সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

প্রথম আলোর রোজিনা ইসলামের সাথে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

ফ্রি প্রেস অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কক্ষে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল ও আর্টিকেল নাইনটিন এর প্রোগ্রাম এ্যাসোসিয়েট সাবরিনা মমতাজ।
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম নলতার রেডিওতে একটি প্রোগ্রামে আসেন।

সেখানে প্রোগ্রাম শেষে সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে তিনি সন্ধা ৭ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আসেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রথম আলো বন্ধু সভা ও সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের এই মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি,

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো: আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক কামরুল হাসান, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, এসএম আকরামুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জোৎনা দত্ত, প্রথম আলো বন্ধু সভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
আসাদুজ্জামান : : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী পটু (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইদ্রিস আলী পটু ওয়ারিয়া গ্রামে মৃত এলাহী  বক্সের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকালে বাড়ি থেকে ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্য ইদ্রিস আলী বের হয়। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে সজোরে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারপ্রাপ্ত সভাপতির রেজুলেশন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বিবিসি’র

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে (২৩ বঙ্গবন্ধু এভিনিউ নতুন ভবন) অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাশ, সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, স্বেচ্ছাসেবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ,

জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেএম আযম খসরু ও সহ-সভাপতি সাহাবুদ্দিন মিয়াসহ জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দ। জরুরি সভায় বাহাউদ্দীন নাসিম বলেন, ‘দলের চেইন অব-কমান্ড না মেনে বিভাজন সৃষ্টি করতে কেউ সাংগঠনিক বিষয়ে অপ-প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তাছাড়া সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের নামে বিগত সময়ে অনুষ্ঠিত যে বর্ধিত সভা দেখানো হয়েছে তা সম্পুর্ন অবৈধ এবং অগঠনতান্ত্রিক’।

এ বিষয়ে সভাপতি নূর কুতুব আলম মান্না বলেন, এই জঘন্য কাজ যে করেছে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া বিগত ০১/০২/২২ তারিখের কেন্দ্রীয় কমিটির যে মিটিংএ বাহাউদ্দীন নাসিম মহোদয়ের উপস্থিতিতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে যে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। পরে ০৩/০২/২০২২ তারিখে কার্যনির্বাহী মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন, বাহাউদ্দীন নাসিম। অথচ সেই মিটিংয়ের রেজুলেশন অফিশিয়ালী প্রকাশ করা করা হয়নি।

পরবর্তী নতুন অফিস ভবন উদ্বোধনের বিষয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তবে একটি কুচক্রী মহল পুরনো (আনুমানিক ৪ আগের) রেজুলেশন চুরি করে বানোয়াট (যদিও মিথ্যা প্রচার চালানো রেজুলেশনে পুর্বের কমিটি পুনঃবহালের কোন কথা উল্লেখ নেই) তথ্যসহ সাতক্ষীরায় প্রচার-প্রচারণা চালিয়ে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করে। যা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। ইতোপূর্বে আমরা সে বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ওয়াস সেবা সংক্রান্ত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাতে পৌরসভার ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস সেবা সংক্রান্ত জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। কর্মশালায় কনজুমার গ্রুপ গঠন ও পরিচালনার গাইড, জেন্ডার সমতা ও জেন্ডার সমতা কেন ওয়াস সেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ,

সমতার মাধ্যমে ওয়াস সেবা প্রাপ্তির ক্ষেত্রে কনজুমার গ্রুপের ভূমিকা কী হতে পারে, জেন্ডার সমতা তৈরীর সম্ভাব্য বাঁধাসমুহ কী হতে পারে এবং বাঁধা সমুহ দুর করার উপায় সমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া পানি, স্যানিটেশন, ও হাইজিন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কনজুমার গ্রুপ উদ্যোক্তা ও সামাজিকভাবে পিছিয়ে পড়াদের মধ্যে কিভাবে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

সর্বোপরি সামাজিক অন্তর্ভুক্তিকরণে ওয়াস কনজুমার গ্রুপের কাজের ক্ষেত্রে বাঁধা বা চ্যালেঞ্জসমুহ কী হতে পারে ও বাঁধা বা চ্যালেঞ্জ সমুহ দূর করার কৌশল নিয়ে দিনব্যাপি কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে তিলোকা রানী, প্রভাতী রায়, পূজা দত্ত, পিংকী রানী দাশ, হোসনেআরা, মারিয়া সুলতানা, চম্পা রানী দাস, ফাতেমা খাতুন, তাইয়্যেবা, মায়া রানী রায়, আফরোজা, সাদিয়া সাবরিন, ও রীমা খাতুন। অন্যান্যদের মধ্যে সাংবাদিক বেলাল হোসেন ও ক্যামেরাম্যান অমিত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এন জেড ফাউন্ডেশন এর স্যানিটেশন উপকরণ বিতরণ

এন জেড ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও স্যানিটেশন উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা অর্থায়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভার কাটিয়া ঝুটিতলা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন জেড ফাউন্ডেশন এর সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।

এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মনজুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন কাজিরহাট কলেজের অধ্যাপক ইদ্রিস আলী। এসময় এলাকার ১৫ টি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন পূর্বক চাবি হস্তান্তর এবং স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র কার্যক্রম তত্ত্বাবধান করেন এনজিও ফাউন্ডেশন এর কর্মকর্তা ইব্রাহিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ২৭ বছরে গরিব ভ্যানচালকের নামে ৬২ মামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২৭ বছরে ৬২টি মামলার আসামী হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের সিরাজ উদ্দীন মোড়লের ছেলে অসহায় গরীব ভ্যানচালক জাকাত আলী। সবগুলো মামলাই প্রতিপক্ষের সাজানো এবং হয়রানীমূলক।

প্রত্যেকটি মামলা থেকে রেহাই পেলেও এবার প্রতিপক্ষের হামলা থেকে রেহাই মেলেনি জাকাত আলীর।

প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় হুমকির মুখে রয়েছেন তিনি। জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে পথে ঘুরছেন গরীব অসহায় ভ্যানচালক জাকাত আলী।
জাকাত আলী জানান, ২৭ বছর আগে প্রতিপক্ষ একই গ্রামের মরহুম ইনছার আলী মোড়লের ছেলে মনিরুজ্জামান, আব্দুল মজিদ মোড়ল ও আব্দুল হাকিম মুন্সির ছেলে সিরাজুল মুন্সিগংয়ের জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের এক পর্যায়ে জাকাত আলীর তিনটি গরু বিষ প্রয়োগে হত্যা করে ধরা পড়েছিল মনিরুজ্জামানগং। তৎকালীন ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে শালিসী মিমাংসা করে মনিরুজ্জামানদের জরিমানাও করেছিলেন। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে জাকাত আলীকে দেওয়ার কথা থাকলেও তা দেয়নি মনিরুজ্জামানগং। এরপর শুরু হয় শত্রুতা। নিজের ঘরে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয় জাকাত আলীকে। কিন্তু মনিরুজ্জামানদের অভিযোগ ধোপে টেকেনি।

মামলা থেকে অব্যাহতি পান গরীব ভ্যান চালক জাকাত আলী। এরপর জমি নিয়ে একেরপর হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জাকাত আলীকে সর্বশান্ত করে ফেলে প্রতিপক্ষ মনিরুজ্জামানগং। সর্বশেষ একফালি পথ নিয়ে পূর্বশত্রতার জেরে হামলা চালিয়ে জাকাত আলী ও তার স্ত্রীকে বেদম পিটিয়ে আহত করা হয়। ছিনিয়ে নেওয়া হয় টাকাপয়সা ও অন্যান্য জিনিসপত্র। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে।

মামলা নং ০২, তারিখ ০২-০২-২০২২ খি:। মামলার পর আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে জাকাত আলীকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। যদিও অসহায় জাকাত আলী তালা থানায় জীবনের নিরাপত্তা দাবি করে ৫৪৬ নং জিডি করেছেন। কিন্তু তাতেও তিনি স্বস্তিতে নেই। প্রতিনিয়ত হুমকির মধ্যে রয়েছেন তিনি। বাড়ি ছেড়ে তিনি পথে পথে ঘুরছেন। রাত কাটছে তার আত্মীয়-স্বজনের বাড়িতে।
এ বিষয়ে মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাড়ির সামনে একটি রাস্তার সীমানা নিয়ে জাকাত আলীসহ গ্রামবাসির সাথে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। মারামারি বিষয়ে তিনি অস্বীকার না করেই বলেন আমার বাড়ির সীমানা প্রাচির ভেঙে দেওয়ার কারণে মারামারি হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই ফারুক হোসেন বলেন, ঘটনার পর মামলা হলে কয়েকবার সরেজমিনে গিয়েছি। উভয়পক্ষের বক্তব্য শুনেছি। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, পথ নিয়ে দির্ঘদিন ধরে জেঠুয়া গ্রামের মানুষের সাথে মনিরুজ্জামানগংদের বিরোধ চলছে। রাস্তার সীমানা নিয়ে এবং পূর্বশত্রুতার জের ধরে জাকাত আলী ও তার স্ত্রীকে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিশোরীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহরের নি¤œ আয়ের পরিবারের কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আশার আলো কিশোরী সংগঠন আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান এবং যুব সংগঠক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। স্বাবলম্বী হতে হবে।

কর্মশালায় আশার আলো কিশোরী সংগঠনের ১৫ জন সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ণিমা দাসী। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেনে জরুরি অবস্থা জারি

বিদেশের খবর: রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।। আগামী এক মাস এই জরুরি অবস্থা বহাল থাকতে পারে বলে জোনিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্সিলের এক বৈঠকের পর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ বলেন- দোনেৎস্ক ও লুহানস্ক ব্যতীত সব অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হবে। ওই দুটি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ইতোমধ্যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। তবে, এই উদ্যোগ অবশ্যই ইউক্রেনের সংসদে অনুমোদিত হতে হবে।

এদিকে ইউক্রেন সীমান্তের কাছে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest