সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাশিমাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী

কাশিমাড়ী প্রতিনিধিঃ
“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী ১০ ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে গনসচেতনতা মূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন জায়গায় র‍্যালীটি প্রদক্ষিন করে।

র‍্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় সিপিপির সদস্য মোঃ মহাসিন আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আব্দুস সবুর, ইউনিয়ন সিপিপি লিডার ও শ‍্যামনগর উপজেলা সিপিপি ডেপুটি লিডার মোঃ আশরাফ হোসেন,

৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন ঢালী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল অহিদ গাজী, ৬ নং ওয়ার্ড ইউপ সদস্য মোঃ আব্দুস সবুর গাজী, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন সানা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামিরুল আলম বাবলু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা পারভীন রেনু সহ কাশিমাড়ী ইউনিয়নের সকল সিপিপি সদস্য ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তি বর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় জিআর ওয়ারেন্ট ভূক্ত ২ আসামী গ্রেফতার

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে  দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৭/০৩/২০২১ তারিখ, এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা

এলাকা হইতে জিআর ১৯/১৭ (কালিঃ) এর আসামী ১। মোঃ রেজাউল ইসলাম ওরফে(বাবু), পিতা- শহিদুল ইসলাম, সাং-দক্ষিন পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা,

জিআর-০৩/১৮(দেবঃ) এর আসামী ২। মোঃ সোহরাফ হোসেন, পিতা- মোঃ মোসলেম ৥ হাতকাটা মোসলেম, সাং- খাসখামার, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া ইং-০৮/০৩/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আসাদুজ্জামান : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পএকাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা আসাদুজ্জামান,

জেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদিকা ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান জোছনা আরা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। আলোচনাসভা শেষে সেখানে তিন জন সফল ও সাহসী নারীকে সম্মাননা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারী দিবসে স্ত্রীকে জবাই করে হত্যা : স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি: নারী দিবসে সাতক্ষীরায় এক নারীকে জবাই করে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাসে করে পালিয়ে যাওয়ার সময় হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত নাজমা খাতুন (৩৫) ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদী আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মত ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে বাসটি থেকে আসামী আব্দুল আলীমকে আটক করা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুদ্ধে রুশ জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

বিদশের খবর: ইউক্রেনের খারকিভ শহরের কাছাকাছি লড়াইয়ে রুশ বাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে, এ দাবি যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার দাবি, নিহত কর্মকর্তার নাম ভিতালি গেরাসিমভ। তিনি রুশ বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চিফ অব স্টাফ ছিলেন। এ ছাড়া রুশ বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত ও আহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।

ইউক্রেনের গোয়েন্দারা টুইটারে একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, ছবির ওই ব্যক্তি রুশ বাহিনীর জেনারেল ভিতালি গেরেসিমভ। গেরাসিমভ চেচনিয়ার যুদ্ধে এবং সিরিয়া রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন বলেও দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের।

এদিকে, ইউক্রেন শর্তের একটি তালিকা মেনে নিলে ‘এক মুহূর্তেই’ সেখানে সামরিক অভিযান বন্ধ করে দিতে রাশিয়া প্রস্তুত বলে জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেছেন।

রাশিয়ার শর্ত বা দাবিদাওয়াগুলো তুলে ধরে দিমিত্রি বলেন, ‘মস্কো চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও লুহানস্ক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক।’

পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইউক্রেন শর্তগুলো সম্পর্কে জানে। তাঁদের বলা হয়েছে, এসব শর্ত পূরণ করলে এ মুহূর্তেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হতে পারে।’

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ আন্তর্জাতিক নারী দিবস

বিশেষ ডেস্ক : আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান করতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা (Gender equality today for a sustainable tomorrow)’।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক এক বাণীতে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি বলেন, এদেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।

দিবসটি উপলক্ষে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএন উইমেন এর অফিস প্রধান গীতাঞ্জলি সিং।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় প্রেসক্লাব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘স্বাধীনতার ৫০ বছরে নারী সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে নারী নেতৃবৃন্দ¡ ও সাংবাদিকরা অংশ নেবেন। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করবে।

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস সূচিত হয় ১৯০৮ সালে। সে বছর নিউইয়র্কে তৈরি পোশাক কালখানার নারী কর্মীরা কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা বাড়ানোর আন্দোলন করেন। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার কারণে তাদের মৃত্যুহার বেড়ে যাচ্ছিল। পারিশ্রমিকও ছিল পুরুষ শ্রমিকদের অর্ধেক। ভোট দেওয়ার অধিকারও ছিল না। ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কর্মজীবী নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭টি দেশের শ্রমিক সংগঠন, সমাজতান্ত্রিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও ফিনল্যান্ডের পার্লামেন্টে নির্বাচিত প্রথম তিন নারী সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন।

ক্লারা জেতকিন নামের এক নারী নেত্রী সম্মেলনে আন্তর্জাতিকভাবে নারী দিবস পালনের প্রস্তাব করেন। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নারী কার্যালয়ের নেত্রী ছিলেন ক্লারা। নারী অধিকারের ওপর জোর দেওয়ার জন্য প্রত্যেক দেশে প্রতিবছর অন্তত একটি দিন নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন তিনি। সম্মেলনে উপস্থিত প্রায় ১০০ নারী প্রতিনিধি সর্বসম্মতভাবে তার প্রস্তাব মেনে নেন। ক্লারা জেতকিনের নেতৃত্বে ১৯১১ সালের ১৯ মার্চ প্রথম নারী দিবস পালিত হয়। এ দিনটিকে বেছে নেওয়ারও পেছনে কারণ ছিল। জার্মানকেন্দ্রিক প্রুসিয়ান সম্রাট অনেক অঙ্গীকার দিয়েও সেগুলো পূরণে ব্যর্থ হয়ে বিপ্লবের মুখে পড়েন। নারীদের ভোটাধিকার দেওয়াও ছিল সেই অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম।

১৮৪৮ সালের ১৯ মার্চ সংঘটিত বিপ্লবের কথা স্মরণ করেই এ তারিখটিকে নারী দিবসের জন্য বেছে নেওয়া হয়। প্রথম নারী দিবস পালনের সপ্তাহ খানেক আগে জার্মানির সাংবাদিকরা নারীদের ভোটাধিকার, কর্মজীবী নারী ও নাগরিক অধিকার, সমাজ ও সরকারে নারীর সমানাধিকার নিয়ে বেশ কিছু প্রতিবেদন লেখেন। এর ফলাফল আসে প্রত্যাশার চেয়েও বেশি। ১৯ মার্চ শহরগুলোর পাশাপাশি ছোট ছোট গ্রামেও সমাবেশ করেন নারীরা। আর ওই দিন পুরুষরা সন্তানসহ বাড়িতে অবস্থান করেন। ১৯১৩ সালে আন্তর্জাতিক নারী দিবসের তারিখ পরিবর্তন করে ৮ মার্চ করা হয়।

১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় । জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই এই দিনটি নারী দিবস হিসেবে পালিত হচ্ছে।

জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর চীন, রাশিয়া, ভিয়েতনামসহ প্রায় ১৫টি দেশ এ দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করছে। নারী-পুরুষ সমান অধিকার আন্দোলনকে বেগবান করতেই ১৯১১ সালের ১৯ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তবে ১৯১৩ সাল থেকে ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ভাই গ্রেপ্তার

দেশের খবর: ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে।

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অপর আসামিরা হলেন-মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আহবানে ও জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আলহাজ্ব সাফি আহমেদ,

সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহফুজ রুবি,জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি,

৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন,ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও তানভীর হুসাইন সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক, মোহাম্মদ আলী সুজন ,আমজাদ হোসেন লাভলু সহ জেলা সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একাত্তর সালের এই দিনে মুক্তিকামী বাঙালী জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালীর পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার চূড়ান্ত প্রেরণা। দীর্ঘ ২৪ বছরের লড়াই-সংগ্রামের পর বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণেরই পরিণতি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫১ বছরেও মাত্র ১৯ মিনিটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি। প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। যতদিন যাবে নতুন প্রজন্মের কাছে ৭ অনুপ্রেরণার সারথি হিসেবে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest