মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় প্রতিভা অন্বেষণের লক্ষ্যে জেলা স্টেডিয়ামে ১০ দিনব্যাপী অনুর্ধ ১৬ বক্সিং খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের যৌথ সমন্বয়ে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চীফ কোচ সৈয়দ মহিউদ্দিন, সহকারি কোচ সুশান জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সাইদুর রহমান শাহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন, মোফাচ্ছিনুল ইসলাম তপুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তবৃন্দ। জেলার ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেনের সাথে সাতক্ষীরা রাইফেল ক্লাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে সাতক্ষীরা রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, যুগ্ন সম্পাদক এনছান বাহার বুলবুল,ট্রেজারার সৈয়দ মাহমুদুল হক মুন্না, অফিস সম্পাদক ও পিস্তল শ্যুটার জি.এম শহিদুল ইসলামসহ সাতক্ষীরা রাইফেল ক্লাবের নেতৃবৃন্দ।
আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গললবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির ফিল্টার শামুক কমে গেলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় বলে মনে করেন সাতক্ষীরার ৮৯ ভাগ মানুষ। আর শামুক কমে যাওয়ার পিছনে প্রজনন মৌসুমে শামুক ধরা ও বিক্রি, মাছের খাদ্য হিসেবে ও চুন তৈরিতে ব্যবহার, ডিমওয়ালা শামুক নিধন, শামুকের আশ্রয়স্থল তথা জলাশয় কমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি, কীটনাশকের ব্যবহার বৃদ্ধিসহ নানা কারণকে দায়ী করে শামুক রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করেন তারা।
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ দেবহাটার নওয়াপাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আলোচনা সভা শেষে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। এসময় সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোট ২৬ টি প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
স্বদেশ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ডি. এম. আব্দুল্লাহ আল মামুন: শ্যামনগর উপজেলার ছেলে আলমগীর কবীর রানা ক্রিকেটের পাশাপাশি জাতীয় ফুলবল দলের হয়ে এখন ভুটানের মাটিতে। দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা জেলাতেই যখন ক্রিকেটে বিশ্বের কাছে জায়গা করে নিয়েছে মোস্তাফিজ, সৌম্য সরকার ঠিক তখন এদের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে সুনাম অর্জন করেছেন শ্যামনগর উপজেলা সদরের হায়বাতপুর গ্রামের মৃত শেখ লুৎফর রহমানের পুত্র শেখ আলমগীর কবীর রানা।