সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

বিশেষ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিবর্ষের সমাপনী, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন।

আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি ঢাকা অবস্থান করবেন। সেজন্য রাজধানীতে নিরাপত্তার পাশাপাশি যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ করা হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের বিস্তারিত তুলে ধরেন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন।’

রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমান বন্দরে গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।’

সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।

ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া জাতীয় সংসদ ভবন চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।

সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যখনই সাক্ষাৎ হয়, আমরা সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। যদিও ভারতের রাষ্ট্রপতি একটি বিশেষ আয়োজনে ঢাকায় আসছেন, তারপরও আমরা আশা করছি তাঁর সঙ্গে আমাদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তালা অফিস  :
তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান,

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা আক্রান্ত কারিনার বাড়ি সিলগালা করে দেওয়া হলো

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা আরোরা। আক্রান্ত হওয়ার পর কারিনা বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি) কে সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এদিকে করোনা আক্রান্তের খবর আসার পরই সিলগালা করে দেওয়া হয়েছে কারিনার বাড়ি।

ভারতীয় বিনোদন ভিত্তিক ম্যাগাজিন পিঙ্কভিলার খবর, করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)।

বিবৃতিতে জানানো হয়েছে, কারিনার বাড়ি সিলগালা করা হয়েছে। উনি এখনো পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতোজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।

এ বিবৃতির পর দ্রুত ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন কারিনা। তিনি বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনা টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কোভিডের কোনো উপসর্গ নেই।

নিজের শরীর নিয়ে কারিনা বলেন, সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসি গঠন: সোমবার রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু

রাজনীতির খবর: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসছে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো।

আগামী ২০ ডিসেম্বর সোমবার এ সংলাপ শুরু হবে। প্রথম দিনই রাষ্ট্রপতির সঙ্গে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা সংলাপে বসবেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন। প্রথম দিন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এসময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়েছিল।

জানা যায়, নির্বাচন কমিশন গঠন বিষয়ে মতামত নিতে নিবন্ধিত ৩১টি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে। অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতিও রয়েছে। এজন্য একদিনে একাধিক দলের সঙ্গে বৈঠক হতে পারে। এটা নিয়ে কাজ করছে বঙ্গভবন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার সরকারি স্কুলে ভর্তির লটারি

শিক্ষা ডেস্ক: দেশের সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ লটারির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

এম এ খায়ের জানান, উদ্বোধনের পর শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তা প্রার্থীদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে।

উল্লেখ্য, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার গতকাল ১১টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে মালামাল সহায়তা ও শিক্ষার্থীদের এই সব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। এসময় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরার সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার অভিযানের পাশাপাশি
লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টায় ।সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও শহরের মোড়ে মোড়ে , কলেজ রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারন সম্পাদক মোহাম্দ আলী সুজন, সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও ,পরিবেশ ক্লাব সাতক্ষীরা জেলা শাখার
সদস্য, ওয়াহেদুজ্জামান সোহাগ, সুজন বিশ্বাস,কর্ণ বিশ্বাস কেডি,রাজেশ দেবনাথ ,নাঈম ইসলাম ,কবি তারিক ইসলাম ,
আবু তাহের বিল্লাহ ,শফিকুল ইসলাম মোঃ ডালিম হোসেন লিটু,সাদিয়া সুলতানা প্রমুখ।

লিফলেট বিতরণের সময় সকলের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
যেহেতু ডিসেম্বর থেকে জানুয়ারি এ দুই মাসে সবচাইতে বেশি শীতকালিন অতিথি পাখি আমাদের দেশে আসে । শীতকালে অতিথি পাখিদের শিকার না করে ,আমরা তাদের প্রতি যত্নবান হই এই  সকলের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুস্পমাল্য অপর্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপনে মঙ্গলবার বেলা ১১টায় ডাকবাংলা মোড়স্থ স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি,

সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সোহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আলবদর, আল শামস মিলিত হয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে বাংলার শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্থানের জেনারেল নিয়াজির নেতৃত্বধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং লাল সবুজের পতাকায় স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest