সর্বশেষ সংবাদ-
ঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিং

সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে জাঁক জমকপূর্ণভাবে রমজান মাস কে বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে স্কুলের ছোট্ট সোনামনিদের সেমাই খাওয়ানোর মধ্য দিয়ে আগাম ঈদের উৎসবে মেতে ওঠে। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয় স্কুল ক্যাম্পাস।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শতভাগ স্কুলে উপস্থিত থাকার জন্য ও ক্লাস টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেষ্ট তুলেদেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শিশু একাডেমী পরিচালনা পর্ষদ সদস্য (শিশু সংগঠক) শেখ ফারুকুজ্জামান ডেভিড।

স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় শিশুদের গান, নাচ ও কবিতার মাধ্যমে স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল ।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন স্কুলে শিশুদের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কারের ব্যবস্থা করা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন আগামিতে স্কুলে শতভাগ উপস্থিতির জন্য পিতা মাতাকেও পুরস্কৃত করা হবে। এ সময় স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষিকা সৌমিতা রানী ( তিথি মিস)। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্পশুনি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি প্রাইমারী স্কুলে কচিকাচা শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু।
বাংলাদেশ কে স্বাধীন করতে হাজার হাজার যুবক সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। কত মায়ের বুক খালি হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে আর মায়ের কাছে ফেরা হয়নি এমন বহু যুবকের সন্ধানও রয়েছে এই বীরমুক্তিযোদ্ধার কাছে। গল্পের ছলে মহান মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচারন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

তিনি ১৯৭১ সালের ২৭ অথবা ২৮ নভেম্বর সাতক্ষীরার পাওয়ার হাউজ উড়িয়ে দেওয়ার বর্ণনা শিক্ষার্থীদের শোনান।
এসময় সরাসরি বীর মুক্তিযোদ্ধাকে কাছে পেয়ে শিক্ষার্থীরাও উৎসূক হয়ে গল্প শোনাতে থাকেন। গল্প শেষে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাকে দাদু বলে জড়িয়ে ধরেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
গল্পের শুরুতে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, সহকারী শিক্ষক মোহসীন আলী, বাসনা মজুমদার, সুপর্ণা রাণী, আফরোজ ফাতেমা, তাওহিদা পারভীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ১৬৮ মোবাইল ফোন ও বিকাশে মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লাখ ৩১ হাজার টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত মোবাইল ফোন ও টাকা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পর সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা। এ ছাড়া বিকাশের মাধ্যমে খোয়াযাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক ওহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছেসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই ঝড়ে ধ্বসে গেছে প্রায় শ’খানেক কাঁচা ঘরবাড়ি। আধাপাকা বাড়িগুলোর টিনের চাল উড়ে গেছে। ঝড়ে কেউ হতাহত না হলেও রুহুল কুদ্দুস নামের এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও জানা যায়নি।

আকস্মিক আরম্ভ হওয়া এই ঝড়টি শ্যামনগরের রমজাননগর, কৈখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে চলে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রখর রোদ ছিলো। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে ঝড় আরম্ভ হয়। ঝড়ের তান্ডব এতই বেশী ছিলো যে, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির দেওয়াল ধ্বসে গেছে। এছাড়া গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানিয়েছেন, তার ইউনিয়নের কালিঞ্চী, মধ্যপাড়া, গেটপাড়া, কলোনিপাড়া ও খাসখামার সহ কয়েকটি গ্রামে ৫০টির মত কাঁচা ঘরের দেওয়াল ধ্বসে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বৃষ্টিসাথে শিলা পড়ে ক্ষেতের ফসলেরও ক্ষতি হয়েছে। এদের মধ্যে আলী আজগার বুলু, মোস্তাফিজুর গাজী, জাহিদ গাজী, নূর ইসলাম, গোলাম কাগুচী, নূর মোহাম্মদ, অবনী মণ্ডল, অলিউল্লাহ গাজী, মুজিবর গাজী, রেজাউল গাজী, খোকন কাগুচী, রহিম কাগুচী, শফিকুল গাজী ও হযরত আলী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তার ইউনিয়নের টেংরাখালি, পারশেখালী সহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ১৫-২০টি মত ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া কিছু ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

কৈখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানিয়েছেন, তার ইউনিয়নের বৈশখালি, পশ্চিম কৈখালি ও কাঠামারি এলাকার ৩০টির মতো অস্থায়ী ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। এছাড়া পূর্ব কৈখালি গ্রামের সাহেব আলী, বিষে গাজী, শাহীন আলম, আফছার আলী, আইয়ুব আলী, রফিকুল ইসলাম, সলেমান গাজী, অঅব্দুল গাজী, ছিদ্দিক গাজী, জয়নাল গাজী, কালাম গাজী, ফজলু গাজীসহ কমপক্ষে ২৫টি কাঁচা পাকা বাড়ি ধ্বসে পড়েছে। পূর্ব কৈখালি গ্রামের রমজান আলীর ছেলে রুহুল কুদ্দুস নামের এক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তিনি ঝড়ের সময় নদীতে মাছ ধরছিলেন। আশঙ্কা করা হচ্ছে যে সে ঝড়ের সময় নৌকা ডুবে মারা গেছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা জুলফিকার আলী জানান, আকস্মিক শুরু হওয়া ঝড়টি কালবৈশাখী। এধরনের ঝড় হঠাৎ করে আরম্ভ হয় আবার থেমে যায়। এসব ঝড়ের তীব্রতা অনেক বেশী থাকে। তবে খুব বেশী ক্ষতি করার আগেই এ ধরনের ঝড় নিঃশেষ হয়ে যায়।

শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুল ইসলাম জানান, ঝড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে জরিপ করা যায়নি। শুক্রবার এর পরিসংখ্যান দেওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কৃষকদলের ব্যানারে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় কৃষকদল নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক কমিটি।

২৩ মার্চ ২০২৩ তারিখে সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মো: সালাউদ্দীন লিটন ও সদস্য সচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত একপত্রে উক্ত কথিত সভার প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, গত ২২ মার্চ ২০২৩ তারিখে সম্পূর্ণ শিষ্টাচার বর্হিভূত ভাবে সাতক্ষীরা জেলা কৃষকদলের ব্যানারে কথিত প্রতিবাদ সভার আড়ালে কতিপয় নিস্ক্রিয় কয়েকজনকে ও অন্যান্য অঙ্গ সংগঠনের কিছুকর্মী যারা কোন দিন কৃষকদলের সাথে জড়িত ছিল না তাদের কে সাথে নিয়ে জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন বক্তব্য প্রদান করেন।

তার বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মান হানিকার বক্তব্য প্রদান করেন। যা সম্পূর্ণ দলীয় পরিপন্থি। আমরা জেলা বিএনপি ও কৃষকদলের সৎ ও কর্মীবান্ধব নেতৃবৃন্দের বিরুদ্ধে এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া উক্ত আলোচনায় কৃষকদলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে দল বিচ্ছিন্ন উক্ত আহসানুল কাদির স্বপনকে উদ্দেশ্যে প্রণোদিত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি.) এর মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার কৃতি সন্তান মো: আল মুজাহিদ নাঈম ২০২৩ সালে “কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই)” ডিপার্টমেন্ট থেকে সফালতার সাথে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছে। তার ডিপার্টমেন্টে রেকর্ড পরিমান নাম্বার অর্জন করায় সমাবর্তন অনুষ্ঠানে তাকে  “Magna Cum Laude”  একাডেমিক অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ুপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

গত ১৯ মার্চ, ২০২৩ অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি.) এর ২১ তম সমাবর্তন অনুষ্ঠানে নাঈমকে একাডেমিক অ্যাওয়ার্ড মেডেল পরিয়ে দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এ.আই.ইউ.বি.) ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ডিরেক্টর প্রোফেসর ডক্টর দীপ নন্দী এবং অ্যাসোসিয়েট ডিন মশিউর রহমান।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা। ২১তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।

আল মুজাহিদ নাঈম সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামের মো: ওবায়দুল্লাহ ও খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা খাতুনের বড় ছেলে। নাঈম সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের ভাগ্নে। নাঈম তার এই ভালো ফলাফলের জন্য পিতা-মাতা, স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দীন। বেদনা-বিধূর পরিবেশে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড সদস্য শেখ লুৎফর রহমান, ধুলিহর ইউপির সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল মান্নান, জাপা নেতা জাহাঙ্গীর কবির, সামশুর রহমান সোনা, ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবুল খায়ের, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাই, স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: রইচউদ্দীন বিশ্বাস, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, অভিভাবক গৌর চন্দ্র ঘোষ প্রমুখ। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো: নজিবুল ইসলাম, সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, পরীক্ষার্থী মাহিরা আফরিন, শিক্ষার্থী তামান্না সুলতানা, ফারজানা ফায়িজা, কমলিকা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের যোগ্য সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক সুনাগরিক হিসেবে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মানবসম্পদে পরিণত করতে হবে। বক্তারা দেশের সেবায় মানবতার সেবক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 দেবহাটা ব্যুরো : দেবহাটায় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা ফুটবল মাঠে বুধবার  সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত উক্ত খেলায় সাবেক ছাত্রলীগ নেতাদের দল ৬ বল হাতে রেখেই শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নিলো।
খেলায় বর্তমান ছাত্রলীগ নেতাদের দল প্রথম ইনিংসের ১৬ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। পরে সাবেকরা ব্যাট করে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায়। দেবহাটা ক্রিকেট ষ্টেডিয়ামে সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতাদের মধ্যে ক্রিকেট খেলার মাধ্যমে এই মিলনমেলা ঘটে।
খেলায় সাবেক নেতাদের মধ্যে রাশিদুল, হাবিবুর রহমান সবুজ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সোহাগ, ফয়জুল্লাহ এবং বর্তমান নেতাদের মধ্যে মিঠু, কল্লোল, ইমরান, রায়হান ও তন্ময়সহ প্রমুখ অংশগ্রহণ করে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest