সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি ৭ দফা দাবিতে সাতক্ষীরায় মশালমিছিল

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ ৭ দফা দাবিতে সাতক্ষীরা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের মিনি মার্কেট থেকে মশাল মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মশাল মিছিলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বিশ্বনাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, এ্যাড. সোমনাথ ব্যানার্জি, পৌল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিব পদ গাইন, অধ্যাপক ঘোষ স্বরজিত, বিশ^জিৎ বাছাড়, মিলন রায়, অমিত কুমার ঘোষ, সুজন বিশ^াস, প্রবির পোদ্দার, বিশ^নাথ কয়াল, শ্রীদাম দে, সুমন বিশ^াস সহ আরো অনেকে।

মশাল মিছিল সাতক্ষীরা শহরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :

একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরী সভায় উক্ত বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মোঃ নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নির বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়,কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখা, নারীঘটিত একাধিক অভিযোগসহ বিভিন্ন জাতীয় দিবস পালনে অনীহা দেখা যায়। এ বিষয়ে কমিটির জরুরী সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকে ঐ অধ্যক্ষ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শাণো নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন শুক্রবার সকালে জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ব্যাঘ্রতট কার্যালয়ে শিক্ষা সহায়তা প্রদান ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন নাসরিন খান লিপি।

প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, কবি স ম তুহিন। সমন্বয়ক ছিলেন হাফিজুর রহমান মাসুম।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিউওয়ার্ক থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শায়লা আযীম।

এসময় বক্তারা বলেন, মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি অবশ্যই ভালো কাজ। এধরনের কাজকে আরো এগিয়ে নিতে হবে। যারা এখন সুবিধা পাচ্ছেন। এক সময়ে তারাও এমনভাবে অন্যদের সহযোগিতা করতে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় ১১ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : : বৃহস্পতিবার দুপুর ১২ টার সময়  সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে  ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে  ভিডব্লিউবি এর ২২৬ জনকে খাদ্য ও কার্ড বিতরন করা হয়েছে।
শেখ হাসিনার বারতা,নারি পুরুষের সমতা,মহিলা বিষয়ক অধিদপ্তরের,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের স্ব নির্ভরতার জন্য সহায়তা উদ্দ্যেশ্য সফল করার জন্য,সমাজের অস্বচ্ছল ও দরিদ্র মহিলাদের জন্য ভিডব্লিউবি কার্যক্রম ২০২৩-২০২৪ চক্রে ভালনারেবল উইমেন বেনেফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হইতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের ভিডব্লিউবি উপকারভোগিদের মাঝে,  ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় ভিডব্লিউবি এর খাদ্য
ও কার্ড বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খাদ্য এবং কার্ড বিতরন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা তুজ জোহরা,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,
এসময় উপস্হিত ছিলেন মেম্বর ইউছুপ সরদার,  আরশাদ আলী, আবু সাঈদ মোল্লা, মাহফুজ সরদার, জাহিদুজ্জামান বাবু, দীপঙ্কর ঘোষ, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক ও মো: আবু ছালেক।অনুষ্ঠানে পবিত্র কোরান তেলয়াত করেন মাও জাহিদুল ইসলাম,গীতা পাঠ করেন রত্না রানী সরকার।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও এল এল বি শেষ পর্বের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজের এম এ গফফার মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী।
সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) এম জি আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা জজ (১ম) রেজাউল করিম, অতিরিক্ত জেলা জজ (২য়) বিশ^নাথ মন্ডল, অতিরিক্ত জেলা জজ (৩য়) রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ(৫ম) মাসুম বিল্লাহ, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভু নাথ সিংহ প্রমুখ।

ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এড. হোসনেয়ারা হক, এড. সিরাজুল ইসলাম, এড. শহিদ হাসান, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইসলাম, এড. শরিফ আজমীল হুসাইন, ল স্টুন্ডেস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সিনিয়র সহ-সভাপতি সিমা পারভীন, প্রাক্তন সভাপতি এস এম বিপ্লব হুসাইন, নাজমুল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাজু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজের প্রভাষক এড. মুনির উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা সদরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় ও তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে “যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার” বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে পরিবেশ দূষন আমাদের স্বাস্থ্য, জলবায়ূর উপর উল্লেখযোগ্য প্রভাব সহ একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিবেশ দূষন এবং টেকসই ব্যবহার সম্পর্কে যুব নেতৃত্বাধীন প্রচারণার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং পরিমিত ব্যবহার ও পরিবেশ দূষণ কমানোর জন্য পদক্ষেপ নিতে তরূনদের সংগঠিত করা। ক্যাম্পেইনটি কমিউনিটি ভিত্তিক যেমন সংগঠিত করবে এবং বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপন, পরিস্কার পরিচ্ছন্নতা সহজতর করবে।

উক্ত ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধে ভুমিকা রাখবে।
নিজেদের জীবনে পরিমিত ভোগ/ব্যবহার সম্পর্কে সচেতন হবে। সমাজের প্রতি অগ্রণী ভুমিকা পালন করবে।স্কুলের আঙ্গিনায় বৃক্ষ রোপন করবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাবে এবং ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলবে। পর্যায়ক্রমে যুব নেতৃত্বে পরিবেশ রক্ষার্থে এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান, তহিদ, ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশ, শাহিনা পারভীন, প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার, বৈশাখী সুলতানা ও যুব প্রতিনিধি মাসুদ রানা, হ্রদয় মন্ডল, সাকিব হোসেন , ইনামুল ইসলাম, সুজন, তায়েব হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ  প্রতিনিধি:  মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানকে রড়ের আঘাতে মারাত্মক ভাবে জখম করেছে একই এলাকার  নজরুল ইসলাম ওরফে (ননলু) নামের এক মাদক ব্যাবসায়ী।
গত বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায়  বাড়ি থেকে কলবাড়ি বাজারে আসার পথে পথরোধ করে তাকে লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক  জখম করে উক্ত মাদক সম্রাট  নজরুল ইসলাম (ননলু)। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে ।
খবর পেয়ে ঘটনাস্থলে মোস্তাফিজুরের  আত্নীয়স্বজন গেলে উক্ত  মাদক ব্যবসায়ী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার মৃত্যু আমির উল্লাহ মোল্লা ছেলে নজরুল ইসলাম (ননলু) একজন  মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন মাদক ও চোরাচালানের সাথে সম্পৃক্ত রয়েছে বলে এলাকাবাসির অভিযোগ।
সে এ পর্যন্ত বহু বার সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ ও শ্যামনগর থানা পুলিশের হাতে মাদক সহ ধরা খেয়ে জেলহাজতে গিয়েছে। বতর্মানে  জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় আবার মাদক ব্যাবসা চালাতে থাকে। সম্প্রতি তার উক্ত অবৈধ কাজে  অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সরাসরি  প্রতিবাদ করেন এলাকার লোকজন সহ
 বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও উপকূলীয় প্রেসক্লাবের সহ-সভাপতি  মোস্তাফিজুর রহমান। এলাবাসী অভিযোগ করে আরও বলেন মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে ননলু পাগলকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ব্যাপকভাবে  ক্ষিপ্ত হয়ে যায়।
আহত যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জানান, তিনি আজ সকালে মোটরসাইকেল যোগে কলবাড়ি বাজারে আসার সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম হঠাৎ  তার পথরোধ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করে। এর পর আমি আর কিছু বলতে পারিনা আমার জ্ঞান হারিয়ে যায়।
ছবি:মাদক ব্যাবসায় বাঁধা দেওয়ায় যুবলীগ নেতা মোস্তাফিজ কে পিটিয়ে  জখম
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারী) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কমর্রত ছিলেন।

কলারোয়া থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন মোটর সাইকেলে যাওয়ায় সময় কলারোয়া উপজেলার সিংগা এলাকায় মাটি ভাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই নিহত হন পুলিশ সদস্য ইমরান হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest