সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে কাটা রাইফেল, গুলি, রামদা ও রাউডি সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ন কবীর সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সূত্রে ডাকাতির তথ্য পেয়ে নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রামস্থ মৃত অনিল স্বর্নকারের পরিত্যক্ত বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় নোড়ারচক গ্রামের ওমর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজী (৩৫), একই এলাকার মৃত আবু বক্কর গাজী কামরুল গাজী (৫০), কালীগঞ্জ উপজেলার ভাঙ্গানমারি গ্রামের মৃত আনছার আলী সরদার মুরশিদ আলী সরদার (৫০) গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল ও ৭ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি রাউডি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ডাকাতির সংঘটিত হওয়ার পূর্বে ৩ ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ১টি অস্ত্র মামলা ৫ এবং ডাকাতির প্রস্তুত মামলা নং-৬ হয়েছে। আসামীদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বাইপাস রোডের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রুপার গহনাসহ মজনু দালাল নামের এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ।শুক্রবার ভোররাতে রুপার গহনা জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক মজনু দালাল সদর উপজেলার বাশদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস রোডের বকচরা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মোটরবাইকে আসা মজনু দালালের কাছ থেকে শরীরে বিশেষভাবে রক্ষিত রুপার গহনাগুলো জব্দ করা হয়। আটক করা হয় মজনু দালালকে। রুপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল বলে মজনু জানিয়েছে।

জব্দকৃত রুপার দাম প্রায় ৪লাখ টাকা। আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। মামলা নং-১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটর সাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের অন্নের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হেরমত আলী (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুফ আলীর ছেলে।

নিহতের ভাগ্নে মাধবকাটি গ্রামের বাবুরালী জানান, শুক্রবার সকালে মামা হেরমত আলী বাই সাইকেল চড়ে বাড়ি থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সাড়ে ৯টার দিকে অন্নের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিরি রাস্তায় পড়ে যান।

ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার স্বামী হেরমতকে মৃত বলে ঘোষণা করেন। তবে দুর্ঘটনার শিকার বিজিবি সদস্যের পরিচয় তারা জানতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আকষ্মিক আগুনে পুড়ে গেছে দাঁড়িয়ে থাকা একটি যাত্রী শুন্য বাস। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া বাসটির হেলপার কবীর হোসেন জানান, রিজার্ভ হিসেবে বাগেরহাটে যাওয়ার জন্য বৃহষ্পতিবার রাতে বাসটি (সিলেট-জ-১১-০৭২৯) সাতক্ষীরা -খুলনা সড়কের কাটিয়া আমতলা মোড়ে রাখা হয়। বাসটির সামনে একটি ট্রাকও দাঁড়িয়েছিল। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বাসটি পানি নিয়ে পরিষ্কার করছিলেন তিনি। দরজা খোলা রেখে বালতিতে করে পার্শ্ববর্তী ট্যাপে পানি আনতে যান তিনি। কিছুক্ষণ পর বাসটিতে আগুনের কুন্ডলী দেখে ছুটে আসেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভিতরের সিট, ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।

বাসটির মালিক সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদ্য বিদায়ী সদস্য সচিব গোলাম মোর্শেদ জানান, আগামি ৩ ডিসেম্বর জেলা বাস মালিক সমিতির নির্বাচন। এটাকে কেন্দ্র করে, অথবা বাসটির স্টাফদের রাখা মশার কয়েল অথবা সট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত করে আগুণ লাগার মূল কারণ উদ্ধার করতে পারবে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, তদন্ত করে বাসে আগুন লাগার কারণ বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল চারটায় কাটিয়া নিরিবিলি রিসোর্টে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে স্থানীয় সরকার ও সেবামুলক প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহা।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনার গাজী বশীর আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো: আব্দুস সেলিম, মেডিকেল অফিসার, জয়ব্রত ঘোষ, শেখ মহিবুর রহমান, মেডিকেল টেকনোলোজিষ্ট, (ইপিআই), জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো, সাতক্ষীরা’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর জিসান মাহমুদ। যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও এ্যাকশন বিচার্স এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে পর্যালোচনা উপস্থাপন করেন কনস্যালটেন্ট মৃনাল কুমার সরকার।
এছাড়া ও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, মো: আরশাদ আলী, মো: ইউসুফ সরদার, খান আব্দুল হামিদ, আবু ছালেক, মো: জাহিদ্জুজামান, দীপংকর ঘোষ, মো: আব্দুর রাজ্জাক, রেবেকা সুলতানা, রতœা রাণী সরকার, সালমা খাতুন, সি এইচ, সি পি মাহফুজা খাতুন, নাবিদ ওয়াহিদ, মুর্শিদা খাতুন, আবু সাইদ, আলমগীর হোসেন, এম এ সি এম ডা: মো: খায়রুল হাসান ও বিভিন্ন যুব সংঘ থেকে আগত যুব নেতৃবৃন্দ।

সংলাপের উদ্দেশ্য যুবদের দক্ষতা উন্নয়নে বর্তমান অবস্থান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমুহ নিয়ে আলোচনা করা। যুবদের মানবসম্পদে পরিণত করার জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা। যুবদের ক্ষমতায়িত করা যাতে তারা জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পাে র। জাতি গঠনে যুবরা স্বেচ্ছাসেবক ও মানবিক মনোভাব বিকাশ ঘটাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডোর প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন। সার্বিক তত্বাবধানে ছিলেন মো: তহিদুজ্জামান, তহিদ, প্রকল্প সমন্বয়কারী, চন্দ্রশেখর হালদার, প্রোগ্রাম অফিসার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার, রুবিনা খাতুন, বৈশাখী সুলতানা, মো: আলতাপ হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে লংমার্চের আগের দিন এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে। গুলির খবর পেয়ে পাঞ্জাব পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।

দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, যে কনটেইনারে মঞ্চ বানিয়ে এই সমাবেশ হচ্ছিলো, সেখান থেকে ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অন্য একটি গাড়ি সরিয়ে নিতে দেখা গেছে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।

এ ঘটনায় আরো চারজন আহত হওয়ার কথা জানিয়েছেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যরা। তবে কেউ নিহত হয়নি।

ইমরান খানের ঊর্ধ্বতন সহযোগী রউফ হাসান বলেন, ইমরান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল আছে। ইমরানকে হত্যার চেষ্টা চলেছিলো।

ইমরানের আরেক সহযোগী জানান, একজন ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলো। এতে কয়েকজনের সঙ্গে ইমরানও আহত হন।

এদিকে এ গুলির ঘটনার নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা এই হত্যাকান্ড ঘটিয়েছিলো তাদের নেতৃত্বে ও নির্দেশে ৩ নভেম্বর জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কে চিরদিনের মত নেতৃত্ব শূন্য করার লক্ষে এই জঘণ্য হত্যাকান্ড ঘটানো হয়। কিন্তু ষড়যন্ত্রকারীদের সে উদ্দেশ্যে সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথ দখলে রেখে নির্বাচনে আবারো জয়লাভ করবো ইনশাল্লাহ।

জেল হত্যা দিবস উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে আলহাজ¦ মো: নজরুল ইসলাম এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি সম্পাদক মুনসুর আহমেদ, মহিলা সম্পাদিকা শিমুন শামস্, প্রচার সম্পাদক এ্যাড. অনীত মুখার্জী, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আসাদুজ্জামান অসলে, ইসমত আরা, এস এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, শেখ মনিরুল ইসলাম মাসুম, এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জহরুল ইসলাম নান্টু, রাশেদুজ্জামান রাশি, মিজানুর রহমান মিজান, আব্দুল্লাহ সরদার, কাজী মারুফ, এস এম আশিকুর রহমান ও মো: জিল্লুর রহমান প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সরকারি দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশান হাইস্কুলে যোগদানকৃত প্রধান শিক্ষক মোদন মোহন পালকে ফুলেল শুভেচ্ছা শিক্ষক কর্মচারীরা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক দেব প্রসাদ ঘোষ, ছিদ্দিক আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ, ফজলুল হক, আশরাফুজ্জামান, তাছলিমা পারভীন, ইসরাত লায়লা, বিষ্ণুপদ ঘোষ, গৌরচন্দ্র পাল, রোজি সুলতানা, চিরঞ্জীব ঘোষ, বৈদ্যনাথ মন্ডল, আফসার আলী সহ সকল শিক্ষক কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯১৯ খ্রিস্টাব্দে দেবহাটার প্রখ্যাত জমিদার ফনিভূষণ মন্ডল তার বাবার নামে বিপেন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনের নামকরণ করেন । প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করে চলেছে।

১৯১৯ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৫ খ্রিস্টাব্দে এমপিও ভুক্ত হয়। ২০১৮ খ্রিস্টাব্দের ৭ মে দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন সরকারিকরণ করেন বর্তমান হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest