনিক কিছু চিন্তাভাবনার সমষ্টিতে এই ধর্মের সৃষ্টি। ‘বুক অব শ্যাডোস’ হচ্ছে তাঁদের পবিত্র গ্রন্থগুলোর মধ্যে একটি। উইক্কানরা বিশ্বাস করে, ঈশ্বর দুজন—একজন দেবতা আর একজন দেবী। চন্দ্র ও সূর্যকলা অনুসারে তাঁদের আরাধনা করেন উইক্কানরা। এই উৎসবের নাম যথাক্রমে এসবাথ ও সাবাথ। অঞ্চলভেদে উইক্কানদের উপাসনার ধরনে নানা বিভিন্নতা দেখা যায়।
কাওদাইজম: ১৯২৬ সালে ভিয়েতনামের তায়নিন শহরে এ ধর্মের জন্ম। এই ধর্মে উপাস্য ঈশ্বরের নামও কাও দাই। অহিংসা, ভোগবাদের প্রতি বিতৃষ্ণা এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব-কর্তব্য পালনের ওপর জোর দেয় এই ধর্ম। ফাপ চান থ্রুয়েন, তান লুয়াতসহ বেশ কিছু ধর্মগ্রন্থ মেনে চলেন কাও দাই ধর্মের উপাসকরা। তায় নিন শহরের বিশাল কাও দাই মন্দির হলো এই ধর্মের তীর্থস্থান। বিশ্বে এই ধর্মের উপাসকের সংখ্যা প্রায় ছয় লাখ।
ম্যান্ডিজম: একেশ্বরবাদী এই ধর্মের উদ্ভব দক্ষিণ লেভান্তে। ফিলিস্তিন, জর্ডান, ইসরায়েল নিয়ে গঠিত এলাকাকে দক্ষিণ লেভান্ত বলা হয়। প্রাচীনত্বের বিচারে এটি খ্রিস্টান ধর্মের সমসাময়িক। বর্তমানে বিশ্বে মাত্র ৭০ হাজারের মতো ম্যান্ডেজিমের উপাসক আছেন। ২০০৩-এর যুদ্ধের আগে এঁদের প্রায় সবাই ইরাকে বসবাস করতেন। নিভৃতচারী এই ধর্মের অনুসারীদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। এই ধর্মের অনুসারীরা মান্ডাইক নামের এক প্রাচীন, লুপ্তপ্রায় ভাষায় কথা বলে থাকেন।

স্বাস্থ্য কথা: পানি ছাড়া বেঁচে থাকাই মুশকিল। কেবল বেঁচে থাকার জন্যই নয়, সুস্বাস্থ্যের জন্য পানি পান করা প্রয়োজন। শরীরে পানির স্বল্পতা হলে অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালোভাবে কাজ করতে পারে না। শরীরের প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গের জন্য পানি জরুরি।
ডি. এম. আব্দুল্লাহ আল মামুন : শ্যামনগরে পানিতে ডুবে মিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নিজদেব পুর গ্রামের খালেক গাজীর কন্যা।
এম. বেলাল হোসাইন: সাতক্ষীরায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিশু জাহিদ হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেতনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশের গ্রাম মাটিয়াডাঙ্গায় ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় ১৩ বছরের শিশু জাহিদ হাসান। তারপর থেকে সাতক্ষীরা সদরের নেহালপুর স্লুইস গেট এলাকা থেকে শুরু করে আশাশুনি সোদকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীতে নিখোঁজ জাহিদ হাসানের লাশ খোজা হয়। এছাড়া তার আতœীয় স্বজনের বাড়িতেও খোঁজ খবর নেয়া হয়। নিহত জাহিদ হাসান সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান ঢালী ও তাসলিমা খাতুনের একমাত্র পুত্র।
মাহফিজুল ইসলাম আককাজ: “সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রবীণ আবাসন কেন্দ্রের অসহায় বৃদ্ধদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে আরা প্রবীণ আবাসন কেন্দ্রে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটাঃ মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ ঈদের পোশাক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এনছান বাহার বুলবুল, সেক্রেটারী রোটাঃ মো. মনিরুজ্জামান টিটু, রোটাঃ পিপি ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ মোশারফ হোসেন মন্টু, রোটাঃ এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ বিশ্বজিৎ সাধু, রোটাঃ ফারহা দিবা খান সাথী, রোটাঃ পুলক কুমার পাল, রোটাঃ আব্দুল লতিফ, রোটাঃ ফারুকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আরা’র নির্বাহী পরিচালক মো. আবুল কালাম আজাদ। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পক্ষ থেকে প্রবীণ আবাসন কেন্দ্রের ৯ জন বৃদ্ধকে ঈদের পাঞ্জাবী ও ২ জন বৃদ্ধ মহিলাকে শাড়ী দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ পিপি মো. মাগফুর রহমান।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের সাতাক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন পানির প্লান্ট হতে খুলনা রোড মোড় পর্যন্ত এ পাইপ লাইনের কাজ উদ্বোধন করা হয়। পাইপ লাইন কাজের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। মোট ৭৬লক্ষ ৯১ হাজার ৯৩৬.৫৮ টাকা ব্যয়ে পৌর সভার বিভিন্ন স্থানে এ পাইপ লাইনের কাজটি করা হবে। কাজের ঠিকাদার মেসার্স জিলানী ট্রেডাস। এসময় উপস্থিত ছিলেন জিলানী ট্রেডার্সএর পক্ষে সৈয়দ হারিস হোসেন তুহিন, অসিম কুমার দাশ সোনা, সহকারী প্রকৌঃ অমল বিশ্বাস, পৌর সভার পানি সুপার প্রকৌঃ সেলিম সরোয়ার, গোলাম আজম ও এড. ওসমান আলী প্রমুখ।
এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জ্জীর সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা ও আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জজ কোর্টের স্পেশাল পিপি এড. জহুরুল হায়দার বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ প্রমুখ। আরও বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোাবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রী, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু প্রমুখ। শোক সভায় উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।