সর্বশেষ সংবাদ-
শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে নদীর ভূগর্বস্থ থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ই মার্চ) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়ন এর মধ্যবর্তী খোলপেটুয়া নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ।

সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ বলেন, নদীর ভূগর্বস্থ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি যারা করে এবং এই কাজের সাথে যারা জড়িত, তারা দেশ ও রাষ্ট্রের শত্রু। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের পদ্মপুকুর ইউনিয়ন তহসিল অফিস থেকে তথ্য প্রদানের পর আমরা শ্যামনগর থানা পুলিশ এর দুইজন কর্মকর্তাকে সাথে নিয়ে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় মো. আলফাজ হোসেন (কারগো মালিক), মো. জামাল হোসেন নামে দুইজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।

উল্লেখ্য, কারগো মালিক আলফাজ কে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন, এই বালু কোথায় যাবে..? তখন তিনি পকেট থেকে একটি স্লিপ বের করেন। যে স্লিপটি বের করে, তাতে বালু নামার স্থান হিসেবে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি রাস্তা উল্লেখ করা ছিল। এবং এই স্লিপটি নাকি আশাশুনির বালু ব্যবসায়ীর ম্যানেজার মো. আজিজুল ইসলাম দিয়েছে এবং তার স্বাক্ষরিত। যে স্লিপটিতে গত ১৫ মার্চ ২০২২ তারিখ উল্লেখ করা। যে স্লিপের মেয়াদ আরও ২ দিন আগে শেষ হয়ে গেছে। তাছাড়া শ্যামনগর উপজেলায় কোন বালু মহাল না থাকার কারনে আশাশুনি উপজেলার জেলিয়াখালি বালু মহালের ব্যকডেটেড স্লিপটি নেওয়া স্বত্তেও শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে ভূগর্বস্থ হতে বালু উত্তোলন করছিলেন। এমতাবস্থায় সহকারী কমিশনার (ভূমি) এই কারগো মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তপন কুমার মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মো. ফারুক হোসেন, ভূমি অফিসের মো. মুশফিকুর রহমান, মো. তৌহিদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্তব্যরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও দোয়া

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগ নেতবৃন্দ। পরে বাদ যোহর সাতক্ষীরা শহরের একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

সাধারণ সম্পাদক সুমন হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, ছাত্রলীগ নেতা ফারাবি, আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকূলে লবণাক্ত এলাকায় চোখ জুড়ানো ফসলের মাঠ: তবুও পানির অভাবে কৃষকের কান্না

মেহেদি হাসান মারুফ শ্যামনগর:
সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা লবণাক্ত এলাকায় মুন্সিগঞ্জ ইউনিয়নে চোখ জুড়ানো ফসলের মাঠে কৃষকের কান্না। প্রায় ৬০/৭০ একর বোরো ফসলি জমিতে পানি দিতে না পারায় ফসল মারা যাচ্ছে হতাশ কৃষক।
গত ১০ মার্চ সিংহড়তলী গ্রাম থেকে পারিবারিক ব্যবহৃত পল্লী বিদ্যুতের ৩টি মিটার খুলে নিয়ে আসায় কৃষকরা বিপাকে পড়েছে। যেখানে ৩৫ বছর ধরে লবণ পানি দিয়ে চিংড়ি চাষ করে আসছে। এবং চিংড়ি চাষ করার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এবছর সেখানেই ধান চাষ শুরু করেছে। চুনকুড়ি, সিংহড়তলী গ্রামের কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে বোরো ধান চাষ শুরু করেছে উল্লেখ্য এখানে ভূগর্ভস্থ মিষ্টি পানি থাকায় একই জমিতে পানি তুলে ধান চাষ করছে ।

প্রায় ৬০/৭০ একর কৃষিজমিতে এলাকার কৃষকরা বোরো ধানের চাষ শুরু করে। সেখানে পারিবারিক মিটার ব্যবহার করে ধানে পানি দিতো।এখানে ৭০ জনের বেশি কৃষক ধান চাষ শুরু করেছে ঠিক সে সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা এলাকা থেকে দেওয়ার অভিযোগে তিনটি মিটার খুলে নিয়ে চলে আসে । স্থানীয় নতুন কৃষকগণ বলেন আমাদের গ্রামে আকবর মিস্ত্রী নামে একজন চিংড়ি চাষ করতো। তিনি ১২ লক্ষ টাকা ঋণ হয়ে ঘের ছেড়ে দেওয়ায় এখন আমরা ধান চাষের শুরু করছি। বর্তমানে আমাদের পারিবারিক মিটার খুলে নিয়ে যাওয়ায় ধানে পানি দিতে পারছি না।

কৃষক সুরত আলী বলেন আমি সাত বিঘা জমিতে ধান চাষ করেছি আমাদের এখানে পানি মিষ্টি, সেই মিষ্টি পানি দিয়ে ধান চাষ করে এগিয়ে যাচ্ছি, ধানের অবস্থা ভালো বি ২৮, ৬৭ ধান চাষ করেছি এখন ধান বোলার মুখে কিন্তু আমাদের মিটার খুলে নিয়ে যাওয়ায় আমরা পানি দিতে পারছি না। ক্ষতিগ্রস্ত বর্তমানে কৃষক এমনি কথা বলেন আহমেদ সরদার। ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন এই এলাকাটি চিংড়ি চাষ করে ধ্বনি আরো ধনী হয়েছে গরীব আরো গরীব হয়েছে। সুন্দরবন নির্ভরশীল হয়েছে এবং মানুষ বিকল্প পেশার তাগিদে গ্রাম ছেড়ে শহরে রিকশা চালাতে যেতে হচ্ছে আমরা চাই এলাকায় মাটির নিচেই মিষ্টি পানির উৎস আছে সেহেতু ধান চাষে মানুষ পূর্বের মত ফিরে আসুক। এলাকায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক। এলাকার মানুষ এলাকায় টিকে থাক।

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন অভিযোগটি আমি শুনেছি এলাকার কৃষক গন আমাদের জানিয়েছেন মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী, যতীন্দ্র নগর যে মিষ্টি পানির উৎস গুলো আছে আগামীতে এখানে ধান চাষ করা হবে কৃষকদের সহযোগিতা থাকলে আমি সেচ মিটারের ব্যবস্থা করব ইতিমধ্যেই আমি পল্লীবিদ্যুতের কর্মকর্তার সাথে কথা বলেছি এবছর এলাকার কৃষক গণ ফসল ঘরে তোলার জন্য যতটুকু সহযোগিতা করা যায় সে বিষয়ে আমি অনুরোধ জানিয়েছি।

পল্লী বিদ্যুৎতের ডিজিএম জোনাল অফিস শ্যামনগর মো: শহীদ লেহাজ আলী বলেন সিংহড়তলী গ্রামে আমরা যে পারিবারিক মিটার গুলো দিয়েছে শুধুমাত্র পরিবারে ব্যবহারের জন্য ।এখানে আলাদা প্রক্রিয়ায় সেচ মিটার নিতে হবে সেজন্য উপজেলা সেচ কমিটি উপজেলা নির্বাহি অফিসার মহোদয় এর সাথে কথা বলার বিষয় তিনি পরামর্শ দেন এবং আরো জানান কৃষকরা অঙ্গীকারপত্র দিয়ে মিটার লাগিয়ে নিতে পারেন সে ক্ষেত্রে পানি তোলার বিকল্প ব্যবস্থা করে নিতে হবে যেকোনো মুহূর্তে আমাদের মিটার নষ্ট হয়ে যেতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: এনামুল ইসলাম বলেন এবছর সিংহড়তলীতে যে ধানের চাষ করা হয়েছে ,আমি আমার উপসহকারী কর্মকর্তা মহোদয়ের সাথে পরামর্শ করে যেভাবে কৃষক তার ফসল ঘরে তুলতে পারে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি সাথে সাথে পল্লী বিদ্যুতের কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য আলাপ করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে এই এলাকার প্রভাবশালী চিংড়ি চাষী যারা গরিবের সামান্য কৃষি জমি দখল করে চিংড়ি চাষ করত তারা আজ বিভিন্ন কারণে ধান চাষে বিরোধিতা করছে। এই এলাকার কৃষকগণ কাজের সন্ধানে সুন্দরবনের বাঘের মুখে অথবা শহরে ইটভাটা শ্রম দিতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বছরের অধিকাংশ সময়ে কর্মসংস্থান হারিয়ে যাওয়া এই মানুষগুলোর বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে কৃষি ব্যবস্থা টিকিয়ে রাখা। এলাকার মানুষ এলাকায় টিকে থাকতে হলে কৃষিকাজর সুযোগ সৃষ্টি করতে হবে ।কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে কেককাটা ও কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুলে কেক কাটা আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফারুকুজ্জামান ডেভিট, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।
স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু এবং মহান স্বাধীনতা নিয়ে বিভিন্ন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের শ্রদ্ধাঞ্জলি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর আহ্বায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান,

যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন সুজন, চঞ্চল, আব্দুর রাজ্জাক সদস্য রুবেল হোসেন-১, রুবেল হোসেন ২,ভ্যাদল,সাইফুল,সেলিম, রাজু,রতন, বাবু, সাইদুল, আক্তার,সাকিব,মেহের আলী, হৃদয়, হযরত,সহজেলা পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আসাদুজ্জামান : নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন,

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির ।
এরপর সেখানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ জেলা মহিলা আওয়ামলীগ, যুবলীগ, সরকারি-বেসরকারি অফিস,

শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে সাতক্ষীরা ষ্টেডিয়ামে ক্রিকেট খেলা, লাঠিখেলা, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ধ্যায় আলোক সজ্জাকরন ও সৌন্দর্য বর্ধন ও তথ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার সময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,

সহ-সভাপতি কামরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য মশিউর রহমান ইদুল, আছাদুজ্জামান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: মশিউর রহমান ময়ুর,

লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আব্দুল গফুর, শওকত হোসেন, সিদ্দিকুর রহমান,ওবাইদুল হোসেন লাল্টু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest