সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,

জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হুরায়রাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মাও: ওসমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান বিজয় দিবসে দেবহাটা প্রেসক্লবের পুষ্পমালা অর্পন

দেবহাটা ব্যুরো : মহান বিজয় দিবসে উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মালা অর্পণ করেছে দেবহাটা প্রেসক্লবের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,

যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, নির্বাহী সদস্য এমএ মামুন, নাসির উদ্দীন,

সদস্য দীপঙ্কর বিশ্বাস,কে এম রেজাউল করিম, রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, মিজানুর রহমান সহযোগী সদস্য সজল রহমান, এসকে অভি, উত্তম কুমার সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিজয় দিবসের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা ব্যুরো :
দেবহাটায় বিজয় দিবসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ান ফন্ডস (এলএফ) এর সহযোগিতায় সংস্থার হাদিপুর আঞ্চলিক কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে রুগী দেখেন শিশু বিশেষজ্ঞ ডাঃ আসীম কুমার ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আনিছুর হাসান।

এসময় উপস্থিত ছিলেন সংসার এডিএম (ফিনান্স) তরুন কুমার সরদার, সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ, ম্যানেজার রূবায়ি রায়হান, পিটিএ প্রতাব কুমার পাল।
ক্যাম্পে শতাধীক প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মহান বিজয় দিবস পালিত

কে এম রেজাউল করিম দেবহাটা : নানা আয়োজনে দেবহাটায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি আবু রায়হান তিতু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান আলী।

প্রধান অতিথি ছিলেন, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নয়ন চন্দ্র সানা, মো: মোক্তার আলী, পুলিন কুমার দত্ত, মাছখোলা আদর্শ যুব সংঘের সভাপতি মো: আসমাতুল্লাহ, ছাত্রলীগ নেতা মো: মাসুদ হোসেন রানা,

৯ম শ্রেণির শিক্ষার্থী আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: আশরাফুজ্জামান, পবিত্র গীতা পাঠ করেন পুলিন কুমার দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: সাইফুল আলম। এসময় শহীদদের স্মরনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ফয়জুল হক বাবু : মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শত পাউন্ড কেক কাটা হয়েছে সাতক্ষীরায়। এ উলক্ষ্যে সাতক্ষীরা ডি.বি. ইউনইটেড হাইস্কুলে আলোচন সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ হারুনর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, জেলা জাতিয়পার্টির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কানাই লাল সাহা,

ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে শেখ রাসেল দেওয়াল লিখনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি ৮ম শ্রেণীর ছাত্রী ইশিতা আফরোজ, দ্বীতিয় স্থান অধিকারি দশম শ্রেণীর প্রীতম সাহা ও তৃতীয় স্থান অধিকারি মোহসিনা আক্তারকে পুরস্কার বিতরণ শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কমনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসিন উদ্দীন। পরে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের দুই গ্রুপের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক সূপ্রভাত সম্পাদক’র মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চায়না বাংলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর একেএম আনিছুর
রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ব্যবসায়িক কাজে এবং শারিরীক
চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তিনি দুবাই গমন করেন।

আগামী ২০ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে আকস্মিক অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ সময় বেলা ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল,

সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম
শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চায়না বাংলা গ্রুপের এমডি একেএম আনিসুর আর নেই

বিশিষ্ঠ ব্যবসায়ী একেএম আনিসুর রহমান আর নেই। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) বেলা ১টার সময় দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি––রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি সাতক্ষীরা সিবি হসপিটাল, চায়না বাংলা শপিং সেন্টার, চায়না বাংলা ফুডসসহ অসংখ্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহি রেখে গেছেন।

তাঁর পারিবারিক সুত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest