সর্বশেষ সংবাদ-

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ র উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিফেন্স সপ্তাহ পালন করা হয়। পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস আনুষ্ঠানিকভাবে কবুতর উড্ডয়নের মধ্য দিয়ে সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

“দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস বলেন,

ফায়ার সার্ভিস কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর সরকারের এই মহৎ উদ্যোগকে প্রশংসা করে কলারোয়া উপজেলা ব্যাপি অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে যে কোন দূর্যোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা। ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্টেশনের ফায়ার ফাইটার ইমরান হোসেন, জুবায়ের হোসেন, সাখাওয়াত ও হাফিজুর রহমান সহ সংশ্লিষ্ঠ স্টেশনের কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে ফায়ার ও সিভিল ডিফেন্স দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের আয়োজনে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ ফসির উদ্দিন সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের বিভিন্ন কর্মকর্তারা।

বক্তারা এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারি নির্দেশনা মেনে দূর্ঘটনা এড়িয়ে সড়কে চলাচল করার আহবান জানান।

আলোচনাসভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা দূর্ঘটনা ও দূর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রদর্শন করা ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র ঘুরে ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১৫ নভেম্বর ২০২২ তারিখ রোজ মঙ্গলবার আশা মেহেদীবাগ অফিসে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সাতক্ষীরার নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতির মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা পিংকী রানী দাশ। পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয়। সমবায় সমিতির সদস্যদের সঞ্চয় জমা রাখা ও পরবর্তীতে ব্যাংক হিসাব খুলে ব্যাংকে জমা রাখার বিষয়ে আলোচনা করা হয়। নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরা, সমবায় সমিতির ভালমন্দ দিক, তাদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সমবায় সমিতির সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এইপি ঢাকা অফিসের ওয়াস এসডিজি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান। সমবায় সমিতির মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। সভায় সাংবাদিক বেলাল হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় হোয়াইট বাংলার আয়োজনে এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় “বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১” ৪ দিনের ফ্্ির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহরের ম্যানগ্রোভ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বেষ্ট বিউটি এক্য্রপার্ট-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির প্রশক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মশালার ট্রেকনিক্যাল এক্য্রপার্ট সেলিম হাসান সুমন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ এর সাতক্ষীরার টিম লিডার শাহিদা রিক্তা ও অপ্সরী নাহার।

আগামী ১৮ নভেম্বর ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

বিউটিশিয়ানদের ফ্রি প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ ফ্্ির প্রশিক্ষনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরায় মারপিটের মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া না রাজি গ্রহনের দাবীতে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক
শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান শেখের পুত্র মাজেদ শেখ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলীপুর এলাকার তালবাড়ীয়া গ্রামের কওছার আলী শেখের পুত্র আফতাবুজ্জামান লাল্টুর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ১৭/১২/২০০৮ তারিখে লাল্টুর নেতৃত্বে একই এলাকার সিদ্দিকুর রহমান, কওছার আলী শেখ, নুর ইসলাম শেখ, তালবাড়ীয়া গ্রামের শওকত মন্ডল ও জাফর শেখসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে।

এসময় আমাকেসহ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। বল্লভের খোচা মারে।
এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করি। যার নং-১৭, তাং- ১৭/১২/০৮। আসামীরা কৌশলে উক্ত মামলার ফাইনাল স্বপক্ষে গ্রহণ করে। অথচ উক্ত ঘটনার স্বাক্ষী প্রমান সবই রয়েছে।

এঘটনার পর আমি আদালতে না রাজি পেশ করে পুনরায় তদন্তের জন্য আবেদন করি। কিন্তু আসামীরা অত্যান্ত
হিং¯্র প্রকৃতির হওয়ায় কৌশলে চূড়ান্ত প্রতিবেদন তাদের স্বপক্ষে গ্রহণ করে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমি অসহায় গরিব মানুষ হওয়ায় তাদের হুমকিতে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি।

ওই মামলায় যদি আসামীরা সকলেই ফাইনাল নিয়ে পার পেয়ে যায় তাহলে আমাদের স্ব পরিবারে উচ্ছেদসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত না-রাজিপত্র আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে পুনরায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তাফিজুর রহমান, আশাশুনি : সাতক্ষীরায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতের কোন একসময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক অসীত কুমার মিত্র লাঙ্গলদাড়িয়া গ্রামের পরিতোষ মিত্রের পুত্র। তিনি পেশায় ফ্লেক্সি লোড ও মুদি ব্যবসায়ী।
প্রতিবেশী আমানুল্লাহ মাস্টার বলেন, অসীত তার স্ত্রী সবিতা এবং একমাত্র কন্যা প্রিয়ন্তী মিত্র (৫) নিয়েই তাদের সংসার। মঙ্গলবার সকালে তাদের বাচ্চাটা আব্বু – আম্মু বলে কান্নার একপর্যায়ে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই তারা স্বামী স্ত্রী দুইজন অচেতন অবস্থায় রয়েছে। ঘরের জিনিসপত্র এলোমেলো।
এসময় আমরা তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে কি ঘটেছে সেটি তারা সুস্বাস্থ্য না পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে অথবা স্প্রে করে তাদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে। তবে গত সোমবার অসীত ব্যাংক থেকে দেড়লক্ষ টাকা উত্তোলন করেছিল বলে শোনা যাচ্ছে। হয়তো ওই টাকার কারনেই এটি ঘটানো হয়েছে।
অসীত কুমার মিত্র ও তার স্ত্রী সবিতা মিত্র অচেতন থাকায় লুটপাটের সঠিক পরিমান নিশ্চিত করা যাচ্ছে না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেছি। থানার একজন অফিসারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিশু উদ্যান চত্বরে (তেঁতুলিয়া-শুকদেবপুর) ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।

ইউনিয়ন যুব সংহতির সভাপতি কাজী আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গরীবের বন্ধু সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.জিল্লুর রহমান, উপজেলা জাতীয় পার্টি এনজিও বিষয়ক সম্পাদক ও সেতু পরিচালক এমএম আবুল হোসেন,জাপা নেতা মুন্সী হারুন অর রশিদ,মানবাধিকার কর্মী ডা: এনামুল ইসলাম বিপ্লব,তালা উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিএম বোরহান উদ্দীন।

বক্তব্য রাখেন,জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়নের সভাপতি মো: লিটন হুসাইন,সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শেখ,ইউনিয়ন সেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: শামীম মল্লিক,সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন, জাতীয় পার্টির নেতা পার্থ প্রতিম মন্ডল, মো: মোবারেক আলী শেখ,মো: আব্দুর রহমান সরদার,ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল সরদার,সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম,শ্রমিক পার্টির ওয়ার্ড সভাপতি মো: রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী রেজাউল ইসলাম,জাতীয় সেচ্ছাসেবক পার্টির ওয়ার্ড সভাপতি কাজী রায়হান আহমেদ,সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,জাতীয় কৃষক পার্টির ওয়ার্ড সভাপতি মো: আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,জাতীয় যুব সংহতির ওয়ার্ড সভাপতি মো: মুক্তার বিশ^াস,সাধারণ সম্পাদক মো: হামিদুল সরদার,সাংগঠনিক সম্পাদক মো: ডাবলু ইসলাম,তালা সদর ইউনিয়ন ছাত্র ছাত্র সমাজ ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো: বাপ্পী শেখ,জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি কাজী নেয়ামুল ইসলাম,সি.সহ-সভাপতি রাব্বী হাসান অন্তর,সাধারণ সম্পাদক মো: রাজু আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো: আলামিন।

সম্মেলনে প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বলেন, সুশাসন উন্নয়ন অধিকার ফিরে পেতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে সারাদেশে লাঙ্গল প্রতিককে বিজয়ী করার আহব্বান জানান। আগামী ২৮ শে নভেম্বর সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সর্বাতœক প্রস্তুতি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগরে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার খলিলনগর ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ক শ্রেনিভুক্ত ৪২ টি পরিবারের মাঝে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এই জমির দলিল ও ঘর হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম প্রমূখ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ৪২টি, তালা সদরে ১২টি, ইসলামকাটিতে ১৬টি, তেঁতুলিয়ায় ৯টি ও সরুলিয়া ইউনিয়নে ২১টি ঘরের জন্য জমি ক্রয় করে ঘর নির্মাণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest