নিজস্ব প্রতিনিধি :
আশাশুনির খাজরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম মোঃ শাহনেওয়াজ ডালিমকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার(২৮ মার্চ) সকালে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ছয় মাসের এ আদেশ দেন। আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ইমরুল হায়দার।
এর আগে গত ১৫ মার্চ তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম কে খাজরা ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পরে এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খাজরা ইউপি চেয়ারম্যান।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে প্লাস্টিক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৩টায় সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে এঘটনা ঘটে।
আহত প্লাস্টিক ব্যবসায়ী মো: আরমান আলী গড়েরকান্দা গ্রামের মৃত ওমর আলীর পুত্র। তিনি বড় বাজারে মেসার্স আকরম ট্রেডার্স নামের দোকানে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের মালামাল বিক্রয় করে আসছেন।
ভুক্তভোগী জানান, মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে আকস্মিকভাবে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত মুন্সি আজহারুল হকের পুত্র বর্তমানে সাতক্ষীরা শহরে বসবাসরত মোস্তাফিজুর রহমান ওরফে মোজাম্মেল হক পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা ও লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে আরমান আলীর উপর।
এসময় লোহার রড দিয়ে আরমান আলীর শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে মারাত্মজখম করে। সে সময় আরমান আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোস্তাফিজুর রহমানের হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী আরমান আলী মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি: স্বপন বৈরাগী এর নেতৃত্বে সাতক্ষীরা-০১ (তালা ও কলারোয়া) সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাংসদের নিজস্ব বাসভবনে উপস্থিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়সহ জেলা এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের তালিকা প্রদান করেন।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহ: সভাপতি রেভা: প্রদ্যুৎ সরকার, সাধারণ সম্পাদক মি: পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভা: থিয়ফিল গাজী, আইন বিষয়ক সম্পাদক মি: মানিক সরকার ও আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি
আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী মধুমিতা বিশ্বাস নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে। শিশু মধুমিতা বিশ্বাস নলতা ইউনিয়নের ইছাপুর (কাজলা) গ্রামের তিলক বিশ্বাসের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মামার বাড়িতে থাকতেন শিশু মধুমিতা ও তার মা।
শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।##
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ৫শ লিটার ভেজাল মধুসহ ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এ ভেজাল মধু জব্দ করে পুলিশ। এসময় ভেজাল মধু কারবারের সাথে জড়িত থাকার অপরাধে যতিন্দ্রনগর মৃত জতিন মন্ডলের দুই পুত্র বিমল মন্ডল ও বিজয় মন্ডলকে আটক করে পুলিশ। তবে বিমল মন্ডলের পুত্র বাবু পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চিনি ও কেমিক্যাল মিশ্রিত ৫শ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, ভেজাল মধু তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিমল মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে চিনি ও কেমিক্যাল মিশ্রিত ৫শ লিটার ভেজাল মধু জব্দ করা হয় এবং বিমল মন্ডল ও বিজয় মন্ডলকে আটক করা হয়। এঘটনায় শ্যামনগর থানার এস আই শাখায়াতুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং৪৬ । মঙ্গলবার সকালে আটককৃতের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। …
নিজস্ব প্রতিনিধি : যারা জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একসময়…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…