সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

বিপুল ব্যবধানে জিতে আবারও মেয়র হওয়ার পথে আইভী

রাজনীতির খবর: রায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৭৩ ভোট। অর্থাৎ আইভী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূরের চেয়ে ৫৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

এদিকে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার আনুষ্ঠানিকভাবে ফল তুলে ধরে জানান, এখন পর্যন্ত পাওয়া ৪৬টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট, আর হাতি প্রতীকে তৈমুর পেয়েছেন ২০ হাজার ১৫২ ভোট।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই।’ অন্যদিকে নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

এছাড়া শেষ মুহূর্তে ভোট দিয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নৌকার জয় হবে।

আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

এদিকে নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও নতুন বই বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও নতুন বই বিতরণ করা হয়েছে।
রবিবার ১৬ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ২০২২ শিক্ষাবর্ষে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে এই প্রথম বার ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি এবং এসএসসি (ভোকেশনাল)
শিক্ষাক্রমে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অত্র কলেজস্থ খেলার মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণে প্রকৌঃ মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা সহ (সরকারি ভাবে) প্রাপ্ত নতুন বই বিতরণ করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও ধর্মিয় আচার আচরণ যথাযথ অনুসরণের তাগিদ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক মোঃ আনিছুর রহমান, মোঃ মাহবুবর রহমান, আব্দুল আলিম, রঞ্জন কুমার সরকার, ধর্মদাস সরকার, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, অজিহার রহমান, মোঃ মাসুদ রানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাচারের সময় পাঁচকেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক
নিজস্ব প্রতিনিধি:
ভারত থেকে চোরাপথে আসা গাঁজা পাচারের সময় সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার থেকে পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

আটককৃতরা হলেন, খুলনা আড়ংঘাটা লেবুতলার মোড় এলাকর রনির বাড়ির ভাড়াটিয়া বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গাজীরহাট এর দৈবজ্ঞ‍্যহাটি গ্রামের সাহেব আলী শিকদার এর ছেলে মাসুম শিকদার(৩৮) ও খুলনা মুজগুনি শিপনের বাড়ির ভাড়াটিয়া গোপালগঞ্জ জেলার -টুংগীপাড়ার সিঙ্গীপাড়া গ্রামের কেরামত আলী সরদারের ছেলে সরদার মেহেদী হাসান দুখু মিয়া (৩৪)।

শনিবার রাত ১১ টারদিকে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা পাঁচকেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করাহয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ গাঁজার একটি চালান পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বাজারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক, এসআই মহাসিন তরফদার, এএসআই মাইনুল ইসলাম, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই  ইমামুল মোল্লাসহ সঙ্গীয় ফোর্সের নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পাঁচকেজি গাঁজা ও পিকাপভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করাহয়েছে। আটক পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো: -ন – ১৫-৯১৯২। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মাদক মামলা নং-৩৪/২২ বলে জানান তিনি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক গোলাম সরোয়ারের ওপর র‌্যাবের নির্যাতন : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি :
মামলা হয়নি, আসামীও নন, তা সত্ত্বেও কেন সাংবাদিক গোলাম সরোয়ারকে জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন চালিয়েছে র‌্যাব এমন প্রশ্ন রেখে সাতক্ষীরার সাংবাদিকরা এই ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

তারা বলেছেন, কোন অপরাধ নয়, কেউ আসামী নয় অথচ একটি তুচ্ছ মারামারির ঘটনায় র‌্যাব কর্মকর্তারা কেন এত উৎসাহী হয়ে এই অঘটন ঘটালেন তা নিয়ে সাংবাদিক মহল প্রতিবাদী হয়ে উঠেছেন। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রথম আলোর কল্যান ব্যানার্জী, সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সহসভাপতি কালিদাস রায়, বর্তমান সাধারন সম্পাদক মোঃ আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী,

সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, দেশটিভির শরীফুল্লাহ্ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, জিটিভির কামরুল হাসান ও মানসিক নির্যাতনের শিকার দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার প্রমুখ সাংবাদিক।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, র‌্যাব-৬ এর কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে মামলা হয়নি এমন এক ঘটনায় কোর্ট চত্ত্বরের কাছ থেকেই মারামারিতে আহত নজরুল ইসলামকে ধরে নিয়ে নির্যাতন করেছে। একই সময় তাকে মোটরসাইকেলে বহনকারী সাংবাদিক গোলাম সরোয়ারকে টানাহেঁচড়া করে তার মোবাইল ও গাড়ির চাবি কেড়ে নিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন করেছে। র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত তুলে ধরে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আইনশৃংখলা বাহিনীর একটি এলিট ফোর্স হিসাবে র‌্যাবের যে সুনাম রয়েছে তা এই সমস্ত অতি উৎসাহী কর্মকর্তাদের জন্য বিনষ্ট হচ্ছে। সাংবাদিকদের ওপর কেন সাতক্ষীরার এই কর্মকর্তার এত রোষানল তা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হিসাবে র‌্যাব তার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্ব বহির্ভূত কোন কর্মকান্ডের ব্যাপারে তাদের এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার ইশতিয়ার হোসাইন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেছেন। এই কর্মসূচী অনুযায়ী কাল রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার ঘোষনা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের বার্ষিক প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ছগীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফফর মন্টু, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করে জনতা ব্যাংক এরিয়া অফিসের পিও মাগফুর রহমান ও আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির নেতৃবৃন্দ। এসময় সিবিএ নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, একরামূল কবির,আব্দুল হান্নান, শেখ আব্দুল গনি প্রমুখ। অনুষ্ঠানে সকল শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কে ওয়াই সি অর্জনের জন্য সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সারখেল কে, আগরদাড়ী শাখার ব্যবস্থাককে সর্বোচ্চ রেমিটেন্স অর্জনের জন্য, অলাভ জনক শাখাকে লাভ জনক শাখায় উন্নীত করণে সেনেরগাতী শাখার ব্যবস্থাপক নাসির উদ্দীন কে, সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী এজিএম রবিউল ইসলামকে এবং এরিয়ায় সর্বোচ্চ লাভ করায় আশাশুনি শাখার ব্যবস্থাপক তপু রায়হানকে ক্রেস্ট প্রদান করা হয়।

১৫.০১.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কোস্টাল ডিজেস্টার হিউম্যানট্রিরিয়ান নেটওয়ার্ক এর সাধারণ সভা ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুন্দরবন ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোস্টাল ডিজেস্টার হিউম্যানট্রিরিয়ান নেটওয়ার্ক এর সভাপতি শাকিলা ইয়াসমিন মেরি।
সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন,

সংগঠনের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার কুমকুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত মল্লিক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, সদস্য জাফর, নজিফা খাতুন, ফরিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে আগামী ১ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ বহিঃধারণকৃত অনুষ্ঠান

কালিগঞ্জ প্রতিনিধিঃ কা‌লিগ‌ঞ্জে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক তারুণ্যের কন্ঠ বহিঃধারণকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শনিবার বেলা ১০টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে তারু‌ণ্যের কণ্ঠ অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং আমার গ্রাম আমার শহর শিরোনামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি,

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লােবর সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক, সরকারি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুল্লাহ, শিশির দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা খানম, শিক্ষার্থী পরমা দাস, ফারিয়া তাবাসসুম তরু, সান্তনা, পাখি, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ বেতার ঢাকার উপস্থাপক ও সংবাদ পাঠক সজীব দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ ও বিষ্ণুপুর প্রতি‌নি‌ধিঃ
“কৃ‌ষিই সমৃ‌দ্ধি” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুকুন্দপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের মা‌ঠে র‌বি/২০২১-২২ অর্থ বছ‌রে স্মল‌হোল্ডার এ‌গ্রিকালচারাল ক‌ম্পি‌টি‌টিভ‌নেস প্রজেক্ট (এসএসিপি) এর অাওতায় বাস্তবা‌য়িত উচ্চ মূ‌ল্যের ফল/সব‌জি ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনু‌ষ্ঠিত হ‌য়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃ‌ষি‌বিদ নুরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা মাহামুদুর রহমা‌নের সঞ্চালনায় মাঠ দিব‌স অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের প‌রিকল্পনা অনু‌বিভা‌গের অ‌তি‌রিক্ত স‌চিব ড. মোঃ অাবদুর রৌফ। শুরু‌তে স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ইকবাল অাহ‌মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের যুগ্ম স‌চিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের উপ-স‌চিব সুজয় চৌধুরী, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রোকনুজ্জামান বা‌প্পি,

সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ভারপ্রাপ্ত কৃষিবিদ ড, মুহাম্মদ আরিফুর রহমান, জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ, ডিটিও এসএম, খা‌লিদ সাইফুল্লাহ, পিএসও, বিএঅার সাতক্ষীরা অা‌রিফ হো‌সেন, শ‌্যামনগর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা এসএম, এনামুল ইসলাম,

বাংলাদেশের সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মিশুক কৃষি উন্নয়ন সমবায় সমিতি আশিক ইকবাল ও কৃষা‌নি জয়‌ন্তি রানী মন্ডল। মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত কৃষক কৃষাণীদের মাঝে প্লাস্টিকের বাস্কেট বিতরণ করা হয়। প্রধান অতিথি এর আগে সাতক্ষীরা সদর উপজেলা, শ্যামনগর উপজেলা ও পরে কালিগঞ্জ উপজেলায় মাঠ দিবস এ কৃষক কৃষাণী দের সাথে মতবিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest