সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

ওমিক্রনের পর আসছে ‘নিওকোভ’

বিদেশের খবর: সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর পর হানা দিতে পারে নিওকোভ। এটি ওমিক্রনের চেয়ে ভয়ঙ্কর বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, নিওকোভে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে।

চীনের উহানে এক গবেষণায় নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান মিলেছে। উহানের একটি ওয়েবসাইটে গবেষণাপত্রটি প্রকাশিত হয়।

চীনের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, নিওকোভ ওমিক্রন অনেক থেকে বেশি শক্তিশালী। এটি শ্বাসযন্ত্রকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। এমনকি এতে সংক্রমিত প্রতি তিনজনে একজনের মৃত্যুও হতে পারে। এছাড়া বাজারে প্রচলিত কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ ভাইরাস মানুষের জন্য ঠিক কতটা হুমকি, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়া রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ভাইরাস নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীর এ ধরনটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে নিওকোভ ভাইরাসটি পাওয়া গেছে, মানুষের জন্য এটি কতটা ক্ষতিকর তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

রাশিয়ান বার্তা সংস্থা তাসকে স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা বলেছেন, উহানের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার সম্পর্কে তারা সচেতন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ইতোমধ্যে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, মানুষের সংক্রামক রোগের ৭৫ ভাগই ছড়ায় বিশেষ করে বন্য প্রাণী থেকে। এর বেশিরভাগই নতুন ভাইরাস থেকে সৃষ্ট।

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা বৈশ্বিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৫৫ হাজার ১২৫ জন। এরমধ্যে ইউরোপের দেশগুলোতে ১৭ লাখ ২১ হাজার রোগী শনাক্ত হয়েছে। আমেরিকা মহাদেশে ১০ লাখের বেশি, এশিয়ায় প্রায় সাত লাখ, আফ্রিকায় ৩৮ হাজার ও ওশেনিয়ায় ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ কোটি ৭৩ লাখের বেশি, মোট মৃত্যু ৫৬ লাখ ৫৮ হাজার জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের শীতবন্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৮ জানুয়ারি সকাল ১০ টায় সদর উপজেলার বেলেডাঙ্গা স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, সহ সভাপতি এ এস এম আব্দুর রশিদ, সম্পাদক এস এম আসাদুজ্জামান, আহসানিয়া মিশন মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, ডিআরএসএল জাহিদ হাসান, সহকারী কমিশনার (স্বাস্থ্য) ডা. সন্তোষ কুমার মন্ডল, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, দিবা-নৈশ কলেজের রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন, এস এম আক্তারুজ্জামান,

রংতুলি আর্টের সত্তাধিকারী মো. মাহিবুল্লাহ, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উজ্জল মোল্লা, সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী, হাবিবুর রহমান, রজনী সুলতানা, সোনিয়া, শরিফুজ্জামান, মেহেদী হাসান, সাবিত্রী পাল, নূর জাহান, ইসলামুল হোসাইন, প্রমুখ। পরে জেলা রোভার স্কাউটের কমিশনার (স্বাস্থ্য) ডা. সন্তোষ কুমার মন্ডলের তত্তাবধানে ফ্রি ফ্রাইডে ক্লিনিক অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলাডাঙ্গায় ৮দলীয় শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার বলাডাঙ্গায় ৮দলীয় শর্ট পীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বলাডাঙ্গা যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় দত্তবাগ টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বলাডাঙ্গা পূর্বপাড়া ক্রিকেট একাদশ।

ফাইনালের সেরা খেলোয়াড় বলাডাঙ্গা পূর্ব পাড়া ক্রিকেট একাদশের মো. নাসিম ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন দত্তবাগ টাইগার্স একাদশের মো. আব্দুর রহিম। খেলা পরিচালনা করেন মো. মিলন হোসেন ও মো. বাপ্পি।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মাজেদ গাজীর স্মরণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আজহারুল ইসলাম বাবলু, সাবেক শিক্ষক মো. ইছাক আলী, বলাডাঙ্গা ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়জুল করিম, ডেইলি সাতক্ষীরা’র স্টাফ রিপোর্টার ও বলাডাঙ্গা একতা সংঘের সভাপতি জি.এম আবুল হোসাইন, সমাজ সেবক মো. মোজাফ্ফার রহমান বিশ্বাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের ভাড়াশিমলা ইউপিতে সাবেকদের বিদায় অনুষ্ঠান

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জের ভাড়াশিমলা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান- মেম্বারদের শুভাগমন ও সদ্য সাবেক চেয়ারম্যান- মেম্বারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারী) বিকেলে ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম,

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সদ্য বিদায়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস, রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত সদস্যগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকা টাইমস্ এর
সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন এর বড় ফুফু সাতক্ষীরা শহরের
গড়েরকান্দা গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী রমেছা খাতুন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-রাজেউন)। বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে পৌরসভার ৬ নং ওয়ার্ডের দৌলতপুরে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন যাবত লিভার জন্ডিস রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মরহুমার নামাজে জানাযা শেষে রসুলপুর
সরকারি কবর স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন
করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি
হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক
আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি
ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর
সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা
মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ
প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণধর্ষিতার মাথা মুড়িয়ে উল্লাস, দিল্লিতে গ্রেফতার ৭ নারী

ভিন্নরকম সংবাদ: ভারতের পূর্ব দিল্লির কস্তুরবা নগরে দেশটির প্রজাতন্ত্র দিবসে গণধর্ষিত তরুণীকে অপহরণ করে তার চুল কেটে এবং মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

ঘটনার তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে সাতজনই নারী। পাশাপাশি দুজন অপ্রাপ্তবয়স্ককেও আটক করেছে পুলিশ।খবর আনন্দবাজার পত্রিকার।

দিল্লি নারী কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিওতে এ ঘটনার কথা জানাজানি হয়।

স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। তার পরই এ গ্রেফতার।

ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ইতিপূর্বে মদ ও মাদক ব্যবসার কোনো অভিযোগ ছিল কিনা, তাও দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে দিল্লি নারী কমিশন।

এ ছাড়া মোবাইল ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও ১০-১৫ জনকে চিহ্নিত করা হয়েছে।

পুলিশের দাবি, অধরা অভিযুক্তদের খোঁজে পাঁচটি দল দিনরাত তল্লাশি চালাচ্ছে। যে কোনো মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে।

প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব দিল্লির কস্তুরবা নগরে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ ও বেধড়ক মারধর করা হয়। তার পর তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় জোর-জবরদস্তি করে হাঁটানোর অভিযোগ রয়েছে কয়েকজন নারীর বিরুদ্ধে।

শুধু হাঁটানোই নয়, ওই সময় তরুণীর আশপাশে থাকা নারীরা উল্লাসে চিৎকার করছিলেন, এমন ছবিও দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে।

জানা গেছে, বছর কুড়ির ওই তরুণীর সঙ্গে এক যুবকের ঝগড়া নিয়ে আত্মঘাতী হন ওই যুবক। এর পর মৃত যুবকের কাকা তরুণীকে বাড়ি থেকে অপহরণ করেন।

পরে তাকে গণধর্ষণ করা হয়। এদিকে আত্মঘাতী যুবকের মৃত্যুর জন্য ওই তরুণীকেই দায়ী করে তার ওপর চড়াও হন মৃত তরুণের প্রতিবেশী নারীরা।

গণধর্ষিত তরুণীর মাথা মুড়িয়ে, গলায় জুতার মালা পরিয়ে এবং মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে সেই নারীর বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: রাজধানী ঢাকাসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (২৮ জানুয়ারি) তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাতের দিকে সারাদেশেই তাপমাত্রা কমে যেতে পারে। এতে বেশি শীত অনুভূত হবে। তবে আপাতত বৃষ্টিপাতের আভাস নেই।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে, সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানার নবাগত ওসিকে ব্লাড ব্যাংকের ফুলের শুভেচ্ছা

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে আশাশুনি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কর্মকর্তা ও সদস্য বৃন্দের ফুলের শুভেচ্ছা প্রদান ও মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে অফিসার ইনচার্জ এর কার্যালয় উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা প্রদান শেষে এ মতবিনিময় করেন। এসময় ওসি মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সজাগ থাকতে হবে আমি আমার এই গুরুদায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

আমি সকলের সহযোগিতা নিয়ে মাদক সন্ত্রাস মুক্ত মডেল আশাশুনি থানা গড়ে তুলতে চাই। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমার শরণাপন্ন হবেন। তিনি বলেন, আমরা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করি। ফুলের শুভেচ্ছা প্রদানকালে এস আই সেলিম জাহাঙ্গীর, উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি মিলন হোসেন,
সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক আসিফ মোড়ল, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, দপ্তর সম্পাদক আকাশ সরদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিলি সরকার, কার্যকারী সদস্য সজিব হোসেন, মুক্তাদির হোসেন, খায়রুজ্জামান পাপ্পু, সবুজ হোসেন, রাসেল, শাকিল, রুবেল, রাজু, রাজিম, প্রদীপ, শাহিনুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest