নিজস্ব প্রতিবেদক ॥ সাতক্ষীরার কলারোয়ায় ২নং জালালাবাদ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাস্টার শওকত হোসেন গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শংকরপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে।তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, সোমবার দুপুর দেড়টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাশকতা মামলার আসামী জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী ইউনিয়ন পরিষদে বসে কাজ করছেন। পরে থানার এস আই রাজ্জাকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে ওই পরিষদ থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ও মামলা আছে বলে তিনি জানান।
চলতি বছরের ২৭ শে জুলাই তাকে একটি মামলার আসামী ছিলেন তিনি। যার জিআর নং ২০৭/১৬। তিনি জামায়াতের রোকন ও থানা কমিটির সদস্য।


মাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো.শামছুর রহমানের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসতেন তেমনি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসেন। তাই এ সকল ভাতা প্রদান করছেন। বি
শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, রাম প্রসাদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন বয়স্ক বিধবা ২২ জন ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৫৫ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।
আসাদুজ্জামান: সাতক্ষীরায় জলাবদ্ধ ও লবণাক্ত জমিতে বারি উদ্ভাবিত পানি ও মুখি কচু চাষের উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের অর্থায়নে ও সাতক্ষীরা কৃষি গবেষনা কেন্দ্রের আয়োজনে সোমবার সকালে শহরের অদূরে বিনেরপোতাস্থ কৃষি গবেষনা কেন্দ্রে উক্ত কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির সাইন্টিফিক এ্যাসিসট্যান্ট অফিসার মশিউর রহমান, মতিয়ার রহমানসহ ৮০ জন প্রান্তিক চাষী।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার পথে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
ডেইলি স্বাস্থ্য: বলা হয়, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর রোগ প্রতিরোধের জন্য কিছু বিশেষ ঘরোয়া উপাদান কিন্তু খুব কাজ করে। এমন একটি ঘরোয়া উপাদান হলো গাজর ও আদার জুস। একটি গাজর কেটে টুকরো করে, এর মধ্যে কয়েক টুকরো আদা মিশিয়ে ব্ল্যান্ড করেই বানানো যায় এই জুস। বিশেষজ্ঞরা বলেন, অন্তত সাতটি রোগপ্রতিরোধ করার ক্ষমতা রাখে গাজর ও আদার জুস।