সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সদ্য অনুমোদিত কমিটিতে এ্যাড. রফিকুল ইসলাম (রফিক) আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় দেবহাটা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

এ্যাড রফিকুল ইসলাম রফিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদকের পদ পেতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী দেবহাটা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এ্যাড. রফিকুল ইসলাম রফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে তালার আনিশা ক্লিনিক (ভারতের আরিয়ান ও বিনয় ) দলকে হারিয়ে খুলনা চুকনগর আলীম মটরস্ (ঢাকার ঝুমার ও সোয়াড) দল চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার রাতে বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলার উদ্ধোধন করেন, ঢাকা জেলার দোহার উপজেলার সহকরি কমিশনার (ভুমি) এস এম মুস্তাফিজুর রহমান। খেলায় সভাপতিত্ব করেন,তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পরিচালক শেখ ইমান আলী,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সূর্য্য পাল,উপজেলা কমিশনার বাংলাদেশ স্কাউটস,তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ প্রমূখ।

খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগত ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলেকে ২০ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক (পুত্র) শিশুর লাশটি উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভা,কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির মধ্য নির্বাচিত জনপ্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি বিশ^জিৎ সাধু।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিলক কুমার গোস্বামী।
বিশেষ অতিথি ছিলেন, যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য বিশ^নাথ ঘোষ, এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, ইন্দ্রজিত দাশ বাপী, গোবিন্দ চন্দ্র মন্ডল, নিত্যানন্দ আমীন, অসিত সেন, ইতি রাণী সরকার, বিকাশ দাস, অসীম কুমার দাস সোনা, থিউফিল গাজী, নারায়ন চন্দ্র মন্ডল, প্রভাষক বাসু দেব সিংহ, সন্তোষ পাল, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, রণজিত বৈদ্য, স্বরজিত ঘোষ, চন্দ্র কান্ত মল্লিক, বিষ্ণুপদ মন্ডল।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিলক কুমার গোস্বামী, যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ এবং জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ইন্দ্রজিত দাশ বাপ্পী, দক্ষিণশ্রীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান প্রণব ঘোষ বাবলু, জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বিশাখা সাহা, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনীমা রাণী মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে জেলা কমিটির সভায় সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা সদরের শিবপুর ও আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আবাদের হাটে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আকবর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ইসলাম, সাবেক ছাত্র নেতা জাহিদ হোসেন বাপ্পি।

বক্তব্য রাখেন, আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, ফয়সাল হোসেন, সাঈদ হোসেন, গোলাম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
রাষ্ট্রীয় শোক দিবস ও সরকারি কার্যদিবসে ২৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষক ও কর্মকর্তাদের পিকনিকে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবপুর ক্লাস্টারের (গুচ্ছ) সকল বিদ্যালয় বন্ধ রেখে তারা এ ভুরিভোজে যান।

উপজেলার খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত সরকার জানান, তাদের সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবপুর ক্লাস্টারে ২৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মিলে ঠিক করেন তারা একদিন পিকনিককে যাবেন বাগেরহাটার জেলার সুন্দরবনের করমজলে।

সেই অনুযায়ী প্রত্যেক শিক্ষককে ৯০০ টাকা করে চাঁদা ধরা হয়। যারা যাবেন না, তাদেরকে বাধ্যতামূলক ৪০০ টাকা করে চাঁদা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তারা ২৭টি বিদ্যালয় ছুটি দিয়ে তিনটি যাত্রীবাহি বাস ভাড়া নিয়ে ১২০জন শিক্ষক পিকনিকে যান করমজলে। ফিরে এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। তাদের সঙ্গে সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) মো: আবদুল গণি ছাড়াও আরও পাঁচজন উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এইউইও) স্বদীপ কুমার রায়, বাসুদেব সানা, সঞ্চয় মন্ডল, মাসুম বিল্লাহ ও দুলাল সরকার গিয়েছিলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে যারা যাবেন না তাদের ৪০০ টাকা করে চাঁদা দেওয়ার কথা বলেছিলেন। যারা যায়নি সবাই ওই টাকা দেয়নি। একপর্যায়ে তিনি বলেন, ভাবছেন যারা যায়নি আলোচনা করে তাদের টাকা ফেরত দেবেন।
সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবপুর ক্লাস্টারের দায়িত্বে উপজেলার সহকারী প্রাথমিক কর্মকর্তা স্বদীপ কুমার রায় বিদ্যালয় বন্ধ করে করমজলে পিকনিক করার বিষয় নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের হাতে বছরে তিনদিন সংরক্ষিত ছুটি রয়েছে। সেখান থেকে একদিন ছুটি নিয়েছে তারা।

একপ্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ সবাইকে একসঙ্গে ছুটি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগে থেকে পিকনিকের তারিখ নির্ধারণ থাকায় জাতীয় শোক দিবস থাকা সত্বেও তাদের যেতে হয়েছে। আপনি ছুটি নিয়ে ছিলেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সবাই ছুটি নিয়ে গেছি।’

আলীপুর ক্লাস্টারের সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব সানা জানান, বিনোদনের জন্য উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে তিনিসহ আরও পাঁচজন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গিয়েছিলেন। জাতীয় শোক দিবসে আপনারা পিকনিকে গেলেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি অতিথি হিসেবে গিয়েছিলাম। আপনি ছুটি নিয়ে গিয়েছিলেন কিনা প্রশ্ন রাখলে তিনি বলেন, ছুটি রোববারে অনুমোদন করিয়ে নেব।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল গণি জানান, প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে বিদ্যালয়গুলোকে একদিন ছুটি দেওয়া হয়েছে। বিনোদনের জন্য কর্মকর্তা মাঝে মধ্যে যেতে পারেন। সেই চিন্তাভাবনা থেকে গিয়েছিলেন। তবে কর্তকর্তারা কেউ তার কাছ থেকে ছুটি নেয়নি।

জাতীয় শোক দিবসে পিকনিকে গেলেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, শোক দিবসে তো আর বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কর্মসূচি ছিল না। নিয়ম অনুযায়ী পতাকা অর্ধনিমিত রাখা হয়েছিল সব বিদ্যালয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ধুমঘাট‌ অন্তাখালি‌ এলাকায় ঈশ্বরীপুর‌ ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ১২টার দিকে ঈশ্বরীপুর‌ ইউনিয়ন ধুমঘাট‌ অন্তাখালি‌ এলাকায় এ ঘটনা ঘটে।

ধুমঘাট‌ অন্তাখালি‌ গ্রামের মৃত্যু নূর আলী গাজী পুত্র ইয়ারাব গাজী মালয়েশিয়া প্রবাসী’র স্ত্রী
স্থানীয় কাঠ ব্যাবসায়ী আব্দুল হোসেন,
বাক্কার, নেছার, দের দিয়ে ক্লিনিক মোড় থেকে ধুমঘাট গামি‌ অন্তাখালি‌ এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গার গাছ কাটে।

এ ব্যাপারে ইয়ারাব গাজী মালয়েশিয়া প্রবাসী’র স্ত্রী কাছে সরকারি জায়গার গাছ কাটছেন কেনো জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশ দিয়ে পাঁচিল দেওয়া হবে। আমি আমাদের চেয়ারম্যান এর কাছে বলেছি। তিনি কাটতে বলেছেন। তিনি আরো জানান, ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মুনজির‌ আহাম্মেদ এসে আমাদের গাছ সরাতে নিষেধ করে দিয়েছে। এবং জমির কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যেতে বলেছে।

এলাকাবাসীর অভিযোগ স্বামী দেশের বাইরে (মালয়েশিয়া) থাকায় স্ত্রীর প্রভাব খাটিয়ে রাস্তার পাশে সরকারি জায়গার গাছ কাটে নিচ্ছে। তিনি কাউকে তোয়াক্কা করে না, সবাইকে ম্যানেজ করে ফেলতে পারে তার বাবার বাড়ি বংশীপুর।

ঈশ্বরীপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মুনজির‌ আহাম্মেদ এর সাথে কথা হলে তিনি জানান, আমি সরজমিনে গিয়ে তাদের গাছ সরাতে নিষেধ করে দিয়েছি তাদের অফিসে আসতে বলেছি, মাপ জরিপ শেষ যদি সরকারি জায়গা গাছে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরীপুর‌ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জিএম শুকুর আলী কাছে আপনার নির্দেশে সরকারি জায়গার গাছ কাটা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের গাছ কাটার জন্য বলবো কেনো, আমি দেখে তাদের নিষেধ করেছি, তারপরেও যদি তারা এ কাজ করে থাকে তাহলে ভূমি অফিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস এ আদেশ জারী করেন।
রবিবার তাদেরকে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা এবং শতদল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই অশোক কুমার তালুকদার ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীবৃন্দ সেখানে হাজির হয়। এ সময় তারা বিয়ে বন্ধ রাখে এবং রবিবার তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার অঙ্গীকার করেন।
এদিকে একইদিন তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পাশাপাশি দুই ছেলে মেয়ের বাল্যবিবাহের কথাবার্তা চলার অভিযোগ পেয়ে মহিলা বিষয়ক অফিসের টিম ঘটনাস্থলে হাজির হয়। এ সময় অভিভাবকদের ছেলে মেয়ে ও বয়সের কাগজপত্রসহ রবিবার অফিসে আসতে বলা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কিশোর কিশোরী ক্লাবের দুই  আবৃত্তি শিক্ষক খাদিজা লিমা এবং আনিছা খাতুন।
তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest