দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ইউনুস আলী মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুস আলী সাতক্ষীরা দেবহাটা উপজেলার নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪।
তিনি আরও জানান, গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক ব্যবসা, মৎস্যঘের লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী। গ্রেফতার ইউনুস ওই বাহিনীরই একজন সক্রিয় সদস্য।
এদিকে, অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরাম ডাকাত, গফুর মাস্তান, বাবলু ডাকাত, ইসমাইল মেম্বর, আবুল হোসেন, মুদি সাইফুল, আসাদুল, মুজাহিদ, মারুফ, শরিফুলসহ আরও কয়েকজন ভূমিদস্যু কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে দেবহাটা উপজেলার খলিশাখালিতে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষণের মধ্যদিয়ে আতংক সৃষ্টি করে অন্তত তিনশ জন মালিকের রেকর্ডীয় ১ হাজার ৩শ বিঘা জমি জবরদখলে নিয়েছিল ভূমিদস্যুরা। এরপর থেকে অবৈধ অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে জবরদখলকৃত ওই জনপদে সীমাহীন অপকর্ম চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল তারা।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৪ লক্ষ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-সহ সম পরিমান জরিমানা করেছে আদালত।
৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জনাকীর্ণ আদালতে সাতক্ষীরা যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের পুত্র রবিউল ইসলামকে ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতিতে ৪ লক্ষ ২০ হাজার গ্রহণ করেন স ম মোর্শেদ। কিন্তু পরবর্তীতে নিয়োগ না দিয়ে প্রতারণা করতে থাকেন নাকিলা গ্রামের মৃত. চাঁদ আলী সরদারের পুত্র কেরালকাতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স ম মোর্শেদ আলী।
উপায়ন্তর হয়ে ভুক্তভোগী রবিউল ইসলাম প্রতারনার অভিযোগে স ম মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মামলা দায়ের করেন। যার নং- মামলা নং ১৫৭।
উক্ত মামলায় দীর্ঘ শুনানীন্তে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ বৃহস্পতিবার রায় প্রদান করেন।
মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ বলেন, বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেক টা আমার নামে ছিলো। সে কারনে রবিউল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করেছে। রবি অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায়
পরিদর্শনে আসলেন নেদারল্যান্ডের এক প্রতিনিধি। বুধবার (২নভেম্বর) সকাল
১০টার দিকে নেদারল্যান্ড এর স্যানিটেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি ব্রেচজে
ওয়াং কলারোয়া পৌরসভায় আসেন। এসময় তার সঙ্গে ছিলেন-ওয়াস এসডিজি’র
প্রতিনিধি শামসুর রহমান। প্রতিনিধিদ্বয় পৌরসভার মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুল এর সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক ভাবনা ও
স্যানিটেশনের উপর আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব
তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ইঞ্জিনিয়ার) সরোওয়ার্দী
হোসেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, জি,এম শফিউল ইসলাম
শফি, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দীতি খাতুন, কাউন্সিলর শেখ
জামিল হোসেন, আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু,আলফাজ উদ্দীন, আকিমুদ্দী আকি, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, হিসাব রক্ষক মোঃ ইমরুল হোসেন, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী ইমরান হোসেন,
সাতক্ষীরা ও কলারোয়ার ওয়াস এসডিজি’র প্রতিনিধিবৃন্দ এবং পৌরসভার সকল
কর্মকর্তাবৃন্দ। নেদারল্যান্ড প্রতিনিধি ব্রেচজে ওয়াং কলারোয়া পৌরসভার
সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও তার পরিষদকে।
আসাদুজ্জামান :
পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে
১৫ কেজি হরিনের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বুধবার (২ নভেম্বর) দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা গোলাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক চোরাশিকারীর নাম আদম আলী ঢালী। সে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গোলাখালী
গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী
হরিনের মাংস বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী
স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান
চালায়। এ সময় সেখান থেকে ১৫ কেজি হরিনের মাংস, মাথাও চামড়াসহ আদম আলী নামের এক
চোরাশিকারীকে হাতে নাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ
সময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী
নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার ৫ নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব এ্যাড গোবিন্দ চন্দ্র প্রামণিক স্বাক্ষরিত পত্রে ওই ৫জন নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রাণ দাশ ও সাধারণ সম্পাদক মিহির কান্তি সরকারকে কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়কারী অমৃত সানা, যুগ্ম সাধারণ সম্পাদক সন্দ্বিপ বর্মন, সদস্য দিপংকার বিশ^াস কে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক : জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পিবিআই। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলামের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা দায়ের হয়। মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
অনলাইন ডেস্ক: জমি জালিয়াতির অভিযোগে ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসান জজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন।
পিবিআই জানায়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম। গত ১ জানুয়ারি দায়ের করা এই মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
মামলায় বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। সূত্র: প্রথমআলো
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০…
শ্যামনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগের প্রতিবাদ…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…