সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগ নেতৃবৃন্দদের এক মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় সদর এমপির বাসভবনে এ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু। সহ-সভাপতি তৈয়েবুর রহমান লিটু, সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ^াস,

মহিলা সম্পাদিকা হাসিনা পারভীন বর্ষা, তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ুন কবির, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ২নং ওয়ার্ডের সভাপতি আলী লস্কর, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি বদরুজ্জামান মিল্টন,

৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা: রুহুল আমীন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৮নং ওয়ার্ড সভাপতি আফসার আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারক আঢ্য প্রমূখ নেতৃবৃন্দ।
সদর এমপি পৌর কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার উদ্যাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকা তৈরির সরঞ্জাম এবং জাল টাকাসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা এলাকায় র‌্যাব এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক এবাদুল সরদারকে গ্রেফতার করে।

এসময় ১৪ হাজার জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত এবাদুল সরদার ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের পুত্র।

শ্যামনগর থানা পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছা এলাকার মৃত আলতাফ হোসেন মোড়লের পুত্র আলি হোসেন সেন্টুর পূর্ব পরিচিত একই এলাকার খলিলুর রহমানেরপুত্র বাবলুর মাধ্যমে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা গ্রামের এবাদুল সরদার এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেন সরদারের পুত্র গোলাম হোসেন সরদারের সাথে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে এবাদুল ও গোলাম হোসেনগং কেমিক্যাল দিয়ে টাকা দ্বিগুন করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখাতে থাকে। তাদের প্রলোভনে পড়ে প্রথমে ভুক্তভোগী সেন্টু ৭লক্ষ টাকা এবং তার বন্ধু আবুল কাশেম ৮লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করে।

কিন্তু দ্বিগুন টাকা তো দূরের কথা মূল টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে তারা। টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী আলি হোসেন সেন্টুর অভিযোগের ভিত্তিতে র‌্যাব এবং পুলিশ কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। সে সময় র‌্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেলেও এবাদুলকে গ্রেফতার করা হয়। এসময় এবাদুলের ঘর তল্লাশী করে প্রতারনার কাজে ব্যবহৃত জাল ১৪ হাজার টাকা, ১টি প্লাস্টিকের মাঝারী কৌটা, ৩টি প্লাস্টিকের বোতল, ছোট কাচের শিশিসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এঘটনায় ভুক্তভোগী আলী হোসেন সেন্টু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৯।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১ জন আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে বারোটার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মমতাজ সরদার চন্দনপুর ইউনিয়নের ডারকি গ্রামের মৃত সোনাই সরদারের পুত্র। তিনি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এছাড়া তাঁর পুত্র শরিফুল ইসলাম যশোর এলজিডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছে।

স্থানীয়রা জানান , রোববার বেলা বারোটার দিকে চন্দনপুর হাই স্কুলের পেছনের নিজস্ব বাগানের শুকনা পাতা ধ্বংস করার জন্য এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেন ।এ সময় অসাবধানতাবশত তার লুঙ্গিতে আগুন ধরে যায়। সে সময় তিনি আগুনে পুড়ে মারাত্মক আহত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় মমতাজ সরদারের।

কলারোয়া থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিন মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের আবেদনের ভিত্তিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর চিংড়াখালী পারিবারিক মন্দির ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে । চিংড়াখালী গ্রামের মৃত রঙ্গলাল বৈদ্য পুত্র সতিন্দ্রনাথ বৈদ্য এঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। লিখিত অভিযোগে সতিন্দ্রনাথ বৈদ্য বলেন চিংড়াখালী গ্রামের মৃত লোকমান গাজীর পুত্র করিম শেখ, আব্দুর রহিম শেখ, রাবেয়া খাতুনদের সাথে একই পাশাপাশি বসবাস। ভিটা-বাড়ীর সম্পত্তি নিয়ে তারা বিভিন্ন সময়ে আমাদের সাথে বিরোধ করে। বিষয়টি নিয়ে বিগত ০৩ বছর পূর্বে এলাকার স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে আমাদের জায়গা জমি মাপ জরিপের মাধ্যমে সমাধান করে দেয়।

সে অনুযায়ী আমার যার যার অংশে ঘর বাড়ী তৈরী করে বসবাস করে আসছি। বিগত কিছুদিন পূর্বে অভিযুক্তরা পুনরায় আমাদের ভিটা বাড়ীর সম্পত্তির মধ্যে তাদের সম্পত্তি আছে মর্মে দাবী করে আসতে থাকে। একপর্যায়ে আমাদের বসত ভিটায় থাকা মন্দির ঘর ভাংচুর করে নতুন করে পাকা মন্দির ঘর নির্মাণ করাকালে ১০ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা’র সময় অভিযুক্তরা আমার বসত ভিটায় অনধিকার প্রবেশ পূর্বক কাজ বন্ধ করে দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করায় আমাকে মারপিট করতে উদ্যত হয় এবং নব-নির্মিত পাকা স্থাপনা (মন্দিরঘর) এর পাকা প্রাচীর /দেওয়াল ভাংচুর করে ক্ষতিসাধন করে। আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে মেরে খুন জখম করবে, ভিটা বাড়ী ছাড়া করবে মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযুক্ত রাবেয়া খাতুন বলেন, ওখানে আমাদের জায়গা পাওনা আছে। পুলিশ আসছিল আমাদের কাগজ নিয়ে বিকালে থানায় যেতে বলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার একটি হাফিজিয়া থেকে ওই শিক্ষক কে গ্রেফতার করা হয়।

মাদ্রাসা শিক্ষক আরমান হোসেন (২২) যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রুপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতার বরাত দিয়ে পুলিশ জানায় শিশু(১১) কলারোয়ার তুশলীডাঙ্গা গ্রামের আল মাদ্রাতু মইনুল ইসলাম এতিমখানা কমপ্লেক্স ও মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে লেখাপড়া করে। শিক্ষক আরমান হোসেন মাদ্রাসায় যোগদানের পর থেকে মাদ্রাসার একটি পক্ষে থাকার সুযোগে শিশু(১১) কে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকার বলৎকার করে। ফলে কিছুদিন ধরে শিশু মাদ্রাসা যেতে ভয় পায়। তারপরও জোর পূর্বক শিশুটিকে মাদ্রাসায় পাঠালে গত ৪ মার্চ রাত দেড়টার দিকে শিক্ষক আরমান হোসেন তাকে আবারো বলৎকার করে। বলৎকারের ফলে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে শিক্ষক তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সে সময় শিশুটি তার মাকে বিস্তারিত জানালে তার পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা শিক্ষক আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে নিজের মাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (২০) কে আটক করেছে তালা থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে নিজ মাকে জোরপূর্বক ধর্ষণ করে বিল্লল। এ ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন (২০) সাতক্ষীরা জেলার তালা সদরের আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বিল্লালের মা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে মায়ের ঘরে প্রবেশ করে বিল্লাল। এরপর মাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মা বাদী হয়ে তালা থানাতে অভিযোগ দেয়।

এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, নিজ মায়ের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের কথা স্বীকার করেছে। এ বিষয়ে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার খোরদো বাঁওড়ের জলমহাল নীতিমালা উপেক্ষা করে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে।

গত ৯মার্চ-২০২৩ তারিখে উপজেলার দরবাসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের দেয়া জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া সূত্রে জানা যায়-বিগত ২৬ডিসেম্বর-২০২২ তারিখে জেলা প্রশাসকের
কার্যালয় থেকে একটি স্মারকে জলমহাল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জলমহাল ইজারা বন্দোবস্ত পাওয়ার জন্য ১৩৪২৬ নং আবেদন করেন। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে উক্ত জলমহালটি দীর্ঘ চার বছর কোন উজারা বন্দবস্ত দেওয়া হয়নি। সে কারনে উক্ত জলমহালটিতে আবেদনকারী খোরদো মৎস্য বীজি সমবায় সমিতি লিঃ জলমহাল নীতিমালা উপেক্ষা করে পুরাতন
কিছু মাছ জোর পূর্বক ধরে নেওয়ার চেষ্টা করছে। যে কারনে অত্র এলাকার জনমনে
বিরাট খোব ও টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বাঁওড়ে মাছ ধরাকে
কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে।

এদিকে উপজেলার দরবাসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন-সমিতির
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ এখাধিক সদস্যের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন রকম নাশকতা মামলা রয়েছে। যা তদন্ত করিলে সত্যতা পাওয়া যাবে।
তিনি আরো বলেন-খোরদো বাঁওড় জলমহালটি ইজারা না পাওয়া পর্যন্ত কোন সমিতির
সদস্যরা মাছ ধরিতে না পারে তার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

এদিকে শনিবার (১১মার্চ)২৩ তারিখে সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে-খোরদো মৎস্য বীজি সমবায় সমিতি লিঃ এর সভাপতি, সহ.সভাপতি ও সদস্যরা ওই জলমহাল থেকে জাল দিয়ে মাছ ধরে নিয়ে বিক্রিয় করে দিচ্ছেন। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন-আমাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই।

জলমহাল ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেন। কোন প্রকার আদেশ আসলে তারা আর মাছ ধরবেন না বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে ভোমরা পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদরের ভোমরা নবাতকাটি গ্রামের মৃত সলেমান সরদারের পুত্র ফারুক হোসেন ও ভোমরা দাসপাড়া এলাকার মৃত ছব্বাত আলীর পুত্র মাছুম বিল্লাহ।

শনিবার বিকাল ৫টায় সদর থানা পুলিশের পাঠানো প্রেস বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএস আই সাইমুন ঢালী, আনিচুর রহমান ও এএসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ভোমরা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ও মাছুম বিল্লাহ করে গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে ৭০ ও ৪০ পিচ মোট ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার পূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৩৩ হাজার টাকা।

এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest