সর্বশেষ সংবাদ-
শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে আহত-২৫

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এ দূর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যেয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,আশাশুনির সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন,কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ,সদর থানার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম,বৈকারী এলাকার আমজাদ হোসেন,

মান্নাফ শেখ,বাসের হেল্পার আসলাম আলীসহ ২৫জন।
প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ে ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান,

বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪০১৭৯)খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে দ্রুতগামী বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন এদিক-সেদিক করে স্থানীয় একটি রেস্তোরার সামনে যেয়ে উল্টে যায়। এতে বেশ কিছু লোক আহত হন। বাসের হেল্পার আসলামকে বালির স্তুপের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান রফিকুল ইসলাম।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তবে কতজন আহত হয়েছেন,তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে ওসি মন্তব্য করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল’র স্মরণে কার্টুন অংকন প্রতিযোগিতা ও স্মরণসভা
একরামুজামান জনিঃ বাংলাদেশ খ্যাতিমান কার্টুনিষ্ট সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল ইসলামের স্মরণে কার্টুন অংকন প্রতিযোগিতা, কার্টুন বিষয়ক কর্মশালা,নজরুলের কার্টুন প্রদর্শনী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ)শুক্রবার সকালে ঈক্ষন সাংস্কৃতিক সংসদ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি ও প্রতিষ্ঠাতা পল্টু বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্রকর – কবি কলকাতা শ্যামল জানা,
উক্ত কার্টুন প্রতিযোগিতা ও স্মরণসভায় ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পদ কাজী মাসুদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের অবসর প্রপ্ত অধ্যাপক গাজী আজিজুল রহমান,
চিত্রকর কার্টুনিষ্ট নজরুলের স্ত্রী রওশন আরা,কবি অধ্যাপক শুভ্র আহমেদ,অধ্যক্ষ আব্দুল হামিদ, কার্টুনিষ্ট নজরুলের বন্ধু গাজী আলী আরশাদ, সাতক্ষীরা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ইউনিভার্সিটি আর্ট সাতক্ষীরার পরিচালক আব্দুর সবুর,
জেলা সাহিত্য পরিষদের সভাপতি  শহিদুর রহমান,কার্টুনিষ্ট নজরুলের ছেলে ইঞ্জিনিয়ার জাবিউল রহমান। উক্ত কার্টুন অংকন প্রতিযোগিতা ৩৫ জন অংশ গ্রহণ করেন। এ সময় বক্তরা বলেন নজরুলের মতো কার্টুনিষ্ট হতে হবে শিশুদের এবং সাতক্ষীরায় সর্ব প্রথম নজরুলের স্মরণে কার্টুন প্রতিযোগিতা হয়েছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, পড়া শুনার পাশাপাশি ছবি আকা সহ কার্টুন আঁকালে নজরুলের মতো কার্টুনিষ্ট হবে বলে বক্তরা বলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু জন্মদিনে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের কুরআন শরীফ বিতরন 

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে হাফেজদের মাঝে কুরআন শরীফ বিতরন করেন। বিকাল ৪ টায় বাইপাস সড়কের অস্থায়ী কার্যালয় কেক কাটা ও আলোচনা সভা শেষে হাফেজদের মাঝে কুরআন শরীফ বিতরন করে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম খান বাবু সভাপতিত্বে।

যুগ্ন-আহবায়ক শেখ এহছান হাবিব ওয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা কাজী আখতার হোসেন সহ জেলা, পৌরসভার, উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কেক কাটা ও আলোচনা শেষে কুরআন এর হাফেজদের মাঝে কুরআন শরীফ বিতরন করে। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করে। এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিঁড়ির মিলন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটসের সংগঠন স্বপ্নসিঁড়ির মিলনমেলা উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৫টায় মিনি মার্কেটস্থ প্রাণসায়ের পাড়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রাক্তন বিভাগীয় সিনিয়র রোভার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও স্বপ্নসিঁড়ির তথ্যপ্রযুক্তি সম্পাদক ফাহাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক, সদস্য শাহাজান আলী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য তাহমিদুর রহমান প্রচার সম্পাদক সেলিম হোসেন,
সদস্য সেলিম হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভারমেট রজনী সুলতানা,  সাতক্ষীরা সিটি কলেজের সিনিয়র রোভারমেট ও জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন রামিশা, সদস্য নিশাত আনম প্রমুখ।
সভায় চলতি বছরের ঈদের পরেরদিন বর্তমান ও প্রাক্তন রোভার ও গার্লস-ইন-রোভার স্কাউটদের মিলনমেলা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবং ফাহাদ হোসেনকে রেজিষ্ট্রেশন উপ কমিটির আহবায়ক করে জেলার সকল রোভার স্কাউটদের অনলাইন রেজিষ্ট্রেশনের আহবান জানানো হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন  
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, জন্মদিনের কেক কাটা ও মোমবাতি প্রজ্জ্বালন, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতা, আলোচনা সভা,
দোয়া ও মোনাজাত। স্কুলের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, মোঃ মোশারফ হোসেন, রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, গীতা রানী সাহা,
কনক চন্দ্র ঘোষ, মৃনাল কুমার বিশ্বার, আজহারুল ইসলাম, শিক্ষার্থী মাহিরা আফরিন, ফারিহা আফরিন, তন্বী খাতুন, তনুশ্রী অধিকারী প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনা ও সুমহান আদর্শে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠে আগামী প্রজন্মের নেতৃত্বদানের গুণাবলী অর্জন করার আহ্বান জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

দেবহাটা ব্যুরোঃ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, শিশু কৃষরদের অংশগ্রহনে বিভিন্ন ছবি আকা, রচনা প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবাদুল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন,দেব হাটা কলেজ দেবহাটা সরকারী বি বি এম পি ইনস্টিটিউশন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আব্দুল কুদ্দুস প্রেসক্লাব সভাপতি আবদুর রব লিটু, ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি ছাড়াও আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনুর ও সাধারণ সম্পাদক বিজয় কুমার উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দিন সদস্য সচিব এশারাত আলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস পালন

দেবহাটা ব্যুরো : দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা,

আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজউল্লাহ রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হারুন-আর রশীদ, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল,

সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক,অভিভাবক সদস্য কেএম রেজাউল করিম, সদস্য ডা স্বপন কুমার, আলফাতুন নেছা, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবরান আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কেক কাটা ও দোয়া

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহরের কাটিয়াস্থ জেলা কৃষকলীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনসভা এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,

সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো: নুর আহম্মদ লাল্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দীন, সমবায় বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক আবু রায়হান,

যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা: গোবিন্দ, পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দীন ময়না, সাধারণ সম্পাদক আ: কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest