চিত্রনায়িকা পপি তার গ্রামের অন্ধ ভক্তের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন। ওই ভক্ত একদিন পপির শ্যুটিং দেখতে আসেন ঢাকাতে। পপিকে কাছে দেখেকাছের পাওয়ার আগ্রহ বেড়ে যায় এবং শেষ পযন্ত পপিকে বিয়র পিঁড়িতে
বসাতে সক্ষম হয়। পাঠক এতক্ষন যা পড়লেন সেটা বাস্তবে না পর্দায়।
গল্পসূত্রে দেখা গেছে, ময়মনসিংহের তোতা মিয়ে খ্যাত হাসান জাহাঙ্গীর চিত্রনায়িকা পপির জন্য পাগল। পপিকে পাওয়ার জন্য সে সব কিছু করে। আর তার এই পাগলামি দেখে গ্রামের লোকজন ঠাট্রা করতে থাকে একদিন ঢাকা চলে আসে পপিকে দেখার জন্য। পপির শ্যুটিং দেখার জন্য হাজির হয় বিএফডিসিতে। সেখানে জ্যকি আলমগীর তাকে নকল হিরো হিসেবে পরিচয় করিয়ে দেয়। এবং সেখান থেকে আস্তে আস্তে পরিচয় হয় পপির সাথে।
এই ভাবে চলতে থাকে নাটকের গল্পকাহিনী। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘নায়িকার বিয়ে’। নাটকে অভিনয় করেছেন, হাসান জাহাঙ্গীর, চিত্রনায়িকা পপি, এ টি এম সামসুজ্জামান, শবনম পারভিন সহ আরো অনেকে। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১.৩০ মিনিটে এবং বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪.৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে আজ থেকে নিয়োমিত ভাবে প্রচারিত হবে।

ডেস্ক রিপোর্ট: ভারতে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেবার নির্দেশ দিয়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে পানি ছেড়ে দিলে বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ফুটবল খেলোয়াড় গোবিন্দ মন্ডল। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের লক্ষ্যে ৯ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫ ভোট পেয়ে গোবিন্দ মন্ডল সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী পেয়েছেন ৪ ভোট। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সীমান্তে নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে সীমান্ত অপরাধ নির্মূল ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: এনামুল আরিফ সুমন। তিনি সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার, আন্ত:সীমান্ত হত্যা বন্ধ করতে এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্যাহ আল মামুন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নলতা ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বর হাবিবুর রহমান, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজান আলী প্রমুখ। দেবহাটার নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: দুবাই বাংলাদেশ মিলস লিমিটেডের পক্ষ থেকে নির্মান শ্রমিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাফর আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ মিলস লিমিটেডের প্রতিনিধি রাজা মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশক শেখ অসীম রেজা, শহীদুল ইসলাম, মুফতি অহিদুল ইসলাম, নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল বারিসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিপনন নির্বাহী ফারুক হোসেন। এসময় ২০১৫ সালের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এ উপবৃত্তি প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৬ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা নির্বাচিত হয়েছেন সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমদ। তিনি সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটী ইউনিয়নের রামনাথপুর গ্রামের মাস্টার দীন মোহাম্মাদের ছোট ছেলে। আগামীতে শিক্ষা বিষয়ক যে কোন ধরনের প্রয়োজনে সকলের সহযোগিতা আশা করেছেন।
নিজস্ব প্রতিবেদক: জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান মিল্টন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, দপ্তর সম্পাদক খন্দকার আরিফ হোসেন প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আবু সালেক, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক এড. সাইদুজ্জামান, আব্দুল হালিম, সদস্য সচিব এস এম জিললুর রহমান, পৌর সদস্য এড. নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ সাগর, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান গাজী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,আবুল হোসেন, রুবেল, রবিউল ইসলাম, হারেস চৌধুরী, ডাঃ মনির, লাবসা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, আরিজুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সদর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফারুক হোসেন, পৌর আওয়ামীলীগের সদস্য সবুর খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগস্ট মানে শোকের মাস, আগস্ট মানে বাঙালির হৃদয়ে রক্ত ক্ষরণ। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি পতাকা, রাষ্ট্র,একটি স্বাধীন ভূখন্ডের নাম। কিন্তু বিপথগামী কিছু সেনাসদস্য নির্মম ভাবে তার স্বপরিবারে হত্যা করে। যার মাশুল বাংলার মানুষ এখনো দিচ্ছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে অন্যভাবে পরিচিত হতো। অবিলম্বে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্টে ঝুলানোর দাবি জানান।