সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ভাই গ্রেপ্তার

দেশের খবর: ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে।

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অপর আসামিরা হলেন-মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আহবানে ও জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আলহাজ্ব সাফি আহমেদ,

সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহফুজ রুবি,জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি,

৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন,ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও তানভীর হুসাইন সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক, মোহাম্মদ আলী সুজন ,আমজাদ হোসেন লাভলু সহ জেলা সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একাত্তর সালের এই দিনে মুক্তিকামী বাঙালী জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালীর পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার চূড়ান্ত প্রেরণা। দীর্ঘ ২৪ বছরের লড়াই-সংগ্রামের পর বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণেরই পরিণতি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫১ বছরেও মাত্র ১৯ মিনিটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি। প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। যতদিন যাবে নতুন প্রজন্মের কাছে ৭ অনুপ্রেরণার সারথি হিসেবে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৭ মার্চের আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ই মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন,

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্বালানি তেলের জন্য সৌদি আরবের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে বাড়ছে তেলের দাম। এমন পরিস্থিতিতে তেলের জন্য সৌদি আরবের দ্বারস্থ হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেলের উৎপাদন বাড়ানোর সৌদি আরবকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের বিষয়েও বিবেচনা করা হচ্ছে। চলতি বসন্তে জো বাইডেনের সৌদি আরব সফরের আয়োজন করা হতে পারে।

এদিকে বাইডেনের সৌদি আরব সফর নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের এমন কোনো সফরের ঘোষণা দেওয়া হচ্ছে না। বাইডেনের সৌদি সফরের বিষয়ে যা কিছু শোনা যাচ্ছে, তার বেশিরভাগই গুজব।

এর আগে জ্বালানি তেলের সংকট নিরসনে ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। এসময় যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে ভেনেজুয়েলার কর্মকর্তাদের আহ্বান জানান তারা।

এদিকে ২০১৯ সালে নিজেদের প্রধান রপ্তানিপণ্য অপরিশোধিত জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ করে ভেনেজুয়েলা। সেই নিষেধাজ্ঞা তুলে নিতে জোর তৎপরতা চালাচ্ছে মার্কিন প্রশাসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের একতরফা নির্বাচন কমিশন বাতিলের দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের একতরফা নির্বাচন কমিশন বাতিল এবং পুনরায় সাধারণসভা আহ্বানের দাবি জানিয়েছেন শ্রমিকরা।
এ দাবিতে সোমবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের সাধারণ শ্রমিকবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী ২২ সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস,

কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের গঠনতন্ত্রের ১৮ ধারা অনুযায়ী বার্ষিক সভায় মোট সদস্যের ৬৬% সদস্যের উপস্থিতিকে কোরাম বলে বিবেচিত হবে। কিন্তু উক্ত সভায় মাত্র ২শ থেকে ২৫০ জন কার্ডধারী শ্রমিক উপস্থিত ছিলো। বাকীরা সব ভূয়া এবং বহিরাগত। তাতেও উক্ত সভার কোরাম পূরণ হয়নি। সভায় একই ব্যক্তির কাছ থেকে ডান হাত এবং বাম হাতের স্বাক্ষর গ্রহণ করে রেজুলেশন খাতায় স্বাক্ষর করানো হয়। দুই তৃতীয়াংশ শ্রমিকের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও ইউনিয়নের বর্তমন নেতৃবৃন্দ নিজেদের পছন্দনীয় লোক দিয়ে অগঠনতান্ত্রিক একতরফা ও বেআইনীভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।

তফশীল ও ঘোষনা করেছেন তারা। উক্ত তথাকথিত কমিশন শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং গঠণতন্ত্র বিরোধী মর্মে দাবি করেন শ্রমিকরা।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান ইউনিয়নের একটি মিনিবাস যার নং ঢাকা মেট্রো জ ০১৫৫, ও একটি ট্রাক যার নং সাতক্ষীরা ট-১১-০৩৯৬ দুটি গোপনে বিক্রয় করে সে টাকা একাই আত্মসাত করেছেন। তিনি ৩ বছরের আয় – ব্যয়ের হিসাবও দেন না।

সাধারণ শ্রমিকরা আয়-ব্যয়ের হিসাবসহ উক্ত তথাকথিত নির্বাচন কমিশন বাতিল এবং পুনরায় সাধারনসভা আহ্বান করে গঠনতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন পূর্বক শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে জানিয়েছেন শ্রমিকরা। ইউনিয়নের শ্রমিকরা সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমানের বিরুদ্ধে তদন্তের জন্য দুদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার হামলায় ইউক্রেনে মেয়র নিহত

দেশের খবর: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছে বলে শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

গোস্টোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায়, গোস্টোমেলের প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন।

প্রিলিপকোকে আরও দু’জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়। তবে কখন এ ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, তাকে কেউ জোর করে দখলদারকে বন্দুকের সামনে পাঠায়নি। তিনি জনগণের জন্য প্রাণ দিয়েছেন। গোস্টোমেলের জন্য প্রাণ দিয়েছেন।

কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত গোস্টোমেলে রয়েছে কৌশলগত আন্তোনভ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সাতক্ষীরার নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ ২০২২ তারিখ রোজ সোমবার আশা মেহেদীবাগ অফিসে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা রাবেয়া খাতুন।
পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয়।
নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরা, সমবায় সমিতির ভালমন্দ দিক, তাদের মধ্যে একতা,

গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমবায় সমিতির মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে।
এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনাবাড়ীয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় সংঘর্ষ: আহত ৪

কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ারার সোনাবাড়ীয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
গতকাল রাতে সোনাবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর ভাদিয়ালী গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলতলায় ২নং ওয়ার্ডের মেম্বর আশরাফুল আলমের ভাই কামাল, রাশেদুল , শামীম ,তৌহিদুর সহ অনেকে মাদক সেবন করছিল। বদরুজ্জামান ওই স্থানে তাদেরকে মাদক সেবনে নিষেধ করলে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাশেদুল, কমাল ,

শামীম , আশরাফুল ,কাদের সহ ১৪ -১৫ জন অতর্কিত বদরুজ্জামানের বাড়িতে এসে হামলা করে। এতে বদরুজ্জানান, তার পিতা দবিরুদ্দিন মোল্লা , মাতা -রিজিয়া খাতুন, রাশেদুল মারাতœকভাবে আহত হয়। এর মধ্যে বদরুজ্জামান, দবিরুদ্দীন, রিজিয়া সাতক্ষীরা সদর হাসপাতালে ও রাশেদুল কলারোয়া হাসপাতালে ভর্তি রয়েছে।

উল্লেখ্য উত্তর ভাদিয়ালী ফুলতলা নামক স্থানটি মাদকের হট স্পট হিসেবে পরিচিত। গ্রামে অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের অনেকের বিরুদ্ধ একাধিক মাদক মামলা সহ অন্যন্য মামলা রয়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest