সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
প্রত্যান্ত অঞ্চলের মানুষের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের লক্ষে সাতক্ষীরার তালায় ২০ টি পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ২টায় গ্লোবাল ওয়ান বাংলাদেশের আয়োজনে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের আওতায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশের ফিল্ড অফিসের প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান, ইউপি সচিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্লাবাল ওয়ান বাংলাদেশ ২০১৪ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।তারই ধারাবাহিকতায় প্রত্যান্ত অঞ্চলের মানুষের নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য
রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান
আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, ৩৩ বিজিবি ব্যাটালিয়ন’র
মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক জামাল উদ্দিন,

কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন,

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিয়াউর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার অগ্রগতি, মাদক ও চোরাচালান মামলার অগ্রগতি সংক্রান্ত, জেলার আদালত সমূহের বিচারাধীন মামলার পরিসংখ্যান সংক্রান্ত, গুজব বন্ধে কঠোর পদক্ষেপ, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর অগ্রগতি প্রসঙ্গ, করোনার বর্তমান পরিস্থিতি ও নিপাহ ভাইরাস প্রসঙ্গ, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গ, রোহিঙ্গারা যেন পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ,

জেলায় ওয়াজ মাহফিল হবে, কিন্তু ওয়াজ মাহফিলে কোন রাষ্ট্র ও সরকার বিরোধী বক্তব্য বন্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গ, ভোমরা ইমিগ্রেশন এলাকায় বিজিবি কর্তৃক অতিরিক্ত চেকিং এর নামে পাসপোর্ট যাত্রী হয়রানী বন্ধ প্রসঙ্গ, সড়কে মাটি বহনে রাস্তার ক্ষতি প্রসঙ্গ, সবজি সংরক্ষণে কোল্ড স্টোরেজ ব্যবস্থা প্রসঙ্গ, রেল লাইন নির্মাণ প্রসঙ্গ, ইটের ভাটায় কাঠ পোড়ানো বন্ধ প্রসঙ্গ, সাতক্ষীরা প্রাণসায়ের খালের দু’ধারের আবর্জনা পরিস্কার প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : প্রথমবারের মতো সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল দেশের স্বনামধন্য সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ক্যাটাগরিতে সেরা এনজিও হিসেবে এই অ্যাওয়ার্ড পায় সংস্থাটি। রাজধানীর শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শনিবার রাতে ঘোষণা করা হয় ২০২২ সালের সুপারব্র্যান্ডগুলোর নাম।

বিজয়ী ব্র্যান্ডের নামগুলো ঘোষণা করে সুপারব্র্যান্ডসের বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’। অনুষ্ঠানে দেশের ৪০টি ব্র্যান্ডকে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি দেয়ার পাশাপাশি সুপারব্র্যান্ডস প্রকাশনার প্রচ্ছদ উন্মোচন করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে ফ্রেন্ডশিপ-এর প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর যে শক্তি তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ফ্রেন্ডশিপ সব সময় ভাগ্য বিড়ম্বিত ঠিকানাহীন মানুষের জীবন-মান উন্নয়ন এবং তাদের মাঝে সততা, ভালবাসা ও নৈতিকতা সৃষ্টিতে গুরুত্ব দেয়। এটাই আমাদের ব্র্যান্ডের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এফসিএ পরিচালক (পরিচালনা পরিষদ) আফতাবুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’-এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, ফ্রেন্ডশিপ-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কর্নেল (অব.) ইফতেখার উদ্দিন মাহমুদ, পরিচালক নাজরা মাহজাবীন সাবেত, সিনিয়র ম্যানেজার সাবরিনা নিজামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে থেকে জানানো হয়, সুপারব্র্যান্ডস হচ্ছে বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যা বিশ্বজুড়ে প্রায় ৯০টি দেশে বিস্তৃত। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, বৈশ্বিক ব্র্যান্ডসগুলোর সর্বোচ্চ সাফল্যের প্রতীক। ব্যবসায়িক ও সামাজিক ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে নিরপেক্ষ ও স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে বাছাই করা হয় সুপারব্র্যান্ডগুলো। বিশেষজ্ঞ প্যানেলকে অভিহিত করা হয় ব্র্যান্ড কাউন্সিল হিসেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধানদিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কমরেড রহমুদ্দিন গাজীর সভাপতিত্বে কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান।
কর্মীসভায় গ্যাস বিদ্যু,তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,

রেশনিং ব্যবস্থা, চাঁদা বিহীন পেনশন স্কীম ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচার এবং বিএনপি জামায়াতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ ২০২৩ শনিবার দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় ইউনিয়ন প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ কমিটি গঠন এবং ৬টি স্থানে হাটসভা ও পথসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

কর্মীসভা সঞ্চালনা করেন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা: হান্নান। এছাড়া একই দিন সুরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাধন শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমরেড সেলিম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড স্বপন কুমার শীল, জেলা কমিটির সদস্য কমরেড নির্মল সরকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আদিত্য মল্লিক। কর্মীসভায় উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা ডা. জর্জ উইলিয়াম বিগবাই’র স্মরণ সভা এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপির জন্মদিন পালিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের আয়োজনে রেডিও নলতা’র সভ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নলতা হাসপাতালের সুপারিনটেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পির সভাপতিত্বে রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ারের সঞ্চলনায় সংবর্ধিত অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।
অন্যান্যদের মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আখছেদুর রহমান, ডাঃ সুব্রত কুমার,
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের ঢাকা অফিসের সেক্রেটারী আতিয়ার রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হুসাইন, এমজেএফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ হোসন, সাইফুজ্জামান টুটুল, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন, প্রস্থথেটিক এন্ড অর্থ পেডিক্স সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেবআলী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রয়েল বেঙ্গল টাইগারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।রবিবার সকাল ৯টায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকার মুরালী খালের কিনারা থেকে হাড়গোড় সহ অর্ধগলিত এই বাঘের লাশ পাওয়া যায়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা(এসও) নূর আলম জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে কলাগাছিয়ার মুরালী খালের পাশে গিয়ে মৃত বাঘের এই লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

বাঘটি প্রায় এক মাস পূর্বে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। মৃত বাঘটিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে।

স্টেশন কর্মকর্তা আরও জানান, বেশ কিছুদিন আগে ওই বাঘটিকে সুন্দরবনে চলাফেরা করতে দেখেছেন তারা। বাঘটি বয়সে বৃদ্ধ এবং তার চলাফেরার ক্ষমতা খুব কম ছিলো। শিকার করতে না পারার কারণে খাদ্যের অভাবে বাঘটি মারা গেছে বলে ধারনা করছেন তিনি।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যের অভাবে বাঘটি মারা যেতে পারে তবে চোরাশিকারীদের গুলিতে বাঘটি মারা গেছে কিনা তা তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুুর রহিম ও  ইফুজ্জামান ফারুকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূূচি পালিত হয়েছে।

আজ বেলা ১২ টার সময় সাতানী শহীদ স্মৃৃতি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের সামনে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানবববন্ধনে বক্তব্য রাখেন কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম, সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, আছিফ বায়েজিত সাগর, আমজাদ হোসেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমা হোসেন প্রমুখ।

এসময় বক্তরা বলেন দীর্ঘ দিন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান স.ম গোলাম মোর্শেদের সাথে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির
বিষয় নিয়ে শিক্ষকরা প্রতিবাদ করে আসছিল। এর ফলে বিভিন্ন সময় শিক্ষকদের হুমকি দিয়ে আসছিল গোরাম মোরশেদ। এর জের ধরে মঙ্গলবার দুপুুরে কলেজ
ক্যাম্পাস থেকে বাড়ী ফেরার পথে সহকারী অধ্যাপক আব্দুুর রহিম ও সাইফুজ্জামান ফারুকের উপর অর্তকিত সসস্ত্র হামলা চালায় গোলাম স.ম মোরশেদের ছেলে সাইফ, রাকিন ও তাদের সহযোগি জাকির হোসেন ও রকিবসহ ১০/১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে তাদের রক্তাক্ত জখম করে। এর পর থেকে এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফলে শিক্ষকরা ভয়ে নির্বিঘেœ কলেজে যেতে পারছে না। এঘটনায় মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে গড়িমশি করছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ফসলের খেত থেকে তোলা সরিষার গাদায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাঁই গেল কৃষকের স্বপ্ন। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকের পরিবার।

সোমবার দিবাগত রাতে ঘটনাটি দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুইকুড়া বিলের পাশের একটি আমবাগানে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মীর আব্দুল হান্নান জানান, সোমবার দিবগাত রাত সাড়ে ৩টার দিকে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে এলে হঠাত তীব্র আগুন দেখতে পান। এসময় আমাদের চিৎকারে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি। ততসময় সরিষার গাদা পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলেয়া বেগম (৫০) জানান, তার স্বামী সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের মৃত হারান সরদারের ছেলে নুর ইসলাম (খুদে) বিভিন্ন মাহাজনের নিকট থেকে ৭ বিঘা জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করে আসছেন কয়েক বছর ধরে। বিগত ২ বছর ভালো ফলন না হওয়ায় অনেক ঋণের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এবার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সরিষা আবাদ করেছিলাম। এবছর নিয়মিত পরিচর্যায় ভালো ফলন হওয়ায় বিগত দিনের ঋণ পরিশোধের স্বপ্ন দেখছিল তার পরিবার। কিন্তু তার আগে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব কিছু।

নুর ইসলাম (খুদে) জানান, আমি বিভিন্ন লোকের নিকট থেকে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করে আসছি। প্রায় ১০/১২ দিন আগে আমার চাষের কাজে ব্যবহৃত সেচ মেশিন চুরি হয়ে যায়। তার কয়েকদিনের মাথায় আমার পরিবারের কষ্টের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমি প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। আমি এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তিনি এঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest