সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

জাতির জনকের মাজারে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের শ্রদ্ধা নিবেদন

জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার দুপুরে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: শাহিন উদ্দীন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আলীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি নাসির উদ্দীন,

সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান মুন্না, যুগ্ম সাধারন সম্পাদক সুজিত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহমেদ, দপ্তর সম্পাদক মো: সুমনসহ এরিয়ার সকল নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়া কমিটির সিবিএ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতি পূর্নগঠন ও পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতি পূর্নগঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: ইউসুফ আলী সরদার।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ভূমিহীন সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, আদিত্য মল্লিক, শেখ শওকাত আলী, যুগ্ম সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, আরমান আলী, আব্দুর রব পলাশ,

সাংবাদিক সেলিম হোসেন, নাজমা খাতুন, যুগ্ম সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক আব্দুল আলীম, শেখ হাফিজুর রহমান, আবু সুফিয়ান সজল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টুটুল। সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শাহাজান আলী, শেখ নাছিমুল হাচান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতি উপ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পূর্বের কমিটি বিলুপ্তি করে ইউছুপ আলী সরদারকে সভাপতি ও মীর আশিক ইকবাল বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরার ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবি করে জেলায় সরকারি জমিগুলো ধনি ব্যক্তিদের আর ইজারা না দিয়ে ভূমিহীনদের ইজারা দেওয়ার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা সাংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি ::
সাতক্ষীরার তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় তালার কপোতাক্ষ টাইমস কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইন্দ্রজীৎ দাশ বাপী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ও বিগত দিনের দূর্ণীতি, অনিয়ম ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সাবেক সভাপতি এস কে কামরুল ইমলাম ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

ইন্দ্রজীৎ দাশ বলেন, গত ৩ মার্চ বিকালে সাংবাদিক সম্মেলনে এস কে কামরুল ইসলাম তার পিতা কে প্রতিষ্ঠাতা ও জমিদাতা দাবি করেন যা আদেও সত্য নয়।

এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭২ সালে এবং প্রতিষ্ঠাতা শেখ কামাল উদ্দীন।

আব্দুল মালেক যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার না খাঁন এ সবুর জুনিয়ার হাইস্কুল।
তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রধান শিক্ষক পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। তার দূর্ণীতির খতিয়ান বেরিয়ে আসবে বলে সাবেক সভাপতিকে নির্বাচিত করানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। প্রকাশ্যে সাবেক সভাপতির পক্ষে ভোট চেয়ে বেড়িয়েছেন এমনকি নির্বাচনের দিনেও পক্ষপাতমূলক আচরণ করেছেন প্রধান শিক্ষক হাফিজুর রহমান। তিনি অবৈধ পন্থায় সাবেক সভাপতিকে নির্বাচিত করানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাঞ্চিতের নাটক সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় পতিপন্ন করার চেষ্ঠা করছেন।

প্রধান শিক্ষক হাফিজুর রহমান একজন নিরক্ষর ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি পদে দাঁড় করিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দূর্ণীতি ঢাকতে ও সরকারী অর্থ লোপাটের জন্য বর্তমান সভাপতিকে পাশ কাঁটিয়ে সাবেক সভাপতির স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নয়ছয় করেছেন।

যা বিগত দিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তিনি এসকল ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারী তারিখে জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে

নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষকের পক্ষপাতিত্বের কারণে পরিস্থিতি খারাপ হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচন স্থগিত করেন।
এর আগে অন্য প্রতিদ্বন্ধি প্রার্থী এস কে কামরুল ইসলাম ও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের মাক্স বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ও অমিক্রন সংক্রমণ রোধে ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের মাক্স বিতরণ করা হয়েছে। শনিবার করোনা ও অমিক্রন সংক্রমণ রোধে ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি- ফয়সাল রাব্বী সঞ্চালনয় উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা মনিরুল ইসলাম,ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শাহিনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহিত হোসেন, রিয়াজুর,প্রচার সম্পাদক হাবিব,দপ্তর সম্পাদক মামুন হোসেন,সম্মানীত সদস্য মাহিন, সম্মানীতো সদস্য -মাহিন হোসেন,

আশিকুর রহমান,মুজাহিদ আলী,আজমির হোসেন,আমিনুর রহমান,মুজাহিদ,১নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী নাজমুস সাদাত,ফারুক হোসেন,সাধারণ সম্পাদক প্রার্থী আল হেলাল,হিমেল,২নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী শাহিন,উজ্জ্বল, ফাহিম,৩নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী আশিক,ইমন,সাধারণ সম্পাদক প্রার্থী আমিন,৭নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মাহিন,শুভ,সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব,৫নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী-জাহিদ,সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ,তুহিন ৬নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী সজীব কুমার,সাধারণ সম্পাদক প্রাথী সোহেল।
৮ নং ওয়ার্ড সভাপতি প্রাথী ইমন,রাজু,হিমেল,হেলাল সহ ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ নেতৃত্ব ভুরুলিয়া ইউনিয়ন ৯ টি নং ওয়ার্ডে বিভিন্ন লোকালয় বিভিন্ন মানুষের মাঝে মাক্স বিতরণ ও অমিক্রনের লক্ষণ নিয়ে কথা বলেন। লক্ষণ দেখা গেলেই যেসব সতর্কতা নেয়ার কথা বলা হয়েছে,সবাইকে সেগুলো মেনে চলতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরিবহন -ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ০১: আহত-৭

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বপ্নীল পরিবহন ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দূর্ঘটনায় নিহত হয়েছেন সাতক্ষীরা শহরের রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫)। আহত হয়েছেন রইচপুর গ্রামের মোকলেছুর রহমান (৩২), ইঞ্জিনভ্যান চালক ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙালের মোড়ের ইসলাম (৫৫)।

স্থানীয়রা জানান, শ্যামনগর থেকে স্বপ্নীল পরিবহনটি পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে তুজুলপুর বাজারে বিপরীতমূখী একটি ইঞ্জিনভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় পরিবহনটি। পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন আহত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক ওসমান গণি জানান, দূর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইঞ্জিনভ্যানে থাকা একযাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে ৬-৭ জন। পরিবহনটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে আটুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক রিতা রানী (৪৫) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউপির বড়কুপট গ্রামের দেবনাথ রপ্তানের স্ত্রী।
তিনি ১৮৫ নং সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় রিনা।

স্থানীয়রা আহত অবস্থায় রিতা রানী কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন। এছাড়ও তারমৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি,

সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক। ১৮৫ নং সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমার প্রতিষ্ঠান একজন দক্ষ শিক্ষক হারিয়ে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলাম তাঁর আত্মার শান্তি কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

খেলার খবর: জল্পনা-কল্পনার অবসান হলো অবশেষে। বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

গত নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন চাকরি ছাড়ার পর এই পদটা দীর্ঘদিন খালি ছিল। যোগ্য কোচের খুঁজে এতদিন আর কাউকে নিয়োগ দেয়নি বিসিবি।

মাঝে অস্ট্রেলিয়ার শন টেইট, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, পাকিস্তানের আব্দুল রাজ্জাক কিংবা ভারতের ভেঙ্কটেশ প্রসাদের নাম শোনা গেলেও ব্যাটে-বলে মেলেনি কারও সাথেই।

যোগ্য কাউকে না পাওয়ায় বিকল্প হিসেবে বিসিবির হাই পারফরম্যান্স কোচ চম্পকা রামানায়েকেকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে পেস বোলিং কোচ বানিয়ে নিয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছিল।

তবে ডোনাল্ডের তড়িঘড়ি নিয়োগটা যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখেই, সেটা আন্দাজ করা যাচ্ছে বেশ। প্রোটিয়া এই কিংবদন্তি ওই সফরে টাইগার পেসারদের বেশ সাহায্য করতে পারবেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে পেস বোলিং কিংবদন্তি হিসেবেই পরিচিতি ডোনাল্ডের। আগ্রাসী বোলিংয়ের কারণে তাকে ‘সাদা বিদ্যুৎ’ ডাকা হতো। দেশের হয়ে ৭২ টেস্টে ২২.২৫ গড়ে ৩৩০ উইকেট আছে এই পেসারের।

খেলোয়াড়ি জীবন শেষে কাজ করেছেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন। কোচ হিসেবে কাজ করেছেন আইপিএলেও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র ৫২ বছর বয়সে শেন ওয়ার্নের জীবনাবসান

খেলার খবর: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। তারচেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।

শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তার মৃত্যুশোকে বিহ্বল ক্রিকেটাঙ্গনে কয়েক ঘণ্টার ব্যবধানেই বড় ধাক্কা হয়ে এলো ওয়ার্নের চিরবিদায়ের খবর। কিংবদন্তি এ ক্রিকেটারের প্রয়াণে সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোকবার্তা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest