সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় গলায় বাইন মাছ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটে।

মারা যাওয়া বাক প্রতিবন্ধী শিশু গোলাম রসূল (১৩) কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়। ঘটনা জানার সাথে সাথে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ইসিজিসহ কয়েক ধরনের পরীক্ষা করে বলেন মারা গেছে।

শিশুটির মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ ছেলে চিৎকার করে ইশারায় বলে গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে। ইতোমধ্যে ছেলে অচেতন হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও বের করতে না পেরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক হাসপাতালে আনলে ডাক্তার বলে ছেলেটি মারা গেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন। চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে। এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়। হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষার পর বুঝতে পারি শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী শহীদ মিনারের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, রিপোর্টার্স ক্লাব, জার্নালিষ্ট এসোসিয়েশন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, দেবহাটা কলেজ, সরকারী কেবিএ কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সকালে আলোচনা সভা, ভাষা সৈনিকের কবর জিয়ারত ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অস্থায়ী
শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানিজিং কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে অস্থায়ী শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রাণী সাহা, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলোয়ার হোসেন।
এরপর বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট, গার্লস গাইড ও সততা সংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না।’ ‘সর্বস্তরে বাংলা চাই।’ ‘তুমি কে, আমি কে। বাঙালি বাঙালি।’ তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা, সালাম রফিক জব্বার ভাই, আমরা তোমাদের ভুলি নাই।’ স্লোগানে র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি শেষে দেশ ও জাতির মঙ্গল এবং মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবসে ব্র্যাকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ব্র্যাকে আঞ্চলিক ব্যবস্থাপক মো: নজরুল ইসলামের নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারি পূর্বাহ্নে, সাতক্ষীরা পাকাপোলের মোড় হতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, বাসুদেব ধর প্রমুখ। জেলার বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসারদের নিয়ে র‌্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবসে এফ এন বির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সংগঠন ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ(এফ,এন,বি) এর সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে ২১ এর প্রথম প্রহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুস্পামাল্য প্রদান করা হয়।

এফ এন বি’র জেলা সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে র‌্যালি পূর্ব এক সমাবেশ জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহান ভাসার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, এফ এন বির জেলা সাধারণ সম্পাদক ও বন্ধনে নির্বাহী পরিচালক মো: মুছা করিম, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মো: মোমিন মিত্তি, নওয়াবেকী গণমুখি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো: মাসুদ খান, বন্ধনের এম আলমগীর আলম, ইমান আলী, জাগরনী চক্রের জেলা প্রতিনিধি , আশার জেলা প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বক্তারা মহান ভাষা দিবসের ইতিহাস, ভাষা শহীদদের অবদান মূল্যায়ন করে দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। সভা শেষে ভাষা শহীদদের স্মরনে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল( জে এস ডি)।

২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় প্রভাত ফেরীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রওণক বাসার, মাস্টার আব্দুর জব্বার, নাজিরা বেগম, পল্লব সরকার, শান্ত রহমান, আব্দুর রহমান, শুভ, আসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কানে মোবাইল ফোন রেখে বিদ্যুতের তার টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরা হরিতলা(মদিনা মসজিদ) এলাকায় এঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক রেজওয়ান (২৬), আশাশুনি উপজেলার পশ্চিম বুধহাটা গ্রামের আব্দুল কুদ্দুস ঢালীর পুত্র।

স্থানীয়রা জানান, পুরাতন সাতক্ষীরা হরিতলা(মদিনা মসজিদ) এলাকার মাহফিলের জন্য বিদ্যুতের তার টানার কাজ করছিল রেজওয়ান। কানে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত হয়ে হাতে থাকা বিদ্যুতের তার ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের উপর ছুড়ে মারে। এতে বিদ্যুৎ স্পস্ট হয় রেজওয়ান। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তার পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা আরো জানান, মাত্র ১৮ দিন পরে রেজওয়ানের বিবাহের কথা ছিল। তার হবু স্ত্রীর সাথে তিনি কথা বলছিলেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতালে রয়েছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বিনম্্র শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরীতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে শহীদ বেদীতে আসেন।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাাক আহমেদ রবি, এক আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা.সবিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।

এরপর একে একে জেলা বিচার বিভাগের পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। এছাড়া দিবসটি উপলক্ষ্যে রবিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ জেলা প্রশ্সানের আয়োজনে ভাষা শহীদদের স্মরনে আলোচনাসভা, ভাষা শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest