সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifsষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt ist

মানবতার সেবায় কাজ করে যাচ্ছে পুনাক – সাতক্ষীরায় পুনাক সভানেত্রী জীশান মীর্জা

আসাদুজ্জামান : পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী ও পুলিশ মহাপরিদর্শকের স্ত্রীর জীশান মীর্জা বলেছেন, পুলিশ এবং পুনাক একই সূত্রে গাথা। ১৯৮৬ সালের ৭ মার্চ পুনাক প্রতিষ্ঠার পর থেকে আজও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।

পুনাক পুলিশের পারিবারিক সংগঠনে হলেও বিভিন্ন সময়ে অসুস্থ্য ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
সুন্দরবন এলাকায় বসবাসরত অগনিত বাঘবিধবাদের আয়বর্ধক কর্মসংস্থান, তাদেরকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে পুনাক। উপকূলীয় এলাকায় গর্ভধারিনী মায়েদের সন্তান প্রসবের সহায়তার জন্য সেখানে ৩০ ধাত্রীর মাঝে চিকিৎসা উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে। একইসাথে সুন্দরবনের মধু এবং কেওড়ার আচার তৈরীর মাধ্যমে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে তিনি আরো জানান।
রবিবার বেলা ১১ টায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের টাইগার পয়েন্ট চত্বরে বাঘবিধবা নারীদের খাদ্যসামগ্রী ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে এ সব কথা বলেন।
সাতক্ষীরা জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, পুনাকের সহ-সভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, পুনক নেত্রী তৌহিদা ইসলাম নুপুর, ওয়াহিদা ওয়াহাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মেহের আফরোজ প্রমুখ।
এর আগে তিনি দাতিনা খালী এলাকায় সুপেয় পানির জন্য গভীর নলকুপের উদ্বোধন করেন ও বৃক্ষরোপন করেন। পরে তিনি সদ্য উদ্বোধনকৃত জেলা পুলিশের রিভারভিউঘাট পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋতুপর্ণা সপরিবার করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক: এবার টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন।

শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে এসে ঠাণ্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে।পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের করোনা পজিটিভ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা জানিয়েছেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিলেন। এ সময় তার ঠাণ্ডা লাগে।পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে।তবে আমার শাশুড়ির সংক্রমণে আক্রান্ত হয়নি। তাকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির উপর তলায় আইসোলেশনে আছি।

এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

সম্প্রতি টালিউডপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত এবং শ্রীলেখা করোনায় আক্রান্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এর ক’দিন পর মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়। মিথিলাও এখন করোনায় আক্রান্ত হয়ে পড়লেন।

শুক্রবার (৭ জানুয়ারি) তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন এই তারকা। ফলে পরিবারের সবাই এখন ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মিথিলা বলেন ,‘কয়েক দিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন নেগেটিভ এসেছিল। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, অল্প কাশি ও ঠাণ্ডা আছে। এছাড়া তিনি আর কোনো সমস্যা অনুভব করছেন না। স্বামী-সন্তান এখন বেশ ভালো আছে। তাদের জ্বর নেই। বর্তমানে তারা সবাই কলকাতায় সৃজিতের বাড়িতেই আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এক নারীর জাল স্বাক্ষর করে ১১ লাখ ৯০ হাজার টাকা আতœসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সোনালী ব্যাংক সাতক্ষীরার শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) আব্দুল জলিল কর্তৃক শহরের মেহেদীবাগ রসুলপুর গ্রামে মজিবর
রহমানের স্ত্রী মোমেনা খাতুনের জাল স্বাক্ষর করে তার হিসাব থেকে সর্বমোট ১১ লাখ ৯০ হাজার ৬০ টাকা উত্তোলন করে তা আতœসাতের প্রতিবাদে ও টাকা ফেরত
দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী
মোমেনা খাতুন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী সাতক্ষীরা সোনালী ব্যাংকে
পিয়ন পদে চাকরি করতেন। সেই সুবাদে একই ব্যাংকে ওই সময় চাকুরীরতকালীন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) আব্দুল জলিলের সাথে তার সুসম্পর্ক
গড়ে ওঠে। আর এই সুসম্পর্কের জেরে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় আমার নিজ নামীয় মোমেনা ডেইরি ফার্মের ২৮১৮৩০২০০০৯৭২নং একটি চেক বই আব্দুল জলিল এর
নিকট গচ্ছিত রাখি। অথচ তিনি আমার গচ্ছিত আমানত খেয়ানত করেন। তিনি জাল
স্বাক্ষর করে আমার নিজ নামীয় ওই চেক বই থেকে গত ১০-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০১ নং চেক হতে ৬ লাখ টাকা, ২৮১৮৩০০১৮০২ নং চেকের পাতা থেকে ১০ হাজার টাকা, গত ১৩-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০৩ নং চেক হতে ৭৫ হাজার টাকা, গত ১৪-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০৪ নং চেক থেকে ২ হাজার টাকা, গত ১৫-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০৫ নং চেক থেকে ১ লাখ ৩ হাজার ৫৬০ টাকা, গত
২০-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০৬ নং চেক হতে এক হাজার ৫০০ টাকা, গত
২৩-১১-২০১৬ তারিখে ২৮১৮৩০০১৮০৭ নং চেক হতে ১ লাখ টাকা ও গত ৩১-০৮-২০১৭ তারিখে ২৮১৮৩০০১৮১০ নং চেক হতে ২ লাখ ৯৮ হাজার টাকাসহ সর্বমোট ১১ লাখ
৯০হাজার ৬০ টাকা তুলে নিয়ে তা সম্পূর্ণ আতœসাৎ করেন। একপর্যায়ে আমি ব্যাংকে গিয়ে দেখি আমার একাউন্টে কোন টাকা নেই। তখন আমি উল্লিখিত বিষয়
প্রতারক আব্দুল জলিলকে জানালে তিনি সঠিক কোন জবাব না দিয়ে তালবাহানা শুরু
করেন। এ ব্যাপারে আমি সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস খুলনার জি.এম বরাবর
গত ২৮/১১/২০২১ ইং তারিখে এ ঘটনা প্রতিকার দাবি করে একটি আবেদন করি। কিন্তু আজও কোন ন্যায় বিচার পাইনি। আব্দুল জলিল বিভিন্ন সময়ে বিভন্ন
মারফতে ও লোক দিয়ে আমাকে প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। বর্তমানে আমি
নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন, আমি ন্যায় বিচার পাওয়ার জন্য যখনই ব্যাংক কর্তৃপক্ষের স্মরণাপন্ন হয়েছি ঠিক তখনিই তার কাছে থাকা আমার দুটি চেকে জাল স্বাক্ষর করে একটি কালিগঞ্জের কোমরপুর গ্রামের নিরঞ্জন কর্মকারের ছেলে সম্ভুচরণ
কর্মকার দিয়ে ১০ লাখ টাকার ও অপরটি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আকতার আলীর স্ত্রী জেসমিন খাতুনকে দিয়ে আদালতে আমার বিরুদ্ধে আরো ৮ লাখ টাকার দুটি চেক ডিজঅনার  মামলা দায়ের করেন। এভাবে আব্দুল জলিল প্রতারণা ও
দুর্নীতির মাধমে আমাকে সর্বশান্ত করেছেন। আমি বর্তমানে আমার স্বামী ও  সন্তানদের নিয়ে পথে বসার উপক্রম হয়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় নিজকে একজন অসহায় নারী দাবী করে প্রতারক আব্দুল জলিলের হাত থেকে তার টাকা ফেরতসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইন প্রয়োগকারী সংস্থার অঅশু
হস্তক্ষেপ কামনা করেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি ২২ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন স্বাক্ষরিত একপত্রে এ্যাড. মো: আকবর আলী আহবায়ক ও এ্যাড. শেখ আলমগীর আশরাফ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন,এড. নুরুল আমিন, এড. আবু সাঈদ রাজা, এড. জি এম ফিরোজ আহমেদ, এড. শেখ আমিনুল ইসলাম, এড. শেখ ইজেএম হাসিব, এড. মো: সিরাজুল ইসলাম-৫, এড. জাহাঙ্গীর আলম, সদস্য আবুল হাসান, এড. রফিকুল ইসলাম, এড. গোলাম মোস্তফা, এড. এস এম সালাউদ্দীন, এড. আব্দুল জলিল-৩, এড. লুৎফুননেছা রুবি, এড. জি এম জাকির হায়দার, এড. এস এম আজিজুল হক, এড. শেখ আলাউদ্দিন, মো: ইমরান কবির সজিব, মো: আরব আলী, মো: রনি হোসেন, মো: আবুল বাশার, কাজী জাহাঙ্গীর আলম, মো: রাশেদ আহমেদ, আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী, বিল্লাল হোসেন, কৃষ্ণপদ দাস, এড. রেজাউল ইসলাম, সিরাজুস সালেকিন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবা‌দিক পার‌ভেজ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ (সদর) প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পানিয়া গ্রাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহের কাজে বের হ‌য়ে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের হাজামপাড়া নামক এলাকায় পৌছা‌লে ইঞ্জিনভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হয় সে। সড়ক দূর্ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে। এবং ডান পায়ের হাটু, বাম হাতের কবজি ও মাথায় আঘাত লে‌গে‌ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থে‌কে দ্রুত তাকে উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভা‌গে নি‌য়ে অা‌সে। এসময় উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান ও অাবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ গোলাম মোস্তফা চি‌কিৎসা দেয়।

তার অবস্থার উন্নতি না হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এসময় সহকর্মীবৃন্দ ও পরিবারের সদস্যরা সা‌থে ছি‌লেন। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন আছে। এদিকে, মাসুদ পারভেজ ক্যাপ্টেন সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ার খবর পেয়ে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা দ্রুত হাসপাতালে যে‌য়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সমাজের পিছিয়ে পড়া অসহায় নারীদের সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য উল্লেখ করে পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘আমাদের কাজ প্রতিবন্ধী, দরিদ্র, তৃতীয় লিঙ্গের সদস্য, রোগগ্রস্থ নারী সহ সকলকে মানবিক সেবা প্রদান। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেওয়াও আমাদের লক্ষ্য’।
শনিবার বিকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুনাক’ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী ও আইজিপির স্ত্রী জীশান মীর্জা এসবকথা বলেন।
তিনি বলেন, করোনাকালে আমরা সেবা দিয়েছি। বিভিন্ন স্থানে চিকিৎসার অভাবে পড়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা করিয়ে যাচ্ছি। এমনকি তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছে। বন্যপ্রানী ও পশুপাখি সংরক্ষনে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়াও সুন্দরবন কেন্দ্রিক কর্মজীবি নারীদের সহায়তাও আমাদের কার্যক্রমের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, সুন্দরবন এলাকায় বসবাসরত অগনিত বাঘবিধবাদের আয়বর্ধক কর্মসংস্থান, তাদেরকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগও রয়েছে আমাদের। উপকূলীয় এলাকায় গর্ভধারিনী মায়েদের সন্তান প্রসবের সহায়তার জন্য সেখানে ধাত্রী প্রশিক্ষন এবং ওষুধপত্র এবং চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করা হবে। একইসাথে সুন্দরবনের মধু এবং কেওড়ার আচার তৈরীর মাধ্যমে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুনকের সহ-সভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, তৌহিদা ইসলাম নুপুর, ওয়াহিদা ওয়াহাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মেহর আফরোজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী জীশান মীর্জার মা লুৎফুন্নেছা হক ও অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুনাক সভানেত্রী। পরে তিনি শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় নিয়মিত মামলায় আটক – ০১

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানায় নিয়মিত মামলার ১ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৮/০১/২০২১ তারিখ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার পারুলিয়া ইউপি এলাকা থেকে আসামী রুবেল হোসেন (২৭),

পিতা- আব্দুল মান্নান, প্রযত্নে- শ্বশুর নয়ন কবিরাজ, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। তাকে ইং-০৮/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest