সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, দৈনিক সমকাল এবং দৈনিক ভয়েজ অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান এর পিতা আলহাজ্ব মো: শাহজাহান মল্লিক (৭৫) “পোস্টেট গ্লান্ড” রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি: যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা পৌরসভার ইসলামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় কওসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, সামাজিক জীবনে বাল্যবিবাহ একটি অভিশাপ।
অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা অল্প বয়সেই গর্ভধারণ করে থাকে। যার ফলে মা ও শিশু উভয়েই পুষ্টিহীনতার শিকার হন। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা ও শিশুর করুন মৃত্যু হয়।
তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে বাল্যবিয়ের হার আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। বাল্যবিবাহ রোধ করা না গেলে কখনই দেশের টেকসই উন্নয়ন ঘটানো সম্ভব হবে না।
সভায় যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সকলকে সম্মিলিতভাবে বাল্যবিবাহ রোধে কাজ করতে হবে। তাহলেই আমরা বাল্যবিবাহ রোধে সফল হবো।
সভায় বাল্যবিবাহ রোধে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহবান জানানো হয়। #
প্রেস বিজ্ঞপ্তি : মানুষ মানুষের জন্য,এই প্রতিপাদ্যকে সামনে রেখে মার্কেন্টাইল ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মার্কেন্টাইল ব্যাংক সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক শাহান শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার কামরুজ্জামান সরদার, এক্সিকিউটিভ অফিসার ফয়সাল বিন আলম, এ্যাসিস্টেন্ট অফিসার আওয়াল হোসেন, অফিসার আমরিন ইসলাম, এ্যাসিস্টেন্ট অফিসার মোক্তাদীর আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন আত্মমানবতার সেবায় আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন এর নব গঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে সাতক্ষীরা সম্মিলিত এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি,
সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এম. বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন,
কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল ও আজিজুল ইসলাম ইমরান।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস প্রদান করে বলেন, যে কোন সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে।
একটি সংবাদ যেন কারো ক্ষতির কারণ না হয়। একটি সংবাদের কারনে যেন কোন নিরাপরাধ মানুষ হয়রানি না হয়। অপরাধীদের বিপক্ষে যেন সকল সদস্যের অবস্থান থাকে। প্রেস বিজ্ঞপ্তি
বিশেষ সংবাদ: কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে বিয়ে করেছেন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে বিয়ে করেন। পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। তার বয়স ৪০ বছর।
ইতোমধ্যে ফেসবুকে নব-দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকেই তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন।
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করতে পারেন।
ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী বলেন, সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।
এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক। তবে ওই বিয়েটি ছিল মন্ত্রীর প্রথম বিয়ে।
প্রসঙ্গত, মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচ বারের নির্বাচিত সাবেক সভাপতি। তার চার ছেলে এবং এক মেয়ে রয়েছে।
দেশের খবর: উন্নয়ন প্রকল্প তদারকির জন্য জেলা পর্যায়ে কমিটি করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। তবে তা নাকচ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) শুরু হওয়া ডিসি সম্মেলনের দ্বিতীয় সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ক্ষমতা বা নজরদারি বাড়ানোর বিষয়ে বলেছেন। কিন্তু আমরা তাতে সম্মতি দিইনি। বিদ্যমান আইন অনুযায়ী অলরেডি জেলা প্রশাসকদের সে ক্ষমতা রয়েছে। তারা যেকোনো সময় যেকোনো প্রকল্পের খোঁজখবর নিতে পারেন।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে আরও বেশি নজরদারি বাড়াতে আমরা আইএমইডিকে শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে অফিস করছি। প্রত্যেক বিভাগে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কার্যালয় খোলা হবে।
মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকদের সহায়তা শব্দটি ব্যবহারে সাবধান হওয়ার নির্দেশও দেওয়া হয়ছে। কারণ, আমাদের উন্নয়ন সহযোগীরা যে সহায়তা করে, সেটার পরিমাণ খুবই সামান্য। আমরা ঋণ নিই, আবার যথাসময়ে সেগুলো পরিশোধ করি। সুতরাং, তারা আমাদের উন্নয়ন সহযোগী, দাতা সংস্থা নয়।
এবার ডিসি সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী।
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এস এম ফরহাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নিহত অভিনেত্রী শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক চুন্নু মিয়া। শুনানি শেষে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৭ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাত হিসেবে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় মিলছিল না। পরে ওইদিন রাতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বামী নোবেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। হত্যার পর লাশ গুমের জন্য গাড়িচালক ফরহাদের সহযোগিতা নেন।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…