সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দোয়া

প্রেস বিজ্ঞপ্তি : ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার বিকাল বাদ আছর পার্ক জামে মসজিদে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, ছাত্রনেতা জুবায়ের, রিপন,সানজির, শাহিন, ইকবাল, রিয়াজ প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে কা‌লিগ‌ঞ্জে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হ‌য়ে‌ছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপ‌জেলা প্রশাস‌নের প‌ক্ষে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলামের নেতৃ‌ত্বে বি‌ভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে পু‌লিশ প্রশাস‌নের প‌ক্ষে কা‌লিগঞ্জ সা‌র্কে‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আমিনুর রহমান ও থানার অ‌ফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সহ পু‌লিশ বা‌হিনীর সদস‌্যরা। আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপ‌জেলা আ’লী‌গের প‌ক্ষে সভাপ‌তি মাস্টার ন‌রিম আলী মু‌ন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হো‌সেন ছোটসহ দলীয় নেতা-কর্মী। মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কিমসহ বীর মু‌ক্তি‌যোদ্ধাগন। প্রেসক্লা‌বের প‌ক্ষে সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদকের নেতৃ‌ত্বে অন‌্যান‌্য সাংবা‌দিকবৃন্দ। পরে কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, তরুণ লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারি এনজিও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনা‌রের বেদী‌তে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলাম,

থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার ও ইউ‌পি চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কিম, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার ন‌রিম আলী মু‌ন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হো‌সেন ছোট প্রমুখ। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

সকাল সা‌ড়ে ৯টায় উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে ও শিল্পকলা একা‌ডে‌মির সহ‌যো‌গিতায় মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কম‌প্লেক্স ভবন মিলনায়ত‌নে আলোচনা সভা সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ. ম. রুহুল হক, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রোকনুজ্জামান বাপ্পী, বি‌শিষ্ঠ সা‌হি‌ত্যিক ও প্রবা‌ন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী আজিজুর রহমান, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কিম, মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সোহরাওয়ার্দী পার্ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রা‌হিম। আলোচনা সভা শে‌ষে বিজয়ীদের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে

এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম, এএসআই (নিঃ) তপন কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত কিনা মিস্ত্রির ছেলে কবিরুল ইসলাম (কবির) (৩৬) ও গফুর মোড়লের ছেলে বকুল মোড়ল (৪০)কে আশাশুনি বাজারের কবিরের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ১২ বতল ফেনসিডিলসহ

হাতেনাতে আটক করেন। এসংক্রান্তে থানায় নিয়মিত মামলা নং-১৩(২)/২০২২ রুজু করা হয়। আটককৃত আসামীদেরকে বিচারার্থে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের জয়াখালীতে আদালতের নির্দেশ অমান্য করে ২১ বছর পূর্বে ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নির্মাণ চেষ্টা এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন,

শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহছান আলী মল্লিকের পুত্র গ্রাম্য চিকিৎসক আশরাফুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমি বিগত ২০০০ সালে জে এল নং-৭৫, এস এ খতিয়ান নং ১/১০৪৩, এস এ দাগ নাং- ৭৮৫, ডি,পি খতিয়ান ৪৭৭৬ ,৭২০৫ কোবলা দলিল মূলে ১ শতক এবং ৪৮৭ নং রেজি কোবলা দলিল মূলে ৭ শতক সম্পত্তি ক্রয় করি। এরপর ৮ শতক সম্পত্তি রেকর্ড প্রস্তুতসহ খানজা দাখিলাসহ সকল প্রকার কাগজপত্র তৈরি করে সেখানে একটি দোকানঘর নির্মাণ করে ঔষধের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি জরাজীর্ণ হয়ে পড়লে তার সংস্কারের উদ্যোগ গ্রহণ করি।

গত ২৫ জুন ২০২১ তারিখ থেকে বৈশখালী গ্রামের আব্দুল কাদের মোড়লের পুত্র মোকারাম হোসেন মোকা বাহিনী অবৈধভাবে উক্ত সম্পত্তি দখলের ষড়যন্ত্র শুরু করে। সেখানে আমার দোকানে সংস্কার কাজে বাধা দেওয়াসহ লুটপাট, অগ্নি সংযোগ খুন জখমের হুমকি প্রদর্শন করতে থাকে। এঘটনায় আমি উপায়ন্তর হয়ে শ্যামনগর সহকারী জজ আদালতে দেং ৪১৬/২১ (শ্যাম:) মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত বিবাদী অর্থ্যাৎ মোকারত হোসেন মোকা বাহিনীকে অন্তবর্তী কালিন নিষেধাজ্ঞা আদেশ দ্বারা বারিত করা হইল মর্মে আদেশ দেন। কিন্তু মোকা আদালতের সে নির্দেশের তোয়াক্কা না করে ১৭ ফেব্রুয়ারি ২০ তারিখে ভাড়াটিয়া লোকজন নিয়ে রাতের আধারে একটি টল দোকান বসায়। পরবর্তীতে নিজেরাই টল দোকানে আগুন লাগিয়ে আমার, আমার পরিবার এবং অসহায় মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। অথচ ঘটনাস্থল থেকে আমার বাড়ী প্রায় ৬কিলোমিটার দুরে। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুরে ভাড়াটিয়া বহিরাগত লোকজন নিয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে দখলের চেস্টা করে। উল্লেখিত মোকারাম হোসেন মোকা অবৈধ লোভ লাভের বশবর্তী হয়ে উক্ত ৩ শতক জয়গা দখলের চক্রান্ত শুরু করেছে। আমি ওই যবর দখল চেষ্টাকারী মোকারাম হোসেন মোকার ষড়যন্ত্র দিশেহারা হয়ে পড়েছি। সে আইন আদালত কিছু মানে না। সম্পূর্ণ গায়ের জোরে উক্ত সম্পত্তি দখল করতে চায়। তিনি মোকা বাহিনীর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শহিদ মিনারে ছাত্রলীগ নেতাকে মারপিটের অভিযোগ

শিক্ষাঙ্গন: আহত ছাত্রলীগ নেতা মো. এহসানুল হক ইয়াসির ও ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এক ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই সংগঠনের নেত্রী বেনজীর হোসেন নিশির বিরুদ্ধে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বেনজীর হোসেন নিশি।

অভিযুক্ত নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। আর আহত মো. এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী তিনি।

ইয়াসির জাগো নিউজকে বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে আমরা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে যাই। সেখানে যাওয়ার সময় আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এসময় হঠাৎ করে বেনজীর হোসেন নিশি এসে তার মোবাইল দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা পরিচিতরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে দেওয়া হয় চিকিৎসা। তিন-চারটি সেলাই লেগেছে আমার।

তিনি বলেন, এখন আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। কথা বলতে কষ্ট হচ্ছে আমার। এ ঘটনার বিচার দাবি করছি।

তবে ইয়াসিরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বেনজীর হোসেন নিশি। তিনি জাগো নিউজকে বলেন, শহীদ মিনারে কারো সঙ্গে আমার বিবাদ হয়নি। মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আমার নামে। আমি শুধু জেনেছি, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কে বা কারা শ্লীলতাহানি করছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সংসদের সভা। কিন্তু শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে রক্তাক্তের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আগেও আরেক নারী নেত্রীকে মারধর করেন। তার বিরুদ্ধে যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকে এ ঘটনা ঘটতো না। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

jagonews24

মারধরের কথা শুনে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কেউ যদি এটার সঙ্গে জড়িত থাকে, তাহলে তা আরও বড় দুঃখের বিষয়। এর আগেও একজন ছাত্রলীগ নেত্রীকে মারধরের ঘটনা সাংগঠনিকভাবে সুরাহা হয়নি। পরে এটি আদালত পর্যন্ত গড়ায়। যারা এসব সংগঠনবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এর আগেও কয়েকজনকে মারধর ও অসদাচরণের অভিযোগ রয়েছে। শাস্তি না হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। তার এসব কর্মকাণ্ড প্রমাণ করে সংগঠনে শৃঙ্খলা নেই।

এসব বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তন্বী নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে বেনজীর হোসেন নিশির বিরুদ্ধে। এ অভিযোগে আদলতে মামলাও হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করে সেই মামলার। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত এই ছাত্রলীগ নেত্রীসহ তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। সেই মামলা এখনো চলমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পামাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আবু সেলিম, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, সদস্য হাই বাবুসহ জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী , শ্যামনগর, প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ৭টায় শ্যামনগর উপজেলা চত্বরের সামনে থেকে প্রভাত ফেরীর মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালপুর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি স,ম রেজাউল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন,
সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইন, যুবলীগ নেতা ডিএম আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকি, সুশান্ত চক্রবর্তী, ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ মহান একুশের এমনই প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম,
ম্যানেজিং কমিটির সদস্য রবিন্দ্র কর্মকার, সদস্য নজরউদ্দিন সরদার, আব্দুল হামিদ বাবু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, হাফিজুল ইসলাম, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, আজহারুল ইসলাম,
কনক চন্দ্র ঘোষ, মৃনাল বিশ্বাস, ভৈরব পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন নাহার, আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক-কর্মচারি পরিষদ, ছাত্রী সংসদ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এসএম শহীদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম।  প্রেসবিজ্ঞপ্তি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest