সর্বশেষ সংবাদ-

জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে সরিষার বাম্পার ফলন হয়েছে।মাঠে মাঠে হলুদ ফুলের বিছানায় ভরে উঠেছে মাঠ।ফসলের মাঠে যেন এখন হলুদের বিছানা।যতদুর চোখ যায় শুধু হলুদ আর হলুদ চতুর্দিকে এক নয়নাভিরাম দৃশ্য।কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ।সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে ভরে উঠেছে অফুরন্ত হাসি।

সরজমিনে যেয়ে দেখা যাায়,হাওয়ালখালী সারাডাঙ্গা, কাউনডাঙ্গার মাঠ,পাঁচরখী,ভুবানীপুর,তলুইগাছা,আইচপাড়া,কামারবায়সা ও রেইউ মাঠে সরিষায় ভরপুর।

তবে গত বছরের তুলনায় আবহাওয়া অনুকুলে থাকায়  অনেক পতিত ফসলি জমিতে ও অধিক ফলনের সম্বাভনা রয়েছে।

এ বিষয়ে বাঁশদহা ইউনিয়ন ব্লক সুপার ভাইজার উত্তম কুমার শাহ তার কাছে জানতে চাইলে,তিনি ডেইলি সাতক্ষীরাকে বলেন সাড়ে ৩০০ থেকে প্রায় ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে।তবে গত বছরের তুলনায় ফলন বেশ ভাল হয়েছে।কয়েক জন কৃষক খলিলুর রহমান,জাকির হোসেন,আবু রায়হান কবীর, ইয়াকুব আলী।তাদের কাছে জানতে চাইলে তারা বলেন,এ বছরে সরিষা ফলনতো ভাল হবে আমরা আশা করছি।তবে বৃষ্টিপাতের পরিমানের প্রভাব যদি বেশি না থাকে তাহলে ভালভাবে সরিষার ফসল ঘরে তুলতে পারবো।এবং সরিষার দাম যদি অধিক দাম পাওয়া যায়। তবে আত্মিক সংকট কিছুটা দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় যথাযথভাবে পালন করা হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর, ২২ ইং সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা রিপোটার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে দেবহাটা ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়।

পরে বিভিন্ন প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুতের দেবহাটা জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ওসাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে প্রীতি ফুটবল খেলা ও রাতে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেসবিজ্ঞপ্তি:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সম্প্রচার, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, গীতা রানী সাহা,
শামীমা আক্তার, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কমলিকা ঘোষ ও রিমি মন্ডল। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী উন্নত সোনার বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানান
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ফয়জুল হক বাবু: যথাযথ মর্যাদায় সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, আলোচনা সভা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। পরে সকাল ৯টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে বিজয় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। পরে বিজয় দিবসের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক (কম্পিউটার) আকলিমা খাতুন, মোঃ মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ। অনুষ্ঠানে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত করে বিজয়ী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোাঃ মমিনুর রহমান। উত্তেজনা পূর্ণ এই খেলায় সবুজ দল লাল দলকে ১ উইকেটে পরাজিত করে বিজয়ী হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফেডারেশন অফ এন জিওস বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় বন্ধন জনকল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন এফ,এন,বি’র সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ।

আলোচনা করেন, ফেডারেশন অফ এন জিওস ইন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বন্ধনের নির্বাহী পরিচালক মো: মুছা করিম, ব্যুরো বাংলাদেশ এর এলাকা ব্যবস্থাপক ও জেলা এফ এন বি’র ট্রেজারার হাসান আল ফেরদৌস, জাগরনী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক ও এফ এন বি’র নির্বাহী সদস্য মো: আজাদুর রহমান, এম আলমগীর আলম, রবিউল ইসলাম, বন্ধনের ক্যাশিয়ার মো: আসিফুল আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, খাদিজাতুল কোবরা মাদ্রাসারা সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ।

আলোচনাসভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের অগ্রগতি, উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে র‌্যালী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জেলা
যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জুয়েল, শেখ আলমগীর হোসেন প্রমুখ।
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সাহানা মহিদ, আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ
হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, নির্বাহী সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মীর শাহিন, যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কোহিনুর ইসলাম, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা,

দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ভূমিহীন সমিতি, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যৌথ আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় কামালনগরাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীণ সমিতির সভাপতি মো: কওছার আলী।

বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাস, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, শেখ শওকত আলী, মফিজুর রহমান, জি এম রেজাউল ইসলাম রেজা, ভূমিহীন নেত্রী সাহিদা আক্তার ময়না প্রমুখ। আলোচনাসভায় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। নিজেদের ভাষায় কথা বলতে পারি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছিলাম। বাঙালি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ইউনিটের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নূরনগর ভবানীসুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৫ জন অসুস্থ গরীব, দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহ্ রেজা আল-ফামি, এএমসি।

পরবর্তীতে বিকাল ৩ টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র কার্যালয়ে অত্র এলাকার ১৫০ জন অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত শীত বস্ত্র বিতরণ ও কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান, এসজিপি, পিইঞ্জ,ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন(১৭ বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, সুবেদার মেজর মোহাম্মদ মহিউদ্দিন, ল্যান্স নায়েক ইন্ট আল মাসুম নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবি সহ সকল কর্মকর্তা সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest