সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

দেশের খবর: সরকারি চাকরিজীবীরা কীভাবে গাড়ি-বাড়ির মালিক হওয়া যায় সে চিন্তায় বিভোর থাকেন। ভুলেই যান যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং জনগণের সেবক। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক সময় দেশ ও জাতির বড় স্বার্থকে জলাঞ্জলি দিতেও পিছপা হন না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, খেলাপি ঋণের এক শতাংশের জন্যও সাধারণ মানুষ দায়ী নয়। বড় বড় ব্যবসায়ী এবং শিল্পপতিরাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বেচ্ছায় খেলাপি হচ্ছেন। তারা ঋণ নেনই, না দেওয়ার জন্য। অবশ্য এর সঙ্গে একশ্রেণির ব্যাংকারেরও যোগসাজশ আছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য আরও বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সার্কভুক্ত একটি দেশের অর্থনীতির দেউলিয়াত্বে সে দেশের একজন মন্ত্রীর খবর অনেকের দৃষ্টিগোচর হয়েছে। অর্থনীতি দেউলিয়াপনার জন্য আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের চক্রকেই দায়ী করা হয়েছে। এ চক্রের অশুভ আঁতাত যেকোনো দেশের জন্যই বিপদ ডেকে আনতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষায় দীক্ষিত হতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে এসব শিক্ষার প্রধান কেন্দ্র।

কিন্তু দুঃখের বিষয় আজকাল রাজনীতিতে ক্ষমতা আর অর্থবিত্তের দাপটই নিয়ামক শক্তি হিসেবে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। ছাত্ররাজনীতিতেও এসব অশুভ ছায়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দখলবাজি আর চাঁদাবাজির কারণে ছাত্ররাজনীতিকে এখন আর মানুষ আগের মতো সম্মানের চোখে দেখে না। বরং নেতিবাচক দেখে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুখকর নয়, যোগ করেন আবদুল হামিদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনের দ্বারা পরিচালিত হয়। কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইনের অপব্যবহার করে একটা নিজের সুযোগ সুবিধা এবং আখের গোছাতে তারা বেশি ব্যস্ত থাকে। ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করে না। পত্রপত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির নেতিবাচক খবর। বেশিরভাগ ক্ষেত্রেই উপাচার্য ও শিক্ষকদের সংশ্লিষ্টতার খবরই বড় করে ছাপা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু কতিপয় ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে। এছাড়া ছাত্র-শিক্ষক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : তেল,গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল,আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের  লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিট সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাঙালের মোড় এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁকাল  কোল্ড স্টোর মোড় এসে আলোচনা সবাই মিলিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাবেক এমপি রাশেদা বেগম হেরা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রহমান হবি সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা।
এসময় নেতা কর্মীরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : স্বপ্ন দেখো জীবন গড়ো” এই শ্লোগানে সাতক্ষীরায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতক্ষীরার ৯৯৬ জন কৃতি শিক্ষার্থীদের কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রথমআলো বন্ধুসভার আয়োজনে শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক বার্তা সম্পাদক তুহিন সাইফুল্লাহ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, প্রথমআলো বন্ধু সভার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, প্রথমআলোর বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি সহ আরো অনেকে।

ফাঁকে ফাঁেক গান, কবিতা এবং নৃত্যে পুরো অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেতে উঠে উৎসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি ৭ দফা দাবিতে সাতক্ষীরায় মশালমিছিল

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ ৭ দফা দাবিতে সাতক্ষীরা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের মিনি মার্কেট থেকে মশাল মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মশাল মিছিলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বিশ্বনাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, এ্যাড. সোমনাথ ব্যানার্জি, পৌল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিব পদ গাইন, অধ্যাপক ঘোষ স্বরজিত, বিশ^জিৎ বাছাড়, মিলন রায়, অমিত কুমার ঘোষ, সুজন বিশ^াস, প্রবির পোদ্দার, বিশ^নাথ কয়াল, শ্রীদাম দে, সুমন বিশ^াস সহ আরো অনেকে।

মশাল মিছিল সাতক্ষীরা শহরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :

একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরী সভায় উক্ত বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মোঃ নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নির বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়,কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখা, নারীঘটিত একাধিক অভিযোগসহ বিভিন্ন জাতীয় দিবস পালনে অনীহা দেখা যায়। এ বিষয়ে কমিটির জরুরী সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকে ঐ অধ্যক্ষ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শাণো নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন শুক্রবার সকালে জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ব্যাঘ্রতট কার্যালয়ে শিক্ষা সহায়তা প্রদান ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন নাসরিন খান লিপি।

প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, কবি স ম তুহিন। সমন্বয়ক ছিলেন হাফিজুর রহমান মাসুম।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিউওয়ার্ক থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শায়লা আযীম।

এসময় বক্তারা বলেন, মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি অবশ্যই ভালো কাজ। এধরনের কাজকে আরো এগিয়ে নিতে হবে। যারা এখন সুবিধা পাচ্ছেন। এক সময়ে তারাও এমনভাবে অন্যদের সহযোগিতা করতে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় ১১ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : : বৃহস্পতিবার দুপুর ১২ টার সময়  সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে  ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে  ভিডব্লিউবি এর ২২৬ জনকে খাদ্য ও কার্ড বিতরন করা হয়েছে।
শেখ হাসিনার বারতা,নারি পুরুষের সমতা,মহিলা বিষয়ক অধিদপ্তরের,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের স্ব নির্ভরতার জন্য সহায়তা উদ্দ্যেশ্য সফল করার জন্য,সমাজের অস্বচ্ছল ও দরিদ্র মহিলাদের জন্য ভিডব্লিউবি কার্যক্রম ২০২৩-২০২৪ চক্রে ভালনারেবল উইমেন বেনেফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হইতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের ভিডব্লিউবি উপকারভোগিদের মাঝে,  ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় ভিডব্লিউবি এর খাদ্য
ও কার্ড বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খাদ্য এবং কার্ড বিতরন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা তুজ জোহরা,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,
এসময় উপস্হিত ছিলেন মেম্বর ইউছুপ সরদার,  আরশাদ আলী, আবু সাঈদ মোল্লা, মাহফুজ সরদার, জাহিদুজ্জামান বাবু, দীপঙ্কর ঘোষ, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক ও মো: আবু ছালেক।অনুষ্ঠানে পবিত্র কোরান তেলয়াত করেন মাও জাহিদুল ইসলাম,গীতা পাঠ করেন রত্না রানী সরকার।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও এল এল বি শেষ পর্বের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজের এম এ গফফার মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী।
সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) এম জি আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা জজ (১ম) রেজাউল করিম, অতিরিক্ত জেলা জজ (২য়) বিশ^নাথ মন্ডল, অতিরিক্ত জেলা জজ (৩য়) রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ(৫ম) মাসুম বিল্লাহ, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভু নাথ সিংহ প্রমুখ।

ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এড. হোসনেয়ারা হক, এড. সিরাজুল ইসলাম, এড. শহিদ হাসান, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইসলাম, এড. শরিফ আজমীল হুসাইন, ল স্টুন্ডেস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সিনিয়র সহ-সভাপতি সিমা পারভীন, প্রাক্তন সভাপতি এস এম বিপ্লব হুসাইন, নাজমুল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাজু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজের প্রভাষক এড. মুনির উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest