সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifsষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt ist

সাতক্ষীরায় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মারপিট এবং সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউপিতে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না দেওয়া, মারপিট এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের হুমকিসহ সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেক।

লিখিত অভিযোগে তিনি বলেন, ৫ জানুয়ারী ২২ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড. জি এম শোকর আলীর কাছে পরাজিত হই। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। কিন্তু দু:খ জনক বিষয় হলো নির্বাচনে আমার পক্ষে যারা কাজ করেছিলেন নির্বাচনের পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না।
অনেকই ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারছে না। নির্বাচন পরবর্তীতে সহিংতায় উত্তেজিত হয়ে পড়েছে ইউনিয়নটি। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে নির্বাচনের পরের দিন ধুমঘাট এলাকার মনিন্দ্র মন্ডলকে মারপিট করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর পক্ষের লোক খোকন সরদার। এছাড়া বংশীপুর গ্রামের চাল ব্যবসায় আমজাদ আলী ও শুকুর আলীর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দিচ্ছে না চেয়ারম্যানের লোক ফিরোজ, হালিম, শহিদুল ও আলমগীরসহ কতিপয় ব্যক্তি। এছাড়া ৭জানুয়ারি ধুমঘাট এলাকার বেলালকে পিটিয়ে জখম করে চেয়ারম্যানের পক্ষের সমর্থক আ: জলিল, আ:রহিম এবং ওমর ফারুকসহ কতিপয় ব্যক্তি। ৮জানুয়ারি চেয়ারম্যানের কর্মী ফিরোজ, নুরুল ও হোসেন বংশীপুর গ্রামের রফিকুল হাজীকে মারপিট করে অপমানিত করে। আমার নিজের ভাই আ: হালিম তার ঔষধের দোকানও খুলতে পারছে না ওই সকল হিং¯্র প্রকৃতির ব্যক্তির কারণে। তারা প্রতিনিয়ত খুন জখমসহ নানান হুমকি – ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। আমার কর্মী সমর্থকদের অনেকই ইতোমধ্যে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন ওই সব ব্যক্তিদের হুমকি-ধামকি এবং মারপিটের কারনে। নির্বাচনে একজন জিতবে একজন হারবে। কিন্তু তাই বলে পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করার অপরাধে তাদের মারপিট করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, খুন জখমের হুমকি দিতে হবে। এটি কিভাবে হতে পারে। এবিষয় নিয়ে নির্বাচিত চেয়ারম্যানের সাথেও কথা বলেছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিলেও এখনো কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমার কর্মী সমর্থকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কর্মী সমর্থকদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক হয়েও দুটি মাদ্রাসার সভাপতি আ: মান্নান!

নিজস্ব প্রতিনিধি :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও দুটি মাদ্রাসার সভাপতি তিনি। অভিযোগ রয়েছে এ সুযোগ কাজে লাগিয়ে দুই প্রতিষ্ঠান হতে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
এ অভিযোগ শ্যামনগর সরকারি হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে।
সাতক্ষীরা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে গেলেই সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হবে। কিন্তু আব্দুল মান্নান কোন দপ্তর থেকে অনুমতি নিয়েছেন সেটি জানেন না জেলা শিক্ষা অফিসারও। তারপরও আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও কাশিমাড়ী মহিলা মাদ্রাসার এডহক কমিটির সভাপতি তিনি। এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও তিনিই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল মান্নান একজন নিকট আতœীয়ের সুনজরের কারনে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও দুটি মাদ্রাসার সভাপতি হয়েছেন। মাদ্রাসা দুটির মধ্যে শ্যামনগরের ঐতিহ্যবাহী জয়নগর সিনিয়র মাদ্রাসা এবং কাশিমাড়ী মহিলা দাখিল মাদ্রাসা। সভাপতির পদ হাতিয়ে এ পর্যন্ত ৪ চার উপাধ্যক্ষ নিয়োগ নিয়ে দিয়েছেন জয়নগর সিনিয়র মাদ্রাসায়। জনশ্রুতি আছে এসব নিয়োগে তিনি হাতিয়েছেন কয়েক লক্ষাধিক টাকা। প্রভাব খাটিয়ে নিজের ভাই আব্দুল হান্নানকেও অফিস সহকারী পদে চাকুরি দিয়েছেন।
এছাড়া গত ২৮ অক্টোবর ২০২১ তারিখ শুক্রবার জয়নগর সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের জন্য পাতানো নিয়োগ বোর্ড সম্পন্নের পায়তারাও করেন। কিন্তু অধ্যক্ষ পদে নিয়োগের চেষ্টাকারী ওই শিক্ষক মাও: তয়ৈবুর রহমানের বিরুদ্ধে ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর গায়েবানা জানাযা নামাজে ইমামতি করার অভিযোগ রয়েছে। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসায় সেই নিয়োগ স্থগিত করতে বাধ্য হন তিনি। এর পর বিষয়টি কিভাবে গোয়েন্দা সংস্থার কানে গেল তা নিয়েও প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীদের গাল মন্দ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক -কর্মচারীরা জানিয়েছেন।
তারা আব্দুল মান্নানের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে শ্যামনগর সরকারি হরিচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাশিমাড়ী মহিলা মাদ্রাসা এবং জয়নরগর আমিনিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এটার বৈধতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি কর্তৃপক্ষের কাছে শোনেন।
এবিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন সরকারি স্কুলের শিক্ষক উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। তবে অনুমতি থাকলে পারবেন। মান্নান সাহেব অনুমতি নিয়েছেন কি আমার জানা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে ফের শীত জেঁকে বসতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথারীতি উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলা ১০ ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা শনিবার ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, আবহাওয়াবিদদের সূত্রে জানা গেছে দেশের দিকে মাঝারি শক্তিসম্পন্ন বৃষ্টিবলয় পরশ ধেঁয়ে আসছে। এটি একটি পূর্ণাঙ্গ শীতকালীন মাঝারি শক্তিসম্পন্ন বৃষ্টিবলয়। সম্ভাব্য সময়সীমা ১১ ই জানুয়ারি হতে ১৫ ই জানুয়ারি ২০২২ এর ভেতরে। পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের সকল স্থানে হতে পারে। পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় হওয়ায় পরশ চলাকালীন সময় দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর সবচেয়ে বেশি প্রভাব খুলনা বিভাগের অনেক এলাকা ও দেশের উপকূলসহ চট্টগ্রাম বিভাগে পড়বে। এসব অঞ্চলে ৪০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, বিভাগের অনেক এলাকায় ২০ থেকে ৬০ মিলিমিটার এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগ ৫ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একটি পশ্চিমা লঘুচাপ ভারতের উপর দিয়ে বাংলাদেশের দিকে আসছে, এবং একইসাথে বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে, এর ফলে এই বৃষ্টিবলয় পরশ আসছে। পরশ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে এবং বেশি আক্রান্ত স্থানে একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।
পরশ চলাকালীন সময়ে দেশের উপর কোন শৈত্যপ্রবাহ থাকবে না। তবে পরশ চলে যাবার পর পুনরায় দেশের কিছু এলাকা মৃদু শৈত্যপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়েতে ভারতীয় নতুন প্রজন্মের আগ্রহ কম: সমীক্ষা

বিদেশের খবর: সমাজ বদলে সব সময়ই অগ্রণী ভূমিকা নেয় যুবসমাজ। সমাজ যত আধুনিক হচ্ছে ততই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণও।

সম্প্রতি বিয়ে নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষা বলছে বিবাহ নয়, নতুন প্রজন্মের কাছে অনেক বেশি পছন্দ সহবাস। খবর আনন্দবাজার পত্রিকার।

অনলাইন ওই ডেটিং সংস্থার সমীক্ষা অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি নারী-পুরুষের মধ্যে ৬৩ শতাংশই নিজের সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী।

তাদের দাবি, ভবিষ্যতে যদি বিবাহিত জীবন কাটাতেই হয় তবে এই সহবাস একে অপরকে বুঝে নিতেও সাহায্য করবে। অন্যদিকে তিরিশের বেশি বয়সি প্রায় ৫৫ শতাংশ ব্যক্তি আগ্রহী বিবাহে।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৩০ বছরের কম বয়সি ব্যক্তিদের মধ্যে কেবল ২৮ শতাংশ মানুষ মনে করেন বিয়ের আগে সহবাস নয়।

সমীক্ষার তথ্য বলছে, ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, সহবাস নিজেদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। শতকরা ৬৯ জনের মতে যে কোনও সম্পর্ক থেকে বেরোনোই মানসিকভাবে বিপর্যস্ত করে মানুষকে।

ফলে বিবাহবিচ্ছেদের পরের আইনি জটিলতা ও টানাপড়েনের ধকল সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। আবার সামাজিকভাবেও এখনও বিবাহবিচ্ছেদ নিয়ে নানা রকম ঝামেলার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তবে সহবাস নিয়ে এখনও একটি প্রচলিত ধারণা রয়েছে যে, এটি নিছকই যৌনতার উদযাপন। এই ধারণা যে একেবারেই ঠিক নয় তাও স্পষ্ট করে দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী নারী-পুরুষেরা।

৭০.৫ শতাংশ ব্যক্তিই জানান, শারীরিক চাহিদা নয়, বরং ভালবাসা ও দুজনে একসঙ্গে থাকার ইচ্ছেই তাদের একসঙ্গে থাকতে চাওয়ার মূল কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চার দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার (৭ জানুয়ারী) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সুপারিশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫০তম সভায় সুপারিশ চারটি গৃহীত হয়েছে।

চার দফা সুপারিশ :

১. পার্শ্ববর্তী দেশ ভারতসহ সারাবিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি উক্ত কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য কমিটি আইনি ব্যবস্থা যেমন মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দিচ্ছে।

শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্থানে পুনরায় হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এ সময় বন্ধ করতে হবে। সভা/কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।

সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এ সময় বন্ধ করতে হবে। সভা/কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।

২. শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে।

৩. সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরো জোরদারে সুপারিশ করা হচ্ছে।

৪. সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবিলায় হাসপাতাল প্রস্তুতি বিশেষ করে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবাহের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছে কমিটি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১৪০ জন। ওই দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় যা বাংলাদেশের জন্য উদ্বেগের খবর। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৬ হাজার।

শুক্রবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২৮ দশমিক ৮ শতাংশ। একইসঙ্গে সাত মাস পর করোনায় দৈনিক শনাক্ত এক লাখের গন্ডি পার করল দেশটি। গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ সংক্রমণের গন্ডি পার করেছিল ভারত। সর্বশেষ এই সংখ্যাসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কিসমত – ইলিশপুরে  ভোট গননার দাবিতে মানববন্ধন
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ার  ৮নং কেরেলকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুরে সাধারণ ইউপি সদস্য পদের  ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন কমিশনের নিকট এ ওয়ার্ডের ভোট  গনগনার দাবি জানিয়ে মানববন্ধন করছে এলাকাবাসী৷
শুক্রবার (৭ জানুয়ারি)  বিকাল ৩ টার দিকে কেরেলকাতা  ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকায় স্থানীয় ১নং ওয়ার্ড  কিসমত-ইলিশপুরের বাসিন্দা  আহসান হাবীবের নেতৃত্বে যশোর সাতক্ষীরা মহাসড়কের দুই ধারে দাঠিয়ে বিভিন্ন প্লাকার্ড ও    ব্যানারে লেখা ‘ কেরালকাতা ইউনিয়নের কে.কে.ই.পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কিসমত ইলিশপুর ১ নং ওয়ার্ডের সাধারণ  ইউপি সদস্য পদে ভোট গননায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও পুনরায় ভোট গণনের দাবিতে মানববন্ধন’ মূলক ব্যানার হাতে নিয়ে  মানববন্ধনে অংশ নেয় কিসমত-ইলিশপুর ওয়ার্ডের হাজারো ভোটার নারী পুরুষ৷
গত ৫ জানুয়ারি উপজেলার কেরেলকাতা ইউনিয়ন পরিষদে  নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনে ১ নং ওয়ার্ড কিসমত ইলিশপুর থেকে মেম্বার পদে  তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ শান্তি পূর্ণ ভাবে হয়৷  এতে ফুটবল প্রতিকের সাইফুর রহমান যার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরগ প্রতিকের প্রার্থী মজিবুর রহমান মজু ও তালা প্রতিকের আনারুল ইসলাম অংশ গ্রহণ করে৷
ফুটবল প্রতিকের সাইফুর রহমান ভোট গননা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনে জানায়, নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গ্রহণ স্বাভাবিকভাবে হলেও ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের কারসাজিতে একপাক্ষিক ভাবে ফলাফল ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিকের প্রার্থী মজিবুর রহমান মজুকে অনিয়ম ভাবে তার এজেন্ট আহসান হাবিবকে মারপিট করে সাক্ষর না নিয়ে মোরগ প্রতিকের  প্রার্থীকে   বিজয়ী ঘোষণা করে৷ সাথে সাথে পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেও কোন আমলে নেয়নি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার  হারুন আর রশিদ৷ ভোট গণনার অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহি অফিসার কে জানালে তিনি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন এবং তদন্তমূলক ভোট গননায় অনিয়ম পেলে সময় সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান৷
এ বিষয়ে মানববন্ধনে ফুটবল প্রতিকের এজেন্ট আহসান হাবিব বলেন,  ভোট গণনার সময় ভোট গণনা শেষ না করে প্রিজাইডিং অফিসার  হারুন অর রশিদ মনগড়া ফলাফল ঘোষণা করতে সহকারী প্রিজাইডিং অফিসার কে নির্দেশ দেন। এমন কথা শুনে প্রিজাইডিং অফিসারকে  অনেক বার অনুরোধ করা হয় আবারও ভোট গণনা করার জন্য। তিনি হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাকে মারতে নির্দেশ দেন। এ সময়  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে মারপিট করে অন্য কক্ষে আটকে রাখে। এবং আমার কাছ থেকে ফলাফল শিটে কোন স্বাক্ষর না নিয়ে ফলাফল ঘোষণা করে৷ বিষয়টি সম্পূর্ণ অনিয়মের মধ্য দিয়েই হয়েছে তদন্ত পূর্বক পুনরায় ভোট গণনা ও যারা মারপিট করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান তিনি৷
ভোটার রত্না খাতুন জানায়,  কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অর্থ বা অনিয়মের মাধ্যমে ফলাফল ঘোষণা করেছে দ্বিতীয়বার ভোটগ্রহণের এলাকাবাসীরা দাবি জানালেও তিনি কর্ণপাত করেনি বরং একপাক্ষিক ফলাফল ঘোষণা করেছে তিনি সহ এলাকাবাসী এ ভোটগ্রহণের ফলাফল মানেনা বর্জন করেন এজন্য তিনি পুনরায় ভোটগ্রহণ অথবা  ভোট গণনা করতে দাবি জানান৷
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, এ ঘটনায় ঘটনার দিন কোনো প্রার্থীর কাছ থেকে ভোট গণনার ফলাফলে অনিয়ম বা হতাহতের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ তবে যদি কোন প্রার্থী মনে করে  ভোটের ফলাফলে অনিয়ম হয়েছে তাহলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন৷ অভিযোগ পেলে  তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দিন মৃধা জানায়,  নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণার পরে  দুই মেম্বার প্রার্থীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে এমনকি রাস্তা ব্লক করেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে ঘটনাস্থলে   পুলিশ বিজিবি প্রশাসনিক ব্যক্তি   গিয়ে বিষয়টি   নিয়ন্ত্রণে আনে৷ তবে কোন মেম্বার প্রার্থীর কাছ থেকে থানায় কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া যায়নি  অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃতিত্বের স্বাক্ষর রে‌খেই চ‌লে‌ছে কালিগঞ্জের মেধাবী শিক্ষার্থী আরেফিন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী টিএম, আরেফিন। লেখাপড়ার পাশা-পাশি সৃজনশীল মেধা ও মননে কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখা যায় তার প্রমান দিলেন অজপাড়াগাঁয়ের এক মেধাবী শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকায় জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার ও দ্বিতীয় স্থান অধিকার করে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করতে সক্ষম হয়েছে। তার এই সাফল্যে পেছনে পরিবারের সকলে আনন্দিত ও গর্বিত শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষকবৃন্দ,

স্কুলের সকল শিক্ষার্থী এলাকাবাসী তথা কালিগঞ্জ উপজেলা বাসি গর্বিত। ২০০৪ সালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম শেখ আব্দুল মজিদ ও মাতা মরহুমা জাহানারা পারভীন রত্না। ২০২১ সালে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ অর্জন করেছে।

বর্তমান সে ঢাকার নটরডেম কলেজে পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থী আরেফিনের উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্ত কৃতিত্ব গুলো হল সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০১৫, কুইজ প্রতিযোগিতা বিভাগীয় চ্যাম্পিয়ন ২০১৮, ২০১৯, ও ২০২১ পুরস্কার অর্জন, একই বছরে বিতর্ক, বক্তৃতা, কুইজ, প্রতিযোগিতা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, ফাস্টটেস্ট রিসাইটেশন অফ পিরিয়ডিক টেবিল, গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড অনলাইন ভিত্তিক একটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন। ২০২০ সালে প্রথম জাতীয় পুরস্কার অর্জন, একই বছর ভূমি মন্ত্রণালয় থেকে রচনা প্রতিযোগিতায় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ।

২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনে রচনা প্রতিযোগিতায় জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে ৫০ হাজার টাকাসহ পুরস্কার গ্রহণ। শুধু তাই নয় টিএম, আরেফিন এবছর জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে আমার অঞ্চলের মুক্তিযোদ্ধার গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। অচিরেই আনুষ্ঠানিক ভাবে তার হাতে সে পুরস্কারও তুলে দেওয়া হবে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় যৌতুকের দাবিতে গৃহবধু হত্যা মামলায় স্বামী ও দেবরের জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবধূ শিখা রানী নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত স্বামী, দেবর ও শ্বশুরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, নিহতের স্বামী গ্রেপ্তারকৃত গোবিন্দ ঋষি ও তার ভাই মান্দার ঋষি শিখা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারিক হাকিম মোঃ সালাউদ্দিনের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিহতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)।
জানা যায়, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারী স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্নি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়। এরপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋষি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, নিহতের তিন বছরের কন্যা জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তি বর্তমানে তাদের নানা পাটকেলঘাটা থানার ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাসের বাড়িতে রয়েছে।
নিহতের মা পুষ্প রানী ঋষি বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জামাতা গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা মেয়ে শিখার উপর নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৪/১৯ নং পিটিশন মামলাও করেন। ২০১৯ সালের ৩০ মে কুমিরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আপোষনামা করে শিখাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায় গোবিন্দ। সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখাকে বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। মৃত্যুর ছয় মাস আগে শিখার বড় জ্যাঠামহাশয় মারা গেলেও বার বার অনুরোধ করে হাতে পায়ে ধরেও শিখাকে আসতে দেওয়া হয়নি বাপের বাড়িতে।
কথা বলার একপর্যায়ে পাগলপ্রায় পুষ্পরানী রিশি বলেন, মেয়ের শ্বশুরবাড়ির দাবিকৃত যৌতুকের টাকা দিতে তার স্বামী সূর্যকান্ত রিশি শেষ সম্বল বসতভিটাটুকু একই পাড়ার রবিন রিশির কাছে গতবছরের ৪ ডিসেম্বর বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়ে ৬৫ হাজার টাকা নিয়ে জামাই গোবিন্দকে দেয়ার পরও চারদিন না খাইয়ে রেখে শিখাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করেছে মর্মে প্রচার দিয়েছে।
সূর্যকান্ত ঋষির ভাইপো সঞ্জয় ঋষি বলেন, আসামীদের কাছ থেকে পুলিশ মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে প্রথমে মামলা নিতে চায়নি। পরে মামলা হলেও র‌্যাব সদসরা গোবিন্দ ঋষির খালাতো ভাই সুজন শাহ গ্রামের পলাশ ঋষির মোবাইল ফোন ট্যাক করে তার সহায়তায় বৃহষ্পতিবার ভোরে পাটকেলঘাটা বলফিল্ড এলকা থেকে গোবিন্দ, তার ভাই মান্দার ও তাদের বাবা অনিল ঋষিকে আটক করে। অথচ গত পহেলা জানুয়ারি শিখা মারা গেলেও গত ৫ জানুয়ারি পর্যন্ত মামলার তদন্তকারি কর্মকর্তা চন্দন কুমার মন্ডল আসামী গ্রেপ্তারে কোন ভূমিকা রাখেনি।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খাঁন টাকা নিয়ে মামলা নিতে না চাওয়ার কথা অস্বীকার করে বলেন, গোবিন্দ ঋষি ও মান্দার ঋষি গৃহবধু শিখা রানী হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত তাকার কথা স্বীকার করে শুক্রবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। নিহত শিখার বাবা ও মা অভাবের তাড়নায় তিন বছরের জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তিকে নিতে রাজী না হওয়ায় গোবিন্দ ঋষির নানা পাটকেলঘাটা থানাধীন ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাস নিয়ে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest