ডেইলি সাতক্ষীরা স্বাস্থ্য:
ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে ফল। কিন্তু আপনি গ্রীষ্মের ফলসমূহ যেমন- আম, আঙ্গুর ইত্যাদি মনমত উপভোগ করতে পারেন। ডাক্তারেরা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বাস্থ্য ভাল রাখার জন্য বিভিন্ন ধরনের ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। এখানে, ডায়াবেটিক বন্ধুত্বপূর্ণ কিছু ফলের তালিকা উপস্থাপন করা হল-
১. লাল জাম্বুরা: জাম্বুরা আপনাকে কমলার কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু, জাম্বুরা মিষ্টি, ঝাল ও সরস। ডায়াবেটিসের জন্য জাম্বুরা অনেক স্বাস্থ্যকর খারাপ। ডায়াবেটিসের রোগীদের প্রতিদিন একটি অর্ধ-জাম্বুরা খাওয়া উচিৎ।
২. বাঙ্গি: তরমুজ, খরমুজ বা প্রাকৃতিক মধু ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, বিটা উদ্ভিদে বিদ্যামান পিঙ্গল পদার্থ, পটাসিয়াম এবং লিকোফেন রয়েছে। এ সকল ফলের কোন একটি ফালি আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন পূরণ করতে পারে।
৩. আপেল: আপেল কখনও ছুলে খাবেন না। কারন, আপেলের চামড়াতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এবং আপেলে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি রয়েছে।
৪. কমলা: কমলা ভিটামিন সি এর জন্য অনেক বেশি পরিচিত। এছাড়াও, কমলায় কার্ব কম থাকে এবং পটাসিয়াম থাকে। ডায়াবেটিসের জন্য কমলা নিরাপদ।তাই, প্রতিদিনের খাদ্যতালিকায় কমলা রাখতে পারেন।
৫. নাশপাতি: পটাসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ এবং কম পরিমাণে কার্বের খাবার হল নাশপাতি। তাই, অবশ্যই আপনার খাদ্যের অংশে নাশপাতি রাখা উচিৎ।
ডায়াবেটিসের রোগীরা নিঃসন্দেহে এই ছয়টি ফল খেতে পারেন। এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং ইনসুলিন নিয়ন্ত্রনে থাকবে।

বসাতে সক্ষম হয়। পাঠক এতক্ষন যা পড়লেন সেটা বাস্তবে না পর্দায়।
ডেস্ক রিপোর্ট: ভারতে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেবার নির্দেশ দিয়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে পানি ছেড়ে দিলে বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ফুটবল খেলোয়াড় গোবিন্দ মন্ডল। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের লক্ষ্যে ৯ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫ ভোট পেয়ে গোবিন্দ মন্ডল সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী পেয়েছেন ৪ ভোট। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সীমান্তে নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে সীমান্ত অপরাধ নির্মূল ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: এনামুল আরিফ সুমন। তিনি সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার, আন্ত:সীমান্ত হত্যা বন্ধ করতে এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্যাহ আল মামুন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নলতা ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বর হাবিবুর রহমান, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজান আলী প্রমুখ। দেবহাটার নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: দুবাই বাংলাদেশ মিলস লিমিটেডের পক্ষ থেকে নির্মান শ্রমিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাফর আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ মিলস লিমিটেডের প্রতিনিধি রাজা মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশক শেখ অসীম রেজা, শহীদুল ইসলাম, মুফতি অহিদুল ইসলাম, নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল বারিসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিপনন নির্বাহী ফারুক হোসেন। এসময় ২০১৫ সালের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এ উপবৃত্তি প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৬ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা নির্বাচিত হয়েছেন সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমদ। তিনি সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটী ইউনিয়নের রামনাথপুর গ্রামের মাস্টার দীন মোহাম্মাদের ছোট ছেলে। আগামীতে শিক্ষা বিষয়ক যে কোন ধরনের প্রয়োজনে সকলের সহযোগিতা আশা করেছেন।