সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দ

কলারোয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার সময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,

সহ-সভাপতি কামরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য মশিউর রহমান ইদুল, আছাদুজ্জামান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: মশিউর রহমান ময়ুর,

লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আব্দুল গফুর, শওকত হোসেন, সিদ্দিকুর রহমান,ওবাইদুল হোসেন লাল্টু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনামোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে এ শ্রদ্ধা নিবেদন করেন, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির
মো: নাসির উদ্দীন, সহ-সভাপতি ওলিউন নাসির, আজিজুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ,

দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন,

নির্বাহী সদস্য অর্জুন কুমার, শেখ রবিউল আযমসহ স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়া কমিটির সিবিএ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভায় সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নেটওয়ার্কিং কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সেনেটারী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভায় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।
ওয়েস্ট নেদারল্যান্ড ও প্রাক্টিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-র আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: করিমুল হক, সাতক্ষীরা পৌরসভার সচিব লিয়াকত আলী,

প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান নির্বাহী প্রকৌশলী, আশার জেলা ব্যবস্থাপ মো: আশরাফুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মো: হারুন রশিদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন,

এসডিসি’র ফিনিস মন্ডিয়াল প্রকল্পের মার্কেট প্রমোশন অফিসার মো: আব্দুল কুদ্দুস সরকারসহ প্রাক্টিক্যাল এ্যাকশন কর্মকর্তাবৃন্দ।
সবার জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করার লক্ষে এ প্রকল্প কাজ করছে। আর সে লক্ষ্যে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে আজকের এই কর্মশালা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জনসাধারণকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে পৌরসভার ভ্যানে নিয়মিত বর্জ্য দেবার ও শৌচগারের সেপটিক ট্যাংকের সংযোগ নদী-নালা,

ড্রেন বা কোনো পানির উৎসের সাথে না দেবার অনুরোধ জানানোর সাথে সাথে বর্জ্য সুব্যবস্থাপনার সুফল ও অব্যবস্থাপনার কুফল স¤পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তোলা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কম্পিউটার ও ফটোকপির দোকানীকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
তালায় চাঁদার টাকা না দেওয়ায় কম্পিউটার ও ফটোকপির দোকানীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে তালা থানায় এজাহার দায়ের করা হয়েছে। ১৬ মার্চ সকাল ৭টার দিকে তালা উপজেলার হরিহরনগর বাজারে এঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, তালা দক্ষিণ শাহপুর গ্রামের আব্দুস সোবহান সরদারের পুত্র ইকরামুল হোসেন হরিহরনগর বাজারে একটি কম্পিউটার ও ফটোকটির দোকান রয়েছে। দোকানে প্রায়ই হরিহরনগর গ্রামের মোশারর সরদারের পুত্র মামুন সরদার চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা না দেওয়ায় ১৬ মার্চ সকাল ৭টার দিকে মামুন কতিপয় ব্যক্তিদের সাথে নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত দোকানের মধ্যে প্রবেশ করে পুনরায় টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় দোকানে থাকা ২টি ফটোকপি মেশিন, ২টি কম্পিউটার ১টি প্রিন্টার ভাংচুর করে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে।

এতে বাধা দেওয়ায় দোকান মালিক ইকরামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

ইকরামুলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মামুন গংয়ের হাত থেকে তাকে উদ্ধার করে। এসময় বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে মামুন। এঘটনায় ভুক্তভোগী ইকরামুল তার দোকান ভাংচুর এবং মারপিটের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ মাসে হারিয়ে যাওয়া ৩৭৪ টি মোবাইল উদ্ধার করল সাতক্ষীরা জেলা পুলিশ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ৫৫ টি মোবাইল উদ্ধার করে তা স্ব স্ব মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এনিয়ে গত ১০ মাসে ৩৭৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন,

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমানসহ মোবাইল মালিকরা।
পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান এ সময় বলেন, দেশে প্রথম হারানো মোবাইল উদ্ধারের পর মালিকের কাছে পৌছে দেওয়ার উদ্যোগ নেয় সাতক্ষীরা জেলা পুলিশ। যে উদ্যোগ দেখে ইতিমধ্যে বিভিন্ন জেলায় পুলিশ এ কার্যকক্রম শুরু করেছে। তিনি বলেন, মানুষকে সতর্ক করতে জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। আইন অনুযায়ী মোবাই ফোন উদ্ধার করতে গেলে তার মালিককে মামলা করতে হবে। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনটি আদালতে প্রেরণ করবে। মালিক আদালত থেকে মোবাইল ফোনটি ফিরিয়ে নেবে। এই পক্রিয়ার মাধ্যমে একটি ফোন ফিরে পেতে অনেক সময় লাগে। যেকারণে সতর্কতার জন্য জেলা পুলিশ এমন উদ্যোগ নিয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে প্রতারণার মাধমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার,

ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে। তিনি বলেন, জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। মোবাইল উদ্ধারের পর কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

মোবাইল মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুব খুশি হন। এতে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা দিন দিন আরও বাড়ছে। উক্ত অনুষ্ঠান থেকে উদ্ধার হওয়া ৫৫টি মোবাইল ও ৫১ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন জানান, গত বছরের এপ্রিল মাস থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু হয়। গত ১০ মাসে মোট ১ হাজার ৫৫ টি জিডির বিপরিতে ৩৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১ কোটি টাকা। এখনও অনেক মোবাইল ফোন উদ্ধার চলমান রয়েছে। এছাড়াও বিকাশের মাধ্যমে চলে যাওয়া প্রায় ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মাদ্রা সীমান্তে সোনাসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার মাদ্রা সীমান্ত এলাকা থেকে ২টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম শাহারুল ইসলাম (২৫)। তিনি কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

শাহারুল চিহিৃত চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদে মাদ্রা সীমান্ত এলাকার রাজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় মাদ্রা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব।

এসময় শাহারুলের জাঙ্গিয়ার মধ্যে থাকা সোনার দুটি বার জব্দ করা হয় এবং শাহারুলকে আটক করা হয়। সোনার বারের ওজন আড়াইশ’ গ্রাম এবং তার মুল্য প্রায় পনের লাখ টাকা। সোনার বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং শাহারুলের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

তালা প্রতিনিধি ::
তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমরাবন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরাবন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেন,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তন্বী মন্ডল। তন্বী তার বক্তব্যে বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক জীবন সকলের সামনে তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ম শ্রেণির আরাফাত হোসেন ১ম, আফিয়া তানহা মাওয়া ২য়, তন্বী মন্ডল ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও আমরাবন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest