সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

অলিম্পিয়ান অ্যাথলেট দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে সাতক্ষীরায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : দেশের সেরা নারী স্প্রিন্টার ট্রাকের দ্রুততম মানবী শিরিন আক্তারকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
ব্যাঘ্রতট এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারী নেত্রী নাসরিন খান লিপি।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা। ব্যাঘ্রতট এর পক্ষে বক্তব্য রাখেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

এসময় প্রধান অতিথি বলেন, যারা লক্ষ্যে পৌছেছে প্রত্যেকেরই জীবনে একটি সংগ্রামী গল্প রয়েছে। আজকে সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চলের দূরন্ত মেয়ে শিরিন আক্তার ও দারিদ্রতাকে হার মানিয়ে লক্ষ্যে পৌছাতে পেরেছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিতি করতে পেরেছে। সাতক্ষীরাকে অন্যভাবে উপস্থাপন করেছে। ক্রীড়া অঙ্গনে সাতক্ষীরা অনেক এগিয়েছে।

পুরুষের পাশাপাশি সাতক্ষীরার নারীরাও সমানতালে ক্রীড়া ভূমিকা রাখছেন। লক্ষ্যে পৌছাতে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে না পারলে পূরণ হবে কিভাবে। সাতক্ষীরার ক্রীড়া মোদীরা স্বপ্ন দেখেছিল বলেই আজ শিরিন আক্তার অনেক দুর পৌছেছে। যারা শিরিনকে সহযোগিতা করতে পারেনি। তারা যেন অন্য কাউকে সহযোগিতা এভাবেই সাতক্ষীরাকে আরো এগিয়ে নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন মতবিনিময় সভা

তালা প্রতিনিধিঃ
তালা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক বনভোজন, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার তালা গোপালপুর খোলা জানালা ইকোপার্কে বনভোজন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১, তালা-কলারোয় আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ রামপ্রসাদ হালদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, উপ পুলিশ পরিদর্শক প্রীতিশ রায়, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, ঘের ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, এম মোস্তাক আহম্মেদ, মিজানুর রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর খাঁ সহ শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রথমেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর তালা প্রেসক্লাবের নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখনই নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নির্যাতন বন্ধ করতে হবে-সিনি. জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

নিজস্ব প্রতিনিধি : “প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে” গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উইমেন ডিজএ্যাবালিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজে পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে হবে। পবিত্র সংবিধানের ৮অনুচ্ছেদে বলা আছে সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। সামাজিক সুবিচার এর মধ্যে প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা বেষ্টনীর মধ্যে আনতে হবে। সে জন্য বেশ কিছু ব্যবস্থা রাষ্ট্র চালু করেছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে পারে না তার পরিবার এছাড়া রাজনৈতিক জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা আমাদের মধ্যে অনেক গলদ রয়েছে। আমরা একটি সমুজ্জ্বল সকাল দেখতে চাই,

আমরা স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালন করেছি, আমাদের অনেক পথ চলতে হবে। সে হিসেবে আমরা খুব বেশি দুর এগিয়ে যেতে পারিনি। অনেক সমস্যার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি প্রতিবন্ধী নারীদের এগিয়ে যেতে হবে। এখনই নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। আপনি ও আপনার পরিবার থেকে এটাকে বন্ধ করতে হবে। সাংবাদিকরা সমাজের আয়না এসব ক্ষেত্রে প্রতিবন্ধী নারী নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং আইনি ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিচারকার্যের অনেক সহায়ক হিসেবে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ পুনরমিলনী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ পুনরমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে তুফান ডেটারেটর প্যালেসে পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ পুনরমিলনী উপলক্ষে আলোচনা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ পুনরমিলনীতে দীর্ঘদিনের বন্ধুরা একত্রিত হয়ে খোশ পল্প ও আড্ডায় মেতে ওঠে। এসময় অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিনত হয়।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাফী আহমেদ, শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা ও তানজীম কালাম তমাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ সিরাজুল ইসলাম, পতিত পবণ সাহা, রফিকুল আলম বাবু, আনোয়ার হোসেন আনু, মতলুবার রহমান, হিরেন্দ্র নাথ কর্মকার, শাহাজান কবির সাজুসহ সাতক্ষীরা পিএন হাইস্কুলের এস.এস.সি ১৯৬৪-৬৫ সতীর্থ বন্ধুরা। আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক সকালের সময় পত্রিকার পঞ্চম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সকালের সময়ের তালা উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খান সুজায়েত আলী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না,
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফ্ফর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, খন্দকার আনিছুর রহমান, মাহফিজুল ইসলাম আক্কাজ, আরিফুজ্জামান আপন, এসএম তৌহিদুজ্জামান, ইব্রাহিম খলিলসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস কে কামরুল হাসান।
এসময় বক্তরা বলেন, সকালের সময় অনেক চড়াই উতরাই পেরিয়ে ৬ষ্ঠ বর্ষ পদার্পণে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সকালের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে। সকালের সময় এগিয়ে যাবে প্রচারে শীর্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পন্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি’র প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দু’ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলম মিলন, আনসার আলীসহ কিছু ব্যবসায়ীর যোগসাজশে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস্ শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারি পার্কিংগুলোতে সিরিয়ালের নামে চাঁদাবাজি করা হচ্ছে।
যা প্রতি পণ্যবাহী ট্রাকের জন্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।

যার ফলে, বাংলাদেশী আমদানীকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যে জন্য ভারত থেকে আনা আমদানিজাত পণ্যের মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা এ বন্দর ত্যাগ করছে। যায় ফলে, ভোমরা স্থলবন্দর থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এই স্থলবন্দরটি বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই ঐক্যবদ্ধ ভাবে এই চাঁদাবাজি বন্ধের কোন বিকল্প নেই। তা না হলে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠনটি আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, এই চাঁদাবাজী যদি বন্ধ না হয় তাহলে ৩০ জানুয়ারি তিনঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন, ৩১ জানুয়ারি চারঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করার ঘোষণা দেন। এছাড়া হয় আগামী ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

মানববন্ধনে ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিএন্ডএফ’র আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান, আমির হামজা, দীপঙ্কর ঘোষ, আমদানি-রপ্তানিকারকদের মো. শাহানুর ইসলাম শাহীন, রইসুল ইসলাম টুকু, বিলকিস সুলতানা সাথী, রুখসানা পারভীন, শাহানুর ইসলাম শাহীন, দীপঙ্কর ঘোষ, জি এম আমির হামজা, ভোমরা স্থলবন্দর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, লেবার সংগঠনের সভাপতি মো. সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি রুপা জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিকেলে কালিয়ানী গ্রামের একটি পুকুর থেকে রুপার এ বলগুলো জব্দ করা হয়। রুপার বলগুলো একটি ব্যাগের মধ্যে ছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোন ব্যক্তি আটক হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কালিয়ানী বিওপির টহল দল কালিয়ানী জেলে পুকুর নামের একটি পুকুরে অভিযান চালায়।

এসময় পুকুরে রক্ষিত একটি ব্যাগের মধ্যে ১৫ কেজি রুপা পাওয়া যায়। রুপার মুল্য প্রায় ২০ লাখ টাকা। তবে রুপা চোরাচালানের অভিযোগে কোন ব্যক্তি আটক হয়নি। জব্দকৃত রুপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ আজ রাতে

শিক্ষার খবর: একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের ফল আজ শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন।

প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে বলে জানান তিনি।

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৮ জানুয়ারি।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।

আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest