সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই স্লোগানে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা কার্যালয় ও তালা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চেীধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে নারীরাই প্রথম কৃষি কাজ শুরু করেছিলো, নারী সমাজের যে কঠিন কাজ করে সেটি একজন পুরুষ দ্বারা সম্ভব নয়। ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ঘরের কাজ করে থাকে। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে একাত্তর পর্যন্ত নারীদের অবদান সব থেকে বেশি ছিলো।

বাংলাদেশে আজ পর্যন্ত সে সকল আন্দোলন হয়েছিলো সব জায়গাতে নারীদের অবদান ছিলো।তারা যদি এগিয়ে না আসতো তাহলে মুক্তিযোদ্ধে দেশ স্বাধীন করা সম্ভব হতোনা। নারীদের সংঘটিত করে প্রশিক্ষনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব। আজকের নারীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের আগ্রদূত।

বৈঠকে আগত নারীদের ভাষা আন্দোলনের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, আইন, বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণ বিষয়ক, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিয়ন থেকে আগত তিনশতাধিক নারী অংশ নেয়।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে জেলা
শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি,

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ খানম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনার সাংগঠনিক সম্পাদক রাইসুল
কবির বিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. আইয়ুব আলী খান প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন,

সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি ঃ বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে সোমবার দুপুরের শহরের অদূরে তালতলাস্থ সোনাগাঁও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি মিঃ সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য এবং সুচিন্তিত মতামত প্রদান করেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আসাদুজ্জামান, আব্দুল জলিল, মনিরুল ইসলাম মনি, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ ফরিদ আহমেদ ময়না, আমিনা বিলকিস ময়না প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তিনি সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান বিদ্যালয় পরিদর্শন এর অভিজ্ঞতা বর্ননা করে বলেন যে, বিদ্যালয়ের প্রতিটি শিশু অত্যান্ত মেধাবী ও বিশেষ কিছু দক্ষতার অধিকারী। তাদের জন্য সুযোগ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।##

২৭.০২.২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শামছুজ্জামান জুয়েল গুরুত্বর অসুস্থ হয়ে খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

তার রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ^াস, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি ময়দ্দীন ময়না, সাধারণ সম্পাদক কাদের,

৪নং ওয়ার্ডেরে সহ-সভাপতি বদিউজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা: রুহুল আমিন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মিজান, ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক মো: ওবায়দুল ইসলামসহ পৌর কৃষকলীগের সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, এটিএন বাংলার স্টাফ
রিপোর্টার এম কামরুজ্জামানের পিতা আলহাজ¦ মো: শাহাজাহান মল্লিক গত ১৮
ফেব্রুয়ারী মটরসাইকেল দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়েছেন। তার বাম-পা
ভেঙে গেছে। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪৭ নম্বর
কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপাতালের অর্থোপেডিক সার্জন ডা:
মাহামুদুল হাসান পলাশ তার অপারেশন করবেন বলে জানাগেছে। সাংবাদিক এম
কামরুজ্জামান তার পিতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন ।
এদিকে, আলহাজ¦ মো: শাহাজাহান মল্লিকের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি
দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য
মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মনিরুল ইসলাম মনি,
এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিট ও লুটপাটের অভিযোগ তুলে সাতক্ষীরায় সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর একটার দিকে যশোর- সাতক্ষীরা রোডের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ মোড়ে এ সড়ক অবরোধ। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাাবিতে অবরোধ তুলে নেওয়া হয়।

লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসানের নেতৃত্বে ওই কলেজের শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এ ছাড়া ওই মোড়ের ব্যবসায়িদের কাছ থেকে ভয় ভীতি দিখিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করা হতো। গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষা দিয়ে কলেজ ফটক থেকে বাইরে বের হওয়া মাত্রা আবিদ হাসানের নেতৃত্বে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ফাহিমকে ছুরি দেখিয়ে মটর সাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ফাহিমের সঙ্গে থাকা কয়েকজন ছাত্র ভয়ে ছোট বাবুর দোকানের মধ্যে অবস্থান নেয়। ছোট বাবুকে ওই ছাত্রদের দোকান থেকে বের করে দিতে বলে আবিদ হাসান। এ নিয়ে চোট বাবু ও আবিদ হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয়। প্রতিবাদ করে পার্শ্ববর্তী ব্যবসায়ি মুক্ত। পরে ফাহিমকে মারপিট করে তিন হাজার টাকা চাঁদা আদায় করে আবিদ হাসান।

এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান জানান, ছাত্রদলের কর্মীদের সঙ্গে তাদের মারামারি হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে তারা জরুরী মিটিং ডাকা হয়েছে। পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা আবিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, যারা মারপিটের শিকার হয়েছেন তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
কন্সটেবল নিয়োগকে ঘিরে সাতক্ষীরায় দালাল প্রতারক চক্র থেকে সাবধান করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা পুলিশ। জেলা জুড়ে চলছে সতর্কীকরণ মাইকিং। আর্থিক লেনদেনে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে বলে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। পুলিশ লাইন্স মাঠে সোমবার থেকে শুরু হবে নিয়োগ পরীক্ষার কার্যক্রম।
নিয়োগ কার্যক্রমের মাঠের বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে রোববার (২৬ ফেব্রæয়ারি) প্রেস ব্রিফিং করে সকলকে সতর্ক করেন এসপি।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। দালাল প্রতারক চক্র এমনকি কোন পুলিশ সদস্যও কোন আর্থিক লেনদেনে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় ৬৫ জন পুরুষ ও ১১ জন নারী নিয়োগ হবে। মোট ৭৫ পুলিশ সদস্যের বিপরীতে আবেদন করেছেন পাঁচ হাজার ৪৯ জন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ ডেস্ক: যুদ্ধ বন্ধ করে রাশিয়াকে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনীত রেজুলেশনে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মস্কো।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানায়। টুইটে বলা হয়, ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাতটি দেশ হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া।

প্রস্তাবটিতে ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো— বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজেরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest