সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের জয়

খেলার খবর: ২১৬ রানের মামুলি লক্ষ্য। এই রান তাড়া করতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফগান বোলিংয়ের সামনে রীতিমতো নাকাল হয়ে পড়েন সাকিব-তামিমরা। চরম বিপদের মুখে বাংলাদেশের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। সপ্তম উইকেটে দুজন মিলে উপহার দেন চমৎকার জুটি। এই জুটিতেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে তামিম ইকবালের দল।

সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়েলেন আফিফ ও মিরাজ।

অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারে অস্বস্তিতে পড়েন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অতিথি বোলার ফারুকি।

১৮ রানের মধ্যে বাংলাদেশের চার টপ অর্ডারকে তুলে নেন ফারুকি। প্রথমে বিদায় করেন লিটন দাসকে। এরপর একে একে সাজঘরে ফেরান তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসিরকে।

চার উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের বিপদ আরো বাড়ান মুজিব ও রশিদ। দুজন মিলে তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর উইকেট।

সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ১৭৪ রান পায় বাংলাদেশ। এরপর এই জুটিতেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে আফিফ খেলেন ৯৩ রানের ইনিংস। মিরাজের ব্যাট থেকে আসে ৮১ রান। আফগান বোলার ফারুকি চার উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি।

এর আগে ব্যাট করে নির্ধারিত ৪৯.১ ওভারে ২১৫ রান গড়ে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন নাজিবুল্লাহ জাদরান। ৮৪ বলে তাঁর ইনিংসে ছিল চার বাউন্ডারি ও দুটি ছক্কা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই আফগান শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বল মোকাবিলা করতে গিয়ে ক্যাচ তুলে দেন রহমানউল্লাহ গুরবাজ। ক্যাচ হাতের মুঠোয় নিয়ে আফগান ওপেনারকে ফেরান তামিম ইকবাল। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করে আফগানিস্তান। রহমত শাহ ও ইব্রাহিম জাদরানের জমে ওঠা এ জুটি ভাঙেন শরিফুল। বাঁ-হাতি পেসারের বলে ড্রাইভ করার চেষ্টা করেন ইব্রাহিম। ঠিকঠাক পারেননি। উল্টো ক্যাচ তুলে দেন স্লিপে। সেখানে থাকা ইয়াসির বল মুঠোয় নিয়ে ফেরান তাসকিনের বলে জীবন পাওয়া ইব্রাহিমকে। ২৩ বলে ১৯ রান নিয়ে বিদায় নেন তিনি। আফগানদের দ্বিতীয় জুটি ভাঙে ৪৫ রানে।

আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেন তাসকিন। ডান-হাতি পেসারের দ্বিতীয় স্পেলে কট বিহাইন্ড হয়ে ফেরেন থিতু হওয়া ব‍্যাটসম‍্যান রহমত শাহ। তিন বাউন্ডারিতে ৬৯ বলে ৩৪ রান করে ফেরেন তিনি।

জমে যাওয়ার আরেক ব্যাটার হাশমতউল্লাহ শাহিদিকে বোলিংয়ে এসেই ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ অলরাউন্ডারের অফ স্পিনে কাটা পড়েন আফগান অধিনায়ক। ৪৩ বলে ২৮ করে ফিরে যান শাহিদি।

২৮ ওভারে আফগানদের ৪ উইকেট নিলেও রান দেওয়ায় কিপটে ছিলেন বাংলাদেশি বোলারেরা। ২৮ ওভারে স্কোরবোর্ডে আফগানিস্তান তোলে ১০২ রান।

কিন্তু, এরপর কিছুটা ছন্দ হারান বাংলাদেশের বোলারেরা। সে সুযোগ লুফে নিয়ে রানের গতি বাড়িয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে আরেকটি ভালো জুটি পায় আফগানিস্তান। এ জুটিতে তারা পায় ৬৩ রান। এরপর শেষে দিকে জাদরানের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২১৫ রান তোলে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩৫ রান খরচায় ৩টি উইকেট নেন মুস্তাফিজ। ৫৫ রান খরচায় তাসকিন নেন দুটি উইকেট। সমান দুটি করে নিয়েছেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। মাহমুদউল্লাহর শিকার একটি।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৪৯.১ ওভারে ২১৫/১০ (রহমতউল্লাহ ৭, জাদরান ৯, রহমত শাহ ৩৪, শাহিদি ২৮, নাজিবুল্লাহ ৬৭, নবী ২০, নাইব ১৭, রশিদ ৯, ইয়ামিন ৫, মুজিব ০, ফারুকি ০; মিরাজ ১০-৩-২৮-০, সাকিব ৯-১-৫০-২, তাসকিন ১০-০-৫৫-২, মুস্তাফিজ ৯.১-০-৩৫-৩, শরিফুল ১০-১-৩৮-২, মাহমুদউল্লাহ ১-০-৪-১)।

বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ২১৯ ( তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ৮, ইয়াসির ০, আফিফ ৯৩, মিরাজ ৮১; ফারুকি ১০-১-৫৪-৪, রশিদ ১০-১-৩০-১, মুজিব ১০-০-৩২-১, নবী ১০-১-৩২-০)।

ফল : চার উইকেটে জয়ী বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে মহান ভাষা দিবস পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে শহীদ নাজমুল সরণীতে ম্যানগ্রোভ সভাকক্ষে আলোচনা, আবৃত্তি ও স্ব-রচিত কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরার অন্যতম আবৃত্তি সংগঠন সব্যসাচী আবৃত্তি সংসদ।

২১ ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা সাড়ে ৬টায় সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে আলোচনা করেন, প্রাবন্ধিক আ: হামিদ, প্রাবন্ধিক কবির রায়হান, পল্টু বাসার, শুভ্র আহমেদ প্রমুখ। স্ব রচিত কবিতা পাঠ করেন,

তৃপ্তি মোহন মল্লিক, শহীদুর রহমান, আরশি বাউল, গুলশান আরা, মনিরুজ্জামান মুন্না, দিলরুবা ও আহমেদ সাব্বির, আবৃত্তি করেন স্বপ্ন চক্রবর্ত্তী, রাইন চৌধুরী, অনিন্দিতা চক্রবর্ত্তী,শ্রেয়ান, আরিয়ান, অংকিতা, স্পর্শ, দিয়া, অর্চি, ফাতিমা, আকাইদ ও তিথি। এ সময় সভাকক্ষটি কানায় কানায় পরিপূর্ণ ছিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু ও সংস্কৃতি সম্পাদক স্বপ্না চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২৪ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২৪ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. মো: আব্দুল জলিল-১ ও নির্বাচন কমিশনার যথাক্রমে এড. কুন্ড তপন কুমার,

এড. নাজমুন নাহার ঝুমুর, এড. আনিছুর কাদির ময়না, এড. জিয়াউর রহমান স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্য/সদস্যাগণ বৃহৎ স্বার্থে এবং শান্তি স্থাপনের লক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখ বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করা হয়েছে। সাথে সাথে একই ২৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নীচতলায় আগামী নির্বাচনের লক্ষে নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় জেলা আইনজীবী সমিতির সকল সদস্য/সদস্যাগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শোভনালী’র ৬নং ওয়ার্ডে নির্বাচনে কারচুপির অভিযোগের মামলায় সমন

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনির শোভনালী ইউপির ৬নং ওয়ার্ডে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়েরকৃত মামলায় সমন দিয়েছে আদালত।
গত ২০ ফেব্রুয়ারী সাতক্ষীরা সদর সহকারী জজ আদালত (নির্বাচনী ট্রাইবুনাল) এ আদেশ দেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারী ২০২২ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মেম্বর পদে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি ও বমুখালী গ্রামের আবু তালেব গাজীর পুত্র শাহাদাৎ হোসেন।

নির্বাচনে তিনিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৬নং ওয়ার্ডের দুটি কেন্দের মধ্যে বসুখালী ভোট কেন্দ্রে সঠিকভাবে গননা সম্পন্ন হলেও বালিয়াপুর কেন্দ্রে ফুটবল প্রতীকের প্রার্থী ভোট গননায় তঞ্চকতার আশ্রয় গ্রহণ করে নিজের ভোটের সংখ্যা বাড়িয়ে নেয় এবং বিদ্যুতিক পাখা প্রতীকের ভোটের সংখ্যা কমিয়ে দেয়। পরে ফুটবল প্রতীকের প্রার্থী মোজাম্মেল মোল্যা ৭৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছে মর্মে প্রকাশ করা হয়। অন্যদিকে শাহাদাত হোসেন ৭০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে বলে প্রচার দেওয়া হয়। অথচ প্রথমে প্রিজাইডিং অফিসার শাহাদাৎ হোসেন ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেন।

কিন্তু পরবর্তীকালে শাহাদাত হোসেনের ভোট কমিয়ে তাকে পরাজিত করা হয়েছে। আপত্তির প্রেক্ষিতে পুন:গননার সময় পোলিং এজেন্টের আপত্তি সত্ত্বেও কোন কাজ হয়নি। অবৈধ আর্থিক লেনদেনের কারনে গননাকারী কর্মকর্তা বার বার বাথরুমে ঢুকে ফুটবল প্রতীকের ব্যান্ডেলে বিদ্যুতিক পাখার প্রতীক ঢুকিয়ে ফুটবল প্রতীকের ভোটের সংখ্যা বাড়িয়ে দেয়। এছাড়া পোলিং এজেন্টকে কেন্দ্রের মধ্যে যথাসময়ে প্রবেশ করতে না দেওয়া,দ্বিতীয় গননার আবেদন প্রত্যাখান করায় উপায়ন্তর হয়ে ভুক্তভোগী শাহাদাত হোসেন সাতক্ষীরা সদর সহকারী জজ আদালত (নির্বাচনী ট্রাইবুনাল) এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাটিয়াডাঙ্গায় অবৈধভাবে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জনৈক শিমুলের ইন্ধনে মাটিয়াডাঙ্গায় অবৈধভাবে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন, মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল কাদের সরদারের কন্যা ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রোখসানা পারভীন।
তিনি বলেন, মাটিয়াডাঙ্গায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমার ভাইয়েরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু একই এলাকার মৃত মোহর আলী সরদারের পুত্র মাহাবুবার রহমান, রুবেল, মৃত মোকছেদ আলী সরদারের পুত্র শাহ আলম মন্টু, সাইদুর রহমানের পুত্র জুয়েল রহমান ও মৃত মোকছেদ আলী সরদারের পুত্র রিপন আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে।

এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আমার ভাইদের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল উল্লেখিত ব্যক্তিরা।
একপর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখে মাহাবুবার রহমান ও শাহ আলম মন্টুর নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার পিতার বাড়িতে প্রবেশ করে ঘেরাবেড়া দিতে থাকে এবং আমার পিতা ও ভাইদের বসত ঘরের সম্মুখে ঘেরাবেড়া দিয়ে বন্ধ করার সময় আমার ছোট ভাই আজাদ হোসেন বিল্লাল বাধা দিলে মাহাবুবার রহমানের নির্দেশে বিল্লালকে মারপিট করে। তাকে হত্যার উদ্দেশ্যে লোহার শাবল দ্বারা আঘাত করলে আমার ভাই মাটিয়ে লুটিয়ে পড়ার সাথে সাথে তাকে আরো মারপিট করে গুরুতর জখম করে।

এছাড়া তার কাছে থাকা নগদ ৫২ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয় এবং বাড়িঘর ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে এঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করি। কিন্তু শাহ আলম মন্টুর খালাতো ভাই জনৈক প্রভাবশালী খোরশেদ আলম শিমুল বিভিন্ন মাধ্যমে ফোন করে হুমকি ধামকি প্রদর্শন করে।

এছাড়া শিমুল উক্ত সম্পত্তি দখলের জন্য ঘেড়াবেড়া দেওয়ার জন্য উল্লেখিত ব্যক্তিদের ইন্ধন দিয়ে যাচ্ছেন। তিনি আইন আদালতের তোয়াক্কা না করে এধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এঘটনায় ভুক্তভোগী রোখসানা পারভীন ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের হাতে আটক পুলিশের এসআই ও কাউন্সিলরসহ ৫জনের ২দিন রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেল ঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক পুলিশের এসআই ও কাউন্সিলরসহ ৫জনের ২দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন। এরআগে গ্রেপ্তার ৫জনের ৭দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আবেদন করেন

মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেল ঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে কিছু ব্যক্তি,এমন খবর পেয়ে সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।
তাদের অভিযানে আটক হন যশোর পুলিশ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক মোশাররফ হোসেন,যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ^াস,যশোর বেজপাড়ার গৌরপদ শীলের ছেলে সুজন শীল,

যশোর কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম ও যশোরের চৌগাছা এলাকার মাহবুবুর রহমান। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১টি খেলনা পিস্তল,২টি পিস্তলের কভার,১টি অকিটকি সেট,২টি ডিবি পুলিশের কটি,

২টি হ্যান্ডক্যাপসহ ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জামাদি। ওই দিনই আটককৃত ৫ জনকে আসামী করে পাটকেলঘাটা থানায় মামলা করেন র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের নায়েব সুবেদার আ: রহিম। মামলানং ১৪/২২। তদন্তের দায়িত্ব পান পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন জানান,আদালতের হাজত খানা থেকে রিমান্ডের আসামীদের পাটকেলঘাটা থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গত শুক্রবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা হারুণ-অব-রশিদ মহাবিদ্যালয়ের সামনে থেকে র‌্যাব সদস্যদের হাতে আটকহন যশোরের মোস্তফা বিশ^াস (৪৬),সুজনশীল (২৯),শরীফুল ইসলাম (৪২),মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। এসময় তাদের কাছ থেকে জব্দকরা হয়, ১টি প্রাইভেটকার,১টি মোটর সাইকেল,১টি খেলনা পিস্তল,২টি পিস্তলের কভার,১টি অকিটকি সেট,২টি ডিবিপুলিশের কটি,২টি হ্যান্ডক্যাপ,২টি পুলিশ ফিল্ডক্যাপ,১টি পুলিশ বেল্ট,১টি গোয়েন্দা পুলিশের ভূয়া আইডি কার্ড ও ১টি পিস্তল বাঁধার চেইন।
ওই দিন বিকেলে র‌্যাব-৬ খুলনার প্রধান কার্যালয়ে প্রেসব্রিফিং করেন অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ। তবে তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করে নি র‌্যাব। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ছিনতাই হচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা এসব অপকর্মে জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করে ছিলেন র‌্যাব কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিনিধি :

সরকার কর্তৃক মদের লাইসেন্স প্রদান ঘোষনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়েত ইসলামী বাংলাদেশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের তালতলা-মিলবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল সমাবেশ করে সংগঠণটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর ওমর ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন তিনি তাহাজ্জুতের নামাজ পড়েন। ঘুম থেকে উঠে কোরআন পড়েন। আবার মদের লাইসেন্স দিয়ে সরকার গোটা জাতিকে বেসামাল করতে চাই। বাংলাদেশ জামায়েত ইসলামী এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিক্ষোভ মিছিল সমাবেশে জামায়াত নেতা জাহিদুর রহমানসহ ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ-মিছিল সমাবেশের বিষয়ে জামায়াত নেতা জাহিদুর রহমান বলেন, পরবর্তীতে বড় ধরণের প্রতিবাদ সমাবেশ করা হবে। আমরা এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত মিডিয়ায় জানাতে চাই না।

এদিকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা সক্রিয় হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নাম করে সংগঠনটির সক্রিয় করার চেষ্টা করছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন মিছিলের বিষয়ে আমি অবগত নয়। তবে দেশ বিরোধী এসব কর্মকাণ্ড বিষয়ে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এসব বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা শরীফে স্থগিতকৃত ৫৮ তম ওরছ পুনরায় শুরু ১১ মার্চ শুক্রবার

দেবহাটা প্রতিনিধি :
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, সাহিত্যিক, দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,

সুফী-সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্থগিতকৃত ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে আগামী ১১,১২ ও ১৩ মার্চ শুক্রবার, শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিন দিন ব্যাপী ৫৮ তম বার্ষিকী নলতা ওরছ শরীফের নতুন তারিখ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে ২৩ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হল রুমে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ি, উক্ত সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন অফিসের সভায় সশরীরে উপস্থিত হন- নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন,সহ-সম্পাদক আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো. ইউনুস,আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো.শফিকুল আনোয়ার রঞ্জু,আলহাজ্জ একরামুল রেজা,মো. খায়রুল হাসান, আলহাজ্জ মুজিবর রহমান শিক্ষক,

এছাড়া অন-লাইনে আরো যুক্ত ছিলেন- কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আলহাজ্জ প্রকৌশলী কাজী আলী আযম (অস্ট্রেলিয়া), যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম (সখীপুর), নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্জ মোহাম্মদ সেলিম উল্লাহ (ঢাকা), নির্বাহী সদস্য আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু (ঢাকা),আলহাজ্জ আলমগীর হোসেন (ঢাকা), আলহাজ্জ একরামুল হক (মাঘরী), আলহাজ্জ মো. নাসির উদ্দীন (গাজীপুর) প্রমূখ।

সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যায়ে ২৬,২৭,২৮ মাঘ ৯,১০,১১ ফেব্রুয়ারি নলতা পাক রওজা শরীফের স্থগিতকৃত ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ মাহফিল অনুষ্ঠান, ফুটবল মাঠে দোকানপাট স্থাপন সহ সকল কার্যক্রম সরকারি নির্দেশনার আলোকে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সু-শৃঙ্খলভাবে আগামী ১১,১২,১৩ মার্চ শুক্রবার, শনিবার ও রবিবার নতুনভাবে অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৬,২৭,২৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ ১১,১২ ও ১৩ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য আসন্ন ৫৮ তম বার্ষিকী ওরছ শরীফে সকলকে উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest