সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার সকল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমিসহ জেলার সকল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সোমবার বিকেলে ’৭১ এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা- কলারোয়া আসনের সাংসদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্বলাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মশু, অধ্যক্ষ আব্দুল হামিদ,

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার শফিক আহম্মেদ, ’৭১ এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।
বক্তারা বলেন, ভারতে শরনার্থী হিসেবে যেতে যাওয়া সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩৩৫ জন নারী পুরুষ ও শিশুকে দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন ডোবাতে পাকসেনারা নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দেয়। দীর্ঘদিনে আন্দোলন করেও ওই বধ্যভূমি সংরক্ষিত হয়নি। এমনকি সেখানে তৈরি করা হয়নি কোন স্মৃতিসৌধ। তালা করারোয়ায় সকল বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের কাজ চলছে উল্লেখ করে বক্তারা বলেন,

আগামিতে দীনেশ কর্মকারের বাড়ির জমিতে থাকা বধ্যভূমিসহ জেলার সকল বধ্যভূমি সংরক্ষণ ও সেসব জায়গায় স্মৃতিসৌধ নির্মাণের জন্য সাংসদ অ্যাড. মোস্তফা লুৎফুল্লার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম অব্যহত রাখা হবে। তেব জেলা প্রশাসক মো” হুমায়ুন কবীর আগামি ২৫ মার্চ দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন বধ্যভূমিতে উপস্থিত থেকে স্মৃতিসৌধ নির্মানের ব্যাপারে তার মতামত ব্যক্ত করবেন বলে জানানো হয়।
সভা শুরুতেই সভাপতির উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর ব্যঘ্রতট ও গণশিল্পী সংস্থার পরিচালক নাসরিন খান লিপির নেতৃত্বে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়। সন্ধ্যায় বধ্য ভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : নারী জাগরণ সময় ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য সব ক্ষেত্রে যেমন নারীদের এগিয়ে আসতে হবে। তেমনি নারীদের জায়গা করে দিতে হবে পুরুষদের। নারী-পুরুষের সম্বলিত উন্নয়ন ছাড়া সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন অসম্ভব। সোমবার সন্ধ্যা ছয়টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কালীগঞ্জ নারী উন্নয়ন সংগঠন প্রেরণা ও অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কালীগঞ্জ নারী উন্নয়ন সংগঠনের প্রেরণা অফিস চত্বরে।

“জলবাযু পরিবর্তনে নায্যতায় অপ্রতিরুদ্ধ“ শ্লোগান সামনে রেখে নারী কালীগঞ্জ লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলা দেবি মল্লিকের সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক গাজী আজিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান,

প্রেসক্লালের সভাপতি শেখ সাইফুল বারী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মাহফুজা খানম, উদীচী শিল্পীগোষ্ঠী কালীগঞ্জ শাখার সহসভাপতি অশেক মেহেদী, সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী অ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষক কণিকা রানী সরকার প্রমুখ।
আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শম্পা গোস্মামী। আলোচনা শেষে নাটিকা ও সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আসাদুজ্জামান : নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির ।

পরে সেখানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন,

সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদিকা জোছনা আরাসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,

রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুড়ালে পুষ্প মাল্য অর্পণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালত অভিযান : ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা : জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এঅভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা নাটাঙানো, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের অদূরে কদমতলা বাজার সহশহরের বিভিন œপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারে সমম্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মুল্য তালিকানা টাঙানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারে টিসিবি’র ডিলার সিরাজুল ইসলামকে।

পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দান এন্টারপ্রাইজে। সেখানে ২লিটারের ২শ’০৭ বোতলটিসিবি’র ভোজ্যতেল ও টিসিবি’র ভোজ্যতেলের ২শ’ খালি বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠান টি সিলগালা করা হয়।
নাজমুল হাসান আরও জানান,কদম তলাবাজারে অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিপ ফ্রিজে কাঁচা ও রান্নাকরা মাংস এক সাথে রাখা ও মুল্য তালিকানা থাকার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় শহরের হাটের মোড় এলাকায় অবস্থিত ঠিকানা হোটেলকে। এছাড়া মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিডও স্যাকারিন মেশানোর অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল আমিন হোটেলকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি জবরদখলকারি তিন পরিবারকে উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি : অবশেষে আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডি চরণ বালা’র ২০ শতক জমি জবরদখলকারি তিন পরিবারকে উচ্ছেদ করা হলো।

রবিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আদালতের পক্ষে জারিকারক শফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর এবং পুলিশের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চণ্ডি চরণ বালা জানান, ২০০২ সালে শ্রীরামপুর মৌজার ৪৩ শতক জমি তিনি প্রতিবেশি নন্দ দুলাল বালার কাছ থেকে কেনেন। ২০০৪ সালের ২২ মে প্রতিবেশি বিশ্বনাথ বালার কাছ থেকে ২০০৪ সালে সাড়ে ১৬ শতক জমি কেনেন কালিকাপুরের আরশাদ আলী গাজী, তার স্ত্রী ও বড় মেয়ে।

একই দিনে বিশ্বনাথ বালার কাছ থেকে ১০ শতক জমি কেনেন সামছুর রহমান। জমি না থাকার পরও আরশাদ আলী কৌশলে বিশ্বনাথ বালার কাছ থেকে সাড়ে ৬ শতক জমি বেশি লিখে নিয়ে তার জমি দখলের চেষ্টা চালান। বাধ্য হয়ে তিনি ওই দু’টি দলিলের বিরুদ্ধে কালিগঞ্জ সহকারি জজ আদালতে মিস ২৫/২০০৪ ও মিস ৩৬/২০০৪ মামলা করেন। এক বছর যেতে না যেতেই আরশাদ আলী ওই জমি দখলে রাখতে কিছু টাকা নিয়ে বন্দকাটির মনতেজ গাজী ওরফে মণ্টু ,

শ্রীথরকাটি গ্রামের আবুল হোসেন ও খুলনার আব্দুস সাত্তারকে ওই জমিতে বসিয়ে জবরদখল করে নেন। ২০১৯ সালের ২৫ আগষ্ট ৩৬/২০০৪ নং মামলার ও ২০২০ সালের ১২ অক্টোবর ২৫/২০০৪ মামলার রায় তার (চণ্ডি) পক্ষে যায়। আরশাদ আলী ও সামছুর রহমান জমি তার নামে লিখে না দেওয়ায় আইন অনুযায়ি বিবাদি পক্ষ লিখে না দেওয়ায় পরবর্তীতে কালিগঞ্জ জ্যেষ্ট সহকারি জজ জাহিদুর রহমান ওই জমি তার(চণ্ডি) নামে লিখে দেন। ২০২১ সালের ২০ ডিসেম্বর ওই জমি থেকে উচ্ছেদের জন্য প্রথম নোটিশ দেওয়া হয়। জারিকারকগণ এসে সেখানে ঘরবাড়ি আছে ও উচ্ছেদ করতে গেলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্র“য়ারি আদালত তাকে (চণ্ড চরণ) ওই জমি পুলিশের সহায়তায় বুঝিয়ে দেওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারকে নির্দেশ দেন। সে অনুযায়ি রবিবার অবৈধ বসবাসকারি ওই তিন পরিবারকে উচ্ছেদ করা হয়। এ সময় এসকাভেটর মেশিন ব্যবহার করা হয়।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন জারিকারক শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, কালিগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, উপপরিদর্শক সেলিম রেজা, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহ আলম, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমুল্যের উর্দ্ধগতি জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ মার্চ) বিকাল ৪ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলণ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জা রাশেদুজ্জামান রনি, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম সম্পাদক খালিদ হাসান সুমন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ সহ সাতক্ষীরা সদর,

পৌরসভা , সাতক্ষীরা সরকারি কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজ, তালা উপজেলা,পাটকেল ঘাটা থানা, কলারোয়া উপজেলা, কলারোয়া পৌরসভা, শ্যামনগর উপজেলা, কালিগঞ্জ উপজেলা , দেবহাটা উপজেলা, আশাশুনি উপজেলা ছাতদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ^াস উঠেছে। তেল,

গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানায়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় বক্তারা অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবী জানান।

এর আগে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের আমতলা হতে তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলা যুবলীগের আয়োজনে এ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের বিপরীতে এক সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
এসময় তিনি বলেন, ‘দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে। বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে।

ঠিক এমনি সময় বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও করছে। কিন্তু যুবলীগের একটি সদস্যও বেঁচে থাকা অবস্থাতে সে স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। যুবলীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।’
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আব্দুস সবুর,

জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, ১নং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জামান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন ইমাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহ সভাপতি মিলন, যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেন লাভলু, মিজানুর রহমান, রুবেল, বকুল, টগর, আলিমসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী উজ্জল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ)এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বোরবার (০৬মার্চ) সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আয়োজন কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম. সুশান্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেজুর ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, স্বাধীন শিক্ষক পরিষদের সদর উপজেলার সভাপতি মীম সাইফুল ইসলাম, অধ্যাপক মন্ময় মনির, অধ্যাপক পাল শুভাশীষ, প্রভাষক আলী হোসেন, অধ্যাপক হাফিজুর রহমান প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ , মাদ্রাসা সুপার রমজান আলী, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক কমলেশ মন্ডল, বীরেদ্র নাথ সরকার, মীর আবু সুফিয়ান, প্রভাষক সুকুমার রায়, আবু সাঈদ, মো.মফিজুল ইসলাম, প্রতিমা মন্ডল, আমিনা খাতুন, খন্দকার আনিছুর রহমান, অধ্যাপক নলী গোপাল, মাধব পাল, সাইফুল ইসলাম, বাবু বিধান চদ্র মন্ডল, প্রভাষক, নির্মল কান্তি রায়, মাষ্টার মাইদুল্লাহ প্রমুখ।

কেক কাটা ও আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest