নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকার শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত ভূক্তভোগি ভূমিহীন। হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার দাবিতে বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর উপজেলা ভূমি অফিসের আওতাধীন নুরনগর ও নকিপুর তপশীলদারের অধীনে সৈয়দালীপুর, ভবানিপুর, মানিকপুর, কল্যাণপুর ও বাদঘাটা মৌজার ৩৮ একর ৫৪ শতক জমি পিউ ৯৮/৭২ এর ১৫১ এইচ ধারা মোতাবেক শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) বাংলাদেশ সরকারের অনুকূলে খাস করেন। পরবর্তীতে ওই জমি ২০০৪ সালের ১৭ মার্চ ৩৮টি অসহায় দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে ইজারা দিয়ে দখল প্রদান করেন। সেই থেকে ভূমিহীনরা উক্ত খাস জমিতে ঘর-বাড়ি, রান্না ঘর, গোয়ালঘর, একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে ও কিছু অংশ জমিতে মৎস ঘের করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছিল। উক্ত জমির মধ্যে সৈয়দালীপুর মৌজার বি, এস- ১৪৬, ১৪৯ এর এস,এ ৭২, ৭৩, ৭৪, দাগে ২৯ একর ২৮ শতক জমি রয়েছে। এনিয়ে এলাকার চিহিৃত ভূমিদস্যু বাধঘাটা গ্রামের মৃত এলাই বক্স গাজীর ছেলে আলহাজ্ব আব্দুল গফুর ওরফে গুলি গফুর ও তার ছেলে আলমগীর হোসেন একাধিক আদালতে মামলা করে হেরে যায়। এরপর তারা পেশি শক্তির বলে ওই সরকারি খাস সম্পত্তি জরদখলের পায়তারা শুরু করে।
বক্তারা আরো বলেন, আদালতের রায় পক্ষে নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে ৩৮টি দরিদ্র ভূমিহীন পরিবার শান্তিপূর্নভাবে বসবাস করতে থাকেন। কিন্তু আব্দুল গফুর এর হুকুমে তার ছেলে আলমগীর হোসেন, বাধঘাটা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জুলফিকার, সৈয়দালীপুর গ্রামের দেড়ো মোহাম্মাদ গাজীর ছেলে আতাউর রহমানের নেতৃত্বে গত ৯ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে বসবাসকারি সৈয়দালীপুর মৌজাধীন ২৮টি ভূমিহীন পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এসময় তারা ভূমিহীনদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়।
হামলাকালে সেখানে অবস্থিত পাঞ্জেগানা মসজিদটিও ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে উচ্ছেদের শিকার ২৮টি ভূমিহীন পরিবার মানবতার জীবন যাপন করছে তারা শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকার শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার দাবি জানান। একই সাথে সেখানে ভূমিহীনদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় প্রশাসন, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কৃর্তপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা
মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীর আত্তাফ হোসেন, আলী হোসেন, অজিয়ার রহমান, শাহজাহান আলী, অজিয়ার রহমান, আবু সাইদ, মোঃ আব্বাস আলী, মমতাজ বেগম, রমেছা খাতুন প্রমূখ।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে পাচার বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মোল্লাপাড়ার আশরাফ আলী এর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠক আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন সংরক্ষিত মহিলা মেম্বর মমতাজ বেগম।
একটি সমন্বিত কর্মসূচি প্রকল্পের আলোকে মাঠ পর্যায়ে উঠান বৈঠকটি সঞ্চালনা করেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট, সাতক্ষীরা এর ডেস্ক অফিসার, মো: আছের আলী। রাইটস যশোর (মানবাধিকার সংগঠন) এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়িত হয় ।
উঠান বৈঠকে তিন(৩) শ্রেণির মানুষের সমাবেশ ছিল। তার মধ্যে প্রায় ২০-২৫ জন ছিল বিদেশ থেকে পাচারের শিকার হয়ে ফেরত আসা বাংলাদেশী মানুষ, তার পরিবার এবং সম্ভাব্য বিদেশ গমন নারী জনগোষ্ঠী। উঠান বৈঠকে বিশেষভাবে মানব পাচার, চোরাচালান, নিরাপদ অভিবাসন, নিরাপদ অভিবাসনের ধাপসমূহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো: ইমরুল শাহেদ।
নিজস্ব প্রতিনিধি :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সাতক্ষীরায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা জেলা শহর থেকে আগত হাজারো মানুষের কণ্ঠে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ করুন, করতে হবে। সুদ-ঘুষ- লটারী বন্ধ করুন, করতে হবে শ্লোগানে সাতক্ষীরার আকাশ বাতাস মুখরিত হয়।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাও: মুজাহিদুর রহমান, সাতক্ষীরা জেলার সভাপতি মুহা: নাজমুল আহছান, সহ-সভাপতি মাসুদ বিন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারক লিপি প্রদান করেন সাতক্ষীরা জেলা বাকশিসের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, বাকশিসের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা বাকশিসের কোষাধ্য শফিকুল ইসলাম, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, প্রভাষক বাসুদেব সিংহ, ভৈরব চন্দ্র দাস।
স্মারকলিপিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিগ্রি, অর্নাস ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকসহ বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্ত করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্ততে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু করা,সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া, চাকুরিতে যোগদানের তারিখ থেকে চাকুরিকাল গণনা করা, ১৬ বছর পূর্তিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল প্রভাষক বৃন্দকে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বহাল রাখা, শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বেসরকারি শিক্ষকদের ৩৫% প্রেষণে নিয়োগ দেওয়া, ইউনোস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ করা এবং ডিগ্রি স্তরের এমপিও ক্ষেত্রে ২টি বিভাগের শর্ত শিথিলের সুপারিশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিশ^ পানি দিবস উদযাপন ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা ডিজিটাল সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সাহিদুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা কামাল।
লিডার্সের বাস্তবায়নে এবং সুইসকন্ট্যাক্ট এর অর্থায়নে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, উন্নয়নকর্মী মাধবচন্দ্র দত্ত, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, নিত্যানন্দ আমীন, ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট নানা কারণে উপকূলে/সাতক্ষীরায় পানীয় জলের সংকট সময়ের সাথে সাথে তীব্র আকার ধারণ করেছে, জনজীবনে যার সরাসরি প্রভাব পড়ছে। এর মধ্যে রয়েছে পানি সংগ্রহ করতে দূর-দুরান্তে গিয়ে অতিরিক্ত সময় ব্যয়, কলস, ড্রামের মত পানি সংরক্ষণের ভারী আধার বহন করার ফলে শারীরিক নানা অসুস্থতা, বাধ্য হয়ে লবণাক্ত ও দূষিত পানি পানের ফলে উচ্চরক্তচাপ, পেটের পীড়া, হৃদরোগের মতো স্বাস্থ্যঝুঁকি, শিশুমৃত্যু, গর্ভবতী নারীদের খিঁচুনি, অকালগর্ভপাত ও উচ্চরক্তচাপ ইত্যাদি সংকট। আবার লবনাক্ততাজনিত অসুস্থতার চিকিৎসায় এবং প্রয়োজনীয় পানীয় জল কিনতে গিয়ে পরিবারগুলোর উপর রয়েছে অতিরিক্ত খরচের বোঝা।
নিজস্ব প্রতিনিধি : দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেক ভিউ’তে ইয়ুথ এন্ডিং
হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর
বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক এর সহযোগিতায় সুজন-সুশাসনের জন্য নাগরিক’র
সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে সামাজিক
সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২
আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এধরনের বিতর্ক প্রতিযোগিতার
মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে ভালো নেতৃত্ব বেরিয়ে আসবে। আমাদের
মানসিকতা ও চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু
অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন যেখানে সকল ধর্মের মানুষ বসবাস
করবে। তিনি আরো বলেন, আমাদের দেশে ধর্মীয় উস্কানি দিয়ে গুটি কয়েক মানুষ
সহিংসতা সৃষ্টি করছে। কে হিন্দু কে মুসলিম সেটা বড় বিষয় না। আসল কথা
মানুষ মানুষকে ভালবাসবে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণেই আমরা পৃথিবীর
সবকিছুই এত সহজে দেখতে পারি। আমার কথার দ্বারা যদি কোন কিছুর পরিবর্তন
করতে পারি সেটাই আমার সার্থকতা। প্রত্যেক ধর্মের যে মানুষ যার যার ধর্ম
পালন করবে। কোন ধর্মে নেই মানুষ হত্যা করা। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে
সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
‘সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাই
প্রধান’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নিয়ে বক্তব্য রাখেন
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং অপরদিকে বিতর্কের
বিপক্ষে অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিতর্ক
প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার
কিশোরী মোহন সরকার এবং বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক
ভারতেশ্বরী বিশ্বাস ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক কৃষ্ণপদ সরকার।
সামাজিক সম্প্রীতি সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার
প্রজেক্ট বাংলাদেশ ফোরব’র কান্ট্রি ডিরেক্টর ড. শাহানাজ করিম,
সুজন-সুশাসনের জন্য নাগরিক’র সহ-সভাপতি পবিত্র মোহন দাস, সহ- সভাপতি ও
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মো.
মঞ্জুর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম
ম্যানেজার শশাঙ্ক বরণ রয়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট
শাহনওয়াজ পারভীন মিলি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয়
সমন্বয়কারী রুবিনা আক্তার, নারীনেত্রী জ্যোৎ¯œা দত্ত প্রমুখ। বিতর্ক
প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছফুরননেসা মহিলা কলেজের অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…