সর্বশেষ সংবাদ-

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারন সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই দুটি পদে শুধু মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ১৩৩ ভোটের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করলেও মোট ভোট কাউন্ড হয়েছে ১২৮টি। আর ৪টি ব্যালটে মীর তানজির আহমেদের নামের পাশে টিক চিহ্ন’র স্থলে ভূল করে ক্রস চিহ্ন দেওয়ার কারনে নির্বাচন কমিশন এই চারটি ব্যালট বাজেয়াপ্ত ঘোষনা করেন। ১২৮ ভোটের মধ্যে মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম সানু পেয়েছেন ৫৩ ভোট। একই প্যানেল থেকে মীর তানজির আহমেদ ও ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা অফিসার্স ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদ। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কোবির চৌধুরী মৃত্যু বরণ করলে দীর্ঘ দিন এই দু’টি পদ শুন্য হয়ে পড়ার কারনে শুধু মাত্র এই দুই পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ব্রহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাঁধার মুখে পড়েন বিএনপি নেতা-কর্মীরা। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য সচিব তাসকিন আহম্মেদ চিশতি, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. নুরুল হক, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকসহ জেলা বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বিএনপি নেতারা এ সময় বলেন, ব্রহ্মনবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি পূর্ণ বিক্ষোভ মিশিল শুরু করলে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ,মৎস্যজীবী লীগ ও যুবলীগ পরিকল্পিত ভাবে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এসময় যুবলীগ নেতা জহরুল হক নান্টু, মৎস্যজীবী লীগ নেতা মীর শাহীন, শেখ তৌহিদ হাসানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বিএনপির কর্মসূচিতে কোন বাধা দেওয়া হয়নি। তবে বিএনপি ও আওয়ামীলীগের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে দুই দলকে আলাদা আলাদা জায়গায় দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
গান, কবিতা আবৃত্তি ও আলোর ঝলকানিতে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার ৮ম বর্ষে পদার্পন উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজ ক্যাম্পাসে ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার।
ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সভাপতি মো: সালাহউদ্দীন রানা।
ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সিনিয়র সহ-সভাপতি সীমা পারভীন এবং সাধারণ সম্পাদক মীর শাহরিয়ার অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কলেজের প্রভাষক এড. মো: শহীদ হাসান, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার, এড. শরীফ আজমীর হুসাইন, এড. হোসনেয়ারা হক, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সাবেক সভাপতি এস এম বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি মুরশীদা পারভীন পাপড়ী, শেখ মুহাইমিনুল রিজভী, সদানন্দ কুমার সরকার, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনাসভা শেষে কেক কেটে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার ৮ম বর্ষে পদার্পন উদযপান করা হয়। পরে এক মনোমুগ্ধকর সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবু ছালেক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর বাজার বনিক সমিতির নির্বাচন জমে উঠছে, প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান,নির্বাচন কমিশনার শেখ মনিরুল হোসেন মাছুম,সামছুর রহমান, বাবু নিমাই চন্দ্র বর,
মেম্বর ইউছুপ সরদার,রেবেকা সুলতানা,মিজানুর রহমান সোমবার সন্ধায় স্হানীয় সাংবাদিকদের জানান আগামী ৩০ নভেম্বর রোজ বুধবার ব্যাপক জাকজমকপুর্ন ভাবে অনুষ্ঠিত হবে এল্লারচর বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন,১১ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মোননয়ন পত্র দাখিল করেছিল, ২০ নভেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্ধ ও প্রত্যাহারের শেষ দিনে ৮ টি পদের জন্য প্রতিদ্বন্দিপ্রার্থি না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে মো: কাছেদ আলী,সহসভাপতি পদে মো: আ: রাজ্জাক মোড়ল,দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম,প্রচার সম্পাদক পদে হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক পদে ডা: প্রকাশ সরকার,
কার্যনির্বাহী সদস্য পদে তৌহিদুল ইসলাম,আক্তারুল ইসলাম,ও জয়নুর ইসলাম, এ ছাড়া ৩ টি পদের জন্য ৩০ নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে আলহাজ্ব মো: খলিলুর রহমান প্রতিক (হরিন), মো: মহম্বত আলী প্রতিক (ছাতা),ও মিজানুর রহমান মজনু প্রতিক (মোটরসাইকেল),সাধারন সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ প্রতিক (সিলিংফ্যান),জামাত আলী প্রতিক (তালা),যুগ্ন সম্পাদক পদে হাফিজুল ইসলাম প্রতিক (হেলিকাপ্টার),
নাঈম হোসেন প্রতিক (পান্জাবী),প্রশাসনের কড়া প্রহরার মধ্যে সুষ্ঠু শান্তি পুর্ন ভাবে এল্লারচর বাজারের ত্রি বার্ষিক নির্বচন অনুষ্ঠিত হইবে।এবারের নির্বাচন রেকর্ড সৃষ্টি করবে যে, কে কোন পদে বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ে সার্বিক সহযোগিতা করতে পারবে,আর ভোটাররা তাকে ভোট দিবে যে প্রার্থীর সাথে ভোটাররা সার্বক্ষনিক ভাবে মিশতে পারবে,সুখ দু:খের কথা বলতে পারবে এমন প্রার্থীকে বেচে নিবে ভোটাররা,এবারের নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন,ভোটাররা অপেক্ষায় থাকবে নির্বাচনে কোন প্রাথী বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ন করতে পারবে,শুধু অপেক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা উপজেলা শাখা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করে তালা উপজেলা কৃষকলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাময়িক বহিস্কার করা হয়েছে।

২১ নভেম্বর ২২ তারিখে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি ও সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল এর যৌথ স্বাক্ষরিত একপত্রে তালা উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত পূর্বক সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিস্কার করা হয়।

উক্ত পত্রে বলা হয়েছে, গত ০৫/১১/২০১২ ইং তারিখ সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর থেকে তালা উপজেলা কৃষকলীগের ব্যানারে অব্যাহত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয়কে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করা হচ্ছে। যাহা সংগঠনের চরম শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম।

তালা উপজেলা কৃষকলীগের এহেন দায়িত্বজ্ঞানহীন শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো। পাশাপাশি তালা উপজেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয়কে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় জমি লিখে না দেওয়ায় দুইপুত্র কর্তৃক পিতাকে মারপিটসহ নানানভাবে হয়রানির প্রতিবাদে ও এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহটা উপজেলার পারুলিয়া মাঝপাড়া গ্রামের ভুক্তভোগী পিতা আফসার আলী মোল্লা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি তিনপুত্র সন্তানের জনক। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। পরিবারের সচ্ছলতা ফেরাতে আনুমানিক ১২ বছর পূর্বে আমার সম্পত্তি বিক্রয় করে অতিকষ্টে টাকা জোগাড় করে মেঝ পুত্র আল মামুনকে বিদেশে পাঠিয়েছিলাম। বিদেশে গিয়ে মেঝপুত্র আল মামুন টাকা উপার্জন শুরুর কিছুদিন পর আমার স্ত্রী হাওয়া বিবি আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং আমাকে ছেড়ে আমার ভিটের উপর নির্মিত পুত্রের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। মায়ের পরামর্শে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পুত্ররা। মেঝপুত্রের পরামর্শে আমার অন্য দুই পুত্র আব্দুল্লাহ ও আল আমিন আমাকে মারপিট করতে থাকে। আমাকে একঘরে করে রাখে। আমি তিন বছর নিজে রান্না করে খেয়েছি। কোন উপায় না পেয়ে গত বছর সাইমা খাতুন নামের স্বামী পরিত্যাক্ত এক সন্তানের জননীকে বিয়ে করি। এতে পুত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে তাড়াতে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এরই জেরে গত ২০ জুন ২০২২ তারিখে প্রবাসে থাকা মেঝপুত্রের নির্দেশে ছোটপুত্র আব্দুল্লাহ আমাকেসহ আমার দ্বিতীয় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কয়েকবার মারপিটও করে। এঘটনায় আমি বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৭ নং আদালতে একটি মামলা দায়ের করি। এরপরও তাদের মারপিট ও অকথ্য ভাষায় গালি গালাজসহ অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছি। তাদের দাবি জমি লিখে না দিলে আমার দ্বিতীয়স্ত্রীসহ আমাকে খুন করবে গুম করে ফেলবে। জমি বলতে এখন আমার শুধুমাত্র ভিটেবাড়ী টুকুই রয়েছে। যা ছিলো তা বিক্রয় করে আল মামুনকে বিদেশে পাঠিয়েছিলাম। আমার শেষ সম্বলটুকুও লিখে নিতে চায় তারা। অথচ আল মামুন এখন কোটিপতি। শুধুমাত্র আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার জন্যই কৌশলে আমার শেষ সম্বলটুকু লিখে নেওয়ার চক্রান্তে মেতে উঠেছে। এবিষয়ে থানা পুলিশেরও কোন সহযোগিতা পাচ্ছি না। ফলে আমার সেখানে বসবাস অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সম্পদলোভী তার দুই পুত্রদের হাত থেকে জীবনের নিরাপত্তা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নাম আল সাদিদ (ছদ্ম নাম)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের সন্তান তিনি। সবে মাত্র লেখাপড়া শেষ করে কর্মসংস্থানের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা অবধী ছুটে বেড়াচ্ছেন। বাড়িতে অসহায় বৃদ্ধা পিতা-মাতা রয়েছেন। কিন্তু প্রায় ৬ মাস ঘুরেও একটি চাকুরি জোগাড় করতে পারেননি। না পারার প্রধান কারন প্রতিটি প্রতিষ্ঠানই দক্ষ, স্মার্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক চান। যেটির কোনটিই আল সাদিদের নেই। শুধুমাত্র কয়েকটি সার্টিফিকেট রয়েছে।

জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর তথ্য মতে বাংলাদেশের যুবদের মধ্যে শিক্ষিতের হার ৯৪.৮৬% যেটি ১৯৯১ সালে ছিল শুধুমাত্র ৪৪.৭% যা বাৎসরিক বৃদ্ধির হার ১৪.৮৪% যেখানে বাংলাদেশের শিক্ষিতের হার ৭৪.৬৬%। পাশাপাশি আইএলও (২০২২) এর হিসাব মতে বাংলাদেশে ১০.৬% যুবরা বেকারত্ব নিয়ে ভুগছে যেখানে জাতীয়ভাবে মোট বেকারত্বের হার ৪.২%।

অধিকাংশ যুবরা লেখাপড়া শেষ করে যেকোন একটি চাকুরী প্রত্যাশা করে । তাদের মধ্যে নিজেরা কিছু করা বা নিজেরা কিছু করে স্বাবলম্বী হওয়া এই প্রত্যাশা খুবই কম লক্ষ্য করা যায়।
উদ্যোক্তা বা ব্যবসা করার জন্য যে সকল দক্ষতা দরকার যেমন চাহিদা বিশ্লেষণ, প্রশিক্ষণ, আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, বাজার বিশ্লেষণ, ঝুঁকি নেওয়ার প্রবণতা এ সকল বিষয় সম্পর্কে যুবদের মধ্যে খুবই কম ধারনা লক্ষ্য করা গেছে।
আল সাদিদ এর মত ৯৬% যুবরা জানান যে স্বকর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার জন্য তাদের মধ্যে কোন প্রকার দক্ষতা যেমন প্রশিক্ষণ, আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, চাহিদা নিরুপণ, ও বাজার বিশ্লেষণ সম্পর্কে কোন ধারনা নেই। যদি এসব যুবকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ করে তোলা যায়। তাহলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
এদিকে, কর্মসংস্থানের এই তীব্র সংকটময় পরিস্থিতিতে দেশের যুব সমাজ আজ দিশেহারা। এ পরিস্থিতিতে দেশের ব্যাপক যুব সমাজের জন্য একটি সুন্দর ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে প্রয়োজন যুব কর্মসংস্থান অনুযায়ী উন্নয়ন অবকাঠামো গড়ে তোলা। যা শুধু বেকার যুবকদের কর্মসংস্থানই সৃষ্টি করবে না দেশের অর্থনৈতিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করবে।

কর্মহীনতা থেকে হতাশা। এরপর মাদকে আসক্তি। এভাবেই প্রতিনিয়ত যুবকদের বড় একটি অংশ অপরাধজগতে লিপ্ত হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রলোভনে আজকাল যুক্ত হচ্ছে দেশদ্রোহী বিভিন্ন সংগঠনের সাথে।

অন্যদিকে, গত ২০২২-২৩ অর্থ বছরে সাতক্ষীরা সদর উপজেলাধীন ফিংড়ী ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৭৯ লক্ষ ৪১ হাজার ১৬৫ টাকা বরাদ্ধ হয়েছিল। এছাড়া ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৫লক্ষ ৬০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। কিন্তু বাজেটের যুবদের প্রশিক্ষন বাবদ কোন বরাদ্ধ নেই। ফলে ইউনিয়ন পরিষদ থেকে নারী এবং যুবদের যে সেবাটা পাওয়ার কথা সেটি থেকে বঞ্চিত হচ্ছেন যুবরা। অধিকাংশ যুবকদের স্থানীয় সরকারের বাজেট নিয়ে কোন ধারনাই নেই।

ক্ষোভ প্রকাশ করে আল সাদিদ বলেন, বর্তমানে শুধুমাত্র সার্টিফিকেটে আর চাকুরি হয় না। দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। কিন্তু শুরুটা না করতে পারলে কিভাবে অভিজ্ঞতা হবে। তবে স্থানীয়ভাবে যদি সরকার(ইউনিয়ন পরিষদ) বা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আমাদের মত বেকার যুব ও নারীদের দক্ষ করতে কোন প্রকল্প গ্রহণ করতেন। তাহলে আজকের এই সমস্যায় পড়তে হতো না।

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর সম্পাদক এস এম আসাদুজ্জামান বলেন, বর্তমান সময় শুধু সার্টিফিকেট থাকলে হয় না। প্রতিটি চাকুরির বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার কথা উল্লেখ থাকে। কিন্তু একজন ছাত্র কিভাবে অভিজ্ঞতা অর্জন করবে। সরকার যদি স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ) মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করত। তাহলে সেখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারতো এবং সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারতো। নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারতো। আর সে ক্ষেত্রে স্থানীয়রা সরকার প্রতিষ্ঠানগুলোতে নারী ও যুব বান্ধব বাজেট প্রয়োজন। যা নিয়ে অধিকাংশদের কোন ধারনা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান :
ঢাকায় পুলিশের মুখে পিপার স্প্রে ছুঁড়ে মৃত্যুদ্বন্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় রেডএলার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সাথে পারাপার করতে দেয়া হচ্ছে। একই সাথে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্ত পথে বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পাসপোর্টধারীর ছদ্দবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সবোর্চ্চ সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ জানান, দুই জঙ্গির ছবি সীমান্তের সকল বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest