সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যা

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : পদ র‌্যালি, সাইকেল র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস।

এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সকালে শহরের পাকা পুল মোড় থেকে সাইকেল ও পদ র‌্যালি শুরু হয়। র‌্যালি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

পরে তা শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা আকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতির জনকের শতবর্ষ ও বিজয়ের সুবর্ন জয়ন্তীতে আলোচনা সভা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমান, জনশক্তি কর্মকর্তা আবদুল মজিদ, আব ুবকর সিদ্দিক , সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, অগ্রগতি সংস্থা পরিচালক আবদুস সবুর প্রমূখ।
বিদেশে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে জনশক্তি রফতানি অব্যাহত আছে। কোন দালাল অথবা এজেন্টের মাধ্যমে না যেয়ে সরাসরি কর্মসংস্থান অফিসের মাধ্যমে বিদেশে চাকুরি নিয়ে যাওয়ার আহবান জানান তারা। এসময় বিদেশে কর্মরতদের সম্মাননা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩৫০ জন পঙ্গু ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন দুঃস্থ্ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র ব্যক্তিগত অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির।

প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবু নাসের, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষসহ আরও অনেকে।

অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এছাড়া তিনি লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে বিকেল ৩টার সময় সখীপুর সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ প্রাঙ্গনে ১৭৭ জন প্রতিবন্ধী পঙ্গু ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট ২০২১ তারিখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিরিন শিলা ফিরছেন ময়ূরাক্ষীতে

বিনোদন ডেস্ক: ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দার কাজ শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমাট পরিচালনা করছেন রশিদ পলাশ। চট্টগ্রাম বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে এটি নির্মিত হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন।

যদিও সেই ঘটনায় নিহত ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির নামও পলাশ এবং তার সঙ্গে সিনেমার নির্মাতা পলাশের নিয়মিত যোগাযোগ ছিল। এ সিনেমায় তিনি সুরভী নামের একটি চরিত্রে অভিনয় করবেন। তাকে ঘিরেই সিনেমাটির গল্প আবর্তিত হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পড়াশোনার জন্য নিয়মিত কাজ করা একটু কঠিন ছিল। পড়াশোনা নিয়ে এরই মধ্যে আমার টার্গেটও পূরণ করেছি। মাস্টার্স পাশ করেছি। এখন অভিনয়ের দিকে মনোযোগ দেব। ময়ূরাক্ষী দিয়ে কাজে ফিরছি। সিনেমাটির গল্প ভালো। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’

এদিকে এরই মধ্যে শিরিন শিলা শেষ করেছেন মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ ও মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙ্গা সংসার’ সিনেমার কাজ। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে- হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’,‘ মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগম জান’। উল্লেখ্য, এ নায়িকা কিছুদিন আগে রাজধানীর সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনার্সেও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং আমার কষ্ট সার্থক হয়েছে-এটাই আমার সবচেয়ে বড় আনন্দের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারোনার কারণে ‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত, আক্রান্ত ১৭ প্রতিযোগী

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় হানা দিয়েছে করোনা। ইভেন্টে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগী মনসা বারাণসীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ সুন্দরী। আয়োজকরা ‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত ঘোষণা করেছেন।

ক্যারিবিয় দেশ পুয়ের্তো রিকোতে এবারের মিস ওয়ার্ল্ডের ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে এ আয়োজন।

মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টের সোশ্যাল মিডিয়া পেজে বলা হয়েছে, প্রতিযোগীদের মধ্যে করোনা সংক্রমণের কারণে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ফিনালে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়, তিন মাস পর আবারও আয়োজন করা হবে মিস ওয়ার্ল্ডের ফিনালে। করোনা আক্রান্ত প্রতিযোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষে। কোয়ারেন্টাইন পিরিয়ড অতিক্রান্ত হলে প্রতিযোগীরা চাইলে পুয়ের্তো রিকো থেকে নিজের দেশেও ফিরে আসতে পারবেন বলে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৬ বছরে বাংলাদেশ থেকে সোয়া ৪ লাখ কোটি টাকা পাচার’

অর্থনীতির খবর: ২০১৪ সালের হিসাব বাদে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ছয় বছরে বাংলাদেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিবছর গড়ে পাচার হয়েছে ৮২৭ কোটি ডলার।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্পর্কিত খবর

জিএফআই’র প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের তথ্য-উপাত্ত দেওয়া হয়নি। এ ছাড়া ২০১৫ সালের পর থেকে জিএফআই’র প্রতিবেদনে বাংলাদেশের কোনো তথ্য নেই।

ওই প্রতিবেদনে দুটি প্রক্রিয়ায় অর্থ পাচারের কথা বলেছে জিএফআই। এর মধ্যে একটি বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো (ওভার ইনভয়েসিং)। অপরটি রফতানিতে মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং)।

২০০৯ সালের পর বাংলাদেশের ক্ষেত্রে মূল্য ঘোষণায় গড়মিল দেখিয়ে অর্থ পাচারের পরিমাণ বেড়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

উন্নয়নশীল ১৩৪ দেশ থেকে বাণিজ্যের আড়ালে এক দশমিক ছয় ট্রিলিয়ন বা ১ লাখ ৬০ হাজার কোটি (১ ট্রিলিয়নে ১ লাখ কোটি) ডলার পাচার হয়েছে বলে জিএফআই’র প্রতিবেদনে উঠে আসে। এতে ১৩৪টি উদীয়মান ও উন্নয়নশীল দেশের গত ১০ বছরের (২০০৯-২০১৮) আন্তর্জাতিক বাণিজ্যে মূল্য ঘোষণার গড়মিল দেখিয়ে কীভাবে দেশ থেকে অর্থ পাচার হয়, সেই চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ৩৬টি উন্নত দেশের সঙ্গে তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, আমদানি-রফতানিকারকরা পণ্য আমদানি-রফতানির সময় প্রকৃত মূল্য না দেখিয়ে কমবেশি দেখানোর মাধ্যমে অর্থপাচার করে।

প্রতিবেদনে দেয় সময়কালীন সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে চীন থেকে। এরপরই আছে পোল্যান্ড, ভারত, রাশিয়া ও মালয়েশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ ‘হিরোইক ফ্রিডম ফাইটার’

দেশের খবর: বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ ‘হিরোইক ফ্রিডম ফাইটার’ (Heroic Freedom fighter ) নির্ধারণ করে দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে সেটির গেজেট জারি হয়।

গেজেটে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighter’ (হিরোইক ফ্রিডম ফাইটার) ব্যবহার করতে হবে।

এর আগে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে দিয়েছিল সরকার। গত বছরের অক্টোবরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলাডাঙ্গা একতা সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইছাক আলী। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক জি.এম আবুল হোসাইন কে সভাপতি ও সাহিনুর রহমান সাহিন কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. বাবলু সরদার, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী হোসেন, সাবেক সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মো. মনিরুজ্জামান, শিক্ষক আলহাজ্ব মো. মিলন হোসেন প্রমুখ।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বর্ণনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও গঠনতন্ত্র নিয়ে বক্তারা আলোচনা করেন।

সভায় সার্বিকভাবে সহযোগিতা করেন উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. বিপ্লব হোসেন জিতু, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার মহান বিজয় দিবস পালন

বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মূর‌্যালে পুস্পামাল্য অর্পণ করা হয়।

১৬ বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মেহেদী মার্কেট চত্ব্র থেকে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শওকত হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শওকত হোসেন। এসময় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সুনজর দিচ্ছেন। কিন্তু সে সফল কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এ জনগোষ্ঠীরা পাচ্ছে না। তাদের জীবন মান উন্নয়ন হচ্ছে না। তিনি অবিলম্বে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দেবে সভাপতি মো: আকবর আলী, দলিত পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস, স্বপ্না রানী দাস, অন্তি রানী দাস, সংকরী দাস, মহাদেব দাসসহ বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest