সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

আসাদুজ্জামান ঃ বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সূর্যদয়ের সাথে সাথে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মোরালে পুষ্প মাল্যঅর্পন করেন, জেলা প্রশাসন ও সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায়

মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
এছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণাসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চিংড়ী ঘের থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে বৃহষ্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের নাম গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।

বাবলু সরদার জানান, তার ভাই ডাবলু জানান, সাংসারিক বিরোধের কারণে ভাই ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যায়। পরে ডাবলুকে তালাক দেওয়ায় বিরোধ চলে আসছিল।

বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যায় ডাবলু। রাতে বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় জালালউদ্দিনের ছেলে রাসেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাদেরকে ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগন। ডাবলুর দু’চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের সুবর্ণজয়ন্তিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জনতা ব্যাংকের পুষ্পমাল্য অর্পণ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে স্বাধীনতার মহান রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জনতা ব্যাংক।

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার প্রত্যুষে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সমবেত সকলের উপস্থিতিতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়; এবং মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে এরিয়া অফিস, সাতক্ষীরায় “স্বাধীনতার পঞ্চাশ” শিরোনামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সূর্যকে প্রথমবারের মতো ‘ছুঁয়ে’ ফেলল নাসার সৌরযান

দেশের খবর: প্রথমবারের মতো সূর্যের বলয়ের মধ্যে ঢুকে পড়েছে নাসার সৌরযান। পার্কার নামের ওই সৌরযানটি করোনা নামের ওই সূর্যের বলয়ের ভেতর ঢুকে পড়ে বলে মঙ্গলবার বিজ্ঞানীরা আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে ঘোষণা করেছেন। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞানীরা জানান, চলতি বছরের এপ্রিলে মহাকাশযান পার্কার করোনার ভেতর ঢুকে পড়ে। সেই সময় পার্কার যে তথ্য সংগ্রহ করেছিল, এতদিনে তা বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছেছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বিজ্ঞানী নুর রাওফি এই ঘটনাকে ‘চমকপ্রদ উত্তেজনাপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞানীরা জানান, ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল নাসার সৌরযান পার্কার। সূর্যের সবচেয়ে কাছে তা পৌঁছে গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। নাসার তরফে বলা হয়েছে, এর আগে সূর্যের এত কাছে কোনো যান পৌঁছাতে পারেনি। সূর্যের বলয়ের মধ্যে ঢুকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে পার্কার।

করোনা নামে ওই সূর্যের বলয়ে পার্কার যখন পৌঁছেছিল তখন সেখানে উত্তাপ দুই মিলিয়ন কেলভিন ছিল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। অর্থাৎ, সেখানে ১৯ লাখ ৯৯ হাজার ৭২৬ দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ওই উত্তাপে সেকেন্ডে একশ কিলোমিটার বেগে করোনার ভেতরের তথ্য সংগ্রহ করেছে পার্কার।

নাসার বিজ্ঞানীদের ধারণা, এর মধ্যে অন্তত তিনবার সূর্যের বলয়ের মধ্যে ঢুকেছে পার্কার। সব মিলিয়ে দশবার সূর্যের বলয়ে যানটি প্রবেশ করবে বলে বিজ্ঞানীদের ধারণা। ২০২৫ সাল পর্যন্ত পার্কার তার অভিযান চালিয়ে যাবে।

রাওফির মতে, করোনায় যতটা মনে করা হয়েছিল তার চেয়ে ধূলিময়। তিনি বলেন, ভবিষ্যত পার্কারের করোনায় অনুসন্ধান বিজ্ঞানীদেরকে সৌর বায়ুর উৎপত্তি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এছাড়া কীভাবে সূর্য পুরো সৌরমণ্ডলকে পরিচালিত করে, পার্কারের পাঠানো তথ্য থেকে সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তস্নাত বিজয়ের সুবর্ণজয়ন্তী

বিশেষ ডেস্ক: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বাঙালির সামনে স্বাধীনতার নতুন সূর্য। এই দিন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পরাজিত পাকিস্তান বাহিনী। বীর বাঙালি অস্ত্র ধরেছিল ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- সাহসী উচ্চারণ বুকে নিয়ে।

দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ডিসেম্বরের ১৬ তারিখ বাঙালির স্বাধীনতা যুদ্ধের শেষ দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। উচ্চারিত হয়েছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- বাংলাদেশের জাতীয় সংগীত। সার্বভৌমত্বের স্বীকৃতিতে উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। এই দিন স্বাধীন দেশের অস্তিত্ব নিয়ে পতাকার মতো উড়ছে ৫০ বছর ধরে।

এবার সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিদেশি কূটনীতিকবৃন্দ, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিনটি সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহকে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজাবেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে।

বিজয় দিবস উপলক্ষ্যে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

ডাক বিভাগ স্মারক ডাক টিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে এবং এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, শিশু বিকাশ কেন্দ্রসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সকল শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

এদিন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সাতক্ষীরায় কাজী ফার্ম দিচ্ছে সকল খাবারে ২০% ছাড়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় কাজী ফার্ম দিচ্ছে সকল খাবারের উপর ২০% ছাড়।

বুধবার বিকালে সাতক্ষীরা শহরে পোস্ট অফিস মোড় সংলগ্ন কাজী ফার্ম সাতক্ষীরা শাখায় এ ছাড় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জি, শেখ তৌহিদুজ্জামান চপল,

কাজী ফার্ম খুলনার এরিয়া ম্যানেজার সাজাউর রহমান, আর এস এম অহেদুজ্জামান,কাজী আব্দুল মাতিন, আবু অহিদ, ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ। এসময় অতিথিবৃন্দ ফিতা কেটে খাবারের ছাড় কার্যক্রম উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু সেবা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি :  কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু সেবা কার্যক্রম বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমন্বিত চক্ষুসেবা কার্যক্রমের আওতায় ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি খুলনার আয়োজনে বুধবার(১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কলারোয়া ব্র্যাক অফিস মিলনায়তেন সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলারোয়া ব্র্যাকের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান। প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তহমিনা পারভীন লিলি,
মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়াব্যক্তিত্ব মাসুদ হোসেন সহ অফিস
স্টাফ ও সূধিবৃন্দ। সভায় আগামী ১১ জানুয়ারী-২২’ কলারোয়া ব্র্যাক কার্যালয়ে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনার মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে বলে জানা যায়। সভা শেষে পূর্বে অনুষ্ঠিত ক্যাম্প থেকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা গ্রহনকারী ৪ রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির মেম্বর সেক্রেটারী শেখ মোশফিকুর রহমান মিল্টন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪টি জেলায় মহামারী করোনা ভাইরাসের কারনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা এবং জেলা ও উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করার জন্য আগামী ১৮ ডিসেম্বর হতে সাতক্ষীরায় ৫ দিন ব্যাপি স্থানীয় শিল্পী, কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, লালনগীতি, লোক গীতি, আঞ্চলিক গান(নিজ জেলা), জারি-সারি মুর্শিদী গান, বাউল সংগীত, বঙ্গবন্ধুর উপর রচিত ডিজিটাল বাংলাদেশ উন্নয়ন নিয়ে রচিত ও নৃত্য উপস্থাগিত হবে।

অনুষ্ঠানটির উদ্বোধন করনে, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভাপতিত্ব করবেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনী হতে সমাপনী পর্যন্ত প্রতিদিন প্রধান অতিথি হিসেবে স্থানীয় জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ গুণীজন উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠান সফল করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest