সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌরসভা এলাকায় চলমান জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থায় সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সাতক্ষীরা পৌরসভার হল রুমে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ানে ও ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাইনুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং প্রকল্পের অংশগ্রহণকারী নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিহারের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ জাহিদুর রহমান কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, আইনুল ইসলাম নান্টা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম, রাবেয়া পারভীন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহজেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এনজিও প্রতিনিধি সহ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা। প্রকল্প বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবলোক পরিষদ ও ব্র্যাক (ইউপিজিপি) প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার মোট ৬টি ওয়ার্ডে উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ এর সহযোগিতায় নবলোক পরিষদ এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর সহযোগিতায় ব্র্যাক (ইউপিজিপি) উক্ত প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগ ৩৮ কেজি চিংড়ী জব্দ এবং মাছের আড়ৎ সীলগালা করা হয়েছে।

বুধবার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে

অভিযানে চিংড়ি ব্যবসায়ী সাইফুল ইসলামের চিংড়ি প্রক্রিয়াকরণ আড়তে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার সিরিঞ্জ,জেলী সহ প্রায় ৩৮ কেজি চিংড়ি জব্দ করা হয়। অভিযানের উপস্থিত দেখতে পেয়ে সাইফুল ইসলাম আগেই কৌশলে পলায়ন করেন। পরবর্তীতে বাজার কমিটির উপস্থিতিতে খাওয়ার উপযোগী মাছ ১৮৫০০ টাকায় নিলাম করা হয় এবং আড়ৎ সাময়িক সিলগালা করা হয়।
সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এর আগেও গাজীরহাট বাজারে একাধিক বার অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 বিশেষ প্রতিনিধিঃ
শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক  উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি এস, এম জগলুল হায়দার।
এরই ধারাবাহিকতায় গত ইং ২২  ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫ টায় শ্যামনগর সদর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ড বাদঘাটা  গ্রামে (কলোনী) উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল নামে। এ বৈঠকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষ শিশু সহ বয়োবৃদ্ধরাও উক্ত উঠান বৈঠকে ছুটে আসেন।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা  জানার  অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা, বিভিন্ন দাবী তুলে ধরেন সংসদ সদস্যর নিকট।
উঠান বৈঠকে শ্যামনগর সদর  ইনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগমের সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন  আওয়ীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম আকবর কবীর, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল,
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), নকিপুর হাট ও বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক  মোঃ ফিরোজ হোসেন,  যুবলীগ নেতা ফেরদৌস হায়দার ,যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মোঃ শামীম হোসেন শ্যামনগর সদর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ডবাসীসহ এমপি জগলুল হায়দারের সফরসঙ্গী বৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ন্যাশলনাল ব্যাংকের বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক
সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ
মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা
কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পৌর নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী
কামরুল আখতার তপু, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার এস.ইও মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার এফ.ইও পৌরসভার বুথ ইনচার্জ মো. শরীফ আজম শিমুল প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা হয়রানী মুক্ত ও সহজতর করতে এখন থেকে পৌরসভায় স্থাপিত ন্যাশনাল ব্যাংকের বুথে পানির বিল, পৌর কর বিল, ট্রেড লাইসেন্স’র বিলসহ বিভিন্ন পৌরসভার সেবার সরকারি খরচ বুথের মাধ্যমে পরিশোধ করা যাবে। এখন আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ। অফিস ডেতে সারাদিন বুথের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। বুথের উদ্বোধন শেষে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ কর্মকর্তা ও কাউন্সিলরদেরকে ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজামান জনিঃ দেশের ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর ২য় শেখ কামাল যুব গেমস আগামী ২৬ ফেব্রুয়ারি হতে ঢাকায় অনুষ্ঠিত হবে।দেশের এই সর্ববৃহৎ ক্রীড়া আসরের বিচারকদের শপথ বাক্য পাঠ করানোর জন্য মনোনীত হয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁকে এই সম্মানজনক দায়িত্ব অর্পণ করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গেমসের শুভ উদ্বোধন করবেন।

বরেণ্য রেফারি তৈয়ব হাসান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন, তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন (১০০+)। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারী অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড), এশিয়ার সেরা ২৫ রেফারীর তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়ানশীপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন। রেফারী হিসেবে তিনি সর্বাধিক বার বহু দেশে প্রতিনিধিত্ব করেন।

খেলাধুলাকে ভালোবাসা এমন বিখ্যাত রেফারি তাঁর সুদীর্ঘ রেফারিং জীবনে প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি রেফারীর দায়িত্ব পালন করেন স্মরণীয় সেই “রেফারী জর্সিটি” ৫ লক্ষ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে তিনি করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেন।

করোনা দুর্যোগে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও স্বয়ং তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক – জাতীয় ক্রীড়া পুরস্কার ভূষিত হন। পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তিনি স্থানীয় দু:স্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করার ঘোষণা করেন।

রেফারিং-এ অবদানের সীকৃতিতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, ঢাকাসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোপূর্বে তাঁকে পুরস্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালতলা এলাকায় অস্থায়ী এক কাঠগোলা মার্কেটের অফিসে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যােগে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, ভুমিহীন নেতা রহমত আলী, রেজাউল ইসলাম রেজা, ইউসুফ সরদার, ভুমিহীন নেত্রী শাহানারা খাতুন রিনা প্রমূখ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ময়নাসহ ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় কমরেড ডা. পুর্নেন্দু এর সভাপতিত্বে ধানদিয়া বাজারে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য কমরেড মফিজুল হক জাহাঙ্গীর। কর্মীসভায় পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মীসভায় গ্যাস বিদ্যুৎ,তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদা বিহীন পেনশন স্কীম ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচার এবং বিএনপি জামায়াতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ ২০২৩ শনিবার দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় জয়নগর ইউনিয়নের প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ কমিটি গঠন এবং হাটসভা ও পথসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যক্ট সম্মেলন “রোটাশিয়া”তে সাতক্ষীরা থেকে যোগদান করছেন রোটার্য্যক্ট ক্লাব অব সাতক্ষীরার পি.পি. রোঃ আব্দুল্লাহ আল মামুন। Rotaract international district 3281 & 3282 এর যৌথ আয়োজনে কক্সবাজারের হোটেল সি প্লেস এ ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ চারদিনের সম্মেলন “রোটাশিয়া বাংলাদেশ” অনুষ্ঠিত হবে।

সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যাক্টদের দক্ষতা বৃদ্ধি জন্য বিজনেস সেশন, কালচারাল একটিভিটি, ফেলোশিপ, সাইট সিং, মি. এন্ড মিস রোটাশিয়া এওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

রোটার্য্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট রোঃ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। সে সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest