সর্বশেষ সংবাদ-

শেখ শাকিল : 
স্নাতকোত্তরে (এমএসএস) নিজ বিভাগে সর্বোচ্চ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাডভোকেট মো. ইদ্রিস স্মারক স্বর্ণপদক ২০১৮ এ ভূষিত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের মো. তুহিন আহমেদ।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহন করেন তিনি। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ৫২তম সমাবর্তনে তিনি ড. শাহ এম এস কিবরিয়া স্বর্ণপদক ২০১৮ এবং ড. জালাল আলমগীর স্মৃতি স্বর্ণপদক ২০১৮ এ ভূষিত হন।

সম্প্রতি মো. তুহিন আহমেদ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, বাংলাদেশ এ প্রভাষক হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর সিনিয়র গবেষণা সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।

অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখিয়েছিলেন আমার ছোট মামা মো. মনিরুল ইসলাম এবং এই স্বপ্ন যাত্রায় আমার মা সর্বদা আমার পাশে ছিলেন। তাই আমি আমার এ কৃতিত্ব আমার ছোট মামা এবং মাকে উৎসর্গ করতে চাই।

তুহিন আহমেদ জিপিএ ৫.০০ পেয়ে ২০১১ সালে মমতাজ আহম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৩ সালে বেগম খালেদা জিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০১৭ সালে স্নাতক ও ২০১৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৩.৮৮ অর্জন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম হন।

ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি অর্থনীতি সংক্রান্ত গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ শাকিল হোসেন: স্নাতকে (বিবিএ) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বর্ণপদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. নাজমুছ সাকিব এবং সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের মো. মাসুদ রানা। নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের কর্নেল মালেক স্বর্ণপদক ২০১৮ এবং মাসুদ রানা অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বর্ণপদক ২০১৯ এ ভূষিত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন তারা।

সম্প্রতি নাজমুছ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষকতা করেছেন। অন্যদিকে মাসুদ রানা রাজধানীর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন।

নানা অর্জনে শিক্ষাজীবন বর্ণিল করেছেন সাকিব ও মাসুদ৷ নাজমুছ সাকিব জিপিএ ৫.০০ পেয়ে ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিকের ফলাফলে তিনি সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

অন্যদিকে মাসুদ রানা সকল বিষয়ে জিপিএ ৫.০০ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলাফলে তিনি যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এর আগে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

মো. মাসুদ রানাও একই বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৩.৯৬ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হন। শিক্ষাজীবনের অসাধারণ কৃতিত্বস্বরুপ অস্ট্রেলিয়া সরকার তাকে ‘অ্যানডিয়াভর লিডারশিপ প্রোগ্রাম অ্যাওয়ার্ড’ প্রদান করেন এবং সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রন জানান।

ছাত্রজীবনে দুজনেই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি উভয়ই ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেদের নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাদের বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নাজমুছ সাকিব তার নিজ ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক সংগঠন ‘মাতৃভূমি শোভনালী’ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক। অন্যদিকে মাসুদ রানা তার নিজ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম রেজাউল ইসলামের মাতা বাশিরুন নেছা  শনিবার ভোররাত ৪টায় ৩০ মিনিটে সাতক্ষীরা সদরের শ্যালো গ্রামের নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি………রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শরিবার বাদ আসর জানাজা নামাজ শেষে
পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক
সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক
আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন,

দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা

তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৮/১১/২২ ইং তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান,

এসআই লাল চাঁদ মিয়া সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া এলাকা থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। ইয়াছিন শেখ (৪০), পিতা- দিদার শেখ, সাং- জোয়ার, থানা- রুপসা, জেলা – খুলনাকে গ্রেফতার করেন। এ সংক্রান্ত দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আটককৃতকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের রাজারবাগান সরকারি প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন জেলা রোভারের সহ-সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানউল্লাহ আল হাদী।

জেলা রোভার স্কাউটটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামান, সহকারী কমিশনার ডা. সন্তোষ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, মহিলা কলেজের রোভার বেম নিশাত আনম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাজমুল হক। ক্যাম্পে আগতদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : রবিবার থেকে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ^কাপকে নিয়ে সাতক্ষীরায় উন্মাদনার শেষ নেই। জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে রীতিমত পতাকা যুদ্ধ ও শোভাযাত্রা।

সরজমিনে দেখা গেছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাতক্ষীরার ফুটবল প্রেমিরা মূলত দুই দলে বিভক্ত হয়ে পড়েছে। বিভিন্ন দলের পতাকা শোভা পাচ্ছে বাড়ির ছাদ, রাস্তাসহ বিভিন্ন স্থানে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে পতাকা যুদ্ধ। কে কত বড় পতাকা তৈরি করে দর্শণ করাতে পারে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে তালা উপজেলা সদরে ইতিমধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাও করেছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব বেলা ১১টায় ৬০০ হাত পতাকা নিয়ে তালা উপজেলা সদরে শোভাযাত্রা করে। এরআগে শুক্রবার সকালে কাপ ব্রাজিল ফ্যান ক্লাব ৩৫০ হাত পতাকা ও ব্যান্ড বাজিয়ে ব্রাজিলকে ফুটবলের যাদুকর হিসেবে উল্লেখ করে নেইমারের মাধ্যমে দেশটি আবারো শিরোপা অর্জন করবে এমনটি দাবি ব্রাজিল সমর্থকদের । তবে আর্জেন্টিনার হয়ে খেলতে যেয়ে বেশ কয়েটি পুরষ্কার পাওয়া মেসির হাত দিয়ে আর্জেন্টেনা এবার প্রথমবারের মত বিশ্বকাপ দেশের মাটিতে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা ওই দলের সমর্থকদের।

তালা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান মোড়ল জানান, ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক তিনি। তার পরিবারের সদস্যরাও একই পথের পথিক। মেসির খেলা তাকে বেশি আকর্ষণ করে। তাই নানা পুরষ্কারে ভূষিত মেসির হাতে তিনি এবারের বিশ্বকাপ দেখতে চান।

তালা মুক্তিযোদ্ধা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী জগন্নাথ সরকার বলেন, আর্জেন্টিনার খেলা তার ভাল লাগে। আর এ ভাললাগা যেন এবারে মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার মধ্য দিয়েই পূর্ণতা পায়। একইসাথে এ খেলা বাংলাদেশের সকল ফুটবল খেলোয়্ড়াদেরকে উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তার সঙ্গে সুর মিলিয়ে তালা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মাহাবুবর রহমান বলেন, ফুটবলের মাধ্যমে বাংলাদেশে জঙ্গীবাদের অবসান ঘটাতে হবে।

তালার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ফুটবল প্রেমিক হিসেবে আর্জেন্টিনা এবার প্রথমবারের মত বিশ্বকাপ জিতবে। তাই তারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে ৬০০ হাত পতাকা বানিয়েছেন।
তালা ব্রাজিল ফ্যান ক্লাবের শাওন আহম্মেদ ও মহিব ইসলামসহ কয়েকজন জানান, ফুটবল একটি শিল্প। এর শিল্পী ব্রাজিল। জয়ের মধ্য দিয়েই ব্রাজিল সমর্থকরা নতুন ব্রাজিল দেখতে পাবে। একইভাবে ফুটবল খেলার মধ্য দিয়ে যুবসমাজ মাদক থেকে দূরে সরে আসবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে দখলীয় পৈত্রিক সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণ এবং গাছগাছালি কাটার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে,কাটিয়া এলাকার মৃত. আলহাজ¦ গোলাম আকবর জীবদ্দশায় তার ৭ পুত্রের মধ্যে ভিন্ন ভিন্ন রেজি: কোবলা মূলে সম্পত্তির বন্টন পূর্বক হস্তান্তর করেন।

পিতার মৃত্যুর পর উক্ত সম্পত্তি আপোষ চিহ্নিত মতে শান্তিপূর্ণভাবে তার পুত্ররা ভোগদখল করে আসছেন। কিন্তু গত ১৫ অক্টোবর ২০২২ তারিখে মো: মহসীন নামের এক ভাই ভাড়াটিয়া লোকজন নিয়ে বন্টনকৃত সম্পত্তির মধ্যে হতে শরিফ ফাঁকি দিয়ে ইচ্ছামত সম্পত্তি নিজের দাবি করে ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করে। এতে অন্য ভাইয়েরা বাধা দেওয়ায় মো: মহসীনসহ তার ভাড়াটিয়া বাহিনীর লোকজন খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এঘটনায় ভাইদের পক্ষ থেকে আবুল বাসার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১৩২৬। এ ঘটনায় মো: মহসীন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ২৩ সেপ্টেম্বর ২২ তারিখে মো: মহসীনসহ তার ভাড়াটিয়া বাহিনীর লোকজন আবুল বাসারকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী আবুল বাসার বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- পি ২১০৩/২২। উক্ত মামলাটি আমলে নিয়ে আদালত উক্ত সম্পত্তিতে প্রবেশ বারিতাদেশ প্রদান করেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সে অনুযায়ী সাতক্ষীরা সদর থানার এস আই মোস্তাফিজুর রহমান আদালতে মামলা নং-পি- ২১০৩/২২(সাত:) ধারা-১৪৫ ফৌ:কা:বি: স্মারক নং ৩১৭২ মোতাবেক উভয় পক্ষকে আদালতের নির্দেশে বর্ণিত সম্পত্তিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে দখল গ্রহণ না করতে বারিত থাকার নোটিশ দেন এবং আদালতের নির্দেশ অমান্য করলে ভঙ্গকারী পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জনান।

কিন্তু অবৈধদখলকারী মো: মহসীন আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছামত উক্ত সম্পত্তি থেকে বাঁশ কাটা, গাছপালা কাটা এবং বালু ভরাট করে পাকাস্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। এতে বাধা দেওয়া হলে উল্টো বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছেন মো: মহসীন। আদালত অবমাননা করে শ্রমিক নিয়োগ করে কাজ অব্যাহত রেখেছেন।
এবিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি উভয়পক্ষকে সেখানে না যাওয়ার জন্য বলেছি। আদালতের নির্দেশ অমান্য করলেই অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের বারিতাদেশ থাকার পরও যদি তিনি সেখানে কাজ করেন তার বিরুদ্ধে আরো একটা মামলা হতে পারে।

ভুক্তভোগী আবুল বাসার আদালতের নির্দেশ অমান্যকারী মহসীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে কুমিরা ডিগ্রী মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত ঝুম্পা মজুমদারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

১৭ই নভেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সভাপতি রাজেশ দেবনাথ, সাধারণ সম্পাদক স্বপ্নীল কুন্ডু এবং সদস্য প্রসনজিত মোহন্ত খুলনা মেডিকেল কলেজে গিয়ে ঝুম্পা মজুমদারের মায়ের কাছে নগদ অর্থ প্রদান করে। তাঁর মা রক্তিমা মজুমদার ঝুৃৃম্পা মজুমদারের চিকিৎসার জন্য সকালের আর্থিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।

সম্প্রতি ইজিবাইকের মোটরের সঙ্গে ঝুম্পার মাথার চুল পেঁচিয়ে তাঁর মাথার চামড়াসহ সব চুল উঠে যায়। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে আছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব না হওয়ায় সবার কাছে সহযোগিতার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest