সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

দেবহাটায় ব্র্যাক গনকেন্দ্রের কমিটি গঠন :  সভাপতি ডাঃ গৌরাঙ্গ মোহন
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ব্র্যাক গনকেন্দ্র পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে অবস্থিত ব্র্যাক গনকেন্দ্র পাঠাগারের কমিটি পুন:গঠন করা হয়।
সকলের সম্মতিক্রমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও হোমিও চিকিৎসক ডাঃ গৌরাঙ্গ মোহন ঘোষকে সভাপতি মনোনিত করা হয়।
এছাড়া শিক্ষানুরাগী ঝন্টু দে সহ-সভাপতি, শেখ রিয়াসাত আলী, ডাঃ দেব প্রসাদ মন্ডল, সঞ্জয় গোস্বামী, গৌর চন্দ্র ঘোষ, শিক্ষক ছিদ্দিক আহমেদ, ফজলুল হক, গৌর চন্দ্র পাল, রোজী সুলতানা, ইসরাত লায়লাকে সাধারণ সদস্য হিসাবে মনোনিত করে এ কমিটি গঠন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ শিকারের অভিযোগে দুই জেলে আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গহীনে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

শুক্রবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়।
আটক দুই জেলে হলেন, বাগেরহাট জেলার মোংলা থানার চাঁদপাই গ্রামের জুলিফিকার আলী ও মিরাজ হোসেন।
বনবিভাগ জানায়, স্মার্ট পেট্টল টিমের দলপতি বনবিভাগ মুন্সিগঞ্জ স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনবিভাগের স্মার্ট পেট্টল টিমের সদস্যরা গহিন সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে উক্ত দুই জেলেকে আটক করে।

এসময় জব্দ করা হয় দুই লিটার বিষ, একটি ট্রলার, জাল ও ১’শত কেজি বিভিন্ন প্রজাতির মাছ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, স্মার্ট পেট্টল টিমের সদস্যরা সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় সরঞ্জামসহ উক্ত দুই জেলেকে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বা‌র্ষিক স‌ম্মেলন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
বাংলা‌দেশ উ‌দীচী শিল্পী‌গোষ্ঠী কা‌লিগঞ্জ উপ‌জেলা শাখার দ্বি-বা‌র্ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বেলা ১০টায় মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কম‌প্লেক্স ভবন মিলনায়ত‌নে এই দ্বি-বা‌ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। শুরু‌তে অ‌তি‌থিবৃন্দ অনুষ্ঠা‌নিক ভা‌বে জাতীয় পতাকা ও সংগঠ‌নের পতাকা উ‌ত্তোলনের পর এক মি‌নিট নিরাবতা পালন করেন।

পরে উদীচী শিল্প‌গোষ্ঠী কা‌লিগঞ্জ উপ‌জেলা শাখার সভাপ‌তি সে‌লিম শাহ‌রিয়া‌রের সভাপ‌তি‌ত্বে স‌ম্মেল‌নের উদ্বোধন ক‌রেন সংগঠ‌নের উপ‌দেষ্ঠা অবসরপ্রাপ্ত অধ‌্যাপক সা‌হি‌ত্যিক ও প্রবা‌ন্ধিক গাজী অা‌জিজুর রহমান। শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় প্রথম প‌র্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উদীচী শিল্প‌গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপ‌তি সিদ্দীকুর রহমান, সহ-সভাপ‌তি অাবুল হো‌সেন, জেলা ক‌বিতা প‌রিষ‌দের সভাপ‌তি মন্ময় ম‌নির, এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কা‌লিগঞ্জ ‌প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ অানোয়ার হো‌সেন,

উপ‌জেলা শাখার সহ-সভাপ‌তি অা‌শেক মে‌হেদী, সাধারণ সম্পাদক শা‌ন্তি গোপাল চক্রবার্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেরণার প‌রিচালক শিক্ষক শম্পা গোস্বামী, শিক্ষক অাবু অাব্দুল্লাহ, রন‌জিত সরকার। স‌ম্মেল‌নে বক্তারা ব‌লেন, বহির্বিশ্বের ৬‌টি দে‌শে বাংলা‌দেশ উদীচী শিল্পী‌গো‌ষ্ঠী কার্যক্রম প‌রিচালনা কর‌ছে। মু‌ক্তি‌যু‌দ্ধের চেতনায় বিশ্বাসী ব‌্যা‌ক্তিরা ছাড়া এই সংগঠ‌নের সদস‌্য হ‌তে পার‌বেনা।
এই সংগঠন শুধু গান বাজনা ক‌রে না। সকল অন‌্যা‌ই‌য়ের বিরু‌দ্ধে প্রতিবাদ ও সমাজ সংস্কার করে। উদীচী এক‌টি অাদর্শবাদী সংগঠন। কোন ব‌্যা‌ক্তির সংগঠন নয়।

প্রগতিশীল ব‌্যা‌ক্তি‌দের হাত ধ‌রে এই সংগঠ‌নের জম্ম হ‌য়ে‌ছিল। ৫৪ বছর যাবৎ দেশ বি‌দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে এই সংগঠন কাজ কাজ কর‌ছে। “শ্রেণি‌ভেদ ভা‌ঙি শো‌ষি‌তের রো‌ষে, সম্প্রী‌তির মালাগাঁ‌থি ভেদা‌ভেদ না‌শে” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে স‌ম্মেল‌নের দ্বিতীয় প‌র্বে জেলা ক‌মি‌টির সভাপ‌তি‌র সভাপ‌তি‌ত্বে সে‌লিম শা‌হিয়ারকে সভাপ‌তি ও শা‌ন্তি গোপাল চক্রবর্তী‌কে সাধারণ সম্পাদক ক‌রে উদীচী উপ‌জেলা শাখার ২২ সদস‌্য বি‌শিষ্ঠ ক‌মি‌টি গঠন করা হয়। ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন, সহ-সভাপতি সুকুমার দাশ বাচ্চু, অা‌শেক মে‌হেদী, রঞ্জিত কুমার সরকার, কানন বালা কর্মকার, সাধারণ-সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক, ইলাদেবী মল্লিক, শম্পা গোস্বামী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক: নাট্য গোলাম আইয়ুব জুল ও আবু আব্দুল্লাহ, সঙ্গীত-বিশ্বজিৎ সরদার, নৃত্য: সানজিদা আক্তার রুমা, নির্বাহী সদস্য কনিকা সরকার, ইশারাত আলী, সঞ্জয় সরকার, তাপস ঘোষ, এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, শিমুল হোসেন, সৈয়দ মোমেনুর রহমান, দেবাশিষ বিশ্বাস, নয়ন কুমার দাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বিগ্ন ইউক্রেনের জলসীমায় আটকা পড়া সাতক্ষীরার মনসুরুলের পরিবার !

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বৃহষ্পতিবার রকেট হামলার কবলে পড়ে জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন।

জীবিত দুই জন নারী ক্যাডেটসহ ২৮ জনকে শুক্রবার নিরাপদ আশ্রয়ের জন্য ইউক্রেনের একটি বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র অতিরিক্ত ক্যাপ্টেন মনসুরুল আমিন খান (৩৬)। তিনি সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার অবসরপ্রাপ্ত বিআরডিসি কর্মকর্তা নুরুল আমিন খান ওরফে সেলিম খানের ছেলে। মনসুরুল আলম খান এলাকায় গিনি নামেই পরিচিত।

মনসুরুল আলম খানের বাবা জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছেন গিনি। জানিয়েছেন, ভালো আছেন।

সন্ধ্যার দিকে ইউক্রেনের ওয়ালভিয়া বন্দরে তাদের নামানো হয়েছে। বর্তমানে সেখানেই আছেন।
সেলিম খান জানান, ছেলের জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। চরম উদ্বিগ্নতার মধ্যে আমাদের দিন কাটছে। ওর মা মর্জিনা খানম ও স্ত্রী আশরুকা সুলতানা সারাদিন কান্নাকাটি করছে। কারো সামনে আসতে চাচ্ছে না। তারা একেবারে ভেঙ্গে পড়েছেন।

তিন ছেলের জনক মনসুরুল আলম খান। ফাহিমি ও ফারহান (১০) যমজ, তারা ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট ছেলে ফারদিনের বয়স তিন বছর।

সেলিম খান বলেন, গিনি ১৯৯৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এস এস সি পাশ করেন, ২০০১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করে ২০০২ সালে শীপে যোগদেন। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে কোর্স সম্পন্ন করে ২০০৬ সালে জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি শুরু করে গিনি। সবশেষ তিন মাস আগে বাড়িতে এসেছিল। ৬-৭ মাস পর পর বাড়িতে আসে। ইউক্রেনে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকা পড়বে, এটি কেউ ধারণা করেনি। জাহাজে রকেট হামলার পর আজ প্রথম কথা হয়েছে। সেখানে খাবারের সমস্যা হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম খাবার খাচ্ছে জাহাজে আটকা পড়া বাংলাদেশিরা। নেটওয়ার্ক ও ফোনে চার্জ না থাকায় খুব বেশি যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।
সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিপিং অফিস থেকে যোগাযোগ করে বলেছে, আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনিরা মাইন বসিয়ে রাখায় জাহাজটি বের হতে পারেনি।
ক্যাপ্টেন মনসুরুল আলম খানের বোন সাবরিনা খান মৈত্রী বলেন, দূতাবাসের মাধ্যমে তারা যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আশা করছেন তার ভাই নিরাপদে বাড়িতে ফিরবেন। তবে গতরাতে ভাইয়া জানিয়েছেন, আমার ইউক্রেনের বাংকার নেমেছি। এখনো পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না। পোলান্ড সীমানায় পৌছাতে পারলে পুরোপুরি নিরাপদ বলা যাবে। এখান থেকে পোলান্ড ৮ শ কিলোমিটার। ফলে দ্রুত সেখানে পৌছানোও যাচ্ছে না।

ক্যাপ্টেনের বড় ছেলে ফারহান বলে, জাহাজে ২৯ জন ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। আব্বু বেঁচে আছেন। সেখানে খাবারের কষ্ট হচ্ছে, অল্প খাচ্ছেন। জাহাজে পানি ঢুকে গেছে। বাড়ির সবার মন খারাপ। আব্বুকে ফিরিয়ে আনুন আপনারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, বিষয়টি শুনেছি জাহাজের ক্যাপ্টেন একজনের বাড়ি সাতক্ষীরায়। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো ম্যাসেজ এখনও আমরা পাইনি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি

বিদেশের খবর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ইউক্রেন যুদ্ধ থামানোর এটাই একমাত্র পথ’ বলে মনে করেন তিনি। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা রাশিয়ায় হামলা করছি না এবং আমরা সেখানে হামলার কোনো পরিকল্পনাও করিনি। আপনি আমাদের কাছ থেকে কী চান? আমাদের ভূমি ছাড়ুন।’

‘আমার সঙ্গে বসুন। (ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর) সঙ্গে বৈঠকের মতো ৩০ মিটার দূর থেকে নয়’, যোগ করেন জেলেনস্কি।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে পুতিনকে থামাতে মস্কো সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কোভিড-১৯ মহামারির কারণে দুই নেতা ৩০ মিটার লম্বা একটি টেবিলের দুই প্রান্তে বসে আলোচনা করেন।

পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জানানোর পাশপাশি সম্মেলনে ন্যাটোর কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাজাহ দিন।’

‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে’, বলেন জেলেনস্কি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনের স্কুল ও আবাসিক ভবনে রাশিয়ার হামলা

বিদেশের খবর: ইউক্রেনের উত্তরাঞ্চলীয় একটি শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

পূর্ব ইউরোপের এই দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ বাহিনী স্কুলসহ বহুতল আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

চেরনিহিভ শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। উত্তর দিক থেকে এই শহরটিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সামরিক বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এই এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। আর তাই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

চেরহিনিভ শহরের ডেপুটি মেয়র রেজিনা গুসাক এএফপিকে জানিয়েছেন, শহরে রাশিয়ার সামরিক বাহিনী বোমা হামলা করেছে। এদিকে চেরহিনিভ শহরে রুশ হামলার বেশ কিছু ছবি সামনে এনেছে ইউক্রেনের জরুরি বিষয়ক দফতর।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ অ্যাপার্টমেন্টগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে এবং ভবনের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়া উদ্ধারকারীদেরকে স্ট্রেচারে করে হামলায় নিহতদের মৃতদেহও বহন করতে দেখা যায়।

চেরনিহিভ অঞ্চলের গর্ভনর ব্যাচেস্লাভ চাউস টেলিগ্রামে বলেন, ‘রুশ যুদ্ধবিমান চেরনিহিভের স্টারায়া পদুসিকভা এলাকায় দু’টি স্কুলে এবং সেখানকার বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছেন।’

এক সপ্তাহের বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালেও মস্কো বরারবরই দাবি করছে যে, তারা বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। যদিও রুশ এই দাবির বিপরীতে ব্যাপক প্রমাণ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনে আক্রান্ত বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন সাতক্ষীরার মুনসুরুলসহ ২৮ নাবিককে পোলান্ডে নেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের জলসীমায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’।

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার আসিফ ইসলাম জানিয়েছেন।

ওই জাহাজের ক্যাপটেন মুনসুরুল আলম খান সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার সেলিম খানের পুত্র।

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভিডিও বার্তায় আসিফ ইসলাম জানান, ‘এমভি বাংলার সমৃদ্ধি’জাহাজের নাবিকদের পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে ২৯ জন নাবিক ছিলেন। রকেট হামলায় একজন নাবিক মারা গেছেন। বাকি ২৮ জন অক্ষত ও ভালো আছেন। আমরা তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছি।

ইউক্রেনে আটকাপড়া জাহাজটিতে গতকাল বুধবার রকেট হামলায় বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান মারা যান। এ ঘটনায় অন্য নাবিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়ার ব্যবস্থা করার জন্য পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আকুতি জানিয়েছেন।

জাহাজের বর্তমান অবস্থা ও নাবিকদের বিষয়ে জানতে চাইলে নৌ-প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পোল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলেছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাই চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

খেরার খবর: লক্ষ্য খুব বড় নয়। জিততে হলে আফগানিস্তানকে করতে হতো ১৫৬ রান। এই রান তাড়া তো দূরের কথা, কাছাকাছিও যেতে পারেনি আফগানিস্তান। বল হাতে শুরুতেই তাদের টপ অর্ডার নাড়িয়ে দেন নাসুম আহমেদ। তরুণ এই বোলারের দাপুটে বোলিংয়ে টিকতেই পারেনি সফরকারীরা। আফগানিস্তানকে একরকম উড়িয়ে দেয় বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মাহমুদউল্লাহর দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল।

দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন নাসুম। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। দারুণ বোলিংয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ব্যাট হাতে ভূমিকা রেখেছেন লিটন দাস। ডানহাতি এই ব্যাটার উপহার দিয়েছেন ৬০ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের জবাব দিতে নেমে মাত্র ৯৪ রানে থেমেছে আফগানিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়া ২০ রান করেছেন আজমতউল্লাহ। ১৬ রান এসেছে অধিনায়ক নবীর ব্যাট থেকে। বাকিরা ১০ এর ঘরও পার করতে পারেননি।

এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান গড়ে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাসের বদলে দুই তরুণ ব্যাটার মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাঈমে ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুজনের ওপেনিং জুটি বড় হলো না। দলীয় ১০ রানে বাংলাদেশকে হতাশায় ডোবান নাঈম। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা নাঈম এবারও পারলেন না হাল ধরতে।

ইনিংসের তৃতীয় ওভারে ফজল হক ফারুকির ফুল লেংথ ইনসুইঙ্গিং ডেলিভারি ঠিকমতো খেলতে ব্যর্থ হন নাঈম। বল লাগে নাঈমের পেছনের পায়ে। সঙ্গে সঙ্গে জোরাল আবেদন তোলে আফগানরা। যদিও তাতে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। ২ রানে ফেরেন নাঈম।

নাঈম ফেরার কিছুক্ষণ পরই ফিরে যান মুনিম। ক্যারিয়ারের প্রথম ম্যাচে বাউন্ডারিতে দারুণ কিছুর আভাস দিলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি। পঞ্চম ওভারে রশিদ খানের এলবির ফাঁদে পড়েন তিনি। আফগান লেগ স্পিনারের বলে সুইপ করার চেষ্টায় ছিলেন মুনিম। কিন্তু ব্যাটে-বলে লাগাতে পারেননি। উল্টো আউট হন। অভিষেক ম্যাচে ১৮ বলে ১৭ রানে থামেন মুনিম।

দুই ওপেনারকে হারিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রান তোলে বাংলাদেশ। চারে নামা সাকিব আল হাসানও টিকতে পারেননি আজ। ৫ রানে তাঁকে বিদায় করেন কায়েস আহমেদ।

লেগ স্পিনার কাইস আহমেদের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন সাকিব। সেখানে থাকা মুজিব উর রহমান ক্যাচ হাতের মুঠোয় নিতে দেরি করলেন না। আগের দিন চার-ছক্কা মারার কথা বলা মাহমুদউল্লাহ থামেন ১০ রানে।

তবে চার টপ অর্ডার ব্যাটার ব্যর্থ হলেও স্রোতের বিপরীতে ছিলেন লিটন। টেস্ট-ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ফর্ম দেখালেন তিনি। ৩৪ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি। তাঁর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ১৫৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬০ রান করে থামেন লিটন। তাঁর সঙ্গে শেষ দিকে আফিফ করেন ২৫ রান। অভিষিক্ত ইয়াসিরের ব্যাট থেকে আসে ৮ রান।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ : ২০ ওভারে ১৫৫/৮ (মুনিম ১৭, নাঈম ২, সাকিব ৫, লিটন ৬০, মাহমুদউল্লাহ ১০, আফিফ ২৫, ইয়াসির ৮, মেহেদী ৫, নাসুম ৩, শরিফুল ৪; কায়েস ২-০-২১-১, ফারুকি ৪-০-২৭-২, মুজিব ৩-০-২৪-০, রশিদ ৪-০-১৫-১, নবী ২-০-১৯-০, জান্নাত ১-০-৫-০, আজমতউল্লাহ ৪-০-৩১-২)।

আফগানিস্তান : ১৭.৪ ওভারে ৯৪/১০ (জাজাই ৬, গুরবাজ ০, রাশলি ২, নাজিবুল্লাহ জাদরান ২৭, জান্নাত ৬, নবী ১৬, আজমতউল্লাহ ২০, রশিদ ১, মুজিব ৪, কায়েস ৮, ফারুকি ০; নাসুম ৪-০-১০-৪, সাকিব ৪-০-১৮-২, মুস্তাফিজ ৩-০-১৯-১, শরিফুল ৩.৪-০-২৯-৩, মেহেদী ৩-০-১৭-০)।

ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest