সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরায় ইফতার মাহফিল ও দোয়া

আসাদুজ্জামান : সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বুধবার সন্ধ্যায় শহরের কামালনগরস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদল আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদল আহবায়ক আলী শাহীনসহ যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা জেলা যুবদল নেতা-কর্মীরা সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের আগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তারা গণতন্ত্রের বাতিঘর ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায়  বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা  জেলা প্রশাসন ও সাতক্ষীরা সাইক্লিস্টস গ্রুপের যৌথ উদ্যোগে মুজিববর্ষ বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এই রেসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেসটি শুরু হয়ে পর্যায়ক্রমে খুলনারোড মোড়, আমতলা, বিনেরপোতা, বাইপাস সড়ক, সাতক্ষীরা মেডিকেল, ইটাগাছা, নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাপ্ত হয়েছে। মোট ৭০ জন  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা সাইকেল, এমটিবি ও রোড বাইক নিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় ১ম স্থান দখল করেন জুয়েল হোসেন, ২য় স্থান দখল করেন তাওহীদ হাসান এলিয়েন,৩য় স্থান ইমদাদুল, ৪র্থ স্থান মুহা. ইব্রাহিম হাসান খান ও ৫ম স্থান দখল করেন আব্দুল আলিম। রেসটিতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা তথ্য অফিস ও জেলা রোভারের সদস্যবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানে সার্বিক দিক নির্দেশনায় ও সাতক্ষীরা সাইক্লিস্টস এর জুয়েল ওসমান ও ফাহাদ হোসেনের তত্ত্বাবধায়নে রেসটি সম্পন্ন হয়েছে।##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শাঁখরা কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে একাধিক মামলার আসামী ও চোরাকারবারি কর্তৃক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে চক্রান্ত এবং নানা মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহাটা উপজেলার
চন্ডীপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আহমেদ শরীফ ইকবাল।  তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা কোমরপুর
এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন অত্যান্ত সুনামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান করে যাচ্ছি। লেখাপড়ার মান
উন্নয়নের সাথে সাথে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সাথেও পরিচিত। গত ২০১৯ সালে সাতক্ষীরার একজন চোরাকারবারি শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন। কিন্তু চোরাকারবারি ব্যবসার সাথে জড়িত থাকার কারনে গত ৩১/১২/২০১৯ তারিখে শহরের পলাশপোল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের পর কারাগারে থাকার কারনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলন নিয়ে  ব্যাপক সমস্যার মধ্যে পড়ে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীরা বেতন উত্তোলন করেন।

তিনি বলেন, আগামী ২৮ডিসেম্বর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট অনুষ্ঠিত হবে। ভোটে পরাজয় নিশ্চিত জেনে বর্তমানে তিনি হারানো পদ ফিরে পাওয়ার জন্য
মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে ম্যানেজিং কমিটির ভোট বানচাল করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থ্যাৎ আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু করেছেন। এ কারনে একের পর এক সাংবাদিকদের দিয়ে পত্র-পত্রিকায় মিথ্যাচার করে যাচ্ছেন।

গত ১১ ডিসেম্বর ম্যানেজিং কমিটির মনোনয়ন বিক্রয়ের তারিখ  নির্ধারণ ছিলো। অন্যদিন আমার প্রতিষ্ঠান ২টা পর্যন্ত খোলা থাকলেও সেদিন
আমরা ৩ টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। কিন্তু ওই চোরাকারবারির নির্দেশে ৩টার পরে জনৈক ব্যক্তিকে পাঠিয়ে গেটের তালাবদ্ধ ছবি তুলে পত্র-পত্রিকায় মিথ্যা সাংবাদ পরিবেশন করে আমাকে হয়রানির চেষ্টা করেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, তার মত চোরাকারবারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
যেহেতু তার কারনে ইতোপূর্বে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। তিনি ওয়ান ইলিভেনেও গ্রেফতার হয়েছিলেন। সে সময় তার ৭ বছর কারাদন্ডও দিয়েছিলেন আদালত। তিনি আবারো প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার উদ্দেশ্যে ভোট বানচাল করতে এষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাকে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানান ভাবে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই চোরাকারবারির কবল থেকে শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়টি রক্ষা পূর্বক ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং নিজের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের

বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে। বুধবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভায়
এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে
মেধাশুন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরপরাধ বাঙ্গালিকে হত্যা করে  পাকিস্তানি শাসন শোষন অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। বাঙ্গালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।  প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক কাফেলার সম্পাদক ডা: এ.টিএম রফিক উজ্জ্বল, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক এম
ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, ঢাকা টাইমস এর এম বেলাল হোসাইন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন সারাদেশই তো বধ্যভূমিতে পরিনত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও এদেশের ঘাতক দালাল রাজাকার
ও আল বদররা মিলিতভাবে নিরস্ত্র বাঙ্গালির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল।

তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর তারা মুক্তিবাহিনীর কাছে আত্ম সমর্পন করে নিজেরাই প্রমান করে যে গনহত্যা চালিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত
করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তারা মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনা ধারনের আহবান জানান।
একই সাথে সাতক্ষীরার সবগুলি বধ্যভূমিকে সংরক্ষন করে শহীদ স্মৃতি গড়ে তোলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, অর্থসম্পাদক শেখ
মাসুদ হোসেন, সাহিত্য, সংকৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, বাংলাভিশনের আসাদুজ্জামান, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, আজকের প্রত্যাসার আক্তারুজ্জামান বাচ্চু, যমুনা টিভির আহসানুর রহমান রাজীব, ঢাকা প্রতিদিনের খন্দকার আনিসুর রহমান, দৈনিক ভোরের দরপর্ণের তাজমিনুর রহমান টুটুল, দৈনিক নিরপেক্ষ সংবাদের শহিদুল ইসলাম, বিজয় টিভির আকরামুল ইসলাম, সকালের সময়ের এসকে কামরুল হাসান, দৈনিক চিত্রের শেখ কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অধীনে বুধবার ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কাশেমপুর এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। একই সাথে উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। সাস এর মাইক্রো ফিন্যান্স এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাধন কুমার দাস এর সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।

বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মজনুর রহমান। এছাড়া সাস এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি, এম, হাবিবুর রহমান, উপ ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার গাজী শামীম হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন পদক্ষেপ এটি। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান হলো শিক্ষা আর এই শিক্ষা থেকে কোন শিশু যেন বাদ না যায় সে কারণে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুদের নিয়ে সরকারের এই পদক্ষেপ একটি যুগান্তকারী সূচনা। তিনি এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে সাধুবাদ জানান এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক বন্ধ, আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিল আদালত

দেশের খবর: স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চিহ্নিত করে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সারা দেশে অবৈধ থ্রি হুইলার (ইজিবাইক) বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১৩ ডিসেম্বর রিট দায়ের করেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

ওই ‍রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারির করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

তৌহিদুল ইসলাম বলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। যা থেকে সরকার কোনো অর্থ পায় না। এছাড়া এগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

আসাদুজ্জামান: সাতক্ষীরার পাথরঘাটায় এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলাও দায়ের হয়েছে। আজ বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শাশুড়ি বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ধর্ষক তুহিন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।

ধর্ষনের শিকার ওই গৃহবধু জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তুহিন ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে লম্পট তুহিন তাকে খাটের উপর নিয়ে নির্যাতন চালায়। এরপর লম্পট তুহিন চলে যাওয়ার সময় এ ঘটনাটি পুলিশ ও তার শাশুড়িসহ স্বজনরা যাতে না জানে সেজন্য তাকে হুমকি প্রদান করে। ঘটনাটি জানাজানি করলে ওই গৃহবধূকে মেরে ফেলারও হুমকি দেয় ধর্ষক তুহিন।

নির্যাতিতা গৃহবধুর শাশুড়ি জানান, তার ছেলে প্রতিবন্ধি। বৌমার সঙ্গে তুহিন যে ঘটনা ঘটিয়েছে তিনি এর বিচার চান। তিনি আরো জানান, ইতিমধ্যে তিনি বাদি হয়ে ধর্ষক তুহিনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাবুল আক্তার জানান, পরিবারটি খুবই অসহায়। তার ছেলে প্রতিবন্ধি। নির্যাতিতা ওই গৃহবধুর মা মানষিক ভারসম্যহীন। তার শ^শুর পুলিশের নাম শুনে বাড়ি ছেড়ে পালিয়েছে। স্বামীও কোনভাবেই থানায় আসতে রাজি নয়। এক পর্যায়ে তার শাশুড়ি বাদি হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলাটি নথিভুক্ত করে ধর্ষক তুহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ওই গৃহবধুর সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি শিক্ষার্থী ইলমা ‘হত্যা’র অভিযোগে স্বামী আটক

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে হত্যার অভিযোগে তার কানাডা প্রবাসী ব্যবসায়ী স্বামী শাওন ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে। বনানী থানার ওসি নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় তার মৃত্যুর ঘটনা ঘটে। মেঘলাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটাল লিমিটেডে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। মেঘলার পরিবার এটিকে হত্যা বলে দাবি করেছেন। অন্যদিকে মেঘলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন বলছেন আত্মহত্যা।

মেঘলা চৌধুরী ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী। তিনি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। তার স্বামী ইফতেখার আবেদিন কানাডা প্রবাসী।

মেঘলার সহপাঠী আরিফুল ইসলাম বলেন, মেঘলার বিয়ে হয় কানাডা প্রবাসী ছেলের সঙ্গে। বিয়ের পর থেকেই তাকে অনেক বাধ্যবাধকতার মধ্যে রাখা হতো। তার কোনও মোবাইল ছিল না। সে পুরো আউট অফ নেটওয়ার্ক ছিল। পরীক্ষা দিতে আসতো শুধু ক্যাম্পাসে। বিয়ের আগে আমাদের সঙ্গে অনেক আড্ডা দিতো। কিন্তু বিয়ের পর তাকে পাওয়া যেতো না। মোটকথা তাকে অনেক মানসিক নির্যাতনের মধ্যে রাখা হতো।

স্বামীর নির্যাতনে মেঘলার মৃত্যু হয়েছে দাবি করে তিনি আরও বলেন, গত ১১ ডিসেম্বর তার স্বামী ইফতেখার দেশে আসে। তারপর তাকে এমনভাবে নির্যাতন করা হয় যে সে আজ মারা যায়। তার শরীরে যে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি তা মোটেও আত্মহত্যা না। তাকে হত্যা করা হয়েছে। মেঘলাকে কয়েকদিন ধরে নির্যাতন করা হচ্ছে এবং আজ তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে-মেঘলার মা ও আমাদের এমনটি জানিয়েছে।

এ বিষয়ে বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, হত্যার অভিযোগে মেঘলার স্বামী ইফতেখার আবেদিনকে আটক করা হয়েছে। এখনও মেঘলার পরিবার অভিযোগ করেনি। তবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জোরে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পরেই জানা যাবে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমরা শুনেছি। নৃত্যকলা বিভাগের শিক্ষক ও তার সহপাঠীরা সেখানে গিয়েছে। তার স্বামীকে হত্যার অভিযোগে বনানী থানা পুলিশ আটক করেছে। আইনি প্রক্রিয়া থেকে অন্যান্য কার্যাবলী সম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছাত্রীর পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest