আসাদুজ্জামান ঃ স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি। আবেগে আপ্লুত হয়ে তিনি এ সময় কলেজের সমগ্র এলাকা ঘুরে দেখেন। মঙ্গলবার সকালে তিনি সেখানে যাওয়ার পর স্মৃতিচারন করেন তার কলেজ জীবনের ঘটনাসমূহ। প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি (বর্তমানে ইন্টারমিডিয়েট) পাশ করেন। এরপর বিকাল ৩ টায় তিনি জেলা জজ আদালত প্রাঙ্গনে একটি বিশ্রামগার উদ্বোধন করেন।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছান। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এসময় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ হেল হাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসান ফয়েজ সিদ্দীকির কলেজ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর ক্লাসমেট কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাসসহ কলেজটির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
এরপর প্রধান বিচারপতি বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরা জর্জ কোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ অ্যাড. এসএম হায়দার, আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রধান বিচারপতি এ সময় বলেন, রাস্ট্রের মালিক জনগনই। তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়। আইনজীবিদের উদ্দেশ্যে তিনি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আপনারা বিচার বিভাগকে গতিশীল রাখার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে মামলা জট কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।##
নিজস্ব প্রতিনিধি :
২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদের উত্থাপিত বৈষম্য বিরোধী বিল পাশকরাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন(বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি দিলীপ দাস।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী,বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়ন্তী রানী দাস, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল বিশ^াস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, প্রতিবন্ধী পূর্নবাসন কল্যান সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, প্রবীর দাস, রাজারবাগান ঋষিপাড়া শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কার্তিক দাস প্রমুখ।
বক্তারা বলেন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদের উত্থাপিত বৈষম্য বিরোধী বিল অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।
দেবহাটা উপজেলা বিএনপির পূর্বের কমিটি বাতিল করা হয়েছে। একই সাথে শেখ সিরাজুল ইসলামকে আহবায়ক এবং মহিউদ্দীন সিদ্দিকীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২০ মার্চ ২৩ তারিখে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান স্বাক্ষরিত একপত্রে দেবহাটা উপজেলা বিএনপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১০ টায় টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরা পৌরসভার আয়োজনে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না আক্তার শরীফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুপারভাইজার মো: ইবাদুল ইসলাম, মো: শাহীন বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা আক্তার, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম , রুবিয়া পারভীন, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব সাজু।
উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,কিন্ডারগার্টেন, মাদ্রাসা সহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের সকল শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি: স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক মি: পৌল সাহা, সহ-সভাপতি রেভা: প্রদ্যুত সরকার, সাধারণ সম্পাদক রেভা: থিয়ফিল গাজী, মি: মানিক সরকার, জোসেফ সরকার সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় আন্ত: স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘‘সভ্যতার অতি আধুনিকায়নই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী” বিষয়ের উপর উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের ইসরাত জাহান নিপা, ফাতেমা তুজ জোহরা, প্রত্যাশা মিস্ত্রি ও সাতক্ষীরা দিবা-নৈশ ডিগ্রী কলেজের শামীম রেজা, জুলকার নাঈম, কাব্য ভট্টাচার্য।
উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রুপে ৬ জন ছাত্র-ছাত্রী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ইয়ূথ হাব কো-অর্ডিনেটর মাসুদ রানা, বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাহী, সিডো, শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান (তহিদ), তাপসী মন্ডল, সহকারী হিসাবরক্ষক, সিডো, সাতক্ষীরা।
‘‘সভ্যতার অতি আধুনিকায়নই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন বিপক্ষ দল সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা জুলকার নাঈম।
অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও ১ জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার, চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, সাতক্ষীরা ইয়ূথ হাবেব ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর আওতায় মাস ব্যাপী ভলিবল
প্রশিক্ষণের সমাপনী ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত
কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম,
১৩নং লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, খেজুরডাঙ্গা আর.কে
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল ও সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম
প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষা
প্রতিষ্ঠানগুলি হলো-খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পি সেন্টার স্কুল ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা।
ভলিবল প্রতিযোগিতায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয়েছে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি প্রদান করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…