সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

কাশিমাড়ী প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে আমন ধান ঘরে তোলার পর আগাম তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় অধিক লাভের আশায় তারা এ তরমুজ চাষ করছেন। তবে বীজ ও স্যারের দাম বেশি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবছর কয়েক হাজার হেক্টর জমিতে  তরমুজ করছেন কৃষকরা। আগামী মার্চ/এপ্রিল মাসেই তরমুজ বাজারে পাওয়া যাবে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কেউ কেউ চারাগাছের পরিচর্যা করছেন, কেউবা পানি সেচ দিচ্ছেন, কেউবা আবার মাটির সাথে সার মিশাচ্ছেন। সবমিলিয়ে তরমুজ ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
খুটিকাটা গ্রামের কৃষক নীলকমল মন্ডল জানান, বাজারে যার তরমুজ যত আগে উঠবে, তার লাভ ততো বেশি হবে। তাই আগে-ভাগেই তরমুজ চাষ শুরু করেছি। তবে সারের দাম একটু বেশি। এবার ১.৫ একর জমিতে আগাম চাষ করার প্রস্তুতি নিয়েছি। প্রতি বিঘা জমিতে সার ঔষধ খরচ হবে ১৫ থেকে ২০ হাজার টাকা। বীজের দাম বেশি থাকায় খরচের পরিমানটা একটু বেশি হতে পারে। বীজ ও সারের দাম সহনীয় রাখার দাবি জানাচ্ছি। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও তরমুজ চাষে ভাল লাভবান হবো বলে আশা করছি।
অত্র এলাকায় নীলকমল মন্ডল ছাড়াও কামাল হোসেন, আলমাদানী, প্রনয় মন্ডল, সূর্য মন্ডল, ইফতেখার আলী, ব্রজেন মন্ডল, আইয়ুব আলী ও আব্দুল মাজিদও এ বছর তরমুজ চাষ করছেন।
তরমুজ চাষীরা জানান, কৃষি অফিসার আমাদের কে সব সময় পরামর্শ ও নানান ভাবে সহযোগিতা করছেন। আমাদের তরমুজ চাষ দেখে এ এলাকায় নতুন নতুন তরমুজ চাষী তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা (গোবিন্দপুর ব্লক) শামসুর রহমান বলেন, অনেক কৃষকই আগাম তরমুজ চাষ করছেন। ভাল ফলনের লক্ষে এসব চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর শ্যামনগর সর্বদা তরমুজ চাষীদের সাথে আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল মিষ্টি পানির সমস্যা। তবে অত্র এলাকায় চলতি মৌসুমে কয়েকটি মিষ্টি পানির পুকুর খনন করা হয়েছে। আশাকরা যাচ্ছে এসকল পুকুরে মিষ্টি পানির সরবরাহ থাকলে আগামীতে তরমুজের আবাদ আরও বৃদ্ধি পাবে। এ বছর অত্র ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি :

কারিগরি শিক্ষা অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন ” শীর্ষক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন নবনির্মিত শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

শুক্রবার ১০ ফেব্রুয়ারি বেলা ১২ টায় শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এসে পৌঁছায় তিনি।

সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোঃ আক্তার হোসেন, শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দীন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস,  এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী হাসিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মধু ট্রেডার্স এর প্রোপাইটার শফিকুল ইসলাম মধু প্রমুখ।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হাফেজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

মারা যাওয়ার হাফেজ জুবায়ের হোসেন সাতক্ষীরা শহরের ইটগাছা গ্রামের শেখ কবিরুজ্জামানের পুত্র।

শুক্রবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরার ইটাগাছার শেখ কবিরুজ্জামানের ছেলে হাফেজ শেখ জুবায়ের সহ আরো দুইজন একটি মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে রওনা হয়। পথিমধ্যে বিনেরপোতা এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহত তালা উপজেলার পাটকেলঘাটার তরিকুল ইসলাম ও রাহাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তরিকুল ইসলামের অবস্থার আরো অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম জানান, নিহতের পরিবারের লিখত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাফেজ শেখ জুবায়ের হোসেনের মরদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ব্যতিক্রম এই পৃথিবীতে একটু সুখের আশায়, চলো মোরা জীবন তরী হাওয়ার উপর ভাসাই ‘-এভাবেই লেখা ছিল শিক্ষা সফরের ব্যানার। শিক্ষা সফরে গিয়ে হারিয়ে গেলো সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ সৈকত হোসেনের প্রাণ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফরে যায় তারা। শিক্ষা সফরের নির্ধারিত স্থান ছিল রূপসা সেতু, টুঙ্গিপাড়া, ভাঙ্গা গোল চত্বর ও কালনা সেতু। ৬টি বাসে স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শিক্ষকরা শিক্ষা সফরের যাত্রা শুরু করেন। বিভিন্ন স্থান দর্শন শেষে রাত সাড়ে ৮টার দিকে পৌছায় ভাঙ্গা গোল চত্বরে। সেখানে বাস থেকে নেমে যে যার মতো মোবাইল ফোনে ছবি তুলতে থাকতে থাকে। সবার মতো সৈকত হোসেন (১৬) সেলফি তুলতে ওঠে ব্রিজের উপর। ব্রিজের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ২০-২৫ ফুট নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সৈকত হোসেনকে মৃত ঘোষণা করেন।

এভাবেই ঘটনার বর্ণনা দিয়ে বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ডাবলু বলেন, দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র মোঃ সৈকত হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থী। সে আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। একই বর্ণনা দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামিলুজ্জামান জামিল। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী সৈকত হোসেনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু বলেন, দুর্ঘটনার খবর শোনা মাত্রই খোঁজ নিয়েছি। সকালে নিহত ছাত্রের বাড়িতে গিয়েছি। জুম্মার নামাজের পর স্কুল মাঠে জানাজা হওয়ার কথা।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে আসবাবপত্র বানিয়ে তা ঢাকার শ্যামলী বাসায় পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার ওইসব আসবাবপত্র তিনি তার গাড়ির চালক আমিনুল ইসলাম ও ম্যাকানিক সুরত আলীর মাধ্যমে নিজ নামে সুন্দরবন ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি জানান, গত বছরের ৩০ আগষ্ট খামারবাড়ির উপপরিচালক হিসেবে যোগদান করেন ড.জামালউদ্দিন। নির্ধারিত গেষ্ট হাউজে না উঠে তিনি অফিসেরই একটি ভবনে বসবাস শুরু করেন।

তারা আরো জানান, এক মাস আগে অধিদপ্তরের সম্মেলন কক্ষের পেছন দিক থেকে তিনি মোটা ও সারি দুটি জাম গাছ ও দুটি মেহগনি গাছ কেটে বাসভবনের পাশের একটি ঘরে রেখে দেন। চারটি গাছের দাম ৪ লাখ টাকার নীচে হবে না । পরে ম্যাকানিক সুরত আলী ও তার গাড়ি চালক আমিনুল ইসলামকে দিয়ে পাটকেলঘাটা থেকে মিস্ত্রী এনে খাট, সোফা সেট, টি টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে তিনি ওইসব ফার্ণিচার সুরত আলীর মাধ্যমে ভ্যানযোগে সুন্দরবন ক্যুরিয়ার সার্ভিসে সাইফুল ইসলাম, আগরগাঁও বিএনপি বাজার, শ্যামলী, ঢাকা তার বাসার ঠিকানায় পাঠান। বুকিং স্লিপে প্রেরক হিসেবে ড. জামালউদ্দিনের নাম লেখা হয়েছে। বুকিং খরচ নেওয়া হয়েছে ২০৭০ টাকা।

অধিদপ্তরের অফিসের সামনের ক্ষুদ্র ব্যবসায়ি সাইফুল ইসলাম, বাহার আলীসহ কয়েকজন জানান, কোন প্রকার টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার ব্যাপারে উপপরিচালক ড. জামালউদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এর কৈফিয়ত আপনাদের কাছে দেবনা। প্রশ্ন করার অধিকার আপনাদের কে দিল। এটা আপনাদের একতেয়ারে পড়ে না।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শাখা সূত্রে জানা গেছে, কৃষিবিদ ড. জামাল উদ্দিন শ্যামলীর ঠিকানায় যে আসবাবপত্র বুকিং করেছেন তা হলো, খাট একটা, সোফাসেট একটা, সাইড বক্স একটা, টি টেবিল একটা।
কৃষি বিভাগের একটি সূত্র জানায়,এখনো জামালউদ্দীনের বাসায় ১টি বক্স খাট,তিনটি সোফা সেট ও কয়েকটি টেবিল রয়েছে,যেটি তিনি পর্যায়ক্রমে ঢাকায় পাঠাতেন।
এ ব্যাপারে ড. জামালউদ্দিনের গাড়ির চালক বলেন, তিনি স্যারের নির্দেশে সুন্দরবন ক্যুরিয়র সার্ভিসে ওইসব আসবাবপত্র বুকিং দিয়েছেন।
একইভাবে খামারবাড়ির ম্যাকানিক সুরত আলী বলেন, উপপরিচালক স্যারের নির্দেশে তিনি খামারবাড়ি থেকে ভ্যানে করে ওইসব আসবাবপত্র সুন্দরবন ক্যুরিয়র সার্ভিসে পৌছে দিয়েছেন। তবে আসবাবপত্র তৈরির জন্য পাটকেলঘাটা থেকে যে মিস্ত্রী কাজ করেছিলো, তাদের নাম তিনি জানেন না।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিন বলেন, অফিসের গাছের কিছু ডাল দীর্ঘদিন পড়ে ছিলো। সেগুলোর সাথে আরো কিছু গাছ কিনে অফিসের জন্য কিছু আসবাবপত্র বানানো হয়েছিল। কিন্তু নতুন মেয়ে জামায় এসে সেগুলো পছন্দ করায় তারা দাম দিয়ে সেগুলো কিনে নিয়েছে। তবে প্রকারন্তরে তিনি সব স্বীকার করে বলেন,তার ভুল হয়ে গেছে। এটা এটতা স্পর্শকাতর হবে বুঝতে পারেনি। তিনি আরো বলেন, অফিসের কিছু স্টাফ দীর্ঘদিন ছুটিতে থাকতো। অফিস করত না। আমি যোগদান করার পর সেগুলো বন্ধ করে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এটি ওই চক্রান্তেরই অংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ
সাতক্ষীরা দিবা নৈশ কলেজের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “ফেসবুকই নৈতিক অবক্ষয়ের মূল কারণ” শিরোনামে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলেজের হল রুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক প্রদ্যুত কুমার বিশ্বাস। ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাসের পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক মোস্তাক আহমেদ,

সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক লুৎফর রহমান, ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তোয়েব হাসান শামসুজ্জামান। প্রতিযোগিতায় শারাবান তহুরার নেতৃত্বাধীন শামীম রেজা ও মৌরিন সুলতানার দল চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় নরেজ জুলকারনাইনের নেতৃত্বাধীন কাব্য ভঞ্জ চৌধুরী ও আদনান ওয়ালিদের দল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
ভুমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার পূর্বক ভুমিহীনদের মধ্যে বন্টন, মুজিববর্ষ ঘর প্রকৃতভূমিহীনদের মধ্যে দেওয়ার দাবিসহ কতিপয় দুনীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নদী – সড়কের ধারে উচ্ছেদ হওয়া ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লাবনীর মোড়স্থ শহীদ স ম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন চত্বরে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী।
বক্তারা বলেন, সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোটা অংকের টাকা নিয়ে মুজিববর্ষ ঘর তার পছন্দের ব্যক্তিদের দিয়েছেন। ভুমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার পূর্বক ভুমিহীনদের মধ্যে বন্টন করতে হবে। প্রকৃত ভূমিহীনদের মধ্যে মুজিববর্ষের ঘর দিতে হবে। কতিপয় দুনীতি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদী এবং সড়কের ধারে উচ্ছেদ হওয়া ভুমিহীনদের পুনঃ বাসন করতে হবে।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সাইকেল গ্যারেজ কর্তৃকপক্ষ রাতে রোগী ও স্বজনদের কাছ থেকে উচ্চ মূল্যের টিকিটের টাকা আদায় করে। প্রতিবাদ করলে প্রতিনিয়ত তাদের হাতে রোগী ও স্বজনরা লাঞ্ছিত শিকার হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এছাড়া ভুমিহীনদের খাস জমি ও ঘর দেওয়ার ব্যাপারে সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কাছে গেলে জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি আদিত্য মল্লিককে লাঞ্ছিত করে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদসহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

বক্তারা হুশিয়ারি প্রদান করে বলেন, ইউপি চেয়ারম্যানসহ কতিপয় দুনীতি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে পুনরায় ভুমিহীন সংগঠনের নেতৃত্বে কঠোর কর্মসুচি দেওয়া হবে। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম রসুল রাসেল, সহ সভাপতি আদিত্য মল্লিক, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন নেতা আরমান আলী, মীর আশিক ইকবাল বাপ্পী, হায়দার আলী, ইউসুফ, রেজাউল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম প্রমূখ। পথসভার শেষে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল রাসেল এর সহযোগিতায় ও জেলা ভুমিহীন সমিতির উদ্যােগে শিল্পকলা একাডেমি চত্বরে ভুমিহীনদের মাঝে ৫ শত পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসমানি শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণ করেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ¦ আলাউদ্দীন আল আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সহকারী শিক্ষক অনিমা রানী মন্ডল, ফারহানা তমা, আসমা বেগম এবং সম্মানিত অভিভাবক মল্লিক আশিকুজ্জামান, নিত্যনন্দ আমীনসহ অভিভাবকবৃন্দ। এসময় স্কুলের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest