সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পথসভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের বিনেরপোতা টিটিসি’র সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আবেদার রহমান।

বক্তব্য রাখেন, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আল হেলাল, আদিত্য মল্লিক, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, নেত্রী নাজমা আক্তার নদী, উম্মে সালমা, তালা উপজেলার সাধারণ সম্পাদক আবু ছেলিম,

সদর উপজেলার সহ-সভাপতি আবু ইউসুফ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান।
বক্তাবা বলেন, নদীর ধারে বসবাসরত ভূমিহীনদের পুর্নবাসন না করে উচ্ছেদ করা হলে ভূমিহীন তা প্রতিরোধ করবে। এছাড়া বিনেরপোতার ধান গবেষণা ইনস্টিটিউটের ধান চুরি করে বিক্রয় করা কর্মকর্তা অসীম কুমারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ধারাবাহিক কর্মসূচি শুরু করবে জেলা ভূমিহীন সমিতি। জনগনের টাকায় কেনা বীজ ধান বিক্রয় করে পকেটস্থ করছে। অথচ চাষীরা ধান পাচ্ছে না। চাষীরা হয়রানি হচ্ছে। বক্তারা অবিলম্বে ওই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কৃষি গবেষণার নাইটগার্ড শাহজাহান ২০ থেকে ৩০ জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে জনপ্রতি ৩লক্ষ ৩০ হাজার করে হাতিয়ে নিয়েছে। অথচ কাউকে চাকুরি দেওয়া তো দুরের কথা। টাকাটাও ফেরত দিচ্ছে না।

ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, দেশ ব্যাপি মুজিববর্ষের গৃহ নির্মাণ কর্মসূচি পুনরায় চালু করার করতে হবে। মুজিববর্ষের গৃহ নির্মাণ কর্মসূচির মাধ্যমে বহু ভূমিহীনরা গৃহ পেয়েছে। পুনরায় মুজিব বর্ষের গৃহ নির্মাণ কর্মসূচি চালু করাসহ অতিরিক্ত ১লক্ষ ঘর বরাদ্দের দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

খেলার খবর: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ভার‍তকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দেয় ভুটানকে। এবার তৃতীয় ম্যাচে স্বাগতিকরা হারাল ভারতকে।

টানা দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সাত পয়েন্ট পেয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকল লাল-সবুজের দল। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে ভারত।

এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিকে বাংলাদেশকে এগিয়ে নেন শামসুন্নাহার।

এরপর বাকি অংশ রক্ষণ আগলে খেলে বাংলাদেশ। পুরো সময়ে শত চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভারত।

আগামী রোববার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাব সেক্টর কমান্ডার লে. মাহফুজ্ বেগকে সংবর্ধনা

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার কালিগঞ্জের পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর উদ্যোগে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গোল্ড মেডেল পরিয়ে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি লে. (অব.) মাহফুজ্ আলম বেগ ছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, মৌতলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগকে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
পরে পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মাহফুজ্ আলম বেগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ধর্ষক তুহিন গ্রেপ্তার

আসাদুজ্জামান : সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ধর্ষক তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে । এ ঘটনার পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ^াশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ধর্ষক তুহিন হোসেন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক তুহিন ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধ পরিহিত শাড়ি দিয়ে মুখ পেচিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূর চিৎকার শুনে তার স্বজনরা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ^াশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটির বিষয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীর ক্যাম্পের একটি আভিযানিক দল এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী ধর্ষক তুহিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী তুহিন হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শপথ অনুষ্ঠানের ডায়াসে ভুল বানান নিয়ে তোলপাড়!

ভিন্ন স্বাদের খবর: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী একযোগে সকলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ শপথ বাক্য পাঠ করান তিনি। এ সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের অতিথিরা। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশবাসী স্বভাবতই উচ্ছ্বসিত। কিন্তু এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া; শপথ অনুষ্ঠানের ডায়াসে যে ‘মুজিববর্ষ’ বানানই ভুল লেখা! ডায়াসে ‘মুজিববর্ষ’র বদলে লেখা ছিল ‘মুজিবর্ষ’! অর্থাৎ একটি ‘ব’ বাদ পড়ে গেছে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেয়া বর্ষের ভুল বানান মেনে নিতে পারছেন না অনেকেই।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। একজন সাংবাদিক লিখেছেন, ‘আমি বানানবিদ নই। তবে সাধারণ জ্ঞান বলে ‘মুজিববর্ষ’ই হবে।’ অন্যদিকে, একজন রাজনীতিবিদ লিখেছেন, ‘এটা বলা কি অপরাধ হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব পালনে আন্তরিকতার অভাব আছে? মুজিববর্ষ যে মুজিবর্ষ হয়ে গেল এটা দেখার মতো একজন মানুষও কি আশেপাশে ছিল না?’

জাতীয় এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল বহুদিন আগ থেকে। এরপরও প্রধানমন্ত্রীর ডায়াসে এমন ভুল মেনে নেয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ আবার এই ভুলকে বড় করে দেখার পক্ষে নন। তারা বলছেন, অতীতেও সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় ‘মুজিবর্ষ’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ফলে এটি ভুল হলে অনেকদিন ধরেই সেই ভুল বিভিন্ন জায়গায় হয়ে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের একাধিক শিক্ষক-শিক্ষার্থী এটিকে ভুল হিসেবেই চিহ্নিত করেছেন। তাদের মতে সন্ধি অথবা সমাসের কোনো নিয়মেই এই বানান সিদ্ধ নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজয় দিবসে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শপথ বাক্য পাঠ

আসাদুজ্জামান: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় শপথ বাক্য পাঠ করেছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার ৫ হাজার মানুষ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় সাতক্ষীরা ষ্টেডিয়াম থেকে অনলাইনে যুক্ত হয়ে এই শপথ বাক্য পাঠ করেন তারা। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই এই শপথ পাঠ করেন। সাতক্ষীরা ষ্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক এমপি মুজিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীহর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

শপথ বাক্যে যা ছিল, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”

শপথ বাক্য পাঠ করানোর আগে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিজয় র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র‌্যালি করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের কার্যালয় হতে র‍্যালীটি শুরু হয় এবং সাতক্ষীরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা স্টেডিয়ামে যেয়ে শেষ হয়। এরপর বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরাবাসীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পড়ানো শপথ পাঠ করেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হোসেন জুয়েলসহ জেলা, বিভিন্ন উপজেলা, কলেজ, ওয়ার্ড এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,

জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হুরায়রাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মাও: ওসমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest