সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গোপন বৈঠক চলাকালে উপজেলা বিএনপিসহ আশাশুনি উপজেলার ৮ বিএনপি নেতা কে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার গোয়ালাডাঙ্গা ফুলবাড়ি মাঠে সরকার উৎখাতের উদ্দেশ্যে জামায়াত-বিএনপির গোপন বৈঠক চলাকালে তাদের আটক করে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি মেম্বর আব্দুল মালেক মল্লিক, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ শরিফুল আহছান টোকন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মেম্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন হোসেন, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ লতিফ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোয়ালডাঙ্গা ফুলবাড়ি মাঠে সরকার উৎখাতের উদ্দেশ্যে জামায়াত-বিএনপির ২০/২৫ জন নেতাকর্মী গোপন বৈঠক করছিল। এমন খবরে সেখানে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করতে সক্ষম হয়। বাকীরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল, লাঠি এবং দা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় আশাশুনি থানার এস আই মহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তবে আটক আব্দুল মল্লিকের ছোট ভাই অহিদ মল্লিক বলেন, আমার বড় ভাই রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ বাড়ি থেকে আমার বড় ভাই মালেক মল্লিককে বাড়ি থেকে আটক করে। এছাড়া একই সময়ে ছাত্রদল নেতা আল আমিন এবং আক্তার মেম্বরকে আটক করে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, তারা কোথায় মিটিং করছিল না। প্রত্যেকের বাড়ি থেকে তুলে এনে আটক দেখিয়েছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক ডা: আনিছুর রহমানের দায়ের করা মিথ্যা ও হয়রানীর মূলক মামলার দায় থেকে অব্যহতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর এম আর এ ক্লিনিকের কর্মকর্তা বৃন্দের আয়োজনে সোমবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী এম আর এ ক্লিনিক এন্ড ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলাইমান হোসেন, এম আর এ ক্লিনিক এন্ড ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নির্বাহী পরিচালক মোঃমিজানুর রহমান সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সিয়াম সাধনার মাস রমজান। মহান আল্লাহ মালিকের নৈকট্য লাভের জন্য সমস্ত মুসলিম জাতি রমজান মাসে বিভিন্ন ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন। রমজান মানে হলো সকল পাপ, অনাচার, মনের কলুষিত ভাবসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকা। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র এই মাসে সকল মুসলিমদেরকে ভালভাবে রোজা পালনের জন্য প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর প্রতিযোগীতা হয়, সেখানে আমাদের দেশে রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের প্রতিযোগীতায় নামেন। রমজানের শুরুতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে লাগামছাড়া পর্যায়ে গিয়েছে তাতে সাধারন মানুষের দুবেলা দুমুঠো খেয়ে রোজা রেখে বেচে থাকাটা কঠিন হয়ে পড়েছে।

রমজান মাসকে নিয়ে কলা, পাটালী, গুড়, খেজুর, তরমুজ, শসা, খিরাই, ছোলা, মাছ, মাংস, দুধ ও ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্রেতাদের হাত উঠেছে মাথায়। সংসার নির্বাহ নিয়ে মানুষের কপালে পড়ছে চিন্তার ভাজ। বাজার ঘুরে দেখা গেছে, ৫০ টাকার চাঁপাকলা ৮০টাকা, ৩০টাকার সাগরকলা ৬০টাকা, ২০টাকার তরমুজ ৩০টাকা, ১২০টাকার আখের গুড় ১৬০ টাকা, ১২০টাকার পাটালী ১৪০টাকা, ৭০টাকার ছোলা ৮৫টাকা, ৪০টাকার দুধ ৫০টাকা, ৩০টাকার শসা ৬০টাকা, ২৫টাকার খিরাই ৫০টাকা, ৬৫০ টাকার গরুর মাংস ৭০০টাকা, ৩০০টাকার কাটা পোল্ট্রি ৩২০টাকা, ১১০০টাকার খাসির মাংস ১২০০টাকা, খেজুর ৩০০ থেকে ২০০০টাকা, বেগুন ৬০টাকা, পটল ৬০টাকা, আলু ২২টাকা, পেয়াজ ৪০টাকা, রসুন ১০০টাকা, কাচাঝাল ৮০টাকা, মিষ্টি কুমড়া ৩০টাকা দরে বিক্রয় করা হচ্ছে। মাছের বাজার দৈনিক উঠানামা করছে। চিংড়ি মাছ সাড়ে ৬শত থেকে ৭শত আর বাগদা শ্রেনী ভেদে ৮০০ থেকে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে।বাজারের দোকানে বিক্রয় তালিকা নেই। দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া,ঈদগাহ বাজার, সখিপুর, গাজীরহাট বা উপজেলা সদরের বাজার তদরকী করা হচ্ছেনা। এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। দ্রব্য মূল্যের উর্ধগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কৃষক পরিবারে কর্তাদের হাতে নগদ টাকা নেই। অভাব অনটনের মধ্যে রোজাদার দিন কাটাচ্ছে। দিন মজুররা বেকার হয়ে পড়েছে।

ইরি বোরো ধানের চায আবাদে মোটা অংকের টাকা ব্যয় করার কারণে অনেকের এখন হস্ত মজুদ শূন্য। এমন পরিস্থিতিতে বাজার তদারকি টিমের দেখা পাচ্ছে না ক্রেতারা। ফলে মধ্যসত্বভোগি মুনাফাখোর ব্যবসায়ীরা ফুলে ফেপে বাজার দাপাচ্ছে। সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কেউ কি আছেন বাজার মনিটরিং করার দায়িত্বে? যদি কেউ এ দায়িত্বে থেকে থাকেন তাহলে সাড়া দিবেন কী? দাবি ক্রেতাদের।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রমজানের শুরুতে মসজিদে নামাযের সময় ও বিভিন্ন স্থানে সাধারন মানুষ ও বিক্রেতাদের নিত্যপন্যের মূল্য রমজানে যাতে কেউ না বাড়াতে পারে সেজন্য সতর্ক করে দিয়েছেন। তিনি বিভিন্ন বাজারে তদারকির মাধ্যমে যদি কেউ বেশি দামে মালামাল বিক্রয় করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসাস) এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি- রিফাত হোসেন – ২০১৬-১৭ শিক্ষাবর্ষ এবং সহ – সভাপতি মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ।

সাতক্ষীরা আশাশুনি উপজেলার কৃতি সন্তান এবং সাধারণ সম্পাদক – আল আমিন ২০১৭-১৮। ছাত্র বৃত্তি সম্পাদক, এফ আর হল ছাত্রলীগ। শ্যামনগর উপজেলার কৃতি সন্তান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ব্যাংক থেকে টাকা ছাড় না করায় পৌরসভার ময়লার গাড়ী রেখে তিনটি ব্যাংকের সামনের প্রবেশ পথ বন্ধ করে সোমবার সকাল থেকে আড়াইঘন্টা ব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেছে পৌর কর্মচারীরা। সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা গাড়ীতে করে নিয়ে সেখানে তারা এ কর্মসুচি পালন করে।

এ সময় ব্যাংকের সাধারন গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে না পেরে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক ব্যাবস্থাপকরা তাদের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ^াস দিলে পরিস্থতি নিয়ন্ত্রনে আসে।

জানা যায়, সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এসময় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়ীত্ব পান কাজী ফিরোজ হাসান।

তিনি এ সময় তিন মাসের জন্য পৌরসভার অর্থনৈতিক লেনদেনের ক্ষমতাও পান। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতির বরখাস্তের আদেশ স্থগিত করেন এবং প্যানেল মেয়র ফিরোজ হাসানের অর্থনৈতিক লেনদেনের ক্ষমতাও বাতিল করেন। পৌর মেয়র চিশতির আইনজীবির দেয়া উচ্চ আদালতে স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি নিয়ে চিশতি পৗরসভার সেক্রেটারীর (সিইও) কাছে দিলে তিনি সেটি নিতে অসম্মতি জানান। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশ না পাওয়ায় তিনি সেটা গ্রহন করেননি। এদিকে, উচ্চ আদালতের স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি পৌর মেয়র চিশতি পৌরসভার লেনদেনকৃত সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালসার ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে এই কপি জমা দিলে মূলত পৌরসভার ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়। এর ফলে গত ২/৩ মাস যাবত পৌর কর্মচারীরা তারা তাদের বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করতে থাকেন। এক পর্যায়ে তারা আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌরসভার ময়লা আবর্জনা গাড়ীতে নিয়ে পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালসার ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সামনে প্রবেশ পথ বন্ধ করে এ অবরোধ কর্মসুচি পালন করে। এ সময় তারা ব্যাংক কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরনও করেন।
পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় এবং ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ইলিয়াস ইকবাল জানান, উচ্চআদালতের স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপি পৌর মেয়র চিশতি তার আইনজীবী মারফত ব্যাংক কর্তৃপক্ষকে উকিল নোটিশও প্রদানের পর থেকে কোন ব্যাংক পৌরসভার আর কোন চেক পাশ করেনি। তবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির করা বলে জানান তারা।
সাতক্ষীরা পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান,ব্যাংক গুলো চেক পাশ না করায় পৌরসভার কর্মচারীরা দীর্ঘ ৩/৪ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরফলে তারা আজ ব্যাংকের সামনে এ অবস্থান কর্মসুচি পালন করতে বাধ্য হন। তবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ব্যাংক কর্মকর্তারা তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির করবেন বলে আশ^াস দিলে পৌরকর্মচারীরা তারা অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেন।
উল্লেখ্য ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করে গত ৬ ফেব্রুয়ারী পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশিতিকে বরখাস্ত করে। চলতি বছরের গত ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিলো এবং গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতির বরখাস্তের আদেশ স্থগিত করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার সরকারি কলেজ মোড় এলাকার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আমিনুর রহমান কাজল, ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : যৌতুকের দাবিতকৃত টাকা ও সোনার গহননা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা ও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুর দেড়টায় সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মোস্তফা বিশ্বাস(৪২) সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালে তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুস সবুরের মেয়ে শিউলি খাতুনের সঙ্গে একই উপজেলার চাঁদকাটি গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের সময় মোস্তফা বিশ্বাসকে যৌতুক হিসেবে ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মোস্তফা ও তার বাবা আমজাদ বিশ্বাস বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও তিন ভরি সোনার গহনা আনার জন্য শিউলিকে চাপ সৃষ্টি করে। শিউলি বিষয়টি তার বাবাকে জানায়। বাপের বাড়ি থেকে টাকা ও সোনার গহনা আনতে না পারায় শিউলিকে নির্যাতন করতো স্বামী ও শ্বশুর। একপর্যায়ে শিউলি অসুস্থ পড়লে তাকে বাড়িতে নিয়ে যান আব্দুস সবুর।

মামলার বিবরনে আরো জানা যায়, ২০০৯ সালের ১৬ জুলাই ভোরে মোস্তফা তার বাবা আমজাদ বিশ্বাসকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। এরপরপরই আব্দুস সবুর জামাতা, বেহাই ও মেয়েকে বাড়িতে রেখে বিনেরপোতায় একজনের কাছে টাকা আনতে যান। ওই দিন সকাল ৮টার দিকে ভাই আব্দুল গফুর মোবাইল ফোনে আব্দুস সবুরকে জানান যে, শিউলিকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর দরজায় শিকল তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় মোস্তফাকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তবে ময়না তদন্ত প্রতিবেদনে শিউলিকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আব্দুস সবুর বাদি হয়ে জামাতা মোস্তফা বিশ্বাস ও বেহাই আমজাদ বিশ্বাসের নাম উল্লেখ করে ২০০৯ সালের ৪ আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। ৫৪ ধারায় কারাগারে থাকা মোস্তফা বিশ্বাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক লুৎফর রহমান ২০০৯ সালের ১৬ অক্টোবর এজাহারভুক্ত বাবা ও ছেলের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও ১০ জন সাক্ষীর জেলা এবং জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে স্ত্রী শিউলি খাতুনকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এমজি আযম তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমজাদ বিশ্বাসকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায় প্রদানকালে আসামী মোস্তফা বিশ্বাস ও তার বাবা আমজাদ বিশ্বাস কাঠগোড়ায় হাজির ছিলেন। তবে আদালতের রায় ঘোষণার পর আসামী মোস্তফা বিশ্বাস চিৎকার করে বলেন যে, তিনি ন্যয় বিচার পাননি। একইভাবে ন্যয় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন মোস্তফা বিশ্বাসের চাচী হাসিনা বেগম ও বোন আসমা খাতুন।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বশির আহম্মেদ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. এসএম জহুরুল হায়দার বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ জেলা মন্দির সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এড. তারক মিত্র।

যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উপদেষ্টা রঘুজিৎ গুহ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক সঞ্জীব ব্যানাজি, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাস (সোনা), দপ্তর সম্পাদক করুনাময় ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ, জেলা ছাত্র ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি সুজন বিশ^াস, সাধারণ সম্পাদক উত্তম পাল, আর ও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য রায় দুলাল চন্দ্র, মোহন্ত কুমার দাস,গংঙ্গাধর দফাদার, সনজিত দেবনাথ প্রমুখ। আলোচনাসভা শেষে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest