সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteসুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’

দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধি : শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি উদযাপনের লক্ষ্যে দেবহাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দিরের সার্বিক ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার সকাল ১১ টায় পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে এক ভগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, অধ্যাপক স্বপন কুমার দে, আশ্রম সেবায়িত স্বপন গোস্বামী, আশ্রম সেবায়িত তপন গোস্বামী, আশ্রম সেবায়িত রতন গোস্বামী,

সঞ্জয় গোস্বামী, গোপাল গোস্বামী, গোবিন্দ গোস্বামী, শিক্ষক গৌর চন্দ্র পাল, চিকিৎসক গৌরাঙ্গ ঘোষসহ প্রমুখ। পরে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির থেকে উক্ত শোভাযাত্রাটি বের হয়ে দেবহাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা পাটবাড়ীতে এসে শেষ হয়। পরে পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে গীতা আলোচনা সভা ও শিশুদের জন্য কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে মোঃ শোকর আলী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর পুত্র । বিদ্যুতের মেইন লাইনের পাশ ঘেঁষে নির্মানাধীন বহুতল ভবনে কাজ করতে যেয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহতের সহকর্মী নুরুজ্জামান জানান, নির্মানাধীন বহুতল ভবনের ৪ তলার ব্যালকনি প্লাষ্টারের জন্য ভারা তৈরীর কাজ করছিলেন শোকর আলী। এসময় ভবনের সামনের সড়কের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের মেইন লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। উপস্থিত অপরাপর শ্রমিকরা কৌশলে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

নিহতের জামাই আনিছুর রহমান জানান কাজ করতে যেয়ে মারা যাওয়ায় তারা বিষয়টি নিয়ে থানা পুলিশ করতে চান না। পুলিশকে অবহিত করে তারা মৃতদেহ বাড়িতে নেয়ার চেষ্টা করছেন।

আক্তার হোসেন ও আব্দুর রহিমসহ স্থানীয়রা জানান, নির্মানাধীন ভবনের ব্যালকনি রাস্তার উপরে চলে এসেছে। অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারনে রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর ৃমত্যু হয়েছে। তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

নির্মানাধীন ভবনের মালিক ওমর আলী জানান, রেকর্ডি জায়গায় তিনি বিল্ডিং নির্মান করছেন। প্রায় তিন ফুট দুরত্বে রয়েছে বিদ্যুৎ এর তার। শোকর আলী অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় নিহতের পরিবার মৃতদেহ বাড়িতে নিয়ে দাফনের কথা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কমিটির অনুমোদন

জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট ২২তারিখে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে সাকিব জামান দীপ্ত কে সভাপতি ও তৌফিক বিলাল কে সাধারন সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটি ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শ্যামনগরে  প্রতিবাদ সভা

শ্যামনগর প্রতিনিধি :
বিএনপি -জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংগঠিত ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শ্যামনগরে স্বরণসভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গত ইং ১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় স্বরনসভা ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্মরনসভা ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় স্মরনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, গাজী গোলাম মোস্তফা বাংলা , সহ সংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ অলিউর রহমান, বুড়িগালেনি ইউনিয়ন আ’লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, রমজাননগর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্বরণসভা শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি ও সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ নেতৃবৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আসাদুজ্জামান : “বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপ্যাদে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বুধবার সকালে সাড়ে ১০ টায় এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান,

বন বিভাগের সহকারী কর্মকতা অমিতা রানী মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নরুল আমিন প্রমুখ। উদ্বাধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়াই দান করেনা, মানুষের অস্বিত্ব রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। প্রতিদিন ফল খেলে রোগ বালাই দূর হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও প্রাকৃতিক দূর্যোগের কারনে সাতক্ষীরা অঞ্চলের দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে।

প্রকৃতির সাথে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপন করতে হবে। তাহলে প্রাকৃতিক দূর্যোগের মোকবিলা করা যাবে এবং খাদ্য ও পুষ্টির চাহিদা পূরন হবে।

তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভুমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি না রেখে সেখানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা। এবারের এ বৃক্ষ মেলায় ২৩টি স্টল স্থান পেয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভারতীয় রুপিসহ প্রতারক গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারণাকালে হাতেনাতে এক প্রতারক জনতার হাতে আটক হয়েছে। বুধবার বেলা ১১.৩০ টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রয় করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে গিয়ে প্রতারক কাজলের কাছে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে ভারতীয় রুপির একটি প্যাকেট গ্রহন করে। এখানে রুপি গননা করা যাবেনা, শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে একসাথে সেখান থেকে বের হয়।

এক পর্যায়ে কাজল সুযোগ বুঝে মোটর সাইকেলে দ্রুত পালাতে থাকে। স্বপন বুঝতে পেরে তার পিছু নেয় এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খোলারমাঠ এলাকায় পৌছলে মোটর সাইকেল থামাতে সক্ষম হলে কাজল মোটর সাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটে পালাতে থাকলে এলাকার অসংখ্য মানুষ পিছু নিয়ে তাকে আটক করে।

এসময় জনতা তার কাছ থেকে ৩৮ হাজার ৫ শত টাকা ও ৪০০ টাকার ভারতীয় রুপি উদ্ধার হয়। বড়দল ইউপি চেয়ারম্যান তাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে পরিষদে এনে থানা পুলিশে হস্তান্তর করেছেন।
ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কাজল ও প্রতারনার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশেদ খান মেনন এর হত্যা প্রচেষ্টাসহ কৃষক ও ভূমিহীণ নেতাকে হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর হত্যা প্রচেষ্টার ৩০ তম বার্ষিকীসহ কৃষক ও ভূমিহীণ নেতাকে হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় আলোচনাসভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

জেলা পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক স্বপন কুমার শীল অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নারী নেত্রী নাসরিন খান লিপি, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ মাস্টার, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকারসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু

অনুষ্ঠানের শুরুতে নিহত কৃষক ও ভূমিহীন নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
বক্তারা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর হত্যা প্রচেষ্টাসহ নাটোরের আখচাষী আব্দুস সালাম, ঝিনাইদহের মন্টু মাস্টার, চুয়াডাঙ্গার কৃষক নেতা রমজান মোকলেছ, উজির,সোহরাবসহ কুলবিলাগুচ্ছ গ্রামের ৮ জন ভুমিহীন ক্ষেত মজুর ও মেহেরপুরের কৃষক নেতা জহির হত্যা কান্ডের দ্রুত বিচারের দাবি জানান।

এছাড়া মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জোর দাবি জানান এবং নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, ডিজেল, পেট্রোল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকার কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর আহ্বান জানান।

আলোচনাসভা একটি বিক্ষোভ মিছিল জেলা পার্টি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে । ১৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় প্রশিক্ষণটি শুরু হয়ে ১৭ আগস্ট বুধবার বিকালে শহরের একটি হোটেলে এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।

একশনএইড বাংলাদেশ এবং ইউএনএফপিএর সহযোগিতায় নারী সংগঠন নকশীকাথা এবং প্রেরণা এই প্রশিক্ষণের আয়োজন করে। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে সাতক্ষীরার ১৮ জন নন জিবিভি এ্যাকটরগন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করে একশনএইড বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রজেক্ট ম্যানেজার তাসলিমা আখতার ও পিএসএস এবং জিবিভি প্রোগ্রাম অফিসার মারুফা আক্তার ও একশানএইড বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রজেক্টের এ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মুশাররাথ মুনির মৌ।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে নন জিবিভি একটরগন মনস্তাত্বিক প্রাথমিক সেবা এবং যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest